Monday, August 3, 2020

বইপড়ুয়াদের পাঁচটি বছর

অনেকেই প্রশ্ন করে, কিশোর আলো বুক ক্লাবে কী হয়? কিশোর আলো বুক ক্লাবে বই পড়া হয়, কিশোর আলো পড়া হয়। লেখালেখি কর্মশালা হয়। গান, আড্ডা... আরও কত কী! জুলাই মাসে পাঁচ বছর পূর্ণ করেছে নোয়াখালী কিআ বুক ক্লাব। ক্লাবের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে ২৪ থেকে ২৬ জুলাই অনলাইনে আয়োজন করা হয় সাহিত্য কুইজ, গণিত প্রতিযোগিতা, আলোকচিত্র প্রতিযোগিতা এবং বই রিভিউ প্রতিযোগিতা। ২৮ জুলাই বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয়... বিস্তারিত



source http://www.prothomalo.com/kishoralo/article/1672476/%E0%A6%AC%E0%A6%87%E0%A6%AA%E0%A7%9C%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0

উইজার্ডিং ওয়ার্ল্ডের পার্থক্য

হ্যারি পটার সিরিজ পড়তে গেলে প্রথমেই যে বিষয়টায় খটকা লাগে তা হলো সিরিজের প্রথম বইটির নাম। পটারভক্তদের অবশ্য বলে দিতে হয় না ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ এবং ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সরসারার্স স্টোন’ দুটি একই বই। নতুন পাঠকেরা একটু বিভ্রান্তিতে পড়েন দুই ধরনের নাম দেখে। জে কে রাওলিংয়ের বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ আমেরিকায় প্রকাশের সময়... বিস্তারিত



source http://www.prothomalo.com/kishoralo/article/1672475/%E0%A6%89%E0%A6%87%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF

লকডাউন মজা না সাজা?

১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা শুনে কী আনন্দই না হয়েছিল! জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও এমন আনন্দ হয়নি। তার কিছুদিন পর শুরু হলো লকডাউন, আমার জন্য এই নতুন অভিজ্ঞতাটা মজারই ছিল। রোজ সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধু স্কুল, কোচিং, টিউটর থাকত; এরপর বাড়ির কাজ করতে করতে ক্লান্ত ছিলাম আমি। ঠিকমতো আমার ‘বারান্দাকৃষি’ করা হতো না। কথা হতো না অবাক কাব্যের সঙ্গে। নিরঞ্জন ও নির্মলাকে... বিস্তারিত



source http://www.prothomalo.com/kishoralo/article/1672473/%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%9C%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE

বই পড়ার দিন

ঘরে থেকে আমার সময়টা কাটছে নানা ধরনের বই পড়ে। যেমন রকিব হাসানের ‘কিশোর-মুসা-রবিন’ সিরিজ, মোস্তফা মামুনের লেখা ‘গোয়েন্দা তনু কাকা’ সিরিজ কিংবা হুমায়ূন আহমেদের বই। গত ৩০ মে আমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এরপর থেকেই এইচএসসির বই পড়া শুরু করেছি। পাশাপাশি চলছে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত বিষয়ের অনলাইন ক্লাস। পাশাপাশি প্রোগ্রামিং শিখছি। আবার... বিস্তারিত



source http://www.prothomalo.com/kishoralo/article/1672472/%E0%A6%AC%E0%A6%87-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8

আমার নতুন বন্ধু

এসএসসি পরীক্ষার পর অনেক কিছু করার পরিকল্পনা ছিল আমার। কিন্তু করোনার কারণে সবই পিছিয়ে গেল। সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেল আমার ইংরেজি ভাষার কোর্স করাও। বন্ধ হয়ে গেল। হঠাৎ বড় অবসর পেলাম। তবে এই অবসরে কোনো আনন্দ নেই। শুরুতে এই বন্দী জীবন এই অবরুদ্ধ নিষ্ক্রিয়তা আমার জন্য খুব কঠিন ছিল। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম আমি। কিন্তু আস্তে আস্তে আব্বু–আম্মুর সাহায্যে এই পরিবর্তনের... বিস্তারিত



source http://www.prothomalo.com/kishoralo/article/1672471/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%81

Sunday, August 2, 2020

আজ গান শোনাবেন সালমা

২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার মাধ্যমে মৌসুমি আক্তার সালমার আত্মপ্রকাশ ছিল অনেকটা চমকে দেওয়ার মতো। বিচারক ও দর্শক ভোটে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হন তিনি। ফোকগানে একটি নিজস্বতা তৈরি করেন। তারপর থেকে গান নিয়েই পথচলা তাঁর। এখন নিয়মিতই পথচলছেন গানের সঙ্গে। আজ ঘরে বসে তিনি শ্রোতাদের জন্য গান গাইবেন, প্রথম আলো ফেসবুক পেজে সে গান শোনা যাবে। করোনায় ঘরে বসে দিন কাটাচ্ছেন বেশির ভাগ... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1672382/%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%BE

চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ব্যাটারিচালিত (চার্জার) ভ্যানের চালককে হত্যা করে ভ্যানটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে উপজেলার ছোট ডাঙ্গাপাড়া গ্রাম থেকে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ঈদের দিন ভ্যানচালক ভ্যানটি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। ভ্যানচালকের নাম শানচু মিনজ (৩৮)। তিনি ক্ষুদ্র জাতিসত্তা পরিবারের লোক। উপজেলার আলীহাট ইউনিয়নের বোনারপাড়া... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1672380/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%87

জামালপুরে আবার বন্যার পানি বেড়েছে

জামালপুরে বন্যা পরিস্থিতির ফের অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ফলে বাড়িঘর, রাস্তাঘাট ও মাঠঘাট এখনো জলমগ্ন। দীর্ঘদিন পানিবন্দী থাকায় দুর্গত এলাকার মানুষ খাবারের সংকটসহ নানা সমস্যা মোকাবিলা করছেন। দুর্গত এলাকায় ছিল না কোনো ঈদ আনন্দ। ঈদের দিন অনেকেই রান্না পর্যন্ত করতে পারেনি। কোথাও হয়নি কোরবানি। টানা দেড় মাসের বন্যায় মানুষ চরম কষ্টে আছেন। আজ রোববার বেলা... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1672379/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87

করোনাকালে বিনা মূল্যের পাঠাগার

পাঠাগারটি প্রতিষ্ঠার সময়ে নিবন্ধন ফি রাখা হয় মাত্র ১০ টাকা। এই অর্থ দিয়েই সারা বছর বই বাড়িতে নিয়ে পড়ার সুযোগ রাখা হয়েছিল। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে একদম বিনা মূল্যে বই পড়ার সুযোগ দেওয়া হচ্ছে। লক্ষ্য একটাই, ঘরবন্দী সময়ে মানুষকে বইমুখী করা এবং বই পড়ার আনন্দকে সঙ্গী করে আলোকিত হওয়া। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ‘পাঠশালা রাঙ্গুনিয়া উন্মুক্ত পাঠাগার’ এই ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1672377/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0

কলকাতায় করোনা পরীক্ষায় প্রতারকচক্রের সন্ধান

১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে করোনা রোধে কেন্দ্রীয় সরকারঘোষিত আনলক-৩ বহাল হলেও করোনা দমন হয়নি বা দমনের লক্ষণও দেখা যাচ্ছে না; বরং বেড়েই চলেছে কলকাতাসহ পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনা পরীক্ষায় প্রতারকচক্রের সন্ধান মিলেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ আরও ছড়িয়ে পড়ায় হাসপাতালে মিলছে না করোনার শয্যা। করোনার নমুনা পরীক্ষার এতটুকু সুযোগও পাচ্ছে না... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1672376/%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%9A%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8

কুমিল্লার কোভিড হাসপাতালে তিনজনের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন কোভিড-১৯ রোগী এবং অন্য দুজনের করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ ছিল। মৃত ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ এবং দুজন নারী। হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান প্রথম আলোকে আজ এ তথ্য নিশ্চিত করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1672375/%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

শিরোপা জেতার অভিজ্ঞতা নেই বলেই ট্রফিটা তাঁর হাত ফসকাল!

অনভ্যাসে বিদ্যা নাশ তো আর এমনি এমনি বলে না! অনেক দিন ধরে কোনো হয়তো তাঁর স্বপ্নে ছিল দলের অধিনায়ক হিসেবে কোনো একটা ট্রফি উঁচিয়ে ধরবেন। সে সুযোগ এর আগে কখনো আসেনি। কিন্তু যখন এল, পিয়ের এমেরিক অবামেয়াং আর শিরোপাটা ধরে রাখতে পারলেন না। চেলসিকে ২-১ গোলে হারিয়ে কাল রেকর্ড ১৪তম এফএ কাপ জিতেছে আর্সেনাল, দুই গোল করে আর্সেনালকে জিতিয়েছেন অধিনায়ক অবামেয়াংই। কিন্তু শিরোপা উৎসবে গিয়েই হলো বিপত্তি! ট্রফি... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1672374/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87%E0%A6%87-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4

করোনায় পটুয়াখালীর ২ নারীর মৃত্যু

করোনাভাইরাসের সংক্রমণে গতকাল শনিবার পটুয়াখালীর দুই নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজন পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মারা যাওয়া দুই নারীর মধ্যে একজনের বাড়ি পটুয়াখালী শহরের আরামবাগ এলাকায়। ওই নারীর বয়স ৮০... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1672373/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A6%9F%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%B0-%E0%A7%A8-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

নিউজার্সিতে স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছেন ১২ জন

আইন পাস করার পর যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যে গত বছর ১২ জন লোক স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছেন। ২০১৯ সালের আগস্টে নিউজার্সিতে সম্মানের সঙ্গে মৃত্যু (ডেথ উইথ ডিগনিটি) আইন পাস হয়েছে। এ আইনের ফলে কোনো ব্যক্তি অসুস্থতার চরমে পৌঁছে নিজের মৃত্যুর জন্য প্রেসক্রিপশনের ওষুধ গ্রহণ করতে পারেন। কেউ যদি জানতে পারেন, তার বাঁচার সম্ভাবনা ছয় মাস বা তার চেয়ে কম, তখন স্বেচ্ছায় নিজের জীবন অবসানের সিদ্ধান্ত নিতে... বিস্তারিত



source http://www.prothomalo.com/northamerica/article/1672372/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A7%A7%E0%A7%A8-%E0%A6%9C%E0%A6%A8

টেনেরিফের বতুতা বাহিনী-৩

৬. ওয়াটার পার্কের নাম শুনলেই মনে হয় দেয়ালঘেরা বিশাল কোনো জায়গা, যার চিপাচুপায় অনেকগুলো পানির কল বসিয়ে রাখা আছে আর লোকজন তাতেই হুটোপুটি খাচ্ছে। এর মধ্যে বিনোদনের কী আছে। সুতরাং, প্যাঁচামুখ করে ঘুরছি। টেনেরিফের একেবারে উত্তর দিকে সিয়াম পার্ক নামের এই ওয়াটার পার্কে আসতে সময় লেগেছে। বাকিটা দিন মাঠে মারা যাবে মনে হচ্ছে। আশপাশে নানান বয়সী ছেলে বুড়ো আর বিকিনি সুন্দরীদের ভিড়। এমন নির্মল খোলামেলা... বিস্তারিত



source http://www.prothomalo.com/durporobash/article/1672343/%E0%A6%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80-%E0%A7%A9

বেতন ছাড়াই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চাকরি করতে চান শোয়েব

চাঁচাছোলা কথাবার্তার জন্য সবসময় আলোচনায় থাকেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। কোন রাখঢাক নেই, মুখে যা আসে তিনি তা বলবেনই। সম্প্রতি যেমন শোয়েব পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অদক্ষতা নিয়ে কড়া সমালোচনা করেছেন। আবার সমাধানের পথও বাতলে দিয়েছেন। বোর্ডকে অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে শোয়েব নিজেই সাহায্য করতে চান। বোর্ডের দায়িত্ব পেলে পাকিস্তান ক্রিকেটের চেহারা পাল্টে দিতে পারবেন, এমনই... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1672371/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87

পর্যটকশূন্য টাঙ্গুয়ার হাওরে সুনসান নীরবতা

হাওরে বিশাল জলরাশি। কখনো ঢেউয়ে উথাল-পাতাল, আবার কখনো মৃদুমন্দ বাতাসে জলের ওপর মিষ্টি রোদের খেলা। সারি সারি হিজল-করচগাছ ছড়িয়ে-ছিটিয়ে আছে এখানে-ওখানে। গাছে পাখির কলতান। নীল আকাশ ছায়া ফেলে জলের ওপর। উত্তরে তাকালেই হাতছানি দেয় মেঘালয় পাহাড়। একসঙ্গে জল, জোছনা আর পাহাড়ের মেলবন্ধন চোখে পড়ে টাঙ্গুয়ার হাওরে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর তাই পর্যটকদের প্রিয় স্থান। কিন্তু চার মাস... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1672370/%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%9F%E0%A6%95%E0%A6%B6%E0%A7%82%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%93%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A4%E0%A6%BE

ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে নিরস্ত্র মানুষ হত্যার অভিযোগ

আফগানিস্তানের শহরটিতে তখন মধ্যরাত। একটা বাজে। সাইফুল্লাহর পরিবারের সদস্যরা বাড়িতে গভীর ঘুমে বিভোর। হেলিকপ্টারের শব্দে হঠাৎ তাঁদের ঘুম ভেঙে যায়। মেগাফোনে সেনাসদস্যদের চিৎকার করে নির্দেশ দেওয়ার শব্দ শোনা যাচ্ছিল। এর মধ্যেই কিশোর সাইফুল্লাহ নিজেকে আবিষ্কার করল বিশেষ বাহিনীর ‘কিল অর ক্যাপচার’ (হত্যা কর বা ধর) অভিযানের লক্ষ্যস্থলে। সময়টা ২০১১ সাল। ওই সময় রাতবিরাতে এমন অভিযান খুব সাধারণ... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1672369/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0

করোনায় প্রবাসী স্বজনের টাকা আসা বন্ধ, তার ওপর বন্যার হানা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মূলপাড়া গ্রামের রুপবান বেগমের স্বামী মারা গেছেন ১৫ বছর আগে। স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে বিপাকে পড়েন তিনি। সংসারের কষ্ট ঘোচাতে স্বামীর রেখে যাওয়া জমি বিক্রি করে দুই ছেলেকে সংযুক্ত আরব আমিরাতে পাঠান। তাদের পাঠানো টাকায় বেশ ভালোভাবেই চলছিল সংসার। কিন্তু করোনা মহামারির কারণে গত জানুয়ারি মাস থেকে ছেলেরা বাড়িতে কোনো টাকা পাঠাতে পারছেন না। দিন চালানোই যেখানে কঠিন হয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1672368/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0

চার মাস যেভাবে কাটালেন শাকিব খান

শাকিব খান ঢালিউডের আশার প্রতীক। ব্যস্ততায়ও। গত এক দশক এত ব্যস্ত কেটেছে তাঁর, নিজের দিকে তাকানোর সময়ও হয়নি। করোনার লকডাউনে নিজের দিকে মনোনিবেশ করতে শুরু করেন শাকিব। গত চার মাস কী করে কাটালেন তিনি?লকডাউনে নায়ক-নায়িকাদের ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে। কাউকে টেলিভিশনে, কাউকে অনলাইনে। কিন্তু শাকিব ছিলেন না কোথাও। গুলশানের বাড়িতে অনেকটা ঘরবন্দীই ছিলেন তিনি। মা-বাবার সঙ্গে কাটিয়েছেন। মাঝেমধ্যে বোনের... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1672364/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AC-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...