ঘটনাটি বেশ সাড়া ফেলে। গুলশান এলাকার একটি বাড়িতে গ্রিল কেটে প্রবেশ করে চোর। সেই বাসায় কেউ না থাকায় চোর প্রবেশ করে আয়েশি জীবনযাপন এবং নানা রকম মজার কর্মকাণ্ড করতে থাকে। সাম্প্রতিক সময়ে বাস্তবে ঘটে যাওয়া ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কদিন ধরেই ঘুরছে। সেই চোরও আটক হয়েছে। এবার সেই ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ঈদের টেলিছবি ‘আলাদিনের ফ্ল্যাট’। টেলিছবির গল্পে চোরের ভূমিকায় অভিনয়... বিস্তারিত
source http://www.prothomalo.com/entertainment/article/1667171/%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%9A%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0
৩৯তম বিসিএসে উত্তীর্ণ হয়ে গত বছরের ডিসেম্বরে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কর্মকর্তা হিসেবে যোগ দেন মোসফেক-ওস-সালেহীন। হাসপাতালের দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে সংক্রমিত হন তিনি। গত ১৫ মে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ আসে। তিনি বাসায় থেকেই সুস্থ হয়েছেন। ২১ দিন পর আবারও ফিরেছেন কর্মস্থলে, রোগীদের সেবা দিচ্ছেন। গতকাল রোববার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়,...
নিউইয়র্কের জার্সি সিটি সংলগ্ন এলাকায় হাডসন নদী থেকে ৪ জুলাই দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন বাংলাদেশি-আমেরিকান তরুণ। তাঁর নাম উমাইর সালেহ (২৩)। বলে জানা গেছে। হাডসন কাউন্টি প্রসিকিউটরের অফিস সূত্রে জানা গেছে, প্রথমে মরিস খাল পার্কের কাছে পানিতে একটি লাশ ভাসতে দেখে একজন পথচারী তা পুলিশকে জানায়। পরে পুলিশ সেখানে পৌঁছালে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একজন নারীর ওই লাশটি উদ্ধার করা হয়।...
আগের কয়েক ম্যাচে হারিয়ে যাওয়া ছন্দটা ফিরল এই ম্যাচে। একাদশে ফিরলেন আঁতোয়ান গ্রিজমান। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর গ্রিজমানকে নিয়ে গড় আক্রমণভাগের কাছে যেমন ধারালো ফুটবল চান সমর্থকেরা, দেখা গেল সেটিও। আর তাতেই ভিয়ারিয়ালের মাঠ এস্তাদিও দে লা সিরামিকা থেকে ৪-১ গোলের দারুণ এক জয় নিয়ে ফিরল বার্সেলোনা। কিন্তু এই ছন্দে ফিরতে কি একটু দেরি করে ফেলল কিকে সেতিয়েনের দল? লা লিগা যে রিয়াল মাদ্রিদের ঘরে চলে...
দুই হাত উঁচু করে বুকসমান পানি ঠেলে আসছিলেন তিনি। হাতে পলিথিন মোড়ানো কাপড়। সড়কে ওঠার পর ভেজা কাপড় দ্রুত বদলালেন। এভাবে আসা-যাওয়া রোজ করেন কি না, জানতে চাইলে সহাস্যে বলেন, ‘আমরা তো পানির লকডাউনে আছি। নাও না থাকলে এই ভাবেই চলত অইব চাইর মাস।’ সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক লাগোয়া সালুটিকর এলাকায় গত শনিবার এভাবে দেখা যায় বুরহানউদ্দিনকে (৩৫)। পানিবন্দী গ্রাম থেকে অনেকটা সাঁতার কাটার মতো করে...
মাস তিনেক আগেও ছিল শুকনা ধানিজমি আর মাঠ। এখন সেখানে থই থই পানি। জ্যৈষ্ঠ-আষাঢ় মাসের নতুন পানি যেন যৌবন এনে দিয়েছে হাওর-খাল-বিলে। ডানে-বাঁয়ে দুই পাশে থাকা জলাশয়গুলো এখন বর্ষার পানিতে একাকার। আর ঠিক মাঝখানে উঁচু শুকনা জায়গার খানিকটা জুড়ে এঁকেবেঁকে চলে গেছে পিচঢালা রাস্তা দক্ষিণ সুরমার দিকে। সে রাস্তা ধরে এগোতেই দেখা মেলে রাজু আহমদের। রাজু রাস্তার ঠিক পাশে থাকা ঘন সবুজ ঝোপঝাড়ে নুয়ে নুয়ে কী যেন...
করোনাভাইরাসের সংক্রমণে লক্ষণের তীব্রতার ভিন্নতার পাশাপাশি সেরে ওঠার ধরনও একেকজনের একেক রকম। অনেক রোগীর পুরোপুরি সেরে উঠতে অনেক বেশি সময় লাগছে। অনেকের আবার সংক্রমণের পর পরীক্ষার ফল নেগেটিভ হতেও সময় বেশি লাগছে। বিভিন্ন হাসপাতালের তথ্য-উপাত্ত এবং বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত নিবন্ধ বিশ্লেষণ করে এর কিছু কিছু সম্ভাব্য কারণ শনাক্ত করা হয়েছে। ১. পুরুষ রোগীদের সেরে উঠতে অপেক্ষাকৃত বেশি সময়...
এক যুগ আগেও বিসিএস নিয়ে এমন মাতামাতি ছিল না। ক্লাসের পড়া বাদ দিয়ে বিসিএস পড়ার এমন সর্বজনীন চলও ছিল না। অভিভাবক সমাজ চাকরির সম্মান আর নিরাপত্তার কথা মাথায় রেখে সন্তানদের বিসিএস বা অন্য সরকারি চাকরির পরামর্শ দিলেও কেউ শুনত, কেউ শুনত না। করপোরেট অথবা বহুজাতিক কোম্পানির চাকচিক্য আর বেশি বেতনের চাকরি মধু হয়ে ভ্রমরদের আহ্বান করত। এরপরই ঘটে গেল দুটো গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমত, সরকার প্রাত্যহিক...
দেশে ডাবিংশিল্প বিকাশের সঙ্গে সঙ্গে কণ্ঠ–অভিনয়শিল্পী হিসেবেও একটি পেশা তৈরি হয়েছে। বিদেশি সিরিয়াল, কার্টুন, অ্যানিমেশন, বিদেশি সিনেমা, বিজ্ঞাপন, সিনেমাসহ ডাবিং কিংবা কণ্ঠ অভিনয়-সংশ্লিষ্ট নানা কিছুর সঙ্গে কাজ করছেন তাঁরা। গত মার্চ মাস থেকে করোনা বিস্তারের পরে তাঁদের যেমন পড়তে হয়েছে চ্যালেঞ্জের মুখে তেমনি ধীরে ধীরে সেটি উতরে ওঠারও চেষ্টা করছেন তাঁরা। এই করোনার সময়ে দীপ্ত টেলিভিশনে হোম...
আষাঢ় মাসে হাঁটুসমান কাদা আর প্রায় ছয় মাস থইথই পানিতে তলিয়ে থাকা গ্রাম ছেড়ে সব সময় আমি পালাতে চেয়েছি। যে পানি-কাদার জন্য বছরের অর্ধেকটা সময় স্যান্ডেল ছাড়াই ক্লাসে যেতে হয়েছে, সেই গ্রামে আমি আটকে থাকতে চাইনি। উচ্চশিক্ষার জন্য গ্রাম ছেড়ে ঢাকা শহরে এলাম। শুধুই কি উচ্চশিক্ষা? হয়তো না। হয়তো পড়াশোনার আড়ালে জাদুর শহরে থেকে যাওয়ার ভাবনা ছিল। আর তাই পড়াশোনার পর চাকরি পেয়ে, শহুরে মেয়েকে বিয়ে করে বসবাসও...
আমরা বিভিন্ন কারণে মুখমণ্ডলে হাত দিই। কিন্তু করোনা মহামারির সময়ে এ অভ্যাস মোটেও ভালো নয়। এসব সাধারণ অভ্যাস মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। কারণ, হাতে থাকা করোনার জীবাণু চোখ, নাক, মুখে চলে যেতে পারে। তাই মুখমণ্ডলে হাতের স্পর্শ ঠেকাতে একটি বিশেষ ঘড়ি আবিষ্কার করেছে কিশোর ম্যাক্স মেলিয়া (১৫)। ভিবপ্রো নামের ঘড়িটি অবচেতনভাবে মুখমণ্ডলে হাত দেওয়া বন্ধে সাহায্য করবে। এতে করোনার সংক্রমণ থেকে...
ফরিদপুরে করোনাভাইরাসে সংক্রমণ শনাক্তের সংখ্যা আড়াই হাজারের কাছাকাছি এখন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তকরণ ল্যাবের চিকিৎসকসহ আরও ১১২ জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় মোট কোভিড–১৯ রোগীর সংখ্যা ২ হাজার ৪৮০ জন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে গতকাল রোববার রাতে এ তথ্য জানা গেছে। গতকাল এই ল্যাবে মোট ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে...
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির তিনজন সদস্য আহত হয় বলে জানিয়েছে বিজিবি। নিহত দুজন হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের জি-ব্লকের ২/ই শেডের বাসিন্দা মোহাম্মদ শফির ছেলে মোহাম্মদ আলম (২৬) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থীশিবিরের কে ব্লকের কে/৩ এর বাসিন্দা মোহাম্মদ এরশাদ আলীর...
সম্ভবত আমাদের প্রজন্মের সবচেয়ে বড় চ্যালেঞ্জের সময়টা পার করছি আমরা। করোনাভাইরাসের ভয়াবহতার রেশ থাকবে আরও বেশ কয়েক মাস। ব্যবসা-বাণিজ্য স্থবির। লাখ লাখ মানুষ চাকরি হারাবে সারা বিশ্বে। নতুন দশকের শুরুতেই তাই আর্থিক মন্দাভাব থাকবে বছরজুড়ে। এই প্রতিকূল সময়টায় দাঁড়িয়ে তাই সবার ভাবা দরকার কীভাবে নিজের, পরিবারের বা প্রতিষ্ঠানের খরচের মুখে লাগাম টেনে ধরবেন। এই কদিনে অবশ্য আমাদের বুঝে যাওয়ার কথা,...
ইম্পিরিয়াল কলেজের অনেকগুলো ক্যাম্পাস। লন্ডনে, লন্ডনের বাইরে। আমার কাজের জায়গা ছিল হ্যামারস্মিথ হাসপাতালে। মেডিকেল রিসার্চ কাউন্সিলের গবেষণা প্রতিষ্ঠান। প্রায় দিনই কাজ শেষ হতে রাত ৯টা বেজে যেত। অনেকের তখনো শেষ হতো না। প্রতিটি ফ্লোরে একটা বসার জায়গা; সঙ্গে বেশ কয়েকটি সোফা। একটু সকালে অফিসে গেলে প্রায়ই দেখা যেত, সোফাটা বেড হয়ে গেছে। শুয়ে আছে দু-একজন। সারা রাত কাজ করে। বিশ্বের অধিকাংশ গবেষণাগারের...
করোনাকালীন এই সময় আমাদের সবার জন্যই কঠিন। কিন্তু বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সময়টা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাদের কাটাতে হচ্ছে ঘরবন্দী জীবন। অনেকে এখানে অভ্যস্ত হতে পারছে না। অনেকের দেখা দিয়েছে নানা সমস্যা। স্পিচথেরাপি, অকুপেশনাল থেরাপিসহ তাদের জন্য যে বিশেষ স্কুল, তার কার্যক্রমেও ব্যাঘাত ঘটেছে। ফলে তারা সাহায্য নেওয়ার সুযোগটাও তেমন পাচ্ছে না। অনেকে অনলাইনভিত্তিক সুবিধা পেলেও তাদের সংখ্যা...
মার্চের শেষ দিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়। বেসরকারি প্রতিষ্ঠানগুলো ঘরে বসে অফিস কার্যক্রম শুরু করে। কিন্তু এঞ্জেলা সিজুকার ঘরে বসে কাজের উপায় নেই। মানুষের খাদ্যের জোগান দিতে তাঁকে রাস্তায় বের হতে হয়েছে। ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রোজেক্টের একজন বিক্রয় প্রতিনিধি এঞ্জেলা সিজুকা (২৩)। তিন বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করছেন।...
রাজধানীর একটি হোটেলে থেকে যাতায়াত করে ১০ দিন একটানা হাসপাতালে দায়িত্ব পালন করতে হয়। এরপর হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়। পরে হাসপাতালে গিয়ে করোনা পজিটিভ-নেগেটিভ কি না, তা জানার জন্য নমুনা দিতে হয়। এ পরীক্ষায় করোনা নেগেটিভ হলে তবেই ছয় দিনের জন্য বাড়ি যেতে পারেন। আর করোনা পজিটিভ হলে আবার সেই হোটেলে ফিরতে হয়।কথাগুলো বলছিলেন চিকিৎসক গুলশানা আক্তার (টগর)। তিনি গত ১২ মে থেকে করোনা রোগীদের...
ছোট থেকে রান্নার প্রতি একধরনের ভালোবাসা ছিল উদ্যোক্তা প্রমী তাবাসসুমের। তবে রান্না যে পেশাও হতে পারে, তা বুঝতে পারেন অনেক পরে। এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে রয়েছে ‘স্প্রিনকেলস অন টপ বাই প্রমী তাবাসসুম’ নামের তাঁর ডেজার্ট (মিষ্টান্ন) নিয়ে ব্যবসায়িক পেজ। অনলাইনের মাধ্যমে মিষ্টান্ন বিক্রির এই যাত্রা শুরু হয় গত বছরের মাঝামাঝি। দেশীয় কিছু মিষ্টান্নের পাশাপাশি আমেরিকান,...
শুটিং শুরু হলেও ঘরবন্দী অনেক তারকাই এখনো কাজে ফেরেননি। করোনার সংক্রমণের পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার অপেক্ষায় ছিলেন তাঁরা। পর্দায় এই তারকাদের অভাব বোধ করছিলেন দর্শক। নির্মাতারাও তাকিয়ে ছিলেন তাঁদের দিকে। অবশেষে একে একে শুটিংয়ে ফিরতে শুরু করেছেন তাঁরা। তাঁদের শুটিংয়ের আগে নেওয়া হচ্ছে সর্বোচ্চ সতর্কতা। এমনকি পুরো ইউনিটের করোনা পরীক্ষার কথাও শোনা গেছে। এ সপ্তাহে শুরু হচ্ছে প্রাণপ্রিয় নামের একটি...