কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা এখন জোরেশোরে চলছে। কোন কোম্পানি আগে ভ্যাকসিন আনবে, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। তবে, বিশেষজ্ঞরা বলছেন, কীভাবে কখন ভ্যাকসিন আনা হবে, তা ঠিক করতে ভ্যাকসিনের নিরাপদ দিক ও কার্যকারিতার মতো নানা বিষয় বিবেচনায় নিতে হবে। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সম্ভাব্য ভ্যাকসিন তৈরির দৌড়ে অনেকটাই এগিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিজ্ঞানীও অক্সফোর্ডের... বিস্তারিত
source http://www.prothomalo.com/technology/article/1668273/%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87
টাঙ্গাইলের সখীপুরে কারওর করোনা সংক্রমণ শনাক্ত হলেই তাঁর মনে সাহস জোগাতে তাঁর বাড়িতে ছুটে যেতেন তিনি। সঙ্গে নিয়ে যেতেন এক ঝুড়ি মৌসুমি ফল। ‘মমতার দাওয়াই’ লেখা সংবলিত ফলের ঝুড়ি পেয়ে করোনা শনাক্ত রোগী যেন অর্ধেক ভালো হয়ে যেতেন। এই কাজটি শুরু থেকেই করে আসছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা। এবার ঘটেছে এর উল্টোটা। গত বৃহস্পতিবার সকালে ইউএনওর স্বামীর দেহে...
হাল ভেঙে যে নাবিক অথই সাগরে দিশা হারিয়ে ফেলে, শ্রাবস্তীর কারুকার্যও তখন বিদিশার অন্ধকারের আড়ালে মুখ লুকোয়। তরি দুলে দুলে ওঠে, ফুলেফেঁপে ওঠে রাক্ষসী ঢেউ, পাল ছিঁড়ে কুটি কুটি হয়, লন্ডভন্ড হয় মাস্তুল, তবু এক হিম্মতওয়ালা জওয়ান তখনো আগুয়ান। নাম তাঁর ক্যাপ্টেন উইলিয়াম ব্লাই। ১৮ জন নাবিকে ঠাসা ছোট্ট একটা নৌকায় ভাসছেন তিনি। ডুবু ডুবু অবস্থা সেটার। তার ওপর দক্ষিণ গোলার্ধের ভীষণ প্রতিকূল আবহাওয়া প্রবল...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ আরও চারজন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট ৬২ জনের করোনা শনাক্ত হলো। গতকাল শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগের কাছে আসা রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকালপার্সন ও চিকিৎসা কর্মকর্তা সামিউল হুদা জানান, নতুন শনাক্তদের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) আবদুল মালেক (৬০) রয়েছেন। তাঁর শরীরে...
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ১১৮ জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২২ জন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে গতকাল শুক্রবার রাতে এ তথ্য জানা গেছে। শুক্রবার এই ল্যাবে বিভিন্ন জেলার মোট ৩৭৬ জনের নমুনার পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। ফরিদপুরে ১টি ফলোআপসহ ১১৯...
নেপোটিজম, নেপোটিজম, নেপোটিজম! আগে থেকেই বলিউডে শব্দটা জনপ্রিয় ছিল। আর এবার সুশান্ত সিং রাজপুতের ‘আত্মহত্যা’র পর বলিউডের সবচেয়ে জনপ্রিয় শব্দ হয়ে দাঁড়িয়েছে নেপোটিজম বা স্বজনপ্রীতি। বলিউড তারকা হওয়র সবচেয়ে সহজ আর শর্টকাট পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে বলিউড তারকার সন্তান বা আত্মীয় হওয়া। বলিউডে স্বজনপ্রীতি ছিল, আছে আর থাকবে। এর মধ্যেই বহিরাগতরাও মেধা আর পরিশ্রম দিয়ে স্থান করে নেবে। বলা হচ্ছে,...
ক্লাসে ঢোকার পর জহির স্যারের ওপর চোখ পড়তেই মুখটা হাঁ হয়ে গেল। জহির স্যার স্কুল থেকে চলে গিয়েছিলেন এক বছর আগে, আজ আবার এখানে কী করছেন! কিছুক্ষণের মধ্যেই পুরো ব্যাপারটা জানতে পারলাম। মাথায় বাজ পড়ল যেন। জহির স্যার আবার জয়েন করেছেন স্কুলে। শান্তিতে কাটানো একটা বছর এখন দূর অতীতের বলে মনে হলো। ওহ! এতক্ষণ তো জহির স্যারের পরিচয়ই দেওয়া হয়নি। স্কুলের সবচেয়ে বদমেজাজি আর রাগী স্যার তিনি। ক্লাস টেনের...
ওদের কারও বাবা দিনমজুর, কারও বাবা ফেরিওয়ালা আবার কারও বাবা বদলি বাসচালক। সামান্য আয় দিয়েই চলে সংসার। দুবেলা ঠিকমতো খাবার জোটে না। এরপরও তারা এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এই সাফল্যে ওদের খুশিই হওয়ার কথা। কিন্তু ওরা সবাই চিন্তিত কলেজে ভর্তি হওয়া নিয়ে। আজ পড়ুন সাত অদম্য মেধাবীর গল্প। না খেয়ে স্কুলে যেত জাহাঙ্গীরজাহাঙ্গীরের মা মানসিক ভারসাম্যহীন। বাবা বদলি বাসচালক। পাঁচ মেয়ে ও এক ছেলে...
বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন ৫৩ বছরের আরিফুল ইসলাম। জ্বর আসার পর নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস শনাক্ত হয় তাঁর। এরপর বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কিন্তু ধীরে ধীরে তাঁর অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্ট শুরু হয়, রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। সিলিন্ডার এনে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। টানা দুদিন শ্বাসকষ্টের পর ৩ জুলাই হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় মারা যান তিনি। শ্বাসকষ্টের পরও কেন...
শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে অ্যান্টি–অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদানসমৃদ্ধ খাবারের কোনো বিকল্প নেই। এসব উপাদানের গুরুত্বপূর্ণ উৎস রঙিন ও সবুজ শাকসবজি। তবে সঠিক পদ্ধতিতে রান্না না করলে শাকসবজির পুষ্টিগুণ অনেকাংশেই নষ্ট হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায়, শাকে যে পরিমাণ ভিটামিন সি থাকে, তা দিয়েই আমাদের দৈনিক চাহিদা পূরণ সম্ভব। শাকসবজির ভিটামিন সি ধরে রাখার সর্বোত্তম উপায় হলো, ভাপে বা...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ১ম টেস্ট-৪র্থ দিন সনি সিক্স ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ বিকেল ৪টা ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ ওয়াটফোর্ড-নিউক্যাসল বিকেল ৫-৩০ মি. লিভারপুল-বার্নলি রাত ৮টা শেফিল্ড-চেলসি রাত ১০-৩০ মি. ব্রাইটন-ম্যান সিটি রাত ১টা লা লিগা ফেসবুক লাইভ ওসাসুনা-সেল্টা ভিগো...
সিলেটের মেয়ে সুস্মিতার স্বাচ্ছন্দ্য শাস্ত্রীয় সংগীতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা গান নিয়ে পড়াশোনা করছেন তিনি। যদিও লোকগানই তাঁর প্রাণের গান। হাসন রাজা, রাধারমণ দত্ত আর শাহ আবদুল করিমের গান যেন তাঁর প্রাণের কথাই বলে। গাইতেও ভালোবাসেন তিনি। সাম্প্রতিককালে তাঁর কণ্ঠে সাধক চান মিয়ার লেখা ‘তুমি ডাক দিলে’ শিরোনামের লোকগানটি ভীষণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। প্রথম আলোর করোনাকালের আয়োজন...
দেশের ছোট-বড় সব শহরেই জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব সংশ্লিষ্ট সিটি করপোরেশন অথবা পৌর কর্তৃপক্ষের। ব্যতিক্রম শুধু রাজধানী ঢাকা। এই শহরের পানিনিষ্কাশনের দায়িত্ব ছয়টি সংস্থার। এত সংস্থার একসঙ্গে কাজ করার ফল কী, তা আর কাউকে বলে দিতে হয় না। ভারী বৃষ্টি হলেই ডুবে যায় ঢাকা শহরের বড় একটি অংশ। সাধারণ মানুষকে হাঁটুপানি ঠেলে চলতে হয়। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় স্থবির হয়ে থাকে যানবাহন। আর সংস্থাগুলো একে অন্যের...
চলতি মাসের শুরু থেকে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণে হঠাৎ করে দ্রুত ঊর্ধ্বগতি শুরু হয়েছে। মাসের প্রথম আট দিনের মধ্যে চার দিনই দৈনিক নতুন রোগী শনাক্তের হার ২ লাখ ছাড়িয়েছে। বাকি চার দিন ছিল ২ লাখের নিচে। আট দিনের গড় প্রায় ২ লাখ। অথচ গত মাসেও গড় ছিল দেড় লাখের নিচে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির দিনে দিনে অবনতি ঘটছে। জুলাইয়ের এ বাড়তি সংখ্যায় সবচেয়ে বড় অংশ থাকছে...
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম কোথায় আছেন, তা স্পষ্ট করে বলছে না কেউ। র্যাবের দাবি, অভিযান চলছে, শিগগির গ্রেপ্তার হবেন। তাঁর স্ত্রী বলছেন, হাসপাতালে অভিযানের রাতে (৬ জুলাই) তাঁর সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়। তখন সাহেদ বলেছিলেন, ‘রাতে ফিরব না। যেখানে আছি, সেইফ আছি।’ কোভিড রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান...
দারিদ্র্যের কারণে জীবনসংগ্রামের কঠিন পথ বেছে নিতে হয়েছে তাদের। কৃষিকাজ, দিনমজুরি, গৃহকর্মীর কাজ করেও তারা নিজের পড়ালেখা চালিয়ে গেছে। অদম্য ইচ্ছার কাছে হার মেনেছে শারীরিক প্রতিবন্ধিতাও। এই অদম্য মেধাবীরা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। আজ দ্বিতীয় পর্বে পড়ুন আরও আট শিক্ষার্থীর জীবনের গল্প। শত বাধা ডিঙিয়ে প্রতিবন্ধিতাকে জয় করেছে তুহিনসেরিব্রাল পালসি রোগে আক্রান্ত...
করোনাভাইরাস সংক্রমণের প্রধান উপসর্গগুলো হলো জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। ভাইরাসটি সাধারণত ফুসফুসে সংক্রমণ ঘটায়। তবে শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের সমস্যার কারণও হতে পারে এই ভাইরাস। এর মধ্যে অন্যতম হলো স্নায়ুতন্ত্রের সমস্যা। করোনার সংক্রমণের শিকার হতে পারে মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড, স্নায়ু ও মাংসপেশিও। তাই এ-সংক্রান্ত উপসর্গগুলোও গুরুত্বের সঙ্গে নিতে হবে। করোনায় আক্রান্ত রোগীদের...
বাংলা ভাষার ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্ব রক্ষায় যে মহৎ প্রাণের অধিকারী ব্যক্তিরা জীবনের অধিকাংশ সময়ই ব্যয় করেছেন এবং অসামান্য অবদান রেখেছেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ তাঁদের মধ্যে অন্যতম। আট দশক বয়সের জীবনে বাংলাদেশ, বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর অবদান এবং কর্মপরিধি গণনা করে শেষ করা যাবে না। একাধারে শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক, আইনজীবী, অনুবাদক, কবি, সাহিত্যিক, লোকবিজ্ঞানী, দার্শনিক, জ্ঞানতাপস ও...
মার্কিন মুলুকে সংসার পাতার পর ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া যেন আরও ঝলমলিয়ে উঠছেন। বলিউড, হলিউড থেকে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এখন আমাজন প্রাইমে। এই ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে প্রিয়াঙ্কা সম্প্রতি একটি ‘মাল্টিমিলিয়ন’ ডলারের বৈশ্বিক চুক্তি করেছেন। চুক্তি অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়াকে এবার দেখা যাবে আমাজন প্রাইমের বেশ কয়েকটি সিনেমা আর ওয়েব সিরিজে।৩৭ বছর বয়সী এই...
প্রথম দফা বন্যার পানি নামতে না নামতেই আরেকটি বড় ঢলের পূর্বাভাস এসেছে। চলতি বছরে দেশে বন্যার প্রথম ধাক্কাতেই মাছের খামার থেকে ৪৫০ কোটি টাকার বেশি দামের মাছ ও পোনা ভেসে গেছে। পুকুর ও জলাশয়ের অবকাঠামোর ক্ষতি হয়েছে প্রায় ৩০ কোটি টাকার। আর এই ক্ষতির অর্ধেকের বেশি এককভাবে হয়েছে সিলেট বিভাগের খামারি ও চাষিদের। এই হিসাব মৎস্য অধিদপ্তরের। করোনার মধ্যে ঘূর্ণিঝড় আম্পান, এরপর বন্যার ধাক্কায় মাছের খামারিরা...