Thursday, May 28, 2020

পার্বতীপুরে দেয়াল চাপায় কৃষকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে দেয়াল চাপা পড়ে আনোয়ার হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। পার্বতীপুরের বড় চৈতাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, চাচা আকবর আলীর বাড়ির মাটির দেয়াল পড়ে গত মঙ্গলবার ভাতিজা আনোয়ার হোসেন গুরুতর আহত হন। তাঁকে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1659118/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

নওয়াজুদ্দিনের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ

ভারতের উত্তর প্রদেশের এক কৃষক পরিবারে নওয়াজুদ্দিন সিদ্দিকীর জন্ম। ভাগ্যের অন্বেষণে একসময় দিল্লিতে পাড়ি জমান। সেখানেই মঞ্চ অভিনয়ের প্রতি আগ্রহ জন্মে এই অভিনেতার। পরে তাঁকে ভারতের জাতীয় নাট্যশালায় দারোয়ানের চাকরি করতে হয়েছিল দেড় বছর। এভাবেই নাট্যশালার সঙ্গে যুক্ত হন তিনি। সেখান থেকে বড় পর্দায়। তিলে তিলে গড়ে তুলেছেন নিজেকে। ‘মাঝি দ্য মাউন্টেন ম্যান’ ছবিতে অসাধারণ অভিনয় করে নিজের জাত... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1659085/%E0%A6%A8%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%87%E0%A6%BE%E0%A6%97

পার্বতীপুরে রেলের যন্ত্রাংশ চুরি, প্রকৌশলী গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুরে আব্দুল মালেক (৪৪) নামের এক প্রকৌশলীকে গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (বেতার/টেলিকম)। পার্বতীপুর রেল ইয়ার্ড এলাকা থেকে আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইলেকট্রনিক যন্ত্রাংশ গোপনে খুলে নিয়ে যাওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরা হয়। তাঁকে ধরেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা। এ ঘটনায় রেলওয়ে আইনে মামলা করেছেন রেলওয়ে নিরাপত্তা... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1659117/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6-%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8C%E0%A6%B6%E0%A6%B2%E0%A7%80

আঠারো ভাটির বারো রকম

জয়মনির সুন্দর বাবু ইংরেজি জানেন। যেকোনো কথার ভেতর অবলীলায় গুজে দিতে পারেন ইয়েস, নো ও ফায়ার শব্দ। 'ফায়ার' উচ্চারণের সময় মুখটা হাসিহাসি হয়ে ওঠে। এই বিশাল জ্ঞানভান্ডারে 'থ্যাঙ্ক ইউ' শব্দ যুক্ত হয়নি। কেউ কখনো তাঁর কাছে কৃতজ্ঞতা স্বীকার করেনি বলেই ধারণা করি। মুখের তামাটে হয়ে যাওয়া চামড়ার তলায় চাপা ধবল রং, ঝুলে থাকা কটা চুলের নিচে বাদামি চোখের মণি। একহারা গড়নের ছিপছিপে মানুষটার দিকে তাকালেই মনে হবে,... বিস্তারিত



source http://www.prothomalo.com/onnoalo/article/1659116/%E0%A6%86%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8B-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8B-%E0%A6%B0%E0%A6%95%E0%A6%AE

বাংলাদেশে চালু হলো আড্ডাটাইমস

ভারতের ভিডিও স্ট্রিমিং সাইট আড্ডাটাইমস যাত্রা শুরু করল বাংলাদেশে। এখন থেকে বাংলাদেশের দর্শকেরা নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রিপশন ফির মাধ্যমে আড্ডাটাইমসের যাবতীয় কনটেন্ট উপভোগ করতে পারবেন। বাংলাদেশের অগ্রণী হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান-এলবিসি মিডিয়া এন্টারটেইনমেন্ট কোম্পানির হাত ধরে এ দেশে যাত্রা শুরু করল এই ভিডিও প্ল্যাটফর্ম। জানা গেছে, বাংলাদেশের যাত্রা শুরু ও ঈদ উপলক্ষে মাসিক ২৯ টাকা দিয়ে যে কেউ... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1659076/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%86%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AE%E0%A6%B8

Wednesday, May 27, 2020

চরম পরিস্থিতির জন্য চীনের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

চীনা প্রেসিডেন্ট সি চিনপিং সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি বাড়াতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও সবচেয়ে খারাপ পরিস্থিতিটি দেখে তাদের সার্বভৌমত্বকে দৃড়তার সঙ্গে রক্ষা করতে বলেছেন। ভারতের এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, সিকিম সীমান্তে নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে ভারত ও চীনের সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার প্রাক্কালে গতকাল মঙ্গলবার এ নির্দেশ দেন সি।তিনি অবশ্য সুনির্দিষ্ট কোনো হুমকির কথা... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1658967/%E0%A6%9A%E0%A6%B0%E0%A6%AE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4

গজারিয়ায় মাইক্রোবাস উল্টে নিহত ৩

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গাড়ি উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত তিনজন হলেন মো. কাফি (৩৫), আলম বাদশা (২৫), মো. হোসেন (৪৮)। তাঁরা সবাই ওই উল্টে যাওয়া গাড়ির যাত্রী ছিলেন। নিহত তিনজন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বাসিন্দা। তাঁরা মহেশখালী পাওয়ার প্ল্যান্টের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1658966/%E0%A6%97%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%89%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4-%E0%A7%A9

মাসিক স্বাস্থ্যব্যবস্থা, নারী চা–শ্রমিকের কাছে আজও দুরাশা

শমসেরনগর চা–বাগানের নারী চা–শ্রমিক মনি গোয়ালা দুই সন্তানের মা। আট বছরের বেশি সময় ধরে কাজ করছেন বাগানে। অন্য সব চা–শ্রমিকের মতোই দিনের শুরু হয় কাকভোরে। সকালে ঘরদোর পরিষ্কার, সবার জন্য খাবারের আয়োজন—রোজকার বাঁধা এসব কাজে চলে যায় অনেকটা সময়। সকাল আটটার আগেই বাগানে কাজের জন্য ছুটতে হয়। টানা আট ঘণ্টা কাজ। তবে কাজ সেরে বাসায় ফিরতে ১০ ঘণ্টা পার হয়। এখন দেশের বাগানে একজন... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1658965/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%9A%E0%A6%BE%E2%80%93%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C%E0%A6%93

কোহলির সঙ্গে আনুশকার ছাড়াছাড়ি চান বিজেপি নেতা

আমাজন প্রাইমে সাড়া ফেলেছে ওয়েব সিরিজ 'পাতাল লোক'। বেশির ভাগই প্রশংসা করছেন। তবে নিন্দুকও আছে। কয়েকজন সিরিজটা ভালোভাবে নিতে পারেননি। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধানসভার সদস্য (এমএলএ) নন্দকিশোর গুরজার যেমন সিরিজটির প্রযোজক ও অভিনেত্রী আনুশকা শর্মার বিপক্ষে লিখিত অভিযোগ করেছেন পুলিশের কাছে। নন্দকিশোরের অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করা হয়েছে এ সিরিজে। এ ছাড়াও আনুশকার বিরুদ্ধে সাম্প্রদায়িক... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1658963/%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B6%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE

দ্রুত কাজে যোগ দিতে চান করোনাজয়ী দুজন

'গ্রামের সাধারণ মানুষ এমনিতেই ভালো হাসপাতালে যেতে পারে না। তার ওপর যে পরিস্থিতি, বাস চলে না। মানুষের স্বাভাবিক চলাচল বন্ধ। এই কমিউনিটি ক্লিনিকগুলোই গ্রামের মানুষের একমাত্র ভরসা। মানুষের মুখের দিকে চেয়ে আমি দ্রুত কাজে যোগ দিতে চাই।' এসব কথা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গবড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী মো. মাঞ্জুরুল ইসলাম তালুকদারের। ৫ মে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পান মাঞ্জুরুল... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1658964/%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%9F%E0%A7%80-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9C%E0%A6%A8

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সুজেয় শ্যাম

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম। মঙ্গলবার সন্ধ্যায় শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেলে তাঁকে কলাবাগানের বাসা থেকে দ্রুত শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। এখানে কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাসের প্রক্রিয়া স্বাভাবিক রাখা হয়। পরে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে প্রথম আলোকে... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1658962/%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2

‘৭৩ জনের মৃত্যুকেও ভালো সংবাদ বলতে হচ্ছে’

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে নিউইয়র্কে মৃত্যুর সংখ্যা একক, দশক ছাড়িয়ে হাজারে গড়িয়েছে। এ কারণে এখন এক দিনে ৭৩ জনের মৃত্যুসংবাদকেও এখন ভালো সংবাদ মনে করা হচ্ছে। ২৬ মে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আগের দিনে নিউইয়র্কে ৭৩ জনের মৃত্যু হয়েছে। এটাই আজকের এক অবান্তর বাস্তবতা, ৭৩ জনের মৃত্যুকেও ভালো সংবাদ বলতে হচ্ছে। মার্চ মাস থেকে রাজ্যের সর্বনিম্ন মৃত্যু হয়েছে... বিস্তারিত



source http://www.prothomalo.com/northamerica/article/1658961/%E2%80%98%E0%A7%AD%E0%A7%A9-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%87%E0%A6%93-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E2%80%99

বিআইটিআইডির ল্যাবপ্রধানের করোনা শনাক্ত

দুই মাস ধরে নমুনা পরীক্ষার দায়িত্ব পালন করে এখন নিজেই করোনাভাইরাসে সংক্রমিত হয়ে পড়েছেন চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডির ল্যাবপ্রধান সহযোগী অধ্যাপক শাকিল আহমেদ। গতকাল মঙ্গলবার তাঁর নমুনায় কোভিড-১৯ পজিটিভ আসে। একই দিন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ চট্টগ্রামে ৯৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এই তথ্য জানান। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায়... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1658959/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%86%E0%A6%87%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%86%E0%A6%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4

পাখি হত্যা ও প্রকৃতির প্রতিশোধ

ঘূর্ণিঝড় আম্পান যখন উপকূলে আঘাত হানতে শুরু করে তখন মানুষের প্রাণ যায় কি না, সম্পদের কত ক্ষতি হয় সেসবের দুর্ভাবনায় দেশবাসী উদ্বিগ্ন ছিল। করোনার মতো দুঃসহ সংক্রমণের কালে এসব হিসাব-নিকাশের মধ্যেই খবরে পড়লাম নাটোরের বড়াইগ্রামের বাজিতপুর গ্রামে ২০০ শামুকখোল পাখি খেয়ে নিয়েছে ওই গ্রামের অধিবাসীরা। কেবল সীমাহীন অজ্ঞতা কিংবা নির্দয় হলে এ কাজ করা সম্ভব। হয়তো দুটোর মিশেলেই এই কাজ করা হয়েছে। আম্পানের... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1658958/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%A7

করোনার ভ্যাকসিন এ বছরই: নোভাভ্যাক্স

করোনা মহামারিতে সামনের সারির কর্মীরা সবার আগে একটি ভ্যাকসিন পাবেন এবং তা এই বছরের শেষের দিকে আসতে পারে। দৃঢ়তার সঙ্গে এমন আশার বাণী শুনিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডভিত্তিক জৈবপ্রযুক্তি কোম্পানি নোভাভ্যাক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা স্ট্যানলি এরক। গতকাল মঙ্গলবার ভ্যাকসিনের দাম প্রসঙ্গে স্ট্যানলি বলেন, তাঁর সংস্থার সম্ভাব্য ভ্যাকসিনকে সাশ্রয়ী দিক বিবেচনায় ধরে স্তরভিত্তিক পদ্ধতিতে দাম... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1658960/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%8F-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A6%87-%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8

আমাজন ভবিষ্যতে রোবো–ট্যাক্সি ছাড়বে

প্রযুক্তি দুনিয়ায় মার্কিন কোম্পানি আমাজন এখন বিশাল এক নাম। ই-কমার্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে আমাজনের। ভবিষ্যতের কথা ভেবে আমাজন এবার হাত বাড়াল রাইড শেয়ারিং কোম্পানির দিকে। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক রোবো-ট্যাক্সি স্টার্টআপ কোম্পানি জুকসকে কেনার আলোচনা শুরু করেছে আমাজন কর্তৃপক্ষ। জুকসকে কিনলে ভবিষ্যতে স্বচালিত... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1658957/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%AD%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AC%E0%A7%8B%E2%80%93%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%AC%E0%A7%87

ফরিদপুরে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

ফরিদপুরে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে । ৭০ বছর বয়সী ওই মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙ্গা পৌর এলাকায়। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিটে মারা যান তিনি। ২৩ মে ওই মুক্তিযোদ্ধার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1658956/%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

সাভারের ইউএনও, চিকিৎসকসহ আরও ২৯ জনের করোনা শনাক্ত

ঢাকার সাভারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, চিকিৎসক, পুলিশ ও পোশাক কর্মীসহ আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সাভারে ৩৯১ জনের করোনা শনাক্ত হলো। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাস শনাক্তকরণের জন্য গত রোববার ৮৮ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার এসব নমুনা পরীক্ষা করে ২৯... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1658955/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%89%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%93-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%95%E0%A6%B8%E0%A6%B9-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A7%A8%E0%A7%AF-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4

রোনালদোদের রেকর্ড ছুঁয়েই ফেলবেন লেভারা?

রোনালদোর জুভেন্টাসের মতো টানা আট লিগ শিরোপার রেকর্ড গড়ার হাতছানি বায়ার্নের বড় বাধা বলতে এই একটাই বাকি ছিল। সেটি এত সহজে পার হয়ে যাওয়া যাবে, শিরোপার এত কাছে চলে আসা যাবে, তা কি ভাবতে পেরেছিল বায়ার্ন মিউনিখ? জয়ের ব্যবধানটা অবশ্য ন্যূনতম, ডর্টমুন্ডের মাঠে ১-০ গোলে জিতেছে বায়ার্ন। তাতে বুন্দেসলিগার শিরোপার নিষ্পত্তিই বুঝি হয়ে গেল! লিগে ম্যাচ বাকি আর ছয়টি, দুইয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে এখনই... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1658954/%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%81%E0%A7%9F%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B2%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE

ঝড়ে ঘর ভেঙে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় তীব্র ঝড় ও বৃষ্টিতে গাছ উপড়ে ঘরের ওপর পড়ে দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার পৌর শহরের খলিশাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। মারা যাওয়া মা ও দুই সন্তানের নাম শিল্পী বেগম (২৫), তাঁর বড় ছেলে নেওয়াজ (৮) ও ছোট ছেলে নিয়ামুল (৩)। শিল্পী বেগম এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী। তাঁরা মাটির ঘরে বসবাস করতেন। জয়নাল আবেদীন ও স্থানীয় বাসিন্দারা জানান,... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1658953/%E0%A6%9D%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%98%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%B9-%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81