Thursday, July 2, 2020

মৌলভীবাজারে কোভিড রোগীদের জন্য এইচএফএনসি স্থাপনের উদ্যোগ

করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। মৌলভীবাজার জেলায় এরই মধ্যে ৪০০ ছাড়িয়ে গেছে সংক্রমিত মানুষের সংখ্যা। কিন্তু জটিল রোগীদের জন্য এখনো জেলায় ভালো চিকিৎসাব্যবস্থা নেই। সংকটাপন্ন কোভিড-১৯ রোগীদের সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের।  তাই জটিল রোগীদের সুরক্ষায় সরকারি চিকিৎসাব্যবস্থাকে সহযোগিতার মাধ্যমে আরও কার্যকর করতে এগিয়ে এসেছেন জেলার চিকিৎসক সংগঠন, ব্যবসায়ী ও বিভিন্ন জনকল্যাণমূলক সামাজিক সংগঠন... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1666381/%E0%A6%AE%E0%A7%8C%E0%A6%B2%E0%A6%AD%E0%A7%80%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A%E0%A6%8F%E0%A6%AB%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0

তারাকান্দার ইউএনওসহ ময়মনসিংহ বিভাগে আরও ৯১ জনের কোভিড শনাক্ত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসসহ ময়মনসিংহ বিভাগে আরও ৯১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের প্রতিদিনের নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসব তথ্য জানা যায়। তারাকান্দার ইউএনও জান্নাতুল ফেরদৌস নিজেই প্রথম আলোকে এ খবরটি নিশ্চিত করেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি মুঠোফোনে প্রথম আলোকে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1666380/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%89%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%93%E0%A6%B8%E0%A6%B9-%E0%A6%AE%E0%A7%9F%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A7%AF%E0%A7%A7-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0

লতিফুর রহমানের জন্য শোকগাথা

সততা ও নৈতিকতার সঙ্গে ব্যবসা করেও যে সফল ব্যবসায়ী হওয়া যায়, তার বড় উদাহরণ ছিলেন লতিফুর রহমান। ব্যবসায় নৈতিকতার জন্য পেয়েছেন অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড ২০১২। সততার সঙ্গে ব্যবসা করে নিজে সফল প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন শীর্ষ ব্যবসায়ী সংগঠনের। তিন দফায় সাতবার শতবর্ষের পুরোনো মেট্রো চেম্বারের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1666388/%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AB%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%95%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%BE

পটুয়াখালীতে আরও ১০ জন কোভিডে আক্রান্ত

পটুয়াখালী জেলায় নতুন করে ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে শিক্ষক, ব্যবসায়ী রয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৪৩১ জন । ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর গতকাল বুধবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে জেলায় কোভিডের উপসর্গ নিয়ে মারা যাওয়া আরও... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1666379/%E0%A6%AA%E0%A6%9F%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A7%87-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4

কুমিল্লা কোভিড হাসপাতালে উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও পাঁচজন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও একজন করোনা ওয়ার্ডে মারা যান। তাঁদের একজন নারী ও চারজন পুরুষ।  হাসপাতালের তথ্য শাখার সহকারী সার্জন মুক্তা রানী ভূঁইয়া আজ সকাল আটটা ৩৪ মিনিটে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1666377/%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0

ঝালকাঠিতে জ্বর–শ্বাসকষ্ট নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

ঝালকাঠির রাজারপুর থানার পুলিশ সদস্য ফিরোজ সিকদার (৫০) জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে মাওয়া ফেরিঘাটে তাঁর মৃত্যু হয়। ফিরোজ সিকদারের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তিনি শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে গত ২৬ জুন থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1666376/%E0%A6%9D%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E2%80%93%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

করোনামুক্ত হলেন নাফিস

করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল। চট্টগ্রামে নাফিসের সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাঁর মা, দুই সন্তান ও গৃহকর্মী। সবাই এখন করোনামুক্ত। কাল রাতে নাফিস নিজেই প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলোদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ভাই নাফিস ও তাঁর পরিবারের সদস্যদের গত ১৩ জুন করোনাভাইরাস ধরা পড়ে। এরপর বাসা থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন সবাই। শুরুতে মা... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1666375/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8

লতিফুর রহমানের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি, স্মরণীয় হয়ে থাকবেন

বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুতে গতকাল বুধবার শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী ও মানসম্মত গণমাধ্যম প্রতিষ্ঠায় অবদান রাখা লতিফুর রহমান গতকাল ইন্তেকাল করেন।  প্রখ্যাত এই শিল্পোদ্যোক্তার মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন মন্ত্রী, সাংসদ, ব্যবসায়ীসহ সমাজের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1666378/%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AB%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF

গোলরক্ষক প্যাঁচ কষতে গিয়ে...

আর্সেনাল এফসি কাল রাতে একটি ভিডিও টুইট করে। সেখানে লেখা হয়েছে, 'টিম ক্রুলের কাছ থেকে উপহার।' ভিডিওটি গোলের।দেখলে বোঝা যায় ওটা আক্ষরিক অর্থেই গোলরক্ষকের 'উপহার'।  পিয়েরে এমেরিক অবামেয়াং এই উপহার থেকেই গড়েছেন রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের ইতিহাসে দ্রুততম ৫০ গোলের কীর্তি এখন গ্যাবন তারকার। তবে নরউইচ সিটি গোলরক্ষক টিম ক্রুলের অবিশ্বাস্য ভুল দিয়ে অবামেয়াংয়ের কাল রাতের... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1666373/%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A-%E0%A6%95%E0%A6%B7%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87

৯৯৯-এ কল বেড়েছে ৩ গুণ, বেড়েছে নারী নির্যাতন

স্বামীর মারধরে পাশের ফ্ল্যাটে আশ্রয় নিয়েছিলেন এক নারী। তাতেও নিস্তার মেলেনি। সেই ফ্ল্যাটের দরজায় গিয়েও ধাক্কা দিচ্ছিলেন স্বামী। রূঢ়ভাবে বাসায় ফিরে আসতে বলছিলেন। আবারও মারধরের শিকার হতে পারেন এমন আশঙ্কায় পুলিশের দ্বারস্থ হন ওই নারী। জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দিলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।এ ঘটনা গত ১২ মে রাজধানীর কল্যাণপুরের একটি বাসার। তবে ব্যক্তিগত সুরক্ষার প্রশ্নে ভুক্তভোগী নারী বা তাঁর... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1666372/%E0%A7%AF%E0%A7%AF%E0%A7%AF-%E0%A6%8F-%E0%A6%95%E0%A6%B2-%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A7%A9-%E0%A6%97%E0%A7%81%E0%A6%A3-%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8

পাহাড়ের আম যাচ্ছে ইউরোপ-আমেরিকা

রাঙামাটিতে এবার আমের ফলন ভালো। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে আমের বাজারজাত করা নিয়ে চিন্তায় আছেন চাষিরা। ইতিমধ্যে কিছু কিছু পাইকার রাঙামাটিতে গিয়ে আম কিনছেন। তবে চাষিদের ভাষ্য, ন্যায্য দাম তাঁরা পাচ্ছেন না। এর মধ্যেই একটি খুশির খবর পেয়েছেন পাহাড়ের আমচাষিরা। প্রথমবারের মতো রাঙামাটি থেকে আম রপ্তানি হয়েছে বিদেশে। হিমসাগর ও আম্রপলি জাতের ৭০০ কেজি আমের একটি চালান ইতিমধ্যে ইতালিতে পৌঁছেছে। রপ্তানি... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1666374/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%87%E0%A6%89%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA-%E0%A6%86%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE

করোনার ভ্যাকসিনের ইতিবাচক ফল জানাল ফাইজার

কোভিড-১৯ প্রতিরোধে পরীক্ষামূলক ভ্যাকসিনের ইতিবাচক ফল পাওয়ার কথা জানালো মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়ো এন টেক। গতকাল বুধবার প্রতিষ্ঠানটি তাদের ভ্যাকসিনের ইতিবাচক ফল জানিয়ে দাবি করেছে, এটি স্বাস্থ্যবান মানুষের মধ্যে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। তবে এটি বেশি মাত্রায় দেওয়া হলে জ্বরসহ অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। ফাইজারের তৈরির ভ্যাকসিনের প্রথম... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1666368/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%95-%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0

তাঁর নীরব প্রস্থান

আমাদের প্রিয় লতিফুর রহমান আমাদের ছেড়ে চলে গেলেন। এমন একটি দিনে তিনি চলে গেলেন, যেদিন চলে গিয়েছিল তাঁর প্রিয় নাতি ফারাজও। চার বছর আগে এই একই দিনে নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারান ফারাজ আইয়াজ হোসেন। এভাবে একই দিনে নাতির পর নানার বিদায় আমাদের জন্য মেনে নেওয়া খুবই বেদনার, খুবই কঠিন। লতিফুর রহমান, আমাদের শামীম ভাই বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। শত ব্যস্ততা থেকে একরকম গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। গ্রামের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1666367/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B0-%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0%E0%A6%AC-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8

টিএসসিতে ছাত্রলীগ–ছাত্রদল পাল্টাপাল্টি হামলার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছে৷ গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে৷এই ঘটনায় ছাত্রদলের এক নেত্রী ছাত্রলীগের মারধর ও লাঞ্ছনার শিকার হওয়ার অভিযোগ করেছেন৷ ছাত্রলীগ নেতা-কর্মীদের অভিযোগ, তাদের এক নেতা ও তাঁর এক... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1666366/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E2%80%93%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%B2-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0

নেত্রকোনায় ৬ ব্যাংকারসহ ১৪ জনের করোনা শনাক্ত

নেত্রকোনায় আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন ব্যাংকার ও দুজন স্বাস্থ্যকর্মী আছেন। এই নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৫৩৪ জনে। গতকাল বুধবার রাত ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জেলার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম বলেন, 'নেত্রকোনায় গত ২ এপ্রিল থেকে বুধবার পর্যন্ত ৬ হাজার ৯২৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1666365/%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%AC-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%B9-%E0%A7%A7%E0%A7%AA-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4

একজন নীতির মানুষ, নীতির উদ্যোক্তা

লতিফুর রহমান কখনো স্থায়ী সম্পদ গড়তে চাননি, চেয়েছেন প্রতিষ্ঠান তৈরি করতে। আর সেই প্রতিষ্ঠান গড়ার কাজটি করেছেন সততা ও স্বচ্ছতার সঙ্গে। অর্থ নয়, তিনি বেশি চেয়েছেন সুনাম। তাই নীতি ও নৈতিকতার সঙ্গে আপস করেননি কখনো। এসব ক্ষেত্রে ব্যবসায়ী সমাজের মধ্যে উজ্জ্বল একটি নাম লতিফুর রহমান। আর এভাবেই দেশের একজন অনন্য শিল্পোদ্যোক্তা হয়ে উঠেছিলেন তিনি। স্বাধীনতার পরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে যেমন প্রায় শূন্য... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1666364/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7-%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE

টিভিতে আজ যেসব খেলা দেখবেন

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন:   ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস ১   শেফিল্ড–টটেনহাম রাত ১১টা ম্যান সিটি–লিভারপুল রাত ১–৪৫ মি   লা লিগা ফেসবুক লাইভ এইবার–ওসাসুনা রাত ১১–৩০ মি   সোসিয়েদাদ–এসপানিওল রাত ১১–৩০ মি.   রিয়াল মাদ্রিদ–গেতাফে রাত ২টা   সিরি আ সনি টেন ২  ... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1666363/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8

চাই বিষণ্নতার ছুটি

মানুষের বয়স থাকে, তবে হতাশার কোনো বয়স নেই। জীবনের গল্পে কম-বেশি সবাই যোদ্ধা। তবুও কেন আমাদের অনেকেই পরাজয় বরণ করেন? এ কি শুধুই নিয়তি, নাকি নিজের প্রতি বিশ্বাসের অপমৃত্যু? হঠাৎ সিদ্ধান্তের জয় কিঞ্চিৎ। তাই কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একজন মানুষের হতাশার কারণ অনেক, তবে ভিন্নতা নতুন কিছু নয়। প্রতিটি মানুষ বাঁচার জন্য লড়ে, কিন্তু লড়বে বলে বাঁচে না। কিছু ভুল সিদ্ধান্ত আমাদের... বিস্তারিত



source http://www.prothomalo.com/durporobash/article/1666349/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF

কোভিড-১৯ পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামনে যত চ্যালেঞ্জ

বিভিন্ন দাবির মুখে কিংবা অশান্ত রাজনীতির চাপে পড়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা চিরাচরিত একটি দৃশ্য। কিন্তু গত ১৭ মার্চ থেকে বিশ্ব মহামারি কোভিড-১৯ করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে যে অবিরত ছুটি চলছে, আপৎকালীন পরিস্থিতির ফাঁদে পড়ে উত্তরোত্তর তা বেড়েই চলছে। পরিবর্তনশীল বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তরে রয়েছে বিশ্ববিদ্যালয়, যেখানে গবেষণা কার্যক্রমের সঙ্গে নানা স্তরের উচ্চশিক্ষা কর্মসূচি... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1666287/%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1-%E0%A7%A7%E0%A7%AF-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0

আবার সাত নির্মাতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিরিজ

গত ঈদে ঘরে বসে নির্মাণ করা হয়েছিল সাত পর্বের সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিরিজ ‘ঘরবন্দী সময়ের গল্প’ নামে। আগামী ঈদের জন্য ‘ঘরবন্দী সময়ের গল্প সিজন-২’ নির্মাণ করা হচ্ছে। এবারও সাত পরিচালক সাতটি পর্ব নির্মাণ করবেন। তবে এবার সুমন আনোয়ার ও গৌতম কৈরির বদলে থাকছেন দীপংকর দীপন ও রায়হান রাফি। সঙ্গে আছেন আগের সিরিজের গিয়াস উদ্দিন সেলিম, নূরুল আলম আতিক, শিহাব শাহীন, অনিমেষ আইচ ও সাফায়েত মনসুর রানা।... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1666359/%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%88%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...