গত ঈদে ঘরে বসে নির্মাণ করা হয়েছিল সাত পর্বের সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিরিজ ‘ঘরবন্দী সময়ের গল্প’ নামে। আগামী ঈদের জন্য ‘ঘরবন্দী সময়ের গল্প সিজন-২’ নির্মাণ করা হচ্ছে। এবারও সাত পরিচালক সাতটি পর্ব নির্মাণ করবেন। তবে এবার সুমন আনোয়ার ও গৌতম কৈরির বদলে থাকছেন দীপংকর দীপন ও রায়হান রাফি। সঙ্গে আছেন আগের সিরিজের গিয়াস উদ্দিন সেলিম, নূরুল আলম আতিক, শিহাব শাহীন, অনিমেষ আইচ ও সাফায়েত মনসুর রানা।... বিস্তারিত
source http://www.prothomalo.com/entertainment/article/1666359/%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%88%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C
ভারত–চীন সীমান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ছে অনলাইন দুনিয়াতেও। ভারতের ধারণা, এই সময়ে চীন তাদের সাইবার অ্যাটাকও করতে পারে। আর ভারতের সবচেয়ে অন্যতম আকর্ষণের বিষয় যেহেতু সিনেমা। তাই সিনেমা ব্যবহার করেই চীন সাইবার আক্রমণে যুক্ত হতে পারে। ভারতের মহারাষ্ট্রের সাইবার বিভাগ ১০টি সিনেমা ও ১০টি ওয়েব সিরিজের নামের তালিকা করেছে। তাদের ধারণা, এই ১০টি সিনেমা ও ১০টি ওয়েব সিরিজ কোনো ফ্রি সাইটে ঢুকে দেখলে...
গত ৩০ জুন ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। প্রায় চার লাখ প্রার্থী প্রিলিমিনারিতে অংশ নেয়; লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে মাত্র ২ হাজার ২০৪ জন বিসিএস ক্যাডার অফিসার হিসেবে নির্বাচিত হয়। সংগত কারণেই বিশালসংখ্যক প্রার্থী প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে। আর যারা বিজয়ের মুকুট ছিনিয়ে এনেছে, তাদের মুখে আজ অবারিত হাসি। যাদের বিসিএসে হয়েছে, তাদের ফেসবুক ফ্রেন্ড বেড়ে যাবে, বন্ধুবান্ধব বেড়ে যাবে,...
রাফি স্কুল থেকে ফিরেই ভিডিও গেমস খেলা শুরু করে। পড়ার ফাঁকে সুযোগ পেলেই সে কম্পিউটার চালু করে একটু গেম খেলে নেয়। রাফি শুধু ভাবে, এমন যদি হতো, ভিডিও গেম খেললে কেউ বকবে না। এমনকি স্কুলেও খেলতে দেওয়া হতো ভিডিও গেমস। কত ভালোই না হতো! হয়তো রাফির মতো ছেলেমেয়েদের কথা ভেবেই পোল্যান্ড সরকার নিল দারুণ একটি পদক্ষেপ। প্রথমবারের মতো ভিডিও গেমকে অ্যাকাডেমিক শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মানে বাচ্চারা...
মিশিগানে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু ও আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় মিশিগানে ৩৭৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৩২ জনের। গত ৬ জুনের পর এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মিশিগান স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাজ্যে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ৮৭০ জন। আর করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯৪৭ জন। এদিকে অঙ্গরাজ্যে করোনার...
‘আমাদের করোনা পজিটিভ হওয়ার খবর শোনার পর কত মানুষ যে ফোন করেছেন, কী পরিমাণ ভালোবাসা দেখিয়েছে, সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন, তা বলে বোঝাতে পারব না। সবার ভালোবাসার শক্তি ও সৃষ্টিকর্তার কৃপায় আমরা এখন করোনামুক্ত হয়েছি। আমরা সুস্থ হয়েছি।’ বললেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী। গতকাল মঙ্গলবার দুপুরে এভাবে বললেন ফারজানা মুন্নী। ফারজানা মুন্নী ও তাঁর সংগীতশিল্পী স্বামী কৌশিক...
ডিম ও মুরগির দাম একবার মাটিতে নামছে, তো আবার আকাশে উঠছে। করোনা সংকট শুরুর সময়ে মার্চে দেশের সব খাদ্যপণ্যের দাম বাড়ছিল। তখন একমাত্র ডিম ও মুরগির দাম কমে যায়। ফেব্রুয়ারির তুলনায় অর্ধেকে নেমে আসে। উৎপাদন খরচের অর্ধেকেরও কম দামে বিক্রেতারা এ দুটি পণ্য বিক্রি করেছেন। কিন্তু গত এক সপ্তাহে দেশে বেশির ভাগ নিত্যপণ্যের দাম যখন কিছুটা কমতির দিকে, তখন ডিম ও মুরগির দাম বাড়ছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন...
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে দেশের ইতিহাসের ভয়াবহতম জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় বিচারিক আদালতের রায় হয়েছে সাত মাস আগে। গত বছরের নভেম্বরে বিচারিক আদালত রায়ে নব্য জেএমবির সাত সদস্যকে মৃত্যুদণ্ড দেন। এখন আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপে হাইকোর্টে আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) হবে। একই সঙ্গে আসামিদের আপিল শুনানিও শুরু হবে। ডেথ রেফারেন্স শুনানির পূর্বপ্রস্তুতি...
ভারতের হায়দরাবাদভিত্তিক ভারত বায়োটেক ‘কোভ্যাক্সিন’ নামের একটি ভ্যাকসিন উৎপাদনে সফল হওয়ার দাবি করেছে। বিশ্বজুড়ে যে ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা চলছে, এতে এটা ভারতের প্রথম ভ্যাকসিনপ্রার্থী। এ ভ্যাকসিন তৈরিতে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি) একত্রে কাজ করবে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভ্যাকসিনের প্রাথমিক বা প্রিক্লিনিক্যাল...
ইয়ুর্গেন ক্লপের এখন যেন একাদশে বৃহস্পতি। লিগ জয়ের আনন্দটা একেবারে তাজা। এর মধ্যেই আরেকটা সুখবর পেলেন লিভারপুল কোচ। সুখবরটার অপেক্ষায়ই ছিলেন, সেটি নিশ্চিত হলো আর কী! খবরটা এই, পিছিয়ে গেছে আফ্রিকান নেশনস কাপ। আগামী বছরের জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস এসে সবকিছু যেভাবে উল্টেপাল্টে দিয়েছে, সেটি মাথায় রেখে এক বছর পেছানো হয়েছে আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বসূচক এই টুর্নামেন্ট। হবে ২০২২ সালের...
করোনাভাইরাস মহামারি সমস্যার জরুরি সমাধান বের করার চেষ্টা করছেন গবেষকেরা। দ্রুত এগিয়ে চলেছে ভ্যাকসিন তৈরির কাজ। এর মধ্যে করোনাভাইরাস ভ্যাকসিনের ছোট আকারের একটি পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ছোট বায়োটেক কোম্পানি ইনোভিও ফার্মাসিউটিক্যালের গবেষকেরা। প্রতিষ্ঠানটির গবেষকেরা বলেছেন, তাঁদের ভ্যাকসিনের পরীক্ষায় ৩৬ জনের মধ্যে ৩৪ জনের শরীরের ইতিবাচক প্রতিরোধী সক্ষমতা...
গত ৪৪ বছরে ৭৩২টি নৌ দুর্ঘটনায় ১০ হাজারের মতো মানুষ প্রাণ হারিয়েছেন। ৫৩২টি তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়েছে। লঞ্চ ডুবে হরেদরে মানুষের মৃত্যু এ দেশে নতুন নয়। আর লঞ্চডুবির পরে সবচেয়ে অবশ্যম্ভাবী বিষয় হচ্ছে ‘তদন্ত কমিটি’। অতীতের তথ্য বলছে, এসব তদন্ত কমিটির প্রায় কোনো সুপারিশই বাস্তবায়িত হয়নি। বেশির ভাগ কমিটির তথ্যই অপ্রকাশিত থেকে গেছে। তাই শাস্তিও পান না দায়ী ব্যক্তিরা। নৌপরিবহন...
করোনা মহামারির কারণে প্রায় চার মাস বন্ধ দেশের প্রেক্ষাগৃহগুলো। নতুন সিনেমা মুক্তি দেওয়া নিয়ে দোটানায় আছেন প্রযোজক ও পরিচালকেরা। করোনা থেকে শিগগিরই মুক্তি পাওয়া যাবে না, বর্তমান পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা–ও বলতে পারছেন না কেউ। নতুন ছবিগুলো নির্মাণ শেষে ফেলে রাখতেও চান না তাঁরা। কারণ, সবকিছু স্বাভাবিক হলেও দর্শক সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যাবেন, এ রকম নিশ্চয়তা নেই। তাই ছবিগুলো মুক্তির...
করোনায় সংক্রমিতদের চিকিত্সার জন্য স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ বুধবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ছয়জন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের দুজন, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দুজন এবং চৌদ্দগ্রাম ও বুড়িচং উপজেলার একজন করে। তাঁরা সবাই পুরুষ। তাঁদের বয়স ৫০ থেকে ৮০ বছরের মধ্যে। হাসপাতালের তথ্য শাখার সহকারী সার্জন মুক্তা রানী ভূঁইয়া আজ সকাল সাড়ে আটটায় প্রথম...
দুর্ঘটনায় প্রাণ হারানো ৩৩ জনের মধ্যে ৩০ জনই মুন্সিগঞ্জের বাসিন্দা। সদরের ১৯ জনের মধ্যে ১১ জন মিরকাদিমের। সোমবার সকালটা ছিল রোদঝলমলে। মুন্সিগঞ্জের কাঠপট্টি ঘাট থেকে নিঃশঙ্কচিত্তে ঢাকার উদ্দেশে যাত্রা করে এমএল মর্নিং বার্ড। দুর্ঘটনার দূরতম শঙ্কাও ছিল না লঞ্চটির শতাধিক যাত্রীর মনে। অথচ সদরঘাটের কাছে পৌঁছাতেই হঠাৎ সবকিছু এলোমেলো। মুহূর্তেই তাজা প্রাণগুলো পরিণত হয়ে যায় লাশে। মুন্সিগঞ্জে এখন বাড়ি...
পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা সমুদ্র বন্দরে প্রথম টার্মিনাল ও কন্টেইনার ইয়ার্ড নির্মাণের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং চীনের সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় পায়রা বন্দরের সম্মেলনকক্ষে দুপক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। ‘পায়রা বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ’ শীর্ষক...
বিপদগ্রস্ত মানুষের পাশে ফারাজ হোসেন ফাউন্ডেশন। সব কার্যক্রম ফারাজের ইচ্ছা ও স্বপ্নের প্রতিফলন। করোনাভাইরাস নামে এক মহামারি তছনছ করে দিয়েছে মানুষের জীবন ও জীবিকা। কেউ চাকরি হারিয়েছেন, কেউ ব্যবসা। সর্বাধিক ক্ষতিগ্রস্ত নিম্নমধ্যবিত্ত শ্রেণির লোকেরা। ফারাজ হোসেন ফাউন্ডেশন এই দুর্দিনে বিপদগ্রস্ত সেই সব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জাগো ফাউন্ডেশনের সহায়তায় ছয় হাজারের বেশি মানুষকে দিয়েছে চাল, আটা,...
ম্যানচেস্টার সিটি থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে নাম লেখাচ্ছেন জার্মান উইঙ্গার লিরয় সানে লিগজয়ের 'হ্যাটট্রিক' যে করা হচ্ছে না, সেটা বোঝা হয়ে গিয়েছিল আগেই। সিটির মাথা থেকে সে মুকুটটা কিছুদিন আগেই নিয়ে নিয়েছে লিভারপুল। কিন্তু লিগ হারিয়ে পেপ গার্দিওলা রেগেমেগে দলের শক্তিমত্তা আরও বাড়াবেন কী, উল্টো হারিয়ে বসলেন গুরুত্বপূর্ণ এক রত্নকে। দলের জার্মান উইঙ্গার লিরয় সানে যোগ দিচ্ছেন বায়ার্ন মিউনিখে।...
ভয়ংকর করোনাকালকে উপেক্ষা করে চরম ঝুঁকি নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যেতে হয়েছিল গেল এপ্রিলে। জরুরি কাজ দুদিনেই শেষ হলো। তৃতীয় দিনে ওয়াইল্ড লাইফ ক্লাবের দুজন কর্মীকে সঙ্গে নিয়ে আমার বাগানটিসহ চার-পাঁচটি বাগানে ঘুরলাম পাখি দেখতে। পাখিগুলোর বাসা বাঁধার ভরা মৌসুম শুরু হয়েছে আগেই। দেখতে পেলাম দিনেকানা, হালতি, রাঙা হালতিসহ ৩০ প্রজাতির পাখি। আমার নিরিবিলি বাড়িটার পেছনের বাগানে পেলাম কমলা বউয়ের বাসা।...
পূর্ব লাদাখে সীমান্তবিরোধ নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। ভারত এই পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের কথা বলছে। গতকাল মঙ্গলবার নতুন করে দুই দেশের জ্যেষ্ঠ সামরিক কমান্ডাররা বৈঠকেও বসেছেন। তবে সীমান্ত থেকে চীন সেনা প্রত্যাহার না করায় সংঘাত যদি শুরু হয়ে যায়, তাহলে তা মোকাবিলার জোরেশোরে প্রস্তুতিও চালিয়ে যাচ্ছে ভারত। ১৫ জুন চীনের সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের পর দ্রুত ভিত্তিতে কিছু রাফায়েল...