ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত নার্সকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীর বাবা আনোয়ার হোসেন (৫০) ও বোন (২৪)। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার মামলার বরাত দিয়ে জানান, গত ২৮ জুন ফুলবাড়িয়ার কালিবাজাইল... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1666574/%E0%A6%AE%E0%A7%9F%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9C%E0%A6%A8
নওগাঁয় নতুন করে ৮৮ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় এটি একদিনে সর্বোচ্চ শনাক্ত। নতুন শনাক্তদের মধ্যে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী ও সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান হোসেন রয়েছেন। এর আগে গত ২৬ জুন ৮৫ জনের কোভিড শনাক্ত হয়েছিল। নতুন শনাক্ত ৮৮ জন নিয়ে জেলায় মোট ৫৪০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন। গত ২৬ জুন থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সাত...
নেত্রকোনায় নতুন করে এক চিকিৎসক ও নার্সসহ চারজন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত চিকিৎসক ও নার্স মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। এ নিয়ে জেলায় মোট ১৬জন চিকিৎসক আক্রান্ত হন। আর আক্রান্ত অপর দুজন পূর্বধলার মনারকান্দা ও পাবই এলাকার বাসিন্দা। নতুন চারজন নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৫৩৮ জনে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য...
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শ্যালো মেশিনচালিত নসিমনের ৩ যাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার হামকুড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দড়ি বামনগাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৬), মুজা শাহের ছেলে শাকিল মিয়া (২২) ও আয়েজ উদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম (৩০)।...
লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর গতকালই প্রথম মাঠে নেমেছিল লিভারপুল। গত কয়েকদিনের উদযাপনের রেশ বেশ ভালোই পড়েছে তাঁদের খেলায়। সিটির কাছে ৪-০ গোলে হেরেছে তারা। অন্যান্য মৌসুমে ম্যানচেস্টার সিটি-লিভারপুল ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। শিরোপাদৌড়ে কে এগিয়ে থাকবে, অনেকাংশেই এ ম্যাচের ফলের ওপর নির্ভর করে। এবার ব্যতিক্রম। রেকর্ডসংখ্যক ম্যাচ হাতে রেখেই লিভারপুল ৩০ বছর পর লিগ শিরোপা নিশ্চিত করেছে, আর তাই গত...
একসঙ্গে আকাশ দেখব আবার। বৈশাখ আর বসন্তে খোঁপায় গোঁজার ফুল কিনব। রবীন্দ্রভবনের ছাদটায় আবারও জমবে বিতর্কের জমজমাট লড়াই। পরিবহন মার্কেটে বসবে গানের আসর। টুকিটাকির চায়ের কাপের টুংটাং শব্দ মিলেমিশে একাকার হবে গানের সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের ছাপাখানার সামনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আকাশভরা তারার আলোয় আমরা আবার অর্ণবের গান গাইব। প্যারিস রোডের বৃষ্টিতে ভিজতে ভিজতে একই সঙ্গে চলবে কাব্যিক, বৈজ্ঞানিক এবং...
নীলফামারীর সৈয়দপুরে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০ টায় রংপুর সদর কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে রংপুরের বদরগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মো. আলেমুল বাসার এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। মৃত ব্যক্তি হলেন...
গেতাফে কে ১-০ গোলে হারিয়ে লা লিগার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। গোল করেছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস রাত জেগে বার্সেলোনার যেসব সমর্থকেরা রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর আশায় খেলা দেখতে বসেছিলেন, গেতাফে তাঁদের আরেকটু হলেই খুশি করে দিয়েছিল! কিন্তু সার্জিও রামোস মাঠে থাকতে সেটা হতে দেবেন কেন? যোগ্য অধিনায়কের মতোই নিজের দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি। আর তাতে শিরোপাদৌড়ে আরেকটু...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: লা লিগা ফেসবুক লাইভ অ্যাটলেটিকো–মায়োর্কা রাত ২টা ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ ম্যান সিটি–লিভারপুল (পুনঃপ্রচার) বেলা ১১–৩০ মি. ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ বেলা ৩–৩০ মি. কেলি অ্যান্ড রাইটি শো সন্ধ্যা ৬টা ফ্যান জোন রাত ৮টা প্রিমিয়ার লিগ টুডে...
এ যুগে ধীরে ধীরে ওয়েব সিরিজের দিকে জনপ্রিয়তার পাল্লা ভারী হচ্ছে। তবে একাধিক বলিউড তারকা মোটেও ডিজিটাল দুনিয়ায় আসতে চান না। তবে এ ব্যাপারে ব্যতিক্রম আলিয়া ভাট। ২৭ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী ডিজিটাল দুনিয়ায় পা রাখতে রীতিমতো প্রস্তুত। আর এ ব্যাপারে তাঁকে প্রেরণা জুগিয়েছেন সুস্মিতা সেন। সম্প্রতি ‘সড়ক টু’ ছবির ভার্চ্যুয়াল সাংবাদিক সম্মেলনে ওয়েব সিরিজের কথা উঠে আসে। আর এ প্রসঙ্গের...
করোনা মহামারির কারণে বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শহর থেকে গ্রাম, সবখানেই মোটামুটি একই চিত্র। বন্দিদশায় দিন কাটছে শিক্ষার্থীদের। আমারও বাড়িতে বন্দী থাকতে থাকতে আর ভালো লাগছিল না। চিন্তা করলাম নিরাপদ দূরত্ব বজায় রেখে, মাস্ক, গ্লাভস পরে বাইরে বের হব। একদিন বের হলাম দুপুরের খানিকটা পরে। রাস্তায় তেমন মানুষ নেই। আমি কিছুক্ষণ হেঁটেই আবিষ্কার করলাম মানুষ মোটেই সচেতন নয়। অনেকেই মাস্ক পরছে না। আমি...
করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। মৌলভীবাজার জেলায় এরই মধ্যে ৪০০ ছাড়িয়ে গেছে সংক্রমিত মানুষের সংখ্যা। কিন্তু জটিল রোগীদের জন্য এখনো জেলায় ভালো চিকিৎসাব্যবস্থা নেই। সংকটাপন্ন কোভিড-১৯ রোগীদের সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের। তাই জটিল রোগীদের সুরক্ষায় সরকারি চিকিৎসাব্যবস্থাকে সহযোগিতার মাধ্যমে আরও কার্যকর করতে এগিয়ে এসেছেন জেলার চিকিৎসক সংগঠন, ব্যবসায়ী ও বিভিন্ন জনকল্যাণমূলক সামাজিক সংগঠন...
সততা ও নৈতিকতার সঙ্গে ব্যবসা করেও যে সফল ব্যবসায়ী হওয়া যায়, তার বড় উদাহরণ ছিলেন লতিফুর রহমান। ব্যবসায় নৈতিকতার জন্য পেয়েছেন অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড ২০১২। সততার সঙ্গে ব্যবসা করে নিজে সফল প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন শীর্ষ ব্যবসায়ী সংগঠনের। তিন দফায় সাতবার শতবর্ষের পুরোনো মেট্রো চেম্বারের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব...
করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও পাঁচজন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও একজন করোনা ওয়ার্ডে মারা যান। তাঁদের একজন নারী ও চারজন পুরুষ। হাসপাতালের তথ্য শাখার সহকারী সার্জন মুক্তা রানী ভূঁইয়া আজ সকাল আটটা ৩৪ মিনিটে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন।...
ঝালকাঠির রাজারপুর থানার পুলিশ সদস্য ফিরোজ সিকদার (৫০) জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে মাওয়া ফেরিঘাটে তাঁর মৃত্যু হয়। ফিরোজ সিকদারের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তিনি শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে গত ২৬ জুন থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো....
করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল। চট্টগ্রামে নাফিসের সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাঁর মা, দুই সন্তান ও গৃহকর্মী। সবাই এখন করোনামুক্ত। কাল রাতে নাফিস নিজেই প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলোদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ভাই নাফিস ও তাঁর পরিবারের সদস্যদের গত ১৩ জুন করোনাভাইরাস ধরা পড়ে। এরপর বাসা থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন সবাই। শুরুতে মা...
বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুতে গতকাল বুধবার শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী ও মানসম্মত গণমাধ্যম প্রতিষ্ঠায় অবদান রাখা লতিফুর রহমান গতকাল ইন্তেকাল করেন। প্রখ্যাত এই শিল্পোদ্যোক্তার মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন মন্ত্রী, সাংসদ, ব্যবসায়ীসহ সমাজের...