চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্য, এক স্বাস্থ্যকর্মীসহ ১০ জন করোনা পজিটিভ হয়েছেন। গতকাল রোববার রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে তাঁদের নমুনা পরীক্ষার প্রতিবেদন সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা হলো ৩০২। নতুন শনাক্ত লোকজনের মধ্যে সাতজন চুয়াডাঙ্গা সদরের, দুজন আলমডাঙ্গার ও একজন দামুড়হুদা উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন কার্যালয় সূত্র... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1668650/%E0%A6%9A%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%A9%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80
কোনো দলের রাজত্ব ছিল দেশের ফুটবলে, কোনো দল আবার দেশের গণ্ডি ছাড়িয়ে হয়ে উঠেছে মহাদেশীয় পর্যায়ের পরাশক্তি, জায়গা করে নিয়েছে ফুটবল ইতিহাসেও। ক্লাব ফুটবলের ইতিহাসে তেমন কিছু দলের গল্প। নিশাত আহমেদ তিরিশ বছরের আক্ষেপ ঘুচিয়েছে লিভারপুল, কয়েক সপ্তাহ আগে। গত বছর চ্যাম্পিয়নস লিগ, চলতি মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতা দলটা সাফল্যের ষোলোকলা পূর্ণ করেছে ইংলিশ লিগ জেতার মাধ্যমে, যে...
‘আমার শেখার ক্ষেত্রে অন্তরায় একমাত্র জিনিসটি হলো আমার শিক্ষা’, উক্তিটি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের। যিনি ১৫ বছর বয়সে স্কুল ড্রপআউট হন, প্রচলিত বা গতানুগতিক শিক্ষাব্যবস্থাকে অপছন্দ করতেন। ১৬৬৫ সালে সমগ্র ইউরোপে যখন বেবুনিক প্লেগের বিস্তার ঘটে তখন নিউটন ট্রিনিটি কলেজের ছাত্র। কলেজটি মহামারির কবলে পড়ে বন্ধ হয়ে যায়। তখনকার সময়েও আজকের দিনের মতো এমন লকডাউন জারি করা হয়েছিল আর এই...
অনেকেই মনে করেন, বজ্রপাত প্রকৃতির সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি। কেউ কেউ এটাকে ‘ভয়ংকর সুন্দর’ বলেন। নিরাপদ দূরত্বে বসে অনেকেই প্রকৃতির এই রুদ্রমূর্তির সৌন্দর্য উপভোগ করেন। কোনো এক বৈশাখে শান্তিনিকেতনের আকাশ, মেঘের পরে মেঘ জমে ঘন অন্ধকার হয়ে যায় দুপুর বেলাতেই। বৃষ্টি নেই, শুধু ঘন ঘন বজ্রপাত। রবীন্দ্রনাথ জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রাণভরে মেঘ–বিদ্যুতের খেলা দেখছিলেন। হঠাৎ দেখলেন বাজ...
কক্সবাজার সমুদ্র সৈকত এখন প্রচণ্ড উত্তাল। সাগরে নেই মাছ ধরার কোনো নৌযান। কিন্তু এর মধ্যেই সৈকতে ভেসে আসছে বিপুল পরিমাণে প্লাস্টিক ও ইলেকট্রনিকস বর্জ্য। সঙ্গে আসছে ট্রলারের মাছ ধরার ছেঁড়া জাল। আবার বর্জ্যের সঙ্গে ভেসে আসছে বেশ কিছু মা কচ্ছপ। গতকাল রোববার সকালে সৈকতের কলাতলী পয়েন্টে এমন দৃশ্য দেখা গেছে। স্থানীয় ঝিনুক ব্যবসায়ী শামসুল আলম জানান, গত শনিবার বিকেলে জোয়ারের পানিতে ভেসে আসতে শুরু করে...
ফিরে আসা ছয়জন জানান, গত বছরের নভেম্বরে তাঁরা ভিয়েতনামে যান। কেউই প্রতিশ্রুত কাজ পাননি। বাংলাদেশের সাংসদ মোহাম্মদ শহিদ ইসলামকে (পাপুল) মদদ দেওয়ার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহ আল সাবাহকে আটক করা হয়েছে। এরই মধ্যে বরখাস্ত হওয়া প্রভাবশালী ওই জেনারেলকে দুই সপ্তাহের জন্য কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। কুয়েতের আরবি দৈনিক আন নাহার ও...
নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোহাইমিনুল কবির মাহি (১৬) সাত দিন ধরে নিখোঁজ। অনেক খোঁজার পরও তার সন্ধান পাওয়া যায়নি। মোহাইমিনুল শহরের উত্তর বড়গাছা (হাফরাস্তা) এলাকার হুমায়ুন কবিরের ছেলে।সদর থানা সূত্র জানায়, মোহাইমিনুল ৭ জুলাই বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়িতে ফিরে আসেনি। বিদ্যালয়সহ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের কাছে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার...
জফরা আর্চার স্বপ্ন দেখিয়েছিলেন। অসাধারণ এক স্পেলে মামুলি ১৯৯ রানের পুঁজি নিয়েই সাউদাম্পটনে জয়ের হাসি হাসতে চেয়েছিল ইংল্যান্ড। কিন্তু জার্মেইন ব্ল্যাকউডের দুর্দান্ত ইনিংস আর অধিনায়ক জেসন হোল্ডারের দৃঢ়তায় দিনটা সফরকারীদেরই থাকল। ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। আর্চারের ভয়ংকর প্রথম স্পেলটা সামলে নিয়ে দুবার জীবন ফিরে পাওয়া ব্ল্যাকউড প্রায় একাই টেনে নিয়েছেন দলকে। জয় থেকে...
যুক্তরাষ্ট্রের মিত্র অস্ট্রেলিয়া ও জাপান সম্প্রতি প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে আরও আগ্রাসীভাবে সামরিক কার্যক্রম পরিচালনার কথ বলেছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনায় চীনের দ্রুত সামরিক বিস্তার থেকে নিজেদের রক্ষায় দেশ দুটির নেওয়া পদক্ষেপকে ‘গেম-চেঞ্জার’ বলা হচ্ছে। গত জুন মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া সরকার ঘোষণা দেয়, প্রতিরক্ষাব্যবস্থা...
শিরোপা লড়াই বা চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়ার দৌড়ে এই ম্যাচের অতটা গুরুত্ব ছিল না। তাতে আর্সেনাল বা টটেনহামের কি? নগরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ম্যাচ সবসময়েই বাড়তি অনুপ্রেরণা যোগায় ক্লাব দুটির খেলোয়াড়দের। ম্যাচ জিতলে নিজেদের শহরে কলার উঁচিয়ে হাঁটার একটা লাইসেন্সও পাওয়া যায় যেন! আর সে লাইসেন্সটাই ছিনিয়ে নিয়েছে হোসে মরিনহোর দল। আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে উত্তর লণ্ডন ডার্বি জিতে নিয়েছে টটেনহাম। আর...
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাইরে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক। কেউ কেউ আবার ফেস শিল্ড বা স্বচ্ছ প্লাস্টিকের মুখাবরণ পরছেন। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, শুধু মাস্ক পরলেই হবে, নাকি ফেস শিল্ডও ব্যবহার করা উচিত। গবেষণা বলছে, তিন স্তরের কাপড়ের মাস্ক ঠিকভাবে পরলে এবং সামাজিক দূরত্বের নিয়মকানুন সঠিকভাবে অনুসরণ করলে সংক্রমণ থেকে ৯০-৯৫ শতাংশ সুরক্ষা পাওয়া যায়। কিন্তু অনেকে মাস্ক ঠিকভাবে সামলাতে পারেন...
মৃত্যুর চার দিন পরে নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। তাতে অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী আমজাদ হোসেন করোনাভাইরাস পজিটিভ। তিনি করোনা উপসর্গ নিয়ে গত বুধবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আমজাদ হোসেন (৬৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের বাসিন্দা। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান, গত মঙ্গলবার দুপুরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচটি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটি বলছে, স্বাস্থ্যবিধি মেনে এসব হাট পরিচালনা করা হবে। করোনা পরিস্থিতিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম শহরে অস্থায়ী পশুর হাট না বসানোর সুপারিশ করেছিল করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ডিএসসিসি কর্মকর্তারা জানান, গত ১৪ জুন ১৪টি অস্থায়ী পশুর হাট ইজারা দিতে...
চার বছর ধরে অভিনয় থেকে দূরে অভিনেতা হাসান মাসুদ। করোনাকালে তিনি ফিরলেন নিজের প্রিয় আঙিনায়। তবে কোনো নাটকের জন্য নয়। এত দিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন সচেতনতামূলক একটি বিজ্ঞাপনচিত্রের জন্য। আসছে পবিত্র ঈদুল আজহা। বসবে গরু-ছাগলের হাট। মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু কেনেন, সে জন্য বিজ্ঞাপনের মাধ্যমে সতর্ক করবেন হাসান মাসুদ। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সাজ্জাদ সুমন। স্থানীয় সরকার, পল্লী...
গতকাল মাঠে নেমেছিলেন নেইমাররা। প্রীতি ম্যাচে দ্বিতীয় বিভাগের দল লে হাভরেকে উড়িয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, খেলার মধ্যে না থাকলেও, পায়ে মোটেও মরচে পড়েনি তাঁদের শিরোনাম দেখে চমকে যাওয়ারই কথা। তবে এটাই সত্যি। নেইমার-এমবাপ্পেরা গতকাল আসলেই খেলতে নেমেছিলেন। লিগ বন্ধ হয়ে যাওয়ার পর চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে পিএসজিকে। কিন্তু বহুদিন মাথের বাইরে থাকলেও খেলায় তার একোনো প্রভাব পড়তে দেননি নেইমাররা। নেমেই উড়িয়ে...
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ১ চিকিৎসক ও ৬ পুলিশ সদস্যসহ আরও ১১৬ জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৬৮ জন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব থেকে গতকাল রোববার রাতে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে ৬৮ জন, ভাঙ্গায় ১২, বোয়ালমারীতে ১০, সদরপুর ও নগরকান্দায় ৭ জন করে, আলফাডাঙ্গায়...
তিস্তা নদীর পানি লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৩০ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। গতকাল রোববার রাত ১১টায় এই পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫৩ দশমিক ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর আগে রাত ১০টায় একই পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫৩ দশমিক ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এটি ছিল ২০১৯ সালের তুলনায় একই পয়েন্টে দ্বিতীয় সর্বোচ্চ বিপৎসীমা...
শেরপুরে পদ্মা ব্যাংক লিমিটেডের (সাবেক ফারমার্স ব্যাংক) দেড় কোটি টাকা ঋণখেলাপির চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত আটটার দিকে পৌর নিউমার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যবসায়ীর নাম মো. রাকিবুল ইসলাম (৩০)। তিনি শহরের কালিরবাজার এলাকার এইচ আর কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ও প্রয়াত রুহুল আমিনের ছেলে। সদর থানার উপপরিদর্শক (এসআই)...
ছোট পর্দায় আজ যা দেখবেন লা লিগা ফেসবুক লাইভ আলাভেস-গেতাফে রাত ১১-৩০ মি. ভিয়ারিয়াল-সোসিয়েদাদ রাত ১১-৩০ মি. গ্রানাদা-রিয়াল মাদ্রিদ রাত ২টা ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস ১, সিলেক্ট ১ ম্যান ইউনাইটেড-সাউদাম্পটন রাত ১টা সিরি ‘আ’ সনি টেন ২ ইন্টার মিলান-তুরিনো রাত ১-৪৫ মি. মেজর...
পদ্মার সঙ্গে তাঁদের সম্পর্কটা অদ্ভুত। পদ্মা একবার ঘরবাড়ি সব ভেঙে নেয়। তাঁরা আরেক চরে গিয়ে ঘর বাঁধেন, ফসল ফলান। পদ্মাকে ঘিরেই চলে জীবন। এভাবেই চলে আসছে বহু বছর ধরে। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর গোপালপুরের বাসিন্দা আছিরন বেগমের (৪৯) ঘর সর্বশেষ নদীতে বিলীন হয় বছর পাঁচেক আগে। স্বামী নেই। ছেলে কৃষিকাজ ও দিনমজুরি করে সংসারটা চালাচ্ছিলেন। কিন্তু করোনাকালে আর পেরে উঠছিলেন না। এর মধ্যেই বন্যার পানিতে...