প্রতি পয়লা বৈশাখে দুই বোন স্বাগতা ও সভ্যতাকে নিয়ে গান করেন সন্ধি। এবারও করেছেন, তবে তিনজন তিন জায়গা থেকে। লকডাউনে নিজের স্টুডিওতেই কাটিয়েছেন সন্ধি। ‘বৃষ্টি স্কুল’ নামে একটি গানের সুর করেছিলেন পাঁচ বর্ষা আগে। এ বর্ষায় সেই গানটি প্রকাশের জন্য প্রস্তুত করেছেন। ঈদে তাঁর ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে গানটি। সন্ধি জানালেন, লকডাউনের কারণে স্টুডিওতে থাকার কারণেই জমে থাকা গানগুলো আলোর মুখ... বিস্তারিত
source http://www.prothomalo.com/entertainment/article/1670219/%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%B0-%E2%80%98%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E2%80%99-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93%E0%A6%A4%E0%A7%87
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের ঘাড়ে নিশ্বাস ফেলছেন মাহাথির মোহাম্মদ। সুযোগ বুঝে ইয়াসিনের কানে চিমটিও কেটেছেন। মাহাথির বুঝিয়ে দিয়েছেন যে বয়স ৯৫ বছর হলেও এখনো রাজনীতির মাঠ ছেড়ে দেননি তিনি। আবার ক্ষমতার বলয়ে ফেরার জন্য তিনি কসরতও করছেন জোরেশোরে। গত ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন মাহাথির মোহাম্মদ। তাতে পাকাতান হারাপান জোটের নেতৃত্বাধীন...
রাজধানীর বাড্ডায় ছেলেধরা গুজবে তাসলিমা বেগম রেনু (৪০) নামের এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার তদন্ত এক বছরেও শেষ হয়নি। তদন্ত কর্মকর্তা বলছেন, করোনা পরিস্থিতিতে মামলার তদন্তকাজ এগোয়নি।গত বছরের এই দিনে তাসলিমা চার বছরের মেয়ের ভর্তির বিষয়ে খোঁজ নিতে উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সে সময় ছেলেধরা সন্দেহে লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় তাঁর ভাগনে সৈয়দ নাসির উদ্দিন...
আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে লেকসাইড সৈকতে সূর্যস্নানে আসা মানুষ যাতে কোনো ধরনের নগ্নতা বা পোশাক ছাড়া ঘুরতে না পারে, সে জন্য ড্রোন ব্যবহার করছে পুলিশ। গত সপ্তাহেই এ ধরনের একটি অভিযান চালিয়েছে পুলিশ। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নগ্নতা রোধে সৈকতে গোল্ডেন ভ্যালি পুলিশ বিভাগ উচ্চ প্রযুক্তির ড্রোন ব্যবহার করছে। ১০ জুলাই টুইন লেকের সৈকতে সূর্যস্নানে আসা মানুষের নগ্নতা রোধে প্রথমবারের...
ছিল ফসলি জমি, ডোবা, নালা। কয়েক মাসের ব্যবধানে সেখানে তোলা হয়েছে টিনের ঘর, পাকা বাড়ি। ঘরবাড়িগুলো তোলা হয়েছে গাদাগাদি করে। কোনোটাতে ঢোকার পথও নেই। এ ঘটনা বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠী এলাকায়। স্থানীয় লোকজন বলছেন, ওই এলাকায় বিমানবাহিনীর ঘাঁটি করার পরিকল্পনা করেছে সরকার। সে জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। জমির ক্ষতিপূরণ বেশি পেতে তড়িঘড়ি করে সেখানে বাড়িঘর তুলছেন...
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী কিরণ বালা মণ্ডলের জন্ম ১৯১২ সালে। আসছে অক্টোবরে তাঁর ১০৮ বছর পূর্ণ হবে। মেয়ের দরিদ্র নাতির সংসারে থাকেন তিনি। এত দিনেও তিনি বয়স্ক, বিধবা বা সরকারি অন্য কোনো ভাতার কার্ড পাননি। কিরণ বালার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার চিলগাড়ী গ্রামে। তিনি বলেন, ‘কত মানুষের কাছে গেলাম। ভোটের সময় কত মানুষ আশ্বাস দিল। কিন্তু কেউই কিছুই দিল না। আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাব?’ কিরণ...
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে দুজন ও করোনা পজিটিভ হয়ে একজনসহ মোট তিনজন মারা গেছেন। এর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে কুমিল্লায় কোভিড-১৯ হাসপাতালে ৪৭ দিনে মারা গেছেন ২৩৯ জন। হাসপাতাল সূত্র জানায়, করোনা উপসর্গ শ্বাসকষ্ট...
দুটো পথ বেছে নেওয়ার সুযোগ ছিল সাইফ আলী খানের সামনে। মা শর্মিলা ঠাকুরের মতো অভিনয় কিংবা বাবা মনসুর আলী খান পতৌদিকে অনুসরণ করে ক্রিকেটার হওয়া। অভিনয়কেই সহজ মনে হয়েছিল সাইফের কাছে। ক্রিকেটার হননি বলেই ক্রিকেটার বাবার কীর্তি নিয়ে কেউ প্রশ্ন তুললে ক্ষেপে ওঠেন এই অভিনেতা। স্পোর্টসক্রীড়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সাইফ জানালেন তাঁর মুগ্ধতার কথা। আর জানলেন জিওফ্রে বয়কটের ওপর কেন ক্ষেপে গিয়েছিলেন একবার,...
মশিয়ালী গ্রামের পূর্ব পাড়ার দিনমজুর রাজ্জাক মোল্লা ২০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন শেখ জাকারিয়ার প্রতিষ্ঠান দোয়েল সমবায় সমিতি থেকে। কয়েক সপ্তাহ ঋণের কিস্তি দিতে পারেননি। এ কারণে একদিন শীতের গভীর রাতে দলবল নিয়ে ওই বাড়িতে হানা দেন জাকারিয়া। সবার সামনে ব্যাপক মারধর করার পর ওই রাতেই রাজ্জাককে পুকুরে নামিয়ে বস্ত্রহীন করে চোবানো হয়। লজ্জায়-অপমানে ঘটনার পরদিনই পরিবার নিয়ে এলাকা ছাড়েন রাজ্জাক মোল্লা। ঘটনাটি...
‘সময় সকাল ছয়টা। নিয়ম করে এ সময় উঠে যেতে হতো। কারণ, ঘণ্টাখানেক পরই যে দাঁড়াতে হবে স্কুলের প্রাত্যহিক সমাবেশে। নির্দিষ্ট সময়ের পর গেট বন্ধ হয়ে যাবে। দেরি করে পৌঁছানোর মাশুল হিসেবে শাস্তিও ভাগ্যে জুটে যেতে পারে।’ নিয়মের এমন কড়াকড়ির মধ্যেই প্রতিটি সকাল দেখার, সুনসান নীরবতা খেলা করা শহুরে রাস্তা আর পাখিদের ঘুমভাঙা গান কানে মেখে স্কুলে যাওয়ার অভ্যাস জন্মে যায় সাদা ইউনিফর্ম পরা প্রত্যেক...
হাঁপানি, ক্রনিক ব্রংকাইটিস, আইএলডি ইত্যাদি দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন যাঁরা, তাঁদের শ্বাসতন্ত্র নাজুক থাকে। করোনাভাইরাসের সংক্রমণে তাই তাঁদের জটিলতার আশঙ্কা বেশি। এ ধরনের রোগীর তীব্র নিউমোনিয়াই শুধু নয়, অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিন্ড্রোমও (এআরডিএস) হতে পারে। এআরডিএসে ফুসফুসের টিস্যু পর্যাপ্ত অক্সিজেন পায় না। শ্বাসকষ্টের রোগীদের এমনিতেই মাঝেমধ্যে শ্বাসকষ্ট হয়। করোনা মহামারির এই সময় এ সমস্যার...
করোনার এ সময় স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। অপ্রয়োজনীয় খরচও কমিয়ে দিয়েছেন নানা শ্রেণি–পেশার লোক। তবে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ফল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন কমবেশি সবাই। এ কারণে ফল আমদানিও বেড়ে গেছে এ করোনাকালে। চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশি ফলের আমদানির তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। বিদেশি ফলের আমদানি যখন বেড়েছে, তখন দেশীয় ফলের ভরা মৌসুম চলছে। দেশীয় টাটকা ফলের চাহিদা বেশি...
রাজশাহীর বাগমারায় ব্যাংক কর্মকর্তা, নার্সসহ ১ দিনে সর্বোচ্চ ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যাও অর্ধশত অতিক্রম করল। নতুন শনাক্ত রোগীরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের শারীরিক অবস্থা ভালো বলে পরিবার ও স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১২ জুলাই কোভিডের উপসর্গ থাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্বাস্থ্য...
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির ছুরিকাঘাতে পুলিশের এএসআই নিহত হওয়ার মামলার প্রধান আসামি মামুন র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গতকাল রোববার দিনগত মধ্যরাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথ ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহত মামুন চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে সদর...
ঠিক যেন ছয় বছর আগে সেই রাতের মতো। সেদিন শিরোপাপ্রত্যাশী লিভারপুলকে খেলাতে নামিয়েছিলেন দলটার তৎকালীন কোচ ব্রেন্ডান রজার্স। প্রতিপক্ষ হোসে মরিনহোর চেলসি। ম্যাচটা জিতলে বা ড্র করলে শিরোপাদৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে থাকে লিভারপুল, ম্যানচেস্টার সিটির চেয়ে। ওদিকে ম্যাচের আগে লিভারপুলের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকা চেলসি ততদিনে লিগ জয়ের আশা ছেড়ে দিয়েছিল, বাকী তিন ম্যাচে সিটি-লিভারপুলের সঙ্গে ব্যবধান...
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে বড় সমাবেশ করতে চাইলেও অনুমতি পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯ জুলাই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেছেন। তিনি বলেন, ডেমোক্র্যাটরা উদ্দেশ্যমূলকভাবে স্কুল ও রাজ্য বন্ধ করে রেখেছে। তবে মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্কুল খোলার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আগামী সাত সপ্তাহের মধ্যে এ বিষয়ে...
জাহাজে কাজ করেন ভারতের তেজস্বী দুজেসা। বাড়ি ফেরার জন্য মুখিয়ে আছেন তিনি। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে জলসীমা বন্ধ। ফলে তেজস্বীর মতো বিশ্বজুড়ে প্রায় দুই লাখ মানুষ, যাঁরা জাহাজে কাজ করেন, তাঁরা সমুদ্রে আটকা পড়েছেন। তেজস্বীদের এই দলে কার্গো জাহাজের প্রকৌশলী থেকে বিলাসবহুল প্রমোদতরির কর্মীরাও রয়েছেন। জাহাজে কাজ করেন, এমন বেশ কয়েকজন আত্মহত্যা করেছেন। বিশ্বজুড়ে জাহাজের কর্মীদের আটকে পড়ার ঘটনায়...
নন্দিত অভিনয়শিল্পী, পরিচালক ও চিত্রশিল্পী আফজাল হোসেনের জন্মদিন ছিল গতকাল। করোনাকালে কেমন কেটেছে জন্মদিন, তা জানতে গতকাল রোববার দুপুরে প্রথম আলো কথা বলে বরেণ্য এই ব্যক্তিত্বের সঙ্গে। শুভ জন্মদিনধন্যবাদ। ফেসবুকে দেখলাম সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। করোনাকালের এই জন্মদিন কেমন কাটছে?সকালে একবার ফেসবুকে ঢুঁ মেরে দেখা হয়েছে। অনেকেই প্রিয় ভেবে শুভেচ্ছা জানিয়েছেন। আবার দিন শেষে দেখব। জন্মদিন নিয়ে...
কয়েক দিন ধরেই গুমোট গরম। শ্রাবণের আকাশে মেঘ উঁকি দেয়, বৃষ্টির দেখা নেই। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, বৃষ্টি আসবে। শুধু নামার অপেক্ষা। রোববার রাতে সে অপেক্ষার অবসান ঘটেছে। রাজধানীতে রাত যখন গাঢ় হতে চলেছে, এ সময় ঝুপ করে বৃষ্টি। তা এক পশলা ঝুমবৃষ্টি তো হলোই। তারপর থেমে থেমে হয়েছে। আর আজ সকাল থেকে বৃষ্টি যা হলো, গরমে হাঁপ ধরে যাওয়া নগরবাসীর প্রাণ জুড়িয়েছে। এমন ঝরো ঝরো বাদর দিন না হলে কি আর...
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরের ধরমপাশা সরকারি কলেজ রোডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শফিফুল ইসলাম করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে গতকাল রোববার রাতে মৃত্যুবরণ করেছেন। করোনায় এটিই উপজেলায় প্রথম মৃত্যু।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মেসার্স মোর্শেদ ব্রিক ফিল্ডের প্রতিষ্ঠাতা শফিকুল (৫০) জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি ১১ জুলাই নমুনা দেন। ১৪ জুলাই রাতে পাওয়া নমুনা পরীক্ষার...