কিশোরগঞ্জের শোলাকিয়ায় নৃশংস জঙ্গি হামলার ঘটনার চার বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার। তবে ওই হামলার ঘটনায় করা মামলার সাক্ষ্যগ্রহণের কার্যক্রম এখনো শুরু হয়নি। সেই দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারছেন না এলাকাবাসী। ২০১৬ সালের ৭ জুলাই ছিল পবিত্র ঈদুল ফিতরের দিন। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের পাশে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। তারা নির্মমভাবে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1667434/%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9C%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%9C
রোববার রাত পৌনে দুইটা। ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যে ছুটছে। ট্রেনের যাত্রী কামরুন্নাহারের (৩২) প্রসবব্যথা ওঠে। তাঁর সঙ্গে থাকা স্বামী নাছির মোল্লা তাঁকে শান্ত করার চেষ্টা করছিলেন। অবশেষে তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করেন। যাত্রাবিরতি না থাকলেও ট্রেনটিকে নাটোর রেলস্টেশনে থামতে বলা হয়। ট্রেন পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্স গিয়ে দাঁড়ায় রেলস্টেশনে। ট্রেন...
সামরিক নজরদারির কাজ আরও উন্নত করছে ইসরায়েল। এ লক্ষ্যে নতুন গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণ করেছে দেশটি। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের দাবি, তাদের নতুন স্যাটেলাইট উন্নত মানের নজরদারি–সুবিধা দিতে সক্ষম। রয়টার্স জানিয়েছে, ইরানের মতো শত্রুকে নজরদারিতে রাখার জন্য সক্ষমতা আরও বাড়াচ্ছে ইসরায়েল। ইরানের পারমাণবিক সক্ষমতাকে বড় ধরনের...
করোনাধাক্কায় এলোমেলো পুরো বিশ্ব। এই দুর্যোগে বিপর্যস্ত উপমহাদেশও। ভারত, বাংলাদেশ, পাকিস্তান—তিনটি দেশেই করোনা সংক্রমণ কমছে তো নাই, উল্টো বেড়ে চলেছে প্রতিদিন। কিন্তু এটির শেষ কবে? সৌরভ গাঙ্গুলি মনে করছেন, করোনা থেকে মুক্তি পেতে পেতে চলে যেতে পারে এ বছরের পুরোটাই। করোনার প্রাদুর্ভাবে স্থগিত হয়ে গেছে বিশ্বের অনেক বড় বড় লিগ বা টুর্নামেন্ট। ভারতের আইপিএলও আছে এর মধ্যে। আবার কোথাও কোথাও নতুন...
নদ–নদীর পানি কমতে শুরু করায় দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু দুর্ভোগ কমেনি বানভাসি মানুষের। এদিকে বেশির ভাগ জেলায় পরিস্থিতির উন্নতি হলেও মাদারীপুর, শরীয়তপুর ও নওগাঁয় পরিস্থিতির অবনতি হয়েছে। সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: নীলফামারীতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। গতকাল সোমবার লালমনিরহাটের দোয়ানীতে তিস্তা ব্যারাজ...
সুনামগঞ্জে নতুন করে ১৪জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১১১জন। জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৮৮জন। মারা গেছেন আটজন। সুনামগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন আজ মঙ্গলবার প্রথম আলোকে এসব তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ছয়জন, ছাতকে পাঁচজন, জগন্নাথপুরে একজন ও দোয়ারাবাজার উপজেলায় দুজন রয়েছেন।...
লকডাউনে কতজন কত কিছু শিখলেন। ঝিলিক আর পিছিয়ে থাকবেন কেন! বাসা থেকে ভয়েস রেকর্ড করা, সেই গানটাকে সংগীত পরিচালকের কাছে পাঠানোও শিখে ফেলেছেন তিনি। শুধু কি তাই, শুটিংটাও বাকি রাখেননি। লকডাউন তাঁকেও শেখাল অনেক কিছু। ঘরে বসে আজ গান শোনাবেন ২০০৮ সালের সেরাকণ্ঠ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ঝিলিক। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে রাত ১০টা ৩০ মিনিটে গাইবেন তিনি। প্রথম...
সড়ক দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার সকালে গ্রেপ্তার হয়েছিল। পরদিনই আদালতে তোলা হয় শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে। তবে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন মেন্ডিস। গত রোববার ভোর ৫টার দিকে কলম্বোর দক্ষিণে পানাদুরা নামক এলাকায় ৬৪ বছর বয়সী এক সাইকেল আরোহীকে চাপা দেয় মেন্ডিসের এসইউভি গাড়ি। দুর্ঘটনার সময় মেন্ডিসই গাড়ি চালাচ্ছিলেন বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কান পুলিশ। তবে তাঁর সতীর্থ আরেক...
অন্তঃসত্ত্বা নারীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি। কারণ, এ সময় তাঁদের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকে। এ জন্য তাঁদের প্রয়োজন বাড়তি যত্ন, সঠিক পুষ্টি। এতে মায়ের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি গর্ভের শিশুর সঠিক বেড়ে ওঠা নিশ্চিত হবে। খাদ্যতালিকায় যা রাখবেন ১. প্রতিদিনের খাদ্যতালিকায় তাজা রঙিন শাকসবজি থাকতে হবে। ২. দিনে অন্তত তিন ধরনের সবজি (অন্তত তিন রঙের) এবং...
করোনাভাইরাসের (কোভিড–১৯) সংক্রমণ শুরুর পর দেশে প্রথম দুই মাস মোট রোগীর অর্ধেকই ছিল ঢাকা শহরে। কিন্তু গত দুই মাসে এ চিত্র পাল্টে গেছে। এখন ঢাকার বাইরেই রোগী তুলনামূলকভাবে বাড়ছে। এই অবস্থায় মফস্বলের গ্রামগুলো রক্ষার ব্রত নিয়ে মাঠে নেমেছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। বিশ্বব্যাপী ক্ষুধা-দারিদ্র্য দূরীকরণের অঙ্গীকার নিয়ে কাজ করে চলা আন্তর্জাতিক এই সংস্থার প্রশিক্ষিত কর্মীরা দেশের প্রায়...
চট্টগ্রামে প্রতিদিন গড়ে ২৫০ জন করোনা রোগী শনাক্ত হচ্ছেন। সঙ্গে বাড়ছে হাসপাতাল ও আইসোলেশন সেন্টার। কিন্তু বেশির ভাগ রোগী ঘরেই চিকিৎসা নিচ্ছেন। ফলে নগরের হাসপাতালগুলোতে দিনে দিনে কমে আসছে কোভিড রোগীর ভিড়। চিকিৎসকদের ভাষ্য, ৮৫ থেকে ৯০ শতাংশ রোগী হাসপাতাল বা আইসোলেশন সেন্টারে যাচ্ছেন না। যাঁদের উপসর্গ দেখা দিচ্ছে তাঁদের বেশির ভাগ দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ নিচ্ছেন। তাঁরা জানান,...
স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই বসতে হয় বিয়ের পিঁড়িতে। এরপর একদিকে সংসারের কাজ, অন্যদিকে অসুস্থ শ্বশুর আর দেবরকে সামলানো। হয়ে পড়েন পুরোদস্তুর গৃহিণী। এর বাইরেও ছিল নানা বাধা। কিন্তু এর মধ্যেই একটু সময় পেলে চোখ বুলিয়ে গেছেন বইয়ের পাতায়। সেই সংগ্রাম আর কষ্টের দিনগুলো বৃথা যায়নি। প্রথমবার বিসিএস পরীক্ষা দিয়েই তিনি মনোনীত হয়েছেন পুলিশ ক্যাডারে। অদম্য এই তরুণীর নাম নুসরাত ইয়াছমিন। ৩৮তম বিসিএসের...
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় একজন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩৬)। তিনি রাজশাহী নগরের এয়ারপোর্ট থানাধীন ভোলাবাড়ি এলাকার সব্দর আলীর ছেলে।গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। হাসপাতালের উপপরিচালক চিকিৎসক সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। সাইফুল ফেরদৌস জানান, কোভিড পজিটিভ নিয়ে গত ২ জুলাই শহিদুল...
করোনায় ঘরবন্দী! তাই পাখি দেখতে যাওয়াও বন্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সিরাজুল ইসলামের বাসা জিগাতলায় আমার বাসার কাছেই। বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে তাঁকে ফোন করতেই বললেন, ‘৫ মে বিশ্ববিদ্যালয়ে যাব। যাবেন নাকি?’ আমি তো আগেই এক পায়ে খাড়া। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলাম। বিশ্ববিদ্যালয়ে পৌঁছেই মনটা ভালো হয়ে গেল। ক্যাম্পাস সবুজ হয়ে গেছে। অনুষদের পেছনে...
হাতাহাতি-মারামারি ফুটবলে হয় না যে এমন না। কিন্তু সেটা বেশির ভাগ সময়ই প্রতিপক্ষের সঙ্গে। মাঠে নিজের সতীর্থের সঙ্গে হাতাহাতি? এটা একটু অপরিচিত দৃশ্যই বটে। কিন্তু এমন ঘটনাই ঘটেছে কাল ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম-এভারটন ম্যাচে। হাতাহাতি লেগেছে টটেনহামের দুই খেলোয়াড় হুগো লরিস ও সন হিউং-মিনের মধ্যে। যেটা হাতাহাতি দেখে আবার টটেনহাম কোচ হোসে মরিনহো বলেছেন, তিনি খুব খুশি! কেন খুশি? তার আগে ঘটনাটা বলা...
বিশেষজ্ঞরা যা আশঙ্কা করেছিলেন, ভারতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে তা–ই ঘটছে। গোটা দেশ থেকে লকডাউন তুলে দিয়ে সংক্রমিত এলাকাগুলো লকডাউন করা, যাত্রীবাহী ট্রেন, উড়োজাহাজ ও সড়কপথে বাস সেবা চালুর পর থেকে ভারতে ব্যাপক হারে বাড়ছে সংক্রমণ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রায় ২৪ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভারতে আক্রান্ত প্রায় সাত লাখ মানুষ। করোনা আক্রান্ত...
চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলের একটি শহরের হাসপাতালে গত শনিবার সন্দেহজনক বিউবোনিক প্লেগ রোগ ধরা পড়েছে। এ ঘটনায় শহরটিতে এক দিন পর গত রোববার জারি করা হয়েছে সতর্কতা। ইনার মঙ্গোলিয়ার বেয়ান নুর শহরে প্লেগের সন্দেহজনক ঘটনাটি ধরা পড়ে। এরপর সেখানকার স্বাস্থ্য কমিটি শহরে সর্বোচ্চ চার স্তরের মধ্যে তৃতীয় স্তরের সতর্কতা জারি করে। এই রোগ যাতে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে কর্তৃপক্ষ শহরবাসীকে বন্য পশু শিকার ও এর...
তাঁরা কেউ ফুটপাতের ফল বিক্রেতা, দরজি, রেস্তোরাঁকর্মী, সেলুনকর্মী, কেউবা ঝালমুড়ি বিক্রেতা। তাঁদের রাজধানীতে কারও কেটেছে ৪ বছর, কারও ৪৫ বছর। তবে করোনাভাইরাসের এই সময়ে সবার কাছেই ঢাকা হয়ে উঠেছে অচেনা। গত ২৮ থেকে ৩০ জুন রাজধানীর ১০টি থানা এলাকার নিম্ন আয়ের বিভিন্ন বয়সী ৩০ জন নারী-পুরুষের সঙ্গে কথা বলে করোনাকালে তাঁদের জীবন ও জীবিকা সম্পর্কে জানা যায়। করোনাকালে সরকারি ছুটির সময়ে কমবেশি ধারদেনা করে...
এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকাকে শ্রুতলেখকের কাজ করতে হতো। হাসপাতালের বিছানা থেকে এন্ড্রু কিশোর ফেসবুকে ভক্তদের কিছু বলবেন, সেটা লিখে দিতেন লিপিকা। তবে গত রোববার স্বামীর ফ্যান পেজে লিখতে হয়েছে তাঁর নিজের কথা। সেখানে স্বামীকে নিয়ে নিজের লড়াইয়ের শেষ অংশটুকু তুলে ধরেন লিপিকা। গত বছরের ৯ সেপ্টেম্বর অসুস্থ স্বামীকে নিয়ে সিঙ্গাপুর যান লিপিকা। পরীক্ষায় ধরা পড়ে তাঁর অ্যাড্রিনাল গ্ল্যান্ডে ক্যানসার!...
‘যা কিছু দেখার নাও দেখে নাও/ যা কিছু বলার যাও বলে যাও/ পাবে না সময় আর হয়তো।’ ঠিক। সময় পাওয়া যায় না। আর হয়ে ওঠে না বলা। শরীরে কর্কটের বসত ফিরে ফিরে আসে। ফিরে আসে জীবনে মূক সময়। তাই চলে যেতে হয় ‘জীবনের গল্প’ বাকি রেখেই। সেই শৈশব-কৈশোর। শত চ্যানেলের বাহাদুরিহীন সেই সুচারু শ্রবণ ও দর্শনের দিন। বিকেল পাঁচটার আগে বোকাবাক্স খুলবে না। খুললেই–বা কী? বাইরে ডাকবে তখন খেলার...