তাঁরা কেউ ফুটপাতের ফল বিক্রেতা, দরজি, রেস্তোরাঁকর্মী, সেলুনকর্মী, কেউবা ঝালমুড়ি বিক্রেতা। তাঁদের রাজধানীতে কারও কেটেছে ৪ বছর, কারও ৪৫ বছর। তবে করোনাভাইরাসের এই সময়ে সবার কাছেই ঢাকা হয়ে উঠেছে অচেনা। গত ২৮ থেকে ৩০ জুন রাজধানীর ১০টি থানা এলাকার নিম্ন আয়ের বিভিন্ন বয়সী ৩০ জন নারী-পুরুষের সঙ্গে কথা বলে করোনাকালে তাঁদের জীবন ও জীবিকা সম্পর্কে জানা যায়। করোনাকালে সরকারি ছুটির সময়ে কমবেশি ধারদেনা করে... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1667416/%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-%E0%A6%86%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7
এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকাকে শ্রুতলেখকের কাজ করতে হতো। হাসপাতালের বিছানা থেকে এন্ড্রু কিশোর ফেসবুকে ভক্তদের কিছু বলবেন, সেটা লিখে দিতেন লিপিকা। তবে গত রোববার স্বামীর ফ্যান পেজে লিখতে হয়েছে তাঁর নিজের কথা। সেখানে স্বামীকে নিয়ে নিজের লড়াইয়ের শেষ অংশটুকু তুলে ধরেন লিপিকা। গত বছরের ৯ সেপ্টেম্বর অসুস্থ স্বামীকে নিয়ে সিঙ্গাপুর যান লিপিকা। পরীক্ষায় ধরা পড়ে তাঁর অ্যাড্রিনাল গ্ল্যান্ডে ক্যানসার!...
‘যা কিছু দেখার নাও দেখে নাও/ যা কিছু বলার যাও বলে যাও/ পাবে না সময় আর হয়তো।’ ঠিক। সময় পাওয়া যায় না। আর হয়ে ওঠে না বলা। শরীরে কর্কটের বসত ফিরে ফিরে আসে। ফিরে আসে জীবনে মূক সময়। তাই চলে যেতে হয় ‘জীবনের গল্প’ বাকি রেখেই। সেই শৈশব-কৈশোর। শত চ্যানেলের বাহাদুরিহীন সেই সুচারু শ্রবণ ও দর্শনের দিন। বিকেল পাঁচটার আগে বোকাবাক্স খুলবে না। খুললেই–বা কী? বাইরে ডাকবে তখন খেলার...
করোনাকাল বদলে দিয়েছে আমাদের চেনা দৃশ্যপটগুলো। করোনাকালে শহরবাসী অনেকে হয়তো গ্রামে গিয়ে আটকা পড়েছেন, ফিরতে পারেননি আর শহরে। তেমনই একজন নাজিফা তাসনিম খানম তিশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই তরুণ লেখক কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াপাড়া থেকে লিখেছেন করোনার সময়ে তাঁর গ্রামে থাকার অভিজ্ঞতা। উনিশ-বিশ বছরের জীবনে আমি যে কয়টা স্বপ্ন দেখেছি তার মধ্যে অন্যতম ছিল ঘরে না ফেরার স্বপ্ন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর...
প্রকৃতিপ্রেমী জীবনানন্দ দাশ নিজের নির্ভয়া আশ্রয় খুঁজে পেয়েছেন ঝাউ-শিরীষ গাছের তলে। দেশিকোত্তম কবি কালিদাস তরুতলে বসে আওড়েছেন শত কবিতা। মানুষ এমন এক আশ্চর্য প্রাণী, যে কিনা নির্বাক তরুলতার সঙ্গে প্রেমের, সখ্যের ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারে। কত শিশু এখন ভাবছে, এই বুঝি কাল সকাল হলেই জুতা-মোজা আর কাঁধে ব্যাগটি ঝুলিয়ে স্কুলে যাবে। কত কিশোরের চোখে স্বপ্ন, বিকেলবেলা পাড়ার মাঠে শখের ফুটবলটার...
করোনা মহামারিতে কাবু পুরো বিশ্ব। এ ছাড়া গত ১০০ বছরের মধ্যে বিশ্ব এমন মহামারি প্রত্যক্ষ করেনি। করোনার এই মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। কিন্তু এই সংকটময় পরিস্থিতিতে দেশটিতে ৫০ দিন ধরে কোনো স্বাস্থ্যমন্ত্রী নেই। গত মে মাস থেকে পূর্ববর্তী এক মাসের ব্যবধানে ব্রাজিলের দুজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। মে মাসের মাঝামাঝি সময়ে এই পদ থেকে পদত্যাগ করেন নেলসন টেইক। এর...
কুষ্টিয়ায় নতুন করে ৩৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ১৯৩টি নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়। এ নিয়ে জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৭৪৬। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ২০ জন, কুমারখালীতে ৭ জন, ভেড়ামারায় ৫ জন, দৌলতপুরে ৪ জন ও খোকসা উপজেলায় ২ জন। সদর উপজেলার ২০ জনের মধ্যে ১৯ জনই কুষ্টিয়া পৌরসভার...
ইন্টারনেট আবিষ্কারের ২৫ বছর চলছে। এই ২৫ বছরে প্রায় চার শ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছে। এর আগের যেকোনো প্রযুক্তির চেয়ে এটি দ্রুত মানুষ গ্রহণ করেছে এবং এর অগ্রগামিতা বাড়ছেই। বাণিজ্যিকভাবে গাড়ি উৎপাদন শুরু করার ২৫ বছর পর যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেই ১ শতাংশের কম মানুষ একটি গাড়ির মালিক হতে পেরেছিল। মাইকেল ফ্যারাডে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র আবিষ্কার করার ১৪০ বছর পর পৃথিবীর...
নওগাঁয় নতুন করে ২৪ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এঁদের মধ্যে একজন করে সাংবাদিক, নার্স ও মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট রয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ৫৮৪ জন। আজ সোমবার সকালে নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত রোববার রাত ৯টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com যে সময়টাতে চীন, আমেরিকা আর ইতালিতে করোনার সংক্রমণ নিয়ে ভাবছি, তখনো বুঝিনি ঘাড়ের কাছেই বিপদ নিশ্বাস ফেলছে। মে মাসের ২১ ও ২২ তারিখ পরপর জানতে পারলাম,...
১৭ বছর আগে ভারতকে বিশ্বজয়ের খুব কাছে নিয়ে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের সেই অতিমানবীয় ব্যাটিং সেদিন সৌরভের দলকে বিশ্বকাপ জিততে দেয়নি। অস্ট্রেলিয়ার ২ উইকেটে ৩৫৯ রান তাড়া করতে নেমে ভারত ৪০ ওভারের মধ্যে অলআউট হয়ে গিয়েছিল ২৩৪ রানে। পন্টিং করেছিলেন ১২১ বলে ১৪০ রান। তবে ওই বিশ্বকাপে সৌরভের দল ফাইনালের আগ পর্যন্ত দারুণ ক্রিকেট খেলেছিল। অনেকেই মনে করেন,...
ঘটনাটি বেশ সাড়া ফেলে। গুলশান এলাকার একটি বাড়িতে গ্রিল কেটে প্রবেশ করে চোর। সেই বাসায় কেউ না থাকায় চোর প্রবেশ করে আয়েশি জীবনযাপন এবং নানা রকম মজার কর্মকাণ্ড করতে থাকে। সাম্প্রতিক সময়ে বাস্তবে ঘটে যাওয়া ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কদিন ধরেই ঘুরছে। সেই চোরও আটক হয়েছে। এবার সেই ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ঈদের টেলিছবি ‘আলাদিনের ফ্ল্যাট’। টেলিছবির গল্পে চোরের ভূমিকায় অভিনয়...
৩৯তম বিসিএসে উত্তীর্ণ হয়ে গত বছরের ডিসেম্বরে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কর্মকর্তা হিসেবে যোগ দেন মোসফেক-ওস-সালেহীন। হাসপাতালের দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে সংক্রমিত হন তিনি। গত ১৫ মে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ আসে। তিনি বাসায় থেকেই সুস্থ হয়েছেন। ২১ দিন পর আবারও ফিরেছেন কর্মস্থলে, রোগীদের সেবা দিচ্ছেন। গতকাল রোববার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়,...
নিউইয়র্কের জার্সি সিটি সংলগ্ন এলাকায় হাডসন নদী থেকে ৪ জুলাই দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন বাংলাদেশি-আমেরিকান তরুণ। তাঁর নাম উমাইর সালেহ (২৩)। বলে জানা গেছে। হাডসন কাউন্টি প্রসিকিউটরের অফিস সূত্রে জানা গেছে, প্রথমে মরিস খাল পার্কের কাছে পানিতে একটি লাশ ভাসতে দেখে একজন পথচারী তা পুলিশকে জানায়। পরে পুলিশ সেখানে পৌঁছালে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একজন নারীর ওই লাশটি উদ্ধার করা হয়।...
আগের কয়েক ম্যাচে হারিয়ে যাওয়া ছন্দটা ফিরল এই ম্যাচে। একাদশে ফিরলেন আঁতোয়ান গ্রিজমান। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর গ্রিজমানকে নিয়ে গড় আক্রমণভাগের কাছে যেমন ধারালো ফুটবল চান সমর্থকেরা, দেখা গেল সেটিও। আর তাতেই ভিয়ারিয়ালের মাঠ এস্তাদিও দে লা সিরামিকা থেকে ৪-১ গোলের দারুণ এক জয় নিয়ে ফিরল বার্সেলোনা। কিন্তু এই ছন্দে ফিরতে কি একটু দেরি করে ফেলল কিকে সেতিয়েনের দল? লা লিগা যে রিয়াল মাদ্রিদের ঘরে চলে...
দুই হাত উঁচু করে বুকসমান পানি ঠেলে আসছিলেন তিনি। হাতে পলিথিন মোড়ানো কাপড়। সড়কে ওঠার পর ভেজা কাপড় দ্রুত বদলালেন। এভাবে আসা-যাওয়া রোজ করেন কি না, জানতে চাইলে সহাস্যে বলেন, ‘আমরা তো পানির লকডাউনে আছি। নাও না থাকলে এই ভাবেই চলত অইব চাইর মাস।’ সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক লাগোয়া সালুটিকর এলাকায় গত শনিবার এভাবে দেখা যায় বুরহানউদ্দিনকে (৩৫)। পানিবন্দী গ্রাম থেকে অনেকটা সাঁতার কাটার মতো করে...
মাস তিনেক আগেও ছিল শুকনা ধানিজমি আর মাঠ। এখন সেখানে থই থই পানি। জ্যৈষ্ঠ-আষাঢ় মাসের নতুন পানি যেন যৌবন এনে দিয়েছে হাওর-খাল-বিলে। ডানে-বাঁয়ে দুই পাশে থাকা জলাশয়গুলো এখন বর্ষার পানিতে একাকার। আর ঠিক মাঝখানে উঁচু শুকনা জায়গার খানিকটা জুড়ে এঁকেবেঁকে চলে গেছে পিচঢালা রাস্তা দক্ষিণ সুরমার দিকে। সে রাস্তা ধরে এগোতেই দেখা মেলে রাজু আহমদের। রাজু রাস্তার ঠিক পাশে থাকা ঘন সবুজ ঝোপঝাড়ে নুয়ে নুয়ে কী যেন...
করোনাভাইরাসের সংক্রমণে লক্ষণের তীব্রতার ভিন্নতার পাশাপাশি সেরে ওঠার ধরনও একেকজনের একেক রকম। অনেক রোগীর পুরোপুরি সেরে উঠতে অনেক বেশি সময় লাগছে। অনেকের আবার সংক্রমণের পর পরীক্ষার ফল নেগেটিভ হতেও সময় বেশি লাগছে। বিভিন্ন হাসপাতালের তথ্য-উপাত্ত এবং বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত নিবন্ধ বিশ্লেষণ করে এর কিছু কিছু সম্ভাব্য কারণ শনাক্ত করা হয়েছে। ১. পুরুষ রোগীদের সেরে উঠতে অপেক্ষাকৃত বেশি সময়...