করোনাভাইরাস এখন বিশ্বের ১ নম্বর গণশত্রু। এই ভাইরাসের একমাত্র লক্ষ্য মানুষকে খুঁজে খুঁজে আক্রান্ত করা। উপযুক্ত পদক্ষেপ না নিলে পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকেই যাবে। এই অবস্থার পরও কিছু দেশের সরকার ও মানুষের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তারা যেন বিষয়টিতে ভ্রুক্ষেপই করছে না। অনেক দেশ তো ভুল পথেই চলেছে। সুইজারল্যান্ডের জেনেভায় গত সোমবার অনলাইন ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস... বিস্তারিত
source http://www.prothomalo.com/international/article/1669054/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A7%A7-%E0%A6%A8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%B6%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%8F%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৯ পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মীসহ ১১৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব থেকে গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়েছে। নতুন ১২২ জনসহ জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪৯৩ জন। পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান,...
সাউদম্পটানে দুর্দান্ত এক জয় পেয়ে ৩ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ দল। কাল থেকে শুরু ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্ট জিততে পারলে সিরিজটাই হাতের মুঠোয় চলে আসবে ক্যারিবীয়দের। আর সেটি হলেই বেশ বড় অঙ্কের বোনাস পাবে জেসন হোল্ডারের দল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এমনিতে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ম্যাচ জেতার বোনাস দেয় না। তবে টেস্ট সিরিজ জিতলে ২৩৮০০ পাউন্ড বা ২৫ লাখ ৩০...
আলোচিত রিজেন্ট কেলেঙ্কারির মূল হোতা মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেপ্তারের পর ঢাকায় আনা হয়েছে। আজ বুধবার ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের পর সকাল ৮টা ১০ মিনিটের দিকে সাহেদকে নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় হেলিকপ্টার।সকাল ৯টার দিকে সাহেদকে বহনকারী হেলিকপ্টার ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে অবতরণ করে। র্যাবের আইন ও...
পটুয়াখালীর কলাপাড়ায় কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলছে। সর্বশেষ পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করা আরও ১১ জন শ্রমিকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নকাজের জন্য ১৬৫ জন শ্রমিককে কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেলে রাখা হয়েছে। ৬ জুলাই তাঁদের সবার নমুনা সংগ্রহ করা হয়। প্রথম দফায় পাওয়া নমুনার...
শেরপুরের ঝিনাইগাতীতে র্যাবের অভিযানে এক তরুণ আটক হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তাওয়াকুচা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে ২৭০টি ইয়াবা বড়ি পাওয়া গেছে বলে র্যাবের ভাষ্য। আটক তরুণের নাম মো. স্বপন মিয়া। তিনি শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি গ্রামের ছমির উদ্দিনের ছেলে। র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ঝিনাইগাতীর সীমান্ত এলাকায় মাদক...
কোভিডে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শাহজাহান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি রায়পুর পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তানজিদ কামালের বাবা। টানা ২৬ দিন ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তানজিদ কামাল জানান, গত ১৭...
করোনাভাইরাসের মহামারি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর থেকেই এর প্রতিষেধক বা টিকা উদ্ভাবনের চেষ্টা চলছে। বিজ্ঞানীরা দিনরাত কাজ করে যাচ্ছেন কার্যকর ও নিরাপদ টিকা এবং চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এরই মধ্যে বেশ কিছু সম্ভাব্য টিকা উদ্ভাবনের দাবিও করা হয়েছে। এর মধ্যে কিছু সম্ভাব্য টিকা মানুষের ওপর পরীক্ষার পর্যায়ে রয়েছে। এসব টিকার কোনোটিই অতি সম্প্রতি আসার কোনো সম্ভাবনা নেই। তবে রাশিয়ার...
রাজশাহীতে এন্ড্রু কিশোরের আজই শেষ দিন। হিমঘর থেকে রাজশাহী সিটি চার্চে, সেখান থেকে কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টান কবরস্থানে চিরঘুমে যাবেন তিনি। এই শহরে তাঁর প্রথম নিশ্বাস, এই শহরেই শেষ। রাজশাহী থেকে ঢাকা, সেখান থেকে বাংলা গানের পঙ্খিরাজে চেপে সারা পৃথিবীর বাংলাভাষীদের হৃদয় ভ্রমণ শেষে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, বাংলার অমর প্লেব্যাক-সম্রাট পাড়ি দিচ্ছেন অন্য ভুবনে। মহামারির কাল না হলে নিশ্চয়ই...
করোনাভাইরাস থেকে মুক্তি পেতে এর নানা চিকিৎসাপদ্ধতি নিয়ে গবেষণা চলছে। গবেষকেরা এই ভাইরাসটি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য জানতে পেরেছেন, যা এর চিকিৎসায় কাজে লাগতে পারে। সম্প্রতি লামা থেকে পাওয়া ন্যানোবডি সেই ইঙ্গিত দিচ্ছে। গবেষকেরা বলছেন, কোভিড-১৯ মহামারির জন্য দায়ী সার্স-কোভ-২ ভাইরাসটি অন্য করোনাভাইরাসের তুলনায় বেশি সংক্রামক ও ইনফ্লুয়েঞ্জার চেয়ে মারাত্মক অসুস্থতা...
গানের প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ানে রাশেদের ‘মা’ গানটি কাঁদিয়েছিল বহু মানুষকে। সেই মঞ্চ থেকে রাশেদ আজ প্রতিষ্ঠা পেয়েছেন শিল্পী হিসেবে। শিগগির বেশ কিছু নতুন গান প্রকাশিত হতে যাচ্ছে এই শিল্পীর। আসছে নতুন মিউজিক ভিডিও। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে আজ গাইবেন রাশেদ। রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক লাইভে উপভোগ করা যাবে তাঁর গান। করোনায়...
বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ গ্রেপ্তার হয়েছেন। র্যাবের বিশেষ অভিযানে বুধবার ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তিনি গ্রেপ্তাতার।বিস্তারিত আসছে...
সুতা আর বাঁশের শলা দিয়ে তৈরি করা হয় মাছ ধরার ফাঁদ। চাকার মতো ঘোরানো যায়, তাই স্থানীয় নাম চাক জাল। তবে দেখতে বুচনা চাঁইয়ের মতো হওয়ায় এটি বুচনা জাল নামেও পরিচিত। বর্ষা মৌসুমে চিংড়ি মাছ ধরার জন্য কৃষক ও জেলেরা চাক জাল ব্যবহার করেন। পিরোজপুরের মঠবাড়িয়া সদরের বালুর মাঠে সপ্তাহের প্রতি বুধবার চাক জালের হাট বসে। বর্ষা মৌসুমে ধান খেতে মাছের আনাগোনা বেড়ে যাওয়ায় উপকূলীয় এলাকার বিভিন্ন হাট বাজারে চাক...
বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান। করোনা মহামারির প্রেক্ষাপটে গত ১৭ জুন তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। আলোচনায় এসেছে দেশের স্বাস্থ্য খাতের চিত্র; স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন খাতে বাজেট বরাদ্দ, দেশে করোনা পরিস্থিতি ও তা মোকাবিলার উপায় এবং করোনার...
আমার এখন অফুরন্ত সময়, অফুরন্ত সময় মানুষকে অতীত নিয়ে ভাবতে বাধ্য করে। সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। আজ আর ঘুম আসছে না, আজ আমি একজন মা, অনেক দায়িত্ব। একটু পরে সবার জন্য নাশতা বানাতে হবে। ব্যস্ত জীবনে নিজের বলে কিছু নেই। এক কাপ চা নিজের জন্য বানিয়ে বারান্দায় বসলাম, ভোরের আকাশটা কত সুন্দর। আজ প্রায় সাত বছর হয়ে গেছে দেশে যাই না, আমাদের বাংলা ভাষাটা যে কত সুন্দর, তা একটা শব্দেই বুঝিয়ে দেয়...
গত রাতে গ্রানাডাকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ৩৪ তম লিগ শিরোপার আরেকটু কাছে চলে এসেছে রিয়াল মাদ্রিদ করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা লা–লিগা আবারও শুরু হয়েছে। আর শুরু হওয়ার পর থেকেই ফুটবল বিশ্ব দেখছে রিয়ালের প্রতাপ। গত রাতে গ্রানাডাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। ফলে লিগ পুনরায় শুরু হওয়ার পর এই নিয়ে নয় ম্যাচের নয়টাতেই জিতল তাঁরা। দুর্দান্ত ফর্মের প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলেও। বেশ কয়েক সপ্তাহ...
প্রচলিত চাকরির সুযোগ ছিল মাসুম প্রামাণিকের। কিন্তু তা না করে এখন করছেন ফ্র্রিল্যান্সিং। প্রথমে পাঁচ ডালার আয় দিয়ে শুরু করলেও এখন তাঁর মাসিক আয় প্রায় চার হাজার ডলার। তাঁর ‘স্টোরি আইটি’ নামের কোম্পানিতে কাজ করছেন অন্তত ১৬ তরুণ-তরুণী। মাসুম নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কালিকাপুর গ্রামের আবুল প্রামাণিক ও আছিয়া বেগম দম্পতির ছেলে। মাসুমের সাফল্যের গল্পের শুরুটা ২০১৩ সালে। ছোটবেলা থেকেই নিজে...
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা নেহাত কম নয়। এই করোনাজয়ীদের ঝুঁকিও কমছে। কারণ, তাদের শরীরে অ্যান্টিবডি (রোগপ্রতিরোধ ক্ষমতা) তৈরি হচ্ছে। কিন্তু এখন বিজ্ঞানীরা নতুন তথ্য জানাচ্ছেন। বিজ্ঞানীরা বলছেন, কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠা রোগী কয়েক মাসের ব্যবধানে এই রোগপ্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলছে। নতুন গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে, বছরের পর বছর ধরে মানুষ পুনরায় এই ভাইরাসে আক্রান্ত...