সিরি 'আ' তে আতালান্তার সঙ্গে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস নিরপেক্ষ ফুটবলমোদীদের জন্য ম্যাচটা ছিল আনন্দলাভের অন্যতম প্রধান উপলক্ষ। একদিকে রোনালদো-দিবালা-বোনুচ্চিদের মতো তারকায় ঠাসা জুভেন্টাস, ওদিকে দৃষ্টিনন্দন ফুটবলের পসরা সাজানো আতালান্তা। লড়াইয়ে শেষমেশ কেউই জেতেনি। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটা। শেষ মূহুর্তে পেনাল্টিতে গোল করে আতালান্তার মুখ থেকে জয় কেড়ে নিয়ে নিয়েছেন... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1668450/%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AD%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A6%E0%A7%8B
এমনও সময় গেছে, এক দিনেই কয়েকটি লেখা লিখেছি। শব্দসংখ্যার বিচারে কয়েক হাজার তো হবেই। কিন্তু গত কয়েক মাস হলো লেখালেখিতে একদম মন নেই। বসব বসব করেও কি-বোর্ডে আর হাত চলে না। বাঁ হাত চললেও বেশি দূর যায় না। মোটকথা, লেখা আর শেষ হয় না। লিখতে বসলেও ভালো আইডিয়ার অভাবে অনেক সময় ইচ্ছেদের অপমৃত্যু হয়। তবে আমি তো চুনোপুঁটি লেখক। তাই বলে এটা বিচ্ছিন্ন কোনো সমস্যা নয়। বিখ্যাত বিখ্যাত সব লেখকদেরও এমন অনুর্বর...
বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। বাংলাদেশের আধুনিক শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ। ১৯৪৩ সালে হাতে আঁকা দুর্ভিক্ষ চিত্রমালার মাধ্যমে দেশ ছাড়িয়ে বিশ্বের কাছে হয়েছেন বিখ্যাত। তাঁর ছবি যেন কথা বলে। তিনি বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পের জনক জয়নুল আবেদিন। তাঁর বিখ্যাত শিল্পকর্মগুলো হলো ১৯৫৭ সােল ‘নেকা’, ১৯৫৯ সােল ‘সংগ্রাম’, ১৯৬৯ সােল ‘নবান্ন’, ১৯৭০ সােল...
টানা বৃষ্টিতে উঠোনের মাটি মাখো মাখো হয়ে আছে। পা পড়লেই ছোট মতো গর্ত হয়ে যায়। পাশের জল এসে সেই গর্ত আবার ভরিয়ে দেয় এক নিমেষে
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬আপনি জানেন, মেগালোম্যানিয়া হচ্ছে একধরনের মানসিক রোগ। এটা যাদের আছে তারা নিজেদের আসলের চেয়ে বহুগুণ বড়...
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নানসহ চারজন কোভিডে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা এ খবর নিশ্চিত করেন। এ নিয়ে উপজেলায় ৫০ জনের করোনা শনাক্ত হলো। নতুন শনাক্ত অন্য তিনজন হলেন—ইসলামী ব্যাংক কলাপাড়া শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, কলাপাড়া ডাক বিভাগের কর্মী মো. আবুল কালাম ও উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের রহমতপুর গ্রামের...
বিসিএস—তিন অক্ষরের এই শব্দের সঙ্গে বহু স্বপ্নবাজ মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন-আশা-আকাঙ্ক্ষা জড়িয়ে থাকে। অনেকেই জীবনে সফল হওয়া বলতেই বোঝেন ‘বিসিএস ক্যাডার’ হওয়া। দিন দিন দেশে বিসিএস চাকরি চাহিদা, মানুষের বিসিএসের ওপর নির্ভরশীলতা অদ্ভুত হারেই বেড়ে চলছে। দেশের চাকরির বাজারে চারদিকে এখন শুধু বিসিএসের জয়ধ্বনি। মনে প্রশ্ন জাগে, এত এত কর্মপরিবেশ থাকা সত্ত্বেও এ দেশের...
বিপুল জনপ্রিয় ‘সংশপ্তক’ নাটকটি পুনঃপ্রচার করছে বিটিভি। যে নাটকের হুরমতি বুয়া ও কানকাটা রমজান বিখ্যাত হয়েছিলেন গত শতকের আশির দশকে। রমজান চরিত্রের হুমায়ুন ফরীদি প্রয়াত হয়েছেন। কিংবদন্তিতুল্য ফেরদৌসী মজুমদার ঘরে বসে এখন উপভোগ করছেন সেই নাটক আর স্মৃতিতাড়িত হচ্ছেন। নিজের অভিনয় করা নাটকটি আগে দেখার সুযোগ হয়নি অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের। ঘরে আটকে রেখে মহামারি সেই সুযোগ করে দিয়েছে।...
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গতকাল শুক্রবার বিকেলে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাসিন্দা। হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, জ্বর, সর্দি, কাশিসহ নানা উপসর্গ নিয়ে গতকাল বেলা দুটার দিকে আলীপুর ইউনিয়নের ওই ব্যক্তি হাসপাতালে আসেন। আইসোলেশন ইউনিটে ভর্তি করে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি মারা যান। স্বাস্থ্য বিধি মেনে...
বরগুনায় গত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ আরও ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নিয়ে জেলায় ৩৬৯ জন কোভিড আক্রান্ত হলেন। সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় পুলিশের এক এসআইসহ ৩ জন রয়েছেন। এ ছাড়া আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৪ জন, বামনা উপজেলার ১ জন স্টাফ নার্স ও ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং...
ফুলের বাগানে তোমরা দেখেছ ফুল ফুটে থাকে যেভাবেহাতিবাগানের হাতিদের নিয়ে এ রকম কিছু কে ভাবে?আসলে তোমরা বুঝবে কীভাবে তোমরা সেসব দ্যাখোনিআগ্রহী তুমি? ঠিকানা দিচ্ছি কলকাতা যাও এখনই। হাতিবান্ধায় জানি না তো কারা বেঁধে রেখেছিল হাতিরেকাজটাকে ভালো বলতে চাইবে কেউ তর্কের খাতিরে।হাতিবান্ধাও চেনো না কোথায়? রংপুর যাও চলিয়া—জেনে আসো সব হাতিদের সাথে বিস্তারে কথা বলিয়া। ইংরেজি জানা হাতিরা কোথায় গড়েছিল...
কথাটা দু-দিক থেকেই ঠিক। বেন স্টোকসের অর্জনটা বেশ বড়। তার চেয়েও বড় অর্জন হাতছানি দিচ্ছে সাকিব আল হাসানের সামনে। কাল সাউদাম্পটন টেস্টে নিজের সাফল্য দিয়ে সাকিবকে যেন সেটাই মনে করালেন স্টোকস । সুদূর যুক্তরাস্ট্রে বসে সাকিব যদি সাউদাম্পটন টেস্ট দেখে থাকেন, স্টোকসের অর্জনে চোখটা তাঁর চকচক করে ওঠারই কথা। মনে মনে এটাও ভাবতে পারেন, খেলাই ফিরি, দেখবেন রেকর্ডটা আমারই হবে! ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ও...
বাবার সরকারি চাকরির জন্য আমার শৈশবের শুরু হয়েছে বান্দরবানে। আমার বয়স যখন ছয়-সাত বছর, হঠাৎ একদিন পাশের বাসার একটা বাচ্চাকে দেখলাম সাইকেল চালাতে। প্রতিদিনই আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম। সেটা থেকেই মূলত সাইকেল চালানোর শখ হয়। দিদির ছোটবেলার সাইকেলে অতিরিক্ত দুই চাকা জুড়ে দিয়েই আমার সাইকেল চালানোর শখ পূরণ করলেন বাবা। সেটাই শুরু। একটু একটু করে শিখছিলাম। একাই চালাতে পারতাম। কিছুদিন পরই দিদির ওই সাইকেলটা...
ফিলিপাইনের নাগরিক মার্তা (ছদ্মনাম)। ২৯ বছর বয়সে ২০১১ সালে তিনি একমাত্র ছোট্ট মেয়ে ও অসুস্থ বাবাকে দেশে রেখে কাজের জন্য যান হংকংয়ে। তিনি জানতেন, হংকংয়ে বিদেশি গৃহকর্মীরা ভালো বেতন পান। রিক্রুটিং এজেন্সি তাঁকে বাসার হেলপারের কাজের কথা বলে হংকংয়ে পাঠায়। ঘরবাড়ি গোছানো, রান্না করা ও সংসার সামলানোই হেলপারের কাজের মধ্যে পড়ে। তবে আইনগতভাবে নিয়োগকর্তার বাড়িতেই থাকতে তিনি বাধ্য হন। খবর সিএনএনের।...
কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা এখন জোরেশোরে চলছে। কোন কোম্পানি আগে ভ্যাকসিন আনবে, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। তবে, বিশেষজ্ঞরা বলছেন, কীভাবে কখন ভ্যাকসিন আনা হবে, তা ঠিক করতে ভ্যাকসিনের নিরাপদ দিক ও কার্যকারিতার মতো নানা বিষয় বিবেচনায় নিতে হবে। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সম্ভাব্য ভ্যাকসিন তৈরির দৌড়ে অনেকটাই এগিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিজ্ঞানীও অক্সফোর্ডের...
টাঙ্গাইলের সখীপুরে কারওর করোনা সংক্রমণ শনাক্ত হলেই তাঁর মনে সাহস জোগাতে তাঁর বাড়িতে ছুটে যেতেন তিনি। সঙ্গে নিয়ে যেতেন এক ঝুড়ি মৌসুমি ফল। ‘মমতার দাওয়াই’ লেখা সংবলিত ফলের ঝুড়ি পেয়ে করোনা শনাক্ত রোগী যেন অর্ধেক ভালো হয়ে যেতেন। এই কাজটি শুরু থেকেই করে আসছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা। এবার ঘটেছে এর উল্টোটা। গত বৃহস্পতিবার সকালে ইউএনওর স্বামীর দেহে...
হাল ভেঙে যে নাবিক অথই সাগরে দিশা হারিয়ে ফেলে, শ্রাবস্তীর কারুকার্যও তখন বিদিশার অন্ধকারের আড়ালে মুখ লুকোয়। তরি দুলে দুলে ওঠে, ফুলেফেঁপে ওঠে রাক্ষসী ঢেউ, পাল ছিঁড়ে কুটি কুটি হয়, লন্ডভন্ড হয় মাস্তুল, তবু এক হিম্মতওয়ালা জওয়ান তখনো আগুয়ান। নাম তাঁর ক্যাপ্টেন উইলিয়াম ব্লাই। ১৮ জন নাবিকে ঠাসা ছোট্ট একটা নৌকায় ভাসছেন তিনি। ডুবু ডুবু অবস্থা সেটার। তার ওপর দক্ষিণ গোলার্ধের ভীষণ প্রতিকূল আবহাওয়া প্রবল...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ আরও চারজন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট ৬২ জনের করোনা শনাক্ত হলো। গতকাল শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগের কাছে আসা রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকালপার্সন ও চিকিৎসা কর্মকর্তা সামিউল হুদা জানান, নতুন শনাক্তদের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) আবদুল মালেক (৬০) রয়েছেন। তাঁর শরীরে...