করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে এমন আশঙ্কা হলে অনলাইনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফ্লু কর্ণারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিংবা ব্র্যাক ও জেকেজি পরিচালিত কিয়স্কে গিয়ে নমুনা দিয়ে আসতে পারেন। এর বাইরে ব্যয়বহুল বেসরকারি ১৩ টি প্রতিষ্ঠানকে কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার। হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করালে সাড়ে ৩ হাজার টাকা ও হাসপাতাল প্রতিনিধি বাসায় গিয়ে নমুনা সংগ্রহ... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1659308/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8
কানাডার ওষুধ আবিষ্কার–সংক্রান্ত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাবকেলেরার দিকে চোখ এখন সবার। প্রতিষ্ঠানটি করোনাভাইরাস চিকিৎসা এবং অন্যান্য ওষুধ নিয়ে কাজ করা ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলোর জন্য অ্যান্টিবডিগুলোর বিশ্লেষণ ও শনাক্তকরণ কাজ করে দেয়। বুধবার অ্যাবকেলেরা ঘোষণা দিয়েছে, তারা নতুন করে ১০ কোটি ৫০ লাখ ডলার তহবিল পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। অ্যাবকেলেরার...
ময়মনসিংহে করোনাভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নতুন করে আরও সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।গত বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর পরীক্ষাগারে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানায় সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪০৫ জনে। আক্রান্তের সংখ্যার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জেলায় প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছিল ৮...
বরগুনায় ঈদের বিকেলে কিশোর হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাত আসামির মধ্যে প্রাপ্তবয়স্ক তিনজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার বিকেলে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন এ আদেশ দেন। এ ছাড়া মামলায় গ্রেপ্তার অপ্রাপ্তবয়স্ক চার আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি। এদিকে গতকাল সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের...
জরুরি অবস্থায় প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের সুরক্ষা কীভাবে নিশ্চিত করবে—কোভিড-১৯ সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত সময়ে এই সরল প্রশ্নটি ঘুরেফিরে সবার মনেই ঘুরছে। তবে দুঃখজনকভাবে এর কোনো সদুত্তর নেই। এর সমাধান হিসেবে বড় প্রতিষ্ঠান ও কোম্পানিগুলো বেছে নিয়েছে ঘর থেকে কাজ সম্পন্ন করার সুপরিসর ব্যবস্থাপনা।কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, আদৌ কি এই ব্যবস্থাপনায় ব্যবসাকে টিকিয়ে রাখতে পারবে? ভাইরাসসৃষ্ট প্রভাব সারা...
করোনার সংক্রমণ রোধে ৬ ফুট দূরত্ব মেনে চলাও হয়তো যথেষ্ট নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। অনেক জনস্বাস্থ্য কর্মকর্তা এ ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার বেলায় অন্তত ৬ ফুট দূরে থাকার কথা বলছেন। এর পরিপ্রেক্ষিতে তিনজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সতর্কতা জারি করেছেন, করোনা ঠেকাতে ছয় ফুট দূরত্বও হয়তো যথেষ্ট নয়। তাঁরা বলছেন, বাতাসে ভাইরাসটির ছড়িয়ে পড়ার বিষয় বিশ্বনেতাদের আরও গুরুত্ব দিয়ে বিবেচনা...
আজ বৃহস্পতিবার (২৮ মে) কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস। ১৪ বছর পেরিয়ে ১৫ তম বর্ষে পদার্পণ করছে দেশের অন্যতম এ বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে চলমান করোনা ভাইরাসে এ সংকটময় পরিস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদযাপিত হচ্ছে না বিশ্ববিদ্যালয়টির এবারের প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের মধ্য-পূর্বাঞ্চলের এ সর্বোচ্চ বিদ্যাপিঠটি প্রাকৃতিক এক অপরূপ সৌন্দর্য্যের আবাসস্থল কুমিল্লার কোটবাড়িতে উঁচু নিচু পাহাড়,...
সাহস আর উৎসাহ দিতে সেই ছোটবেলা থেকে শুনে এসেছি ইতিবাচক হও, ‘বি পজেটিভ’। কিন্তু অর্ধশতক বয়স পার হওয়ার পর ‘পজিটিভ’ কথাটা যে এতটা আতঙ্ক ছড়াবে, তা প্রথম বুঝতে পেরেছিলাম ১৯ এপ্রিল, রোববার। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান—আইইডিসিআরের ছোট্ট একটা ই-মেইল বার্তা এই দিন পেয়েছিলাম ঠিক বেলা ২টা ৪ মিনিটে। বার্তার শুরুতেই লেখা ‘পজিটিভ’। করোনাভাইরাসের এখন আনুষ্ঠানিক নাম কোভিড-১৯। শুরু...
লক্ষ্মীপুরে একদিনে আরও ৩৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ১৮৬। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে নমুনা পরীক্ষার ফল লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ে এসেছে। গত ১২ এপ্রিল জেলায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। তিনি রামগঞ্জ উপজেলার বাসিন্দা। এর পর থেকে গড়ে প্রতিদিন প্রায় চারজন করে আক্রান্ত হচ্ছেন লক্ষ্মীপুরে। এ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ ও...
ফরিদপুরে নতুন করে আরও ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে সংক্রমণ ২০০ ছাড়াল। গতকাল বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজের করোনাভাইরাস পরীক্ষাগার থেকে এ তথ্য জানা গেছে। ফরিদপুরে নতুন সংক্রমিত ২৪ জনের মধ্যে ফরিদপুর সদরে ১৩ জন, ভাঙ্গায় পাঁচজন, সদরপুরে দুজন এবং বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী ও সালথায় একজন করে আছেন।ফরিদপুর সদরে সংক্রমিত ১৩ জনের পাঁচজন আত্মীয়-স্বজন। তাঁদের মধ্যে...
এতদিনে আইপিএল শেষ হয়ে যেত। আর ক্রিকেট ভক্তরাও হয়তো জেনে ফেলতেন মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যত পরিকল্পনার কথা। কিন্তু করোনাভাইরাস সবকিছুই আটকে দিয়েছে। ফলে সব ক্রিকেট আয়োজন যেমন থামিয়ে দিয়েছে, তেমনি গত বিশ্বকাপের পর থেকে শুরু হওয়া ধোনির অবসরের গুঞ্জনটাও জোরালো করে তুলেছে। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর থেকেই হারিয়ে গেছেন ধোনি। তাঁকে ছাড়াই একের পর এক সিরিজ খেলেছে ভারত।...
করোনা ভাইরাসে সংক্রমিতদের চিকিৎসার জন্য নির্ধারিত প্রতিষ্ঠানের একটি কমলাপুরের রেলওয়ে জেনারেল হাসপাতাল। গত ২ মে থেকে করোনা রোগীদের চিকিৎসাসেবা দেওয়া শুরু করেছে সরকারি এই হাসপাতাল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা মেডিকেল বর্জ্য বায়োসেফটিক্যাল ব্যাগে ভরে না রেখে তা বাইরের ডাস্টবিনে ফেলে রাখছে। কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সৈয়দ ফিরোজ আলমগীর প্রথম আলোকে বলেন, 'প্রথমদিকে...
'বাংলাদেশের ঈদ খুব মিস করি। ঈদে বাংলাদেশে খুব মজা হয়।'ইংলিশ প্রিমিয়ারে খেলা একজন ফুটবলারের মুখে বাংলাদেশের ঈদের গল্প। এক সঙ্গে নামাজ পড়তে যাওয়া, সেমাই খাওয়া, সেলামি পাওয়া। বিশ্ব ফুটবলে আলো ছড়াতে শুরু করা বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর হৃদয়ে ছোটবেলার সেই ঈদের দিনগুলির গল্প এখনো তরতাজা। ইংল্যান্ড থেকে প্রথম আলোকে শুনিয়েছেন সেই গল্প। এখনো বাংলাদেশের ঈদ মিস করেন 'ইংলিশ ' ফুটবলার...
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক নারীর বিধবা ভাতা অন্য কেউ তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই নারীর নাম আমেনা খাতুন (৫৫)। তিনি উপজেলার রহিমপুর গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের মৃত ওয়াহেদ আলী স্ত্রী। যার বিরুদ্ধে বিধবা ভাতা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে তিনি হলেন উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সদস্য মো. আবুদল করিম। গতকাল বুধবার অভিযোগের বিষয়ে জানতে তাঁর বাড়িতে গেলে তিনি তা...
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। বিশ্বের অন্য সব দেশের চেয়ে এই প্রাণহানি বেশি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চলতি বছরের ২১ জানুয়ারি ওয়াশিংটনে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির সন্ধান পাওয়া যায়। এর পর ৫০ দিনে রোগীর সংখ্যা ১ হাজার ছাড়ায়। এরপরই শুরু হয় লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি। সর্বশেষ যুক্তরাষ্ট্রে কোভিড–১৯ এ আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯০ হাজার...
গত বছরের বসন্তকালীন ছুটিতে ওয়াশিংটন ডিসি যাওয়ার সুযোগ হয়েছিল। ভ্রমণ আকর্ষণ হিসেবে এখানকার মেমোরিয়ালগুলো অন্যতম। জনপ্রিয় রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, কোরিয়ান যুদ্ধে নিহতদের স্মরণে ও সম্মানে এই মেমোরিয়ালগুলো বিভিন্ন সময়ে নির্মিত হয়েছে। ওয়াশিংটন ডিসি ভ্রমণের শেষ দিনের বিকেলে আমরা পেন্টাগনের উদ্দেশে মেট্রোয় উঠলাম। পেন্টাগন ডিসি থেকে দূরে ভার্জিনিয়া...
দেখতে দেখতে নয় বছর পেরিয়ে ১০ বছরে। এই যাত্রায় কখনো আমরা সফল আবার কখনো ব্যর্থ। নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের পথ চলা। ২০১১ সালের ২৮ মে সংগঠনের যাত্রা শুরু হয়। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি— মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসরকে নানাভাবে সাজাতে। তরুণদের মাঝে মুক্তিযুদ্ধ, দেশের ইতিহাস ঐতিহ্য, শিল্পসাহিত্য ছড়িয়ে দিতে। মুক্তিযুদ্ধের তথ্যসংগ্রহের পাশাপাশি আমরা নিয়মিত–অনিয়মিতভাবে প্রকাশ...
বিনোদন অঙ্গনে সম্প্রতি আলোচিত বিচ্ছেদ অভিনয়শিল্পী অপূর্বর। দ্বিতীয় বিয়ের পর এই অভিনয়শিল্পী ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আদর্শ স্বামীর উদাহরণ হয়ে উঠেছিলেন। নাটকে কয়েক বছর ধরে তুমুল জনপ্রিয়তার কারণে অপূর্বর দিকে আগ্রহ ছিল অন্য সবার চেয়ে একটু বেশি। হঠাৎ করে সংসারজীবনের ছন্দপতনে সব হিসাব–নিকাশ পাল্টে গেল। সংসার ভাঙনের ক্ষেত্রে তৃতীয় পক্ষের হাত ছিল, এমন কথা ওঠার পর বিষয়টি ভক্তদের জন্য আরও...
করোনাভাইরাসের কারণে দীর্ঘ লকডাউন পরিস্থিতিতে অবশেষে ত্রাণ পৌঁছেছে মৌলভীবাজারের খাসিয়াপুঞ্জির মানুষের কাছে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রথম বারের মতো 'প্রধানমন্ত্রীর উপহার' হিসেবে সেখানকার ১৫০ পরিবারের জন্য ত্রাণ নিয়ে যান।এর আগে সরকারি বা বেরসরকারি কোনো ত্রাণ জুটেনি ওই এলাকার বাসিন্দাদের। মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে অবস্থিত ওই তিনটি খাসিয়াপুঞ্জি। উপজেলা সদর...
দিনাজপুরের পার্বতীপুরে দেয়াল চাপা পড়ে আনোয়ার হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। পার্বতীপুরের বড় চৈতাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, চাচা আকবর আলীর বাড়ির মাটির দেয়াল পড়ে গত মঙ্গলবার ভাতিজা আনোয়ার হোসেন গুরুতর আহত হন। তাঁকে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।...