এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তা হত্যাচেষ্টা মামলার আসামি, সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তাঁর ভাই দিপু হক সিকদার রোগী সেজে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছেড়ে গেছেন। নিজেদের মালিকানাধীন আরঅ্যান্ডআর এভিয়েশনের একটি উড়োজাহাজকে 'রোগীবাহী' হিসেবে দেখিয়ে ২৫ মে দুপুরে তাঁরা ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন। সরকারের সংশ্লিষ্ট সব পক্ষের অনুমোদন নিয়েই দেশ ছেড়েছেন হত্যাচেষ্টা মামলার আসামি... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1659488/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%87-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%9B%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87
যেভাবে ছুটি বাতিল করে দেওয়া হচ্ছে, যানবাহন চালু করা হচ্ছে তাতে তো মনে হচ্ছে দেশ থেকে করোনা চলে গেছে। করোনা নিয়ে নানা ব্যবস্থাপনায় সরকারের প্রশংসা না করলেই নয়। কিন্তু ছুটি দেওয়া, লকডাউন, দোকানপাট খোলা এই ধরণের সিদ্ধান্ত বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে মানুষের কাছে। বারবার তিনবার। খুবই জনপ্রিয় একটি কথা। তিনবার পর্যন্ত একটা জিনিস সহ্য করা যায়। কিন্তু আমরা তো অগণিত অসংখ্য ভুল করে যাচ্ছি। এত বড়...
আইফোনপ্রেমীরা নতুন আইফোনের অপেক্ষায়। কিন্তু কবে আসবে সেই নতুন ডিভাইস? নতুন এক প্রতিবেদনে বলা হচ্ছে, এ বছরে অ্যাপল প্রেমীদের অপেক্ষার প্রহর কিছুটা দীর্ঘ হবে। কোয়েন ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, নতুন আইফোন ১২ সিরিজ ২ মাস দেরিতে আসতে পারে। প্রতিবেদন অনুযায়ী, এ বছর কুপারটিনোভিত্তিক কোম্পানিটি আইফোন সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বরে বাজারে আনবে। বর্তমান করোনা মহামারি পরিস্থিতিই...
সমর্থকদের বিনোদন দেওয়ার ভার নিজের কাঁধেই নিয়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। করোনাকালে সমর্থকদের বিনোদন দিতে ফুটবলাররা অনেক কিছুই করেছেন। টয়লেট রোল চ্যালেঞ্জ, মাথা ন্যাড়া করার চ্যালেঞ্জ, কেউ কেউ তো লকডাউনেও মুখরোচক খবরের শিরোনাম হয়েও দায়িত্ব পালন করেছেন। সে তুলনায় ক্রিকেটীয় দুনিয়া একটু চুপচাপ। সমর্থকদের বিনোদন দেওয়ার ভার তাই নিজের কাঁধেই নিয়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। টিকটক ব্যবহার করে নিজের গান, নাচ ও...
দেশে করোনা রোগীদের সুস্থ হওয়ার হার বাড়ছে। সংক্রমণের ৮২তম দিনে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সুস্থতার হার ছিল ২০ শতাংশের বেশি। সংক্রমণ বেশি এমন দেশগুলোর তুলনায় মৃত্যুহারও কম বাংলাদেশে। এই তথ্য সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের। গতকাল পর্যন্ত দেশে মোট ৪০ হাজার ৩২১ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৮ হাজার ৪২৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন। অবশ্য আক্রান্তদের বড় অংশ বাসায় চিকিৎসা...
করোনাভাইরাস বিশ্বজুড়ে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করলেও সবার সম্মিলিত প্রচেষ্টায় তা উতরে যাওয়া সম্ভব বলে আশাবাদী মার্কিন ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস। সম্প্রতি প্রতিষ্ঠানটির শেয়ারধারীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত অনলাইন মিটিংয়ে করোনার বিরুদ্ধে লড়াই জন্য সবাইকে ধন্যবাদ দেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। বেজোস বলেন, 'সামনে চ্যালেঞ্জ রয়েছে, তবে আমি খুব...
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রতিবেশীর বাড়ি থেকে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বকুয়া কাসুয়াপাড়া গ্রামের আবদুল বারেকের বাড়ির তালাবদ্ধ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে মনে করছে পুলিশ।নিহত শিশুটির নাম রিমা। সে বকুয়া কাসুয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে নাশতা...
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা যখন সর্বোচ্চ তখন হাসপাতালগুলো ভর্তি, আইসিইউগুলোতে জায়গা নেই। এ অবস্থায় তখন ইরানের দায়িত্বশীলদের ভাবনায় ছিল কেউ যদি করোনায় আক্রান্ত হয়ে খারাপ পর্যায়ে যান, তবে সর্বোচ্চ চিকিৎসা না পেয়ে হয়তো মারা যেতে পারেন। এ জন্য দায়িত্বশীল ব্যক্তিরা লকডাউনের সিদ্ধান্ত নেন। লকডাউনের সময়গুলোতে ৬০ থেকে ৭০ ভাগ মানুষ বাসায় অবস্থান করে এ সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে সাহায্য করেন।...
স্থানীয় উপজাতীয়দের ভাষায় ‘তাজিং’ শব্দের অর্থ বড় এবং ‘ডং’ শব্দের অর্থ পাহাড়। এই দুটি শব্দ থেকে তাজিংডং পর্বতের নামকরণ। সরকারিভাবে তাজিংডং বিজয় পর্বত। তাজিংডং বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী পাংশা ইউনিয়নে সাইচল পর্বতসারিতে অবস্থিত। এটি রুমা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে। তাজিংডং পর্বতের উচ্চতা ১ হাজার ২৮০ মিটার (কারও মতে ৪ হাজার ১৯৮ দশমিক ৪ ফুট, কারও মতে ৪ হাজার...
বৃষ্টি এল বলে সবাই চলে গেলেন। ঘাটে একা বসে রইলেন মঈনুল আহসান। সেই পাখিরা যদি আবার আসে। দিনটা ছিল ২১ মে। সন্ধ্যার খানিক আগে পাখিরা সত্যিই আসে। বৃষ্টির মধ্যেই তিনি ওদের ক্যামেরাবন্দী করেন। তখনো মঈনুল জানতেন না তাঁর ক্যামেরায় কোন অচেনা অতিথির ছবি। তখন তিনি আরও জানতেন না পরদিন রাজশাহীর পদ্মা নদীতে তাঁর জন্য আরও কী বিস্ময় অপেক্ষা করছে। পরদিন আরও কিছু পাখির ছবি তুললেন। সব কটি পাখির ছবি দেখে ওই দিনই...
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে আজ শুক্রবার থেকে তিনদিন করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা হবে না।নমুনা পরীক্ষার পিসিআর ল্যাবটি জীবানুমুক্ত করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালটির দায়িত্বপ্রাপ্ত ল্যাব প্রধান জাকির হোসেন। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের একজন অফিস সহকারী ও একজন...
মাশরাফিকে নিয়ে যদি চলচ্চিত্র নির্মিত হয়, সেটিতে নায়ক হিসেবে আরিফিন শুভকে চান খোদ মাশরাফি। বুধবার রাতে নট আউট নোমান নামের একটি ফেসবুক পেজে উপস্থাপকের ঝটপট প্রশ্নে এমনটাই বলেছেন মাশরাফি। তিনি বলেছেন, ‘আমার জীবনী নিয়ে ছবি নির্মাণ হলে সেই ছবিতে আরিফিন শুভকে দেখতে চাই। ছেলেটি বেশ ভালোই দেখতে। আর অভিনয়ও বেশ ভালো করে।’ দেশের আপামর মানুষের নিঃস্বার্থ ভালোবাসার নাম মাশরাফি। দেশের...
প্রয়াত হয়েছেন বাংলা ভাষা ও সাহিত্যের বরেণ্য গবেষক, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। তাঁকে কৈশোরকাল থেকে চিনতেন আমাদের বুদ্ধিবৃিত্তক ও সাংস্কৃতিক জগতের আরেক কৃতী সন্জীদা খাতুন। এ লেখায় তিনি স্মৃতিচারণা করেছেন আনিসুজ্জামানকে নিয়ে যখন স্কুলে পড়ি, তখন একটি কিশোর ছেলে ফজলুল হক হলের গেস্ট হাউসে আমাদের কাছে আসত। তার হাতে একতাড়া কাগজ থাকত। প্রুফ দেখাতে আসত সে আব্বুকে। আব্বু, কাজী মোতাহার হোসেন...
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ফেরদৌসী কাদরি গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, 'আমি খুব আশাবাদী। ১২৫টি টিকার প্রচেষ্টা চলছে।কখনোই কোনো রোগের জন্য এতগুলো টিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়নি। এত রকমের পদ্ধতিতে হয়নি। ক্লিনিক্যাল ট্রায়ালে থাকা ১০টি টিকার মধ্যে সব কটিরই প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়ে গেছে।' ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের...
ঢাকার বাজারে কমেছে পেঁয়াজ ও মুরগির দাম। বেড়েছে ডিম ও আলুর। পবিত্র রমজান মাস শেষে চাহিদা কমে যাওয়ায় কমেছে ছোলার দামও। বিক্রেতারা বলছেন, একে তো করোনার প্রভাব, তার ওপর ঈদের ছুটির আমেজ কাটেনি। সব মিলিয়ে বাজারে ক্রেতা কম। এরই মধ্যে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে। ঢাকার মসলাজাতীয় পণ্যের পাইকারি বাজার শ্যামবাজার ও মিরপুর ১ নম্বর সেকশনের ব্যবসায়ীরা জানান, দেশি পেঁয়াজ প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা ও...
দুর্যোগ-দুর্বিপাকে আমাদের মনে পড়ে জয়নুল আবেদিনের চিত্রকলার কথা। গতকাল ছিল এ শিল্পীর মৃত্যুদিন যে সৃষ্টি সুখের উল্লাসে মেতেছিলেন জয়নুল আবেদিন, তার মূল অনুপ্রেরণার বিষয় ছিল মানুষ।—মানুষের সুখ–দুঃখের জীবন, তার আশা-আকাঙ্ক্ষা-স্বপ্ন আর স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে যে জীবন। মানবমুখিতা বা জীবনমুখিতাই তাঁকে প্রকৃতিলগ্ন করেছে, করেছে দেশলগ্ন। এই মানুষ মানে ব্রাত্য নিম্নবর্গের মানুষ, শ্রমশীল আর...
কলবেলের আওয়াজে চমকে ওঠেন নিলুফার। ভোর থেকেই অপেক্ষা করছেন তিনি। ডেলিভারির লোকেরা কখনোই দশটার আগে আসে না, কিন্তু সকালে ওঠা অভ্যাস তার। আটটার দিকে দুই মেয়ে বের হয়ে গেল, মেয়েদের বাবা ফরহাদ সাহেব সাড়ে আটটা কিংবা নয়টায় বেরোন সাধারণত, আজকে কেন জানি দেরি করছেন। কিশোরীকালের কথা মনে পড়ে যায়, দিলু রোডের বাড়িটার সামনে উঠান ছিল, পেছন দিকে রান্নাঘরের দরজা দিয়ে বেরিয়ে কলতলার পাশ দিয়ে লেবুগাছের কাঁটাওয়ালা...
লকডাউন কোনো কোনো দেশে শিথিল হচ্ছে। কোথাও কোথাও চলছে এখনো। এই বিরুদ্ধ সময়ে ঘরে বসে কী লিখছেন লেখকেরা? সময়ের তিন জনপ্রিয় লেখকের খবর জানাচ্ছেন মারুফ ইসলাম অ্যাবিগেইল কোলব্রিটিশ লেখক অ্যাবিগেইল কোল লকডাউনের মধ্যে তাঁর দ্বিতীয় উপন্যাসটি লিখে শেষ করেছেন। ২৮ বছর বয়সী এই লেখক বলেন, ‘গত ১০ এপ্রিল আমি দ্য প্রিভিলেজড হেয়ার লেখা শুরু করি এবং ২২ মে লেখা শেষ হয়ে যায়। এখন বইটির কাভার ডিজাইন...
বুন্দেসলিগা স্টার স্পোর্টস সিলেক্ট ২ ফ্রাইবুর্গ–লেভারকুসেন রাত ১২–৩০ মি. ক্রিকেট হাইলাইটস স্টার স্পোর্টস সিলেক্ট ১ ২০০২ চ্যাম্পিয়নস ট্রফি সকাল ৯–৩০ মি., রাত ৯–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ টটেনহাম–ম্যান সিটি বেলা ১১–৩০ মি. টাইটেল ক্লিনচার্স বেলা...