মাদারীপুরের শিবচরে ফেরি থেকে চরে নামিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত চারজনকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে শিবচরের কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ফেরিতে ওঠেন যশোরের ওই গৃহবধূ (২২)। তাঁর স্বামী ঢাকার একটি প্রজেক্টে শ্রমিকের কাজ করেন। কাঁঠালবাড়ি থেকে ফেরিটি ছেড়ে গেলে ফেরির পেছন থেকে একটি স্পিডবোটে... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1667865/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%97%E0%A7%83%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%A7%E0%A7%82%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3
টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গৃহবধূর নাম শারমিন আক্তার (১৯)। তিনি উপজেলার দাড়িয়াপুর গ্রামের শরীফ হোসেনের স্ত্রী। শারমিন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি...
চট্টগ্রামের সাবরাং ট্যুরিজম পার্কে সাত একর জমি চেয়েছে দেশের অটোমোবাইল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড। এ জমিতে তারা একটি রিসোর্ট ও একটি হোটেল করার পরিকল্পনা করছে। জমি পেলে এটি হবে পর্যটন খাতে ইফাদের প্রথম বিনিয়োগ। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে গত সোমবার সাবরাং ইজেডে এই বিনিয়োগ প্রস্তাব দিয়েছে ইফাদ গ্রুপের প্রতিষ্ঠান ইফাদ অটোস। তাদের প্রস্তাবে বলা হয়েছে, ছয় একর জমিতে তারা...
করোনাভাইরাসে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এক গবেষণায় এ আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। করোনা আক্রান্ত অনেকের মস্তিষ্কে প্রদাহ, মানসিক ব্যাধি ও প্রলাপের মতো মারাত্মক স্নায়বিক জটিলতা দেখা গেছে। গবেষণায় এ–সংক্রান্ত তথ্য–উপাত্ত পাওয়ার পর গত বুধবার বিজ্ঞানীরা করোনাজনিত মস্তিষ্কে ক্ষয়ক্ষতির...
সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এমন ২০ জন সৌদি নাগরিকের বিরুদ্ধে গত সোমবার নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। এর দুই দিন পর গতকাল বুধবার জানা গেল, সেই সৌদি আরবের কাছে পুনরায় অস্ত্র বিক্রি শুরু করতে যাচ্ছে দেশটি। ওই অস্ত্র ইয়েমেন সংঘাতে ব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ান-এর খবরে গতকাল এই তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের কাছে অস্ত্র...
মৌলভীবাজারের এক ধানখেতে মে মাসের শেষ দিকে মেছো বাঘের তিনটি বাচ্চা পাওয়া গেল। চোখ না ফোটা সেই বাচ্চাগুলো ধরতে গ্রামবাসী হইহই রইরই করে এসে হাজির হলো। বাচ্চাগুলো উদ্ধার করে পুলিশ নিয়ে গেল থানায়। ওদের স্থান হলো ছোট্ট এক চিড়িয়াখানায়। গ্রামে–গঞ্জে মেছো বাঘের ওপরে মানুষের আচরণ খুবই নির্মম। মেছো বাঘ প্রায়ই মানুষের হাতে মারা পড়ে। করোনাকালে মেছো বাঘের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে প্রায় ১৯টি। আমরা এ...
করোনাকালে জীবনধারা কেবল নয়; আমাদের ভাবনা, চিন্তা ও জীবন পরিকল্পনাও অনেকাংশে বদলে গেছে। স্বাভাবিকভাবেই করোনাভাইরাসের গতিপ্রকৃতি নিয়ে সবার মনে ভয় ও অনিশ্চয়তা রয়েছে, তবু আমাদের সঠিক তথ্য-উপাত্ত দিয়ে একে মোকাবিলা করতে হবে, কুসংস্কার দূর করতে হবে আর একে নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। যেকোনো মহামারির সময় যৌন এবং প্রজনন স্বাস্থ্যব্যবস্থা বিশেষ ঝুঁকির মধ্যে থাকে। তবে যথাযথভাবে সংক্রমণ প্রতিরোধ...
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নটি বুড়িগঙ্গার তির ঘেঁষে। এখানকার অনেকগুলো গ্রাম থেকে পানি এখনো নামেনি, রাস্তাঘাট তলিয়ে রয়েছে। খারজানি গ্রামের নুরজাহান বেগম (৪৫)নৌকার অভাবে ত্রাণ নিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে যেতে পারেননি। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা কিছু পথ নৌকায়, কিছুটা কাদামাটি মাড়িয়ে হেঁটে নূরজাহানের বাড়িতে ত্রাণ নিয়ে পৌঁছানোর পর আপ্লুত হয়ে পড়েন এই নারী। বললেন, ‘ইলিপ...
বলছিলাম চট্টগ্রামের সাগরবেষ্টিত দ্বীপ সন্দ্বীপের যাতায়াতব্যবস্থার কথা। হাজার বছরের ঐতিহ্যঘেরা মেঘনা মোহনায় অবস্থিত প্রাচীন দ্বীপ সন্দ্বীপ। প্রায় সাড়ে চার লাখ মানুষের বসবাস এখানে। এ দ্বীপের রয়েছে হাজারো ইতিহাস। একটা সময় বিখ্যাত ছিল জাহাজ ও লবণশিল্পের জন্য। সবচেয়ে সুন্দর ও মজবুত জাহাজ নির্মাণ হতো এখানে, সেগুলো উপমহাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হতো। দ্বীপে জন্ম নিয়েছেন অনেক জ্ঞানী-গুণী,...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com ২০ রমজান (১৫ মে) সকালবেলা ঘুম থেকে উঠে বুঝলাম, শরীরে হালকা জ্বর। এমন জ্বর যা অগ্রাহ্য করা যায়। দুপুরের পর থেকে জ্বর কমেও গেল। রমজানের সময়টায় টানা বাসায় থেকে কিছুটা...
কলকাতাসহ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনার সংক্রমণ এখনো বেশ দাপটেই বিস্তার ঘটিয়ে চলেছে । বাড়ছে দুর্ভোগ, মারা যাচ্ছে মানুষ। তাই পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা পৌরসভা অতিসংক্রমিত এলাকাগুলো আবার লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে।কাল বৃহস্পতিবার থেকে কলকাতা পৌর এলাকার ৪৫টি অতিসংক্রমিত এলাকাসহ রাজ্যের বিভিন্ন কনটেনমেন্ট জোনে বহাল হবে এই কড়া লকডাউন। রাজ্য সরকার বলেছে, এখন আর লকডাউন মানছে না বহু মানুষ। মাস্ক না...
প্রত্যাবর্তনের এক অসাধারণ গল্পই লিখল আসলে এসি মিলান! তাও আবার ক্রিস্টিয়ানো রোনালদো-গঞ্জালো হিগুইয়েনদের নিয়ে গড়া সিরি 'আ'র চ্যাম্পিয়ন জুভেন্টাসকে হারিয়ে। ২-০ গোলে পিছিয়ে থেকে জ্লাতান ইব্রাহিমোভিচ-আন্তে রেবিচরা ম্যাচ জিতে নিয়েছেন ৪-২ গোলে। মিলানের সুইডিশ স্ট্রাইকার ইব্রা তো ম্যাচের পর সদর্পে দাবিও করেছেন, তাঁকে আরও আগে আনলে এই মৌসুমে মিলানই শিরোপা জিতত! দুই বড় দলের লড়াইয়ে প্রথমার্ধটা কেটেছে...
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এখানে করোনায় সংক্রমিত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৫৪ জনের। এভাবে চলতে থাকলে রাজ্যে আবারও লকডাউন জারি করার ঘোষণা দিয়েছেন মিশিগানের গভর্নর গ্রিচের হুইটমার। মিশিগানে গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে...
বেদনাসিক্ত মন নিয়ে মুম্বাই ছেড়ে গেলেন সানজানা সঙ্গী। প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবির নায়িকা, দিল্লিতে তাঁর বাড়ি। যাওয়ার সময় রঙিন শহর মুম্বাইকে বলে গেলেন, হয়তো ফিরবেন, হয়তো ফিরবেন না। সুশান্তের মৃত্যুর পর কালো মেঘে ছেয়ে গেছে রঙিন মুম্বাই, এমনকি সানজানার মনটাও। মাস্কে মুখ ঢেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সানজানা লিখেছেন, ‘বিদায় মুম্বাই। চার মাস পর আবার দেখা হবে। দিল্লি ফিরছি।...
১.বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক জর্জ অরওয়েল ১৯৪৫ সালে ‘দ্য অ্যানিমেল ফার্ম’ নামের একটি উপন্যাস লিখেছিলেন। উপন্যাসটির কাহিনি অনেকটা এই রকম। ‘দ্য ম্যানর ফার্ম’ নামের একটি ফার্মে একদল পশু মনুষ্য শ্রেণি দ্বারা নির্যাতিত হয়ে মনুষ্য শ্রেণির বিরুদ্ধে বিপ্লবের সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তী সময়ে বিপ্লবে জয়ী হয়ে পশুরা ফার্মের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তারা ফার্মটির নাম বদলে...
দীর্ঘদিন ধরে ভুগছেন আর্থ্রাইটিসে। হাঁটুর ব্যথার কারণে ঘর থেকে বেরও হন না। এর মধ্যে জানা গেল, করোনায় আক্রান্ত হয়েছেন প্রবীর মিত্র। করোনা পরীক্ষার ফল হাতে পাওয়ামাত্র দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সেগুনবাগিচার বাসায় ফিরেছেন তিনি। করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয় বলে প্রথম আলোকে জানান বরেণ্য এই অভিনয়শিল্পীর পুত্রবধূ সোনিয়া...
করোনা-বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে আজ থেকে। তবে দেশের ক্রিকেট শুরু করার কথা আপাতত ভাবা যাচ্ছে না। ক্রিকেটাররা অনুশীলনে ফিরতে চাইলেও করোনা পরিস্থিতির কারণে সাহস পাচ্ছেন না। এদিকে খেলা না থাকায় আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে ক্রিকেটারদের । এই অবস্থায় তাই ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর কাছে পাওনা পারিশ্রমিকের দাবি জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। গতকাল রাতে ক্রিকেটার্স...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com আমার মেয়েটা অসুস্থ। ওর সুচিকিৎসার জন্য দূর দেশে থাকি। মন পড়ে থাকে দেশে, মায়ের কাছে। আত্মীয়স্বজন ছেড়ে দূরে থাকায় এমনিতেই সারাক্ষণ মন পুড়তে থাকে। তার ওপর...