করোনাভাইরাসের মহামারির বিস্তার কমার লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। এর মধ্যেই লকডাউন শিথিল করতে শুরু করেছে অনেক দেশ। কোনো কোনো দেশে অবশ্য এতে হিতে বিপরীতও হচ্ছে। নতুন করে আবারও কড়াকড়ি আরোপের পথে হাঁটতে হচ্ছে কোনো কোনো দেশকে। করোনা মহামারির সার্বক্ষণিক তথ্য প্রকাশ করছে ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো। এই ওয়েবসাইটের তথ্যমতে, গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনা রোগীর সংখ্যা ছিল ৬০ লাখ... বিস্তারিত
source http://www.prothomalo.com/international/article/1659685/%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4
আজ টিভিতে যা দেখতে পাবেন: বুন্দেসলিগা স্টার স্পোর্টস সিলেক্ট ২ মনশেনগ্ল্যাডবাখ-ইউনিয়ন বার্লিন সন্ধ্যা ৭-৩০ মি. বুন্দেসলিগা স্টার স্পোর্টস ১ ও সিলেক্ট ২ পাডারবোর্ন-ডর্টমুন্ড রাত ১০টা ইংলিশ প্রিমিয়ার ফুটবল স্টার স্পোর্টস সিলেক্ট ২ ক্ল্যাসিক ম্যাচ রাত ১০-৩০ মি. ক্রিকেট স্টার স্পোর্টস ১ ও ২...
১৯ মে ২০২০ প্রথম আলো ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘ডিজিটাল লেনদেনে সামাজিক নিরাপত্তা খাতের প্রসার ও চ্যালেঞ্জ’ শীর্ষক ভার্চ্যুয়াল গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো। আলোচনা আব্দুল কাইয়ুমকোভিড-১৯–এর কারণে আজকের এই গোলটেবিল বৈঠকটি ঘরে বসেই আমরা করছি। আমাদের মেসেজগুলো আমরা পৌঁছে দেব সবার কাছে।...
আমরা রোগের সংক্রমণের জন্য জীবাণুকে দায়ী করি। এ কারণে বর্তমানে মহামারিতে আমাদের কাছে সবচেয়ে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে কোভিড-১৯ ভাইরাস এবং আমাদের সার্বিক চেষ্টা হচ্ছে এই ভাইরাস থেকে নিরাপদে থাকা। এই মহামারি অনেকের কাছে একটি প্রাকৃতিক দুর্যোগের মতো এবং তাঁরা ভাবতে পারেন রোগটি যেকোনো মানুষকেই বিপদগ্রস্ত করতে পারে। আর এ কারণে তাঁদের মনে হতে পারে এই সংক্রমণের কোনো শ্রেণিভেদ নেই। যেকোনো মানুষ এ থেকে...
ঢাকা ও ঢাকার বাইরে ৫০টি কেন্দ্রে করোনা শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে। ঢাকায় নমুনা দেওয়া যাবে• অনলাইনে ফরম পূরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করানো যাবে। • স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালেও সরাসরি নমুনা সংগ্রহ করা হচ্ছে। ব্র্যাকের নমুনা সংগ্রহের বুথে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নমুনা দেওয়া যাবে। ব্র্যাকের বুথ রয়েছে • মিরপুর...
করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তার মুখে পড়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ করা হবে। সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এই পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বেলা ১১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এবার কেবল ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। যেসব...
কোনো কোনো অফিসের প্রবেশপথে বসানো হচ্ছে জীবাণুমুক্তকরণ টানেল। কোথাও প্রতিদিন সবাইকে একসঙ্গে না এনে পালাক্রমে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়েছে। কাজের পরিসর সীমিত রাখা হচ্ছে কোনো কোনো অফিসে। আর সবাইকে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানার প্রস্তুতি তো থাকছেই। এমন প্রস্তুতি নিয়ে টানা ৬৬ দিন বন্ধের পর আজ রোববার খুলছে দেশের সব সরকারি-বেসরকারি অফিস। পুঁজিবাজারসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও খুলছে।...
গ্রামের ছোট বাজার। মাঠচেরা সাপের মত একেবেঁকে চলা গিরাই নদির পাড়ঘেঁষা বাজার। রাশেদ অনেক এসেছে এ বাজারে। কিন্তু আজ এল কুড়ি বছর পরে। টানা একঘণ্টা বাজার সওদা সেরে ব্যাগটা হাতে করে সামনেই একটা ভাঙাচোরা চায়ের দোকানে ঢুকল। লম্বা কাঠের বেঞ্চের এক কোনায় বসতেই চমকে উঠলো সে। গায়ে সাদা ছেঁড়া গেঞ্জি, পায়ে সেকেলে চপ্পল, চুলার উপরে উপুড় হয়ে মাথা ঘুরে ঘুরে কাঠখড়ির আগুনে ফু দিচ্ছেন, চায়ের কেটলি পরখ করছেন। রশিদ...
মে ৩১ থেকে জুন ১৫ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ‘সীমিত পরিসরে’ অফিস-আদালত, গণপরিবহন, স্টক মার্কেট, বাজারঘাট ইত্যাদি খোলার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। কোভিড-১৯–এর করালগ্রাসে বিপর্যস্ত ১৭ কোটি নাগরিককে আরেকবারের মতো একটা নিশ্চিত আত্মঘাতী পথে ঠেলে দেওয়া ছাড়া এ সিদ্ধান্তকে আর কোনোভাবে ব্যাখ্যা করা যায় না। এ পর্যন্ত যা হয়েছে এই বছরের শুরুতে চীন, ইরান, ইতালিসহ বিশ্বের অনেক দেশে যখন...
করোনা মহামারির সময়ও থেমে নেই পদ্মা সেতুর নির্মাণ কাজ। আজ শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুর ২৬ ও ২৭ নম্বর পিয়ারের (খুঁটি) ওপর বসানো হয়েছে ৩০তম স্প্যান। এ নিয়ে সেতুর ৪ হাজার ৫০০মিটার অংশ দৃশ্যমান হয়েছে। এখন সেতুর আরও ১১টি স্প্যান বসানো বাকি। পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, চলতি বছর এই সেতুর ১০টি স্প্যান বসানো হয়েছে। এর মধ্যে সারা দেশে সাধারণ ছুটির মধ্যেও ২৭ মার্চ...
ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে শিশু সন্তান সহ মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। ঘরের ভেতর খাটের ওপর ছয় বছর বয়সী ছেলের লাশ পড়েছিল। আর গলায় শাড়ি পেঁচানো অবস্থায় মায়ের লাশ ঝুলছিল ঘরের আড়ায়। আজ শনিবার ভোররাতে উপজেলার নেপা ইউনিয়নের বাকশপোতা গ্রাম থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক দ্বন্দ্বের জেরে গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় ঘুমন্ত ছেলেকে শ্বাসরোধ করে...
সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় শীর্ষস্থান হারিয়েছেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি গত বছরও এই তালিকার শীর্ষে ছিলেন মেসি। কিন্তু এবার তাঁকে সরিয়ে দিলেন টেনিস তারকা রজার ফেদেরার। বলা হচ্ছে সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের নিয়ে বানানো ফোর্বসের তালিকার কথা। বিভিন্ন টুর্নামেন্ট থেকে প্রাপ্ত প্রাইজমানি ও বিভিন্ন পণ্যের দূতিয়ালি করে প্রাপ্ত উপার্জনের এই তালিকায় বছরে দশ কোটি ৬৩ লাখ ডলার...
এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন স্লাভকো ভিনচিচ। রেফারিং ক্যারিয়ারের চূড়ার ওঠার সময়েই খেলেন ধাক্কা। স্লোভেনিয়ান এই রেফারিকে বসনিয়া ও হার্জেগোভিনার বিজেলজিনা নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। অনৈতিক কাজ ও অবৈধ মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর সময় গ্রেপ্তার হন শীর্ষ পর্যায়ের এই রেফারি। এ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে লিভারপুল-গেঙ্ক ও...
সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) ১৩ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে তাঁদের নমুনা পরীক্ষার ফল গতকাল শুক্রবার রাতে জানা গেছে। সিলেট র্যাব-৯–এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) ওবাইন রাখাইন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাব সূত্রে জানা গেছে, গতকাল সিলেট র্যাব...
চোখজুড়ানো অপূর্ব নীলাকাশের নিচে বাংলাদেশের সুবিস্তীর্ণ উর্বর জমিনে সবুজের সমারোহ। দুপাশে সবুজের মাঝ দিয়ে কোথাও খাল, বিল, আর বয়ে যাওয়া নদীর অপরূপ সব নান্দনিক প্রাকৃতিক দৃশ্য চারদিকে। দৃষ্টিনন্দন এই প্রকৃতি অনেক আনন্দ দেয়। হৃদয়ে মিষ্টি দোলা দেয়। প্রকৃতির এই মোহে মানুষের মনের সব দরজা খুলে যায়। মনের দরজা খুলে বৈচিত্র্যময় সব সৃষ্টির রহস্যের মাঝে নিজেকে বিলিয়ে মানুষ প্রকৃতির মুক্ত বাতাস নেয়। নগরীয়...
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ১৮ বিচারক আজ শনিবার শপথ নিতে যাচ্ছেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেলা তিনটায় ১৮ বিচারককে শপথবাক্য পাঠ করাবেন। এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে বেলা তিনটায় অনুষ্ঠেয় পূর্বঘোষিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফুল কোর্ট সভা বাতিল করা হয়েছে। গতকাল শুক্রবার সুপ্রিম...
প্রার্থনা : আখতার হুসেন প্রকৃতিকে চলো আরও বেশি ভালোবাসি তার মুখে সর্বদা থাকে যেন হাসি। প্রকৃতির সুখ মানে আমাদেরও সুখ নির্মল শান্তিতে ভরে থাকে বুক। প্রকৃতিকে ধ্বংসের যত আয়োজন ডেকে আনে মৃত্যুর যত না কারণ। প্রকৃতির এতটুকু ক্ষতি করা হলে আগে-পরে তার ফল ঠিক ঠিক ফলে। নিরাপদ থাকে নাকো ছোট-বড় প্রাণী এ কথা জেনেও বলো আমরা তা মানি! গুটিকয় মানুষের লোভ সীমাহীন প্রকৃতিকে ধ্বংসের আসল সঙিন। চলছে তো...
কালকে ঈদ হবে না। কেন মা? আজ চাঁদ দেখা যায়নি তো, তাই কালকে ঈদ হবে না। যেদিন চাঁদ ওঠে, চাঁদ দেখা যায়, তার পরের দিন ঈদ হয়। চাঁদ মামা, ওপরে উঠে আসেন। মা, কাল ঈদ। না, পরশু। চাঁদ তো ওঠেনি। মা, আমি নিজের চোখে দেখলাম, চাঁদ মামা সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন!
কেউ পর্যটক, কেউ সামাজিক উদ্যোক্তা, কেউবা শিক্ষক, চিকিৎসক বা কার্টুনিস্ট। তাঁরা সবাই করোনাভাইরাসের এই দুঃসময়ে সোচ্চার হয়েছেন, কেউ দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে, কেউবা কাজ করেছেন সচেতনতার। এমন পাঁচজনকে নিয়ে এবারের বিশেষ আয়োজন। আশা–জাগানিয়া ইশরাত : সজীব মিয়া যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে এলেন ইশরাত করিম। তাঁর প্রত্যাবর্তন নিয়ে অনেকের কানাঘুষা, নিশ্চয় বড় কোনো প্রতিষ্ঠানে চাকরির...
করোনাভাইরাসের প্রভাব ফুটবলে পড়েছে বহু আগেই। এবার ওই একই কারণে পরিবর্তিত হচ্ছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু ৩০ মে, অর্থাৎ আজ রাতে হওয়ার কথা এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। যে মাঠে ২০০৫ সালে লিভারপুল সবাইকে চমকে দিয়ে এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল, তুরস্কের ইস্তানবুলের সেই কামাল আতাতুর্ক স্টেডিয়ামে হবে সে ফাইনাল, এমনটাই নির্ধারিত ছিল। তবে করোনাভাইরাসের কারণে সেই পরিকল্পনায়...