ট্যাক্সির ভাড়া মিটিয়ে হন্তদন্তভাবে লিকক মিউজিয়ামে ঢুকল অয়ন হোসেন আর জিমি পারকার।‘দেরি করে ফেলিনি তো?’ উদ্বিগ্ন গলায় জানতে চাইল জিমি।কবজিতে বাঁধা হাতঘড়িতে চোখ বোলাল অয়ন। ‘নাহ্, এখনো কয়েক মিনিট বাকি।’‘থ্যাংক গড!’মিউজিয়ামের বিশাল গ্যালারিতে ঢুকল ওরা। চারপাশের দেয়ালে ঝুলছে অসংখ্য দামি পেইন্টিং। এক প্রান্তে একটা ফ্রেম ঢেকে রাখা হয়েছে মখমলের কাপড় দিয়ে, সেটার সামনে... বিস্তারিত
source http://www.prothomalo.com/kishoralo/article/1668042/%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%82
সাইকেলে তিনি কোনো দিনই চড়েননি, কীভাবে চালাতে হয় সেটাও জানা নেই। সেই নারীই সিদ্ধান্ত নিলেন, সাইকেলে চড়ে বিশ্ব ভ্রমণ করবেন। বোস্টনের দুজন প্রভাবশালী বাজি ধরেছেন, কোনো নারীর পক্ষে সাইকেলে চেপে বিশ্ব ভ্রমণ করা সম্ভব নয়, যদি কেউ পারেন তাহলে তিনি পাবেন ১০ হাজার আমেরিকান ডলার। এটা ১৮৯৪ সালের কথা। সাইকেল সবে সাধারণের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। ঘর থেকে কাজে যেতে সহজ বাহন হিসেবে মানুষ সাইকেলেই চড়ত। তবে...
যেদিন লাল রঙের দালানগুলো প্রথম দেখেছিলাম, সেদিনই একটা আলাদা কিছু মনে হয়েছিল। ইউনিভার্সিটি? আমার কাছে সেই ছোট্টবেলায় দেখা হগওয়ার্টস ক্যাসল। সেদিন আমার কাছে রেড হেভেন বা লাল স্বর্গের IUT–কেও (Islamic University of Technology) হগওয়ার্টস ছাড়া অন্য কিছুই মনে হয়নি। যেন জাদুর দুনিয়ায় আমি হাজির। জানুয়ারির প্রচণ্ড শীতের এক সকালে হগওয়ার্টসের কিংবা লাল স্বর্গের স্নেহ–ভালোবাসা আনুষ্ঠানিকভাবে পেতে শুরু...
সংবিধান বড়, না মানুষ। আমাদের নির্বাচন কমিশন বলছে, সংবিধান বড়। গত মার্চে করোনার শুরুতে, যখন সংক্রমণ ছিল নগণ্য, ঢাকা শহরবাসীকে তারা সংবিধান দেখিয়েছিল। তখনই ১৫ হাজার ভোটে খোদ রাজধানীতে একটি অর্থহীন উপনির্বাচন আমরা প্রত্যক্ষ করেছিলাম। এখন তারা যশোর ও বগুড়ায় ঘোর করোনায় জোড়া উপনির্বাচন করতে যাচ্ছে। ১৪ জুলাই নির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার ১১ জুলাই হেলিকপ্টারে নিষ্ফল দর্শন দেবেন ভোটের ৭২ ঘণ্টা...
বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবি মামলার প্রধান আসামী ময়ুর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফকে (৩২) রাজধানী থেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। গত ২৯ জুন ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালের কাছে ফরাশগঞ্জ ঘাট এলাকায় এমভি মর্নিং বার্ডকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয় ময়ূর-২ লঞ্চটি। ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌপুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সদরঘাট থানার নৌপুলিশ...
অনলাইনে পুরোদমে ক্লাস শুরু হলে বিদেশি শিক্ষার্থীদের আমেরিকা ছাড়তে হবে-এমন সিদ্ধান্ত নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। ৮ জুলাই ফেডারেল কোর্টে শিক্ষাপ্রতিষ্ঠান দুটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এই মামলা দায়ের করে। ৬ জুলাই ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) জানিয়েছে,...
উন্নয়ন প্রকল্পের অর্থ লুট, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামের বিরুদ্ধে ৯ জন ইউপি সদস্য অনাস্থা জানিয়েছেন। গতকাল বুধবার দুপুরে লিখিত অনাস্থা প্রস্তাবটি গাইবান্ধার জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। লিখিত অনাস্থা প্রস্তাবে সই করেন ইউপি সদস্য জয়নাল আবেদিন, জামাল...
টেস্টে ইনিংসের সূচনা করার কাজটা এমনিতেই কঠিন। গত কয়েক বছরে কাজটা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও ইংল্যান্ড তো টেস্ট ওপেনারদের দুঃস্বপ্নের জায়গা। ২০১৭ সাল থেকে টেস্ট ওপেনারদের ব্যাটিং জুটির গড়ের তলানিতে যে বাংলাদেশ ও ইংল্যান্ড। গত তিন বছরে বাংলাদেশের মাটিতে ৩৭ ইনিংসে টেস্ট ওপেনারদের জুটির গড় ছিল মাত্র ১৮.৭২। ইংল্যান্ডে আরও কম। ৭৮ ইনিংসে ইংলিশ ওপেনারদের জুটির গড় ১৮.৬৭ রান। কাল যেমন...
বিশ্বজুড়ে আলোচনায় চীনে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন। গত ১৮ জুন মার্কিন কংগ্রেসে চীনে উইঘুর নির্যাতন নিয়ে নিষেধাজ্ঞা-সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। এতে যে চীনের কিছু যায়-আসে না, তা কিন্তু খোদ চীনবিরোধীরাও জানেন। কারণ, দুই শক্তির কথা-বিবৃতির লড়াই অনেক আগে থেকেই চলে আসছে। ইদানীং করোনা থেকে শুরু করে ট্রাম্প প্রশাসনের ভূমিকা খোদ হিংসাত্মক স্নায়ুপীড়নের জায়গা থেকে। কিন্তু...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ১ম টেস্ট-২য় দিন সনি সিক্স ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ বিকেল ৪টা ইংলিশ প্রিমিয়ার লিগ রাত ১১টা বোর্নমাউথ-টটেনহাম স্টার স্পোর্টস ১, সিলেক্ট ১ এভারটন-সাউদাম্পটন স্টার স্পোর্টস সিলেক্ট ২ ইংলিশ প্রিমিয়ার লিগ রাত ১-১৫ মি. অ্যাস্টন ভিলা-ম্যান ইউনাইটেড স্টার স্পোর্টস ১, সিলেক্ট ১ লা...
যুক্তরাষ্ট্রের গবেষকেরা সম্প্রতি করোনাভাইরাস আটকে সঙ্গে সঙ্গে তা মেরে ফেলার জন্য বিশেষ এয়ার ফিল্টারের নকশা করেছেন। তাঁরা দাবি করছেন, নতুন করোনাভাইরাসকে আটকে ধরে তা দ্রুত নিষ্ক্রিয় করতে সক্ষম হবে এ ফাঁদ। তাঁদের এই উদ্ভাবন স্কুল, হাসপাতাল, স্বাস্থ্য সেবাকেন্দ্র, বিমানবন্দরের মতো জায়গায় করোনার বিস্তার ঠেকাতে ব্যবহার করা যাবে। বার্তা সংস্থা পিটিআইয়ের ডেকান ক্রনিকেলের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা...
দেড় দশক আগে ৮জুলাই মুক্তি পেয়েছিল 'হাজার বছর ধরে' সিনেমাটি। জহির রায়হানের উপন্যাস অবলম্বনে ছবিটি মুক্তির পর টুনি চরিত্রের কিশোরী শারমীন জোহা শশীর প্রশংসা করতে থাকেন সবাই। এই ছবি শশীকে চলচ্চিত্র অঙ্গনে সাদরে অভ্যর্থনা জানিয়েছিল। কিন্তু অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে তাঁকে আর নায়িকা হিসেবে দেখা যায়নি! শশীর নায়িকা হতে না পারার পেছনে বাধা হয়ে দাঁড়িয়েছিল তখনকার সময়। 'হাজার বছর ধরে' যখন বের হয়, তখন...
করোনা–ঝুঁকির মধ্যেও ইউরোপ ও পূর্ব এশিয়ার অনেক দেশ আকাশপথে যোগাযোগ চালু করেছে। কিন্তু বাংলাদেশ সেই সুবিধা নিতে পারছে না। বাংলাদেশ থেকে যাওয়া বেশ কয়েকজন যাত্রীর করোনা ধরা পড়ার পর ঢাকা থেকে একের পর ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে। প্রথমে জাপান, কোরিয়া ও সর্বশেষ বন্ধ করেছে ইতালি। তবে মালয়েশিয়া এয়ারলাইনস ১৭ জুলাই থেকে ঢাকা–কুয়ালালামপুর পথে উড়োজাহাজ চলাচল শুরু করবে। এভিয়েশনের সংশ্লিষ্ট...
নির্বাচনী ইশতেহারে পাটশিল্পকে লাভজনক ও বেসরকারীকরণ বন্ধ করার কথা ছিল। আর তাই ২০০৯ সালে দায়িত্ব নিয়েই আওয়ামী লীগ সরকার বন্ধ দুই পাটকল চালু এবং বেসরকারীকরণ করা তিন পাটকল ফিরিয়ে এনে আবার চালু করে। এ জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দও দেওয়া হয়। এর পরের ১০ বছরে সরকারি পাটকল লোকসান দিয়েছে ৪ হাজার ৮৫ কোটি টাকা। অথচ বেসরকারি পাটকল এখনো লাভের মুখ দেখছে। সব মিলিয়ে সরকারি পাট খাতের পুঞ্জীভূত লোকসানের...
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় পুলিশ, স্বাস্থ্যকর্মী, ব্যাংকারসহ আরও ১০৮ জনের করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা হলো ২ হাজার ৭৯১। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব গতকাল বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে। এই ল্যাবে গতকাল বিভিন্ন জেলার মোট ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনটি নমুনা অকার্যকর (ইনভেলিড) হয়েছে। আর ১৫৩ জনের শরীরে...
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের যমুনা নদীর দুর্গম চর উত্তর শিমুলতাউড়। এক মাস আগেও এই চরে বসবাস ছিল দুই শতাধিক পরিবারের। চরের মানুষের স্বাস্থ্যসেবায় নির্মাণ করা হয়েছে একটি কমিউনিটি ক্লিনিক। আট শতক জায়গার ওপর ২৭ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত কমিউনিটি ক্লিনিকটি এখনো চালু হয়নি। কমিউনিটি ক্লিনিকের ভবনটি এখন যমুনা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে যমুনার প্রবল ভাঙনের কারণে...
মাদারীপুরের শিবচরে ফেরি থেকে চরে নামিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত চারজনকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে শিবচরের কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ফেরিতে ওঠেন যশোরের ওই গৃহবধূ (২২)। তাঁর স্বামী ঢাকার একটি প্রজেক্টে শ্রমিকের কাজ করেন। কাঁঠালবাড়ি থেকে ফেরিটি ছেড়ে গেলে ফেরির পেছন থেকে একটি স্পিডবোটে...
টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গৃহবধূর নাম শারমিন আক্তার (১৯)। তিনি উপজেলার দাড়িয়াপুর গ্রামের শরীফ হোসেনের স্ত্রী। শারমিন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি...
চট্টগ্রামের সাবরাং ট্যুরিজম পার্কে সাত একর জমি চেয়েছে দেশের অটোমোবাইল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড। এ জমিতে তারা একটি রিসোর্ট ও একটি হোটেল করার পরিকল্পনা করছে। জমি পেলে এটি হবে পর্যটন খাতে ইফাদের প্রথম বিনিয়োগ। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে গত সোমবার সাবরাং ইজেডে এই বিনিয়োগ প্রস্তাব দিয়েছে ইফাদ গ্রুপের প্রতিষ্ঠান ইফাদ অটোস। তাদের প্রস্তাবে বলা হয়েছে, ছয় একর জমিতে তারা...
করোনাভাইরাসে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এক গবেষণায় এ আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। করোনা আক্রান্ত অনেকের মস্তিষ্কে প্রদাহ, মানসিক ব্যাধি ও প্রলাপের মতো মারাত্মক স্নায়বিক জটিলতা দেখা গেছে। গবেষণায় এ–সংক্রান্ত তথ্য–উপাত্ত পাওয়ার পর গত বুধবার বিজ্ঞানীরা করোনাজনিত মস্তিষ্কে ক্ষয়ক্ষতির...