ফরিদপুরে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে । ৭০ বছর বয়সী ওই মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙ্গা পৌর এলাকায়। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিটে মারা যান তিনি। ২৩ মে ওই মুক্তিযোদ্ধার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1658956/%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81
ঢাকার সাভারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, চিকিৎসক, পুলিশ ও পোশাক কর্মীসহ আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সাভারে ৩৯১ জনের করোনা শনাক্ত হলো। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাস শনাক্তকরণের জন্য গত রোববার ৮৮ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার এসব নমুনা পরীক্ষা করে ২৯...
রোনালদোর জুভেন্টাসের মতো টানা আট লিগ শিরোপার রেকর্ড গড়ার হাতছানি বায়ার্নের বড় বাধা বলতে এই একটাই বাকি ছিল। সেটি এত সহজে পার হয়ে যাওয়া যাবে, শিরোপার এত কাছে চলে আসা যাবে, তা কি ভাবতে পেরেছিল বায়ার্ন মিউনিখ? জয়ের ব্যবধানটা অবশ্য ন্যূনতম, ডর্টমুন্ডের মাঠে ১-০ গোলে জিতেছে বায়ার্ন। তাতে বুন্দেসলিগার শিরোপার নিষ্পত্তিই বুঝি হয়ে গেল! লিগে ম্যাচ বাকি আর ছয়টি, দুইয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে এখনই...
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় তীব্র ঝড় ও বৃষ্টিতে গাছ উপড়ে ঘরের ওপর পড়ে দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার পৌর শহরের খলিশাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। মারা যাওয়া মা ও দুই সন্তানের নাম শিল্পী বেগম (২৫), তাঁর বড় ছেলে নেওয়াজ (৮) ও ছোট ছেলে নিয়ামুল (৩)। শিল্পী বেগম এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী। তাঁরা মাটির ঘরে বসবাস করতেন। জয়নাল আবেদীন ও স্থানীয় বাসিন্দারা জানান,...
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে ট্রাক্টরের সঙ্গে তিন চাকার যান পাগলুর মুখোমুখি সংঘর্ষে পাগলুর দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর বাজারে মহিলা কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের মো. হানিফের ছেলে সালেহীন (১৬) ও চম্পাতলী বাজারের মণ্ডলপাড়ার আজগর আলী (৫০)।...
প্রকৌশলী দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার সহকারী প্রকৌশলী আনিছুর রহমান ওরফে সেলিম যে দুর্নীতিবাজ কর্মকর্তা, বিষয়টি অনেকে জানতেন। তবে কখনো আনিছুর রহমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।সেলিম গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি এখন আলোচনায় এসেছে। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, 'আমার প্রতিষ্ঠানের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, অনেক সময় সেলিম...
করোনাভাইরাসে বিশ্বের জীবনযাত্রা বদলে গেছে। এতোদিনে প্রাদুর্ভাব কিছুটা কমে আসলেও এখন পর্যন্ত জীবনপ্রণালি স্বাভাবিক হয়নি। এখনো প্রায় প্রতিটি দেশেই সামাজিক দুরত্ব মানা হচ্ছে কড়া নিয়মে। অবশ্য বিশ্বের সব প্রান্তেই এর মধ্যেও কিছু মানুষ কোয়ারেন্টিন, সেল্ফ আইসোলেশন, সামাজিক দূরত্বের মতো ব্যাপারগুলোর বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। অস্ট্রেলিয়াতে সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমে আসাতে নিয়ম কিছুটা শিথিল করা...
মহেশপুর! দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক ঐতিহ্যবাহী উপজেলা। এই শহরের পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। একসময় যাতায়াত ও ব্যবসার কাজে মানুষ এই নদ ব্যবহার করত। অনেক আগে থেকেই এই অঞ্চলের খেজুরের গুড়ের সুনাম রয়েছে। ফলে ব্রিটিশ আমলে খেজুরের গুড় লন্ডন পর্যন্ত যেত, যার প্রধান যাতায়াত পথ ছিল এই কপোতাক্ষ নদ, এই নদী পথটি কলকাতা পর্যন্ত বিস্তৃত ছিল। তাই কলকাতা শহরের সঙ্গে ব্যবসা–বাণিজ্যের জন্য লঞ্চ, স্টিমার...
তাঁরা কেউ বেড়াতে গিয়ে থেকে গেছেন দূর দ্বীপে বা উপত্যকায়, কেউবা পেশাগত দায়িত্ব পালন করছেন জনবিচ্ছিন্ন এলাকায়। অবরুদ্ধ সময়ে সবার ঈদই কেটেছে ভিন্ন আবহে, তবে এই মানুষদের ঈদ উদযাপনে ছিল বাড়তি ভিন্নতা। সে গল্পই শোনালেন তিনজন। বনরক্ষীর ঈদপেশাগত দায়িত্বে তিন মাস ধরে গভীর সুন্দরবনে আছেন বনরক্ষী রাসেল মিয়া। তাঁর অবস্থান এখন নীলকমল বন ফাঁড়িতে (বন্দর কর্তৃপক্ষের কাছে এটি হিরণ পয়েন্ট হিসেবে পরিচিত)।...
মাতাল হাওয়ার ঢেউ ছিল সন্ধ্যা থেকেই। মাঝেমধ্যে পাগলা হাওয়ার ঝাপটা। এরই মধ্যে শুরু হলো মেঘের গর্জন। পিলে চমকানো বজ্রপাত। রাজ্যের মেঘ জমিয়ে কালো হয়ে থাকা আকাশটা শেষে কেঁদেই ফেলল।মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু ঝরো ঝরো বাদল। আজ বুধবার সকালেও বিরাম নেই। আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ৬৩ মিলিমিটার। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিনাজপুরে, ১৪৫ মিলিমিটার।বৃষ্টি হওয়ায় ভ্যাপসা গরম...
ভূমি পেড়নেকারের প্রথম ছবি, ‘দম লাগাকে হাইশা’ মুক্তি পায় ২০১৫ সালে। এর আগে তিনি যশরাজ ফিল্মস প্রযোজনা প্রতিষ্ঠানে সহকারী কাস্টিং ডিরেক্টর হিসেবে বেশ কয়েক দিন কাজ করেছেন। রণবীর সিং, পরিণীতি চোপড়াদের অডিশন নিয়েছেন। অনেক বড় বড় তারকাকে সামনে থেকে অডিশন দিতে দেখেছেন। তাই আয়ুষ্মানের মনে হয়েছিলে, এই কারণেই প্রথম ছবির একবারে প্রথম ‘অ্যাকশন’ থেকেই ভূমির ভেতর কোনো জড়তা ছিল না।...
ঢাকার লালমাটিয়ার বাসিন্দা ইনাম আহমেদ। সকালে নিয়মিত হাঁটেন। ১৭ মে সকালে তিনি বের হয়েছিলেন ধানমন্ডি লেকের ধারে হাঁটতে।হাঁটার সময় হঠাৎ চোখে পড়ে মাটিতে পড়ে থাকা একটি ভুবনচিল। কাছে গিয়ে দেখেন, এটি আসলে চিলের ছানা। হয়তো আঘাত পেয়ে মাটিতে পড়ে গেছে। তাই উড়তে পারছে না। ছানাটিকে তুলে বাসায় নিয়ে আসেন ইনাম। এর আগেও বিভিন্ন সময় প্যাঁচা, শালিক, ময়না ও কাকের ছানা কুড়িয়ে পেয়ে নিয়ে এসে পরে ছেড়ে দিয়েছেন ইনাম।...
চীনের 'ব্যাট উইম্যান' খ্যাত ভাইরোলজিস্ট শি ঝেংলি সতর্ক করেছেন, যে মারাত্মক করোনাভাইরাস আমরা দেখছি, তা করোনাভাইরাস 'হিমশৈলের চূড়া মাত্র'। এ ধরনের সংক্রামক মহামারি ঠেকাতে বৈশ্বিক প্রচেষ্টা ছাড়া মানুষকে আরও বড় বিপদের সামনে পড়তে হবে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, বাদুড় থেকে ভাইরাল সংক্রমণের বিশেষজ্ঞ চীনের শীর্ষস্থানীয় বিজ্ঞানী শি ঝেংলি সোমবার সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাত্কার বলেন, 'আমরা...
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের কচুগাড়ি গ্রামের আবু সাঈদ তিন বছর ধরে ইরাকে থাকেন। তাঁর নামে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড (নম্বর-৪৭৮) রয়েছে। সেই কার্ডের বিপরীতে নিয়মিত চালও তোলা হয়েছে। অথচ সাঈদের পরিবার কিছুই জানে না। উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়াড় গাড়ফা গ্রামের কেরামত আলীর ছেলে আনোয়ার হোসেন জানলেন তাঁর নামে খাদ্য বান্ধব কার্ড (নম্বর ৩২৩) রয়েছে। কার্ডটি চোখের দেখাও দেখেননি। কিন্তু...
কিছুদিন আগে বলে লালা মাখানো নিষিদ্ধ হয়েছে। ঘাম ছাড়া আর কিছু ব্যবহার করা যাবে না। কিন্তু এ নিয়ম মেনে চলা এত সহজ না। বোলাররা বলে লালা মাখাচ্ছেন আজ থেকে নয়। বল সুইং করাতে এ কৌশল বহু পুরোনো। বিষয়টি বোলারদের জন্য একদম সহজাত হয়ে গেছে। এমনকি ফিল্ডাররাও বোলারদের হয়ে এ কাজটি করে দেন। অর্থাৎ, এটি ক্রিকেটারদের মজ্জাগত হয়ে গেছে।করোনাভাইরাস মহামারি এই মজ্জাগত স্বভাবকে করেছে প্রশ্নবিদ্ধ। সংক্রমণ এড়াতে বলে...
বরিশাল বিভাগে নতুন করে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলার ১১ জন। এ ছাড়া ভোলায় একজন, পিরোজপুর ও ঝালকাঠি জেলায় দুজন করে আছেন। এ নিয়ে গত ৯ এপ্রিল থেকে আজ মঙ্গলবার পর্যন্ত বিভাগের ছয় জেলায় ৩৮৪ জনের করোনা শনাক্ত হলো। বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানায়, বিভাগের ছয় জেলায় শনাক্ত হওয়া ৩৮৪ জনের মধ্যে আক্রান্তের দিক থেকে সর্বোচ্চে রয়েছে বরিশাল জেলায়। এই জেলায়...
বগুড়ায় ঈদের দিন এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বগুড়া শহরের উপকণ্ঠ দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম জিগাতলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তরুণ মো. বিটল মিয়া (২০) বগুড়া সদর উপজেলার রবিবাড়িয়া গ্রামের বাসিন্দা ও বগুড়া শহরের একটি টেইলার্সের দরজি শ্রমিক ছিলেন। এ ঘটনায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ...
সিলেট বিভাগে আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার ঢাকা, সিলেট ও ময়মনসিংহের তিনটি ল্যাবে পৃথক পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় ১৯, সুনামগঞ্জে ৯, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ৮ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬৯৭ জনে। বিভাগের চার জেলার এই তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান। সিলেট এম এ জি...
ছয় দিনেও পুরোপুরি সচল হয়নি ঘূর্ণিঝড় আম্পান-বিধ্বস্ত কলকাতা। শহরের বহু স্থান এখনো অচল। আম্পানের আঘাতের চিহ্ন কলকাতার সর্বত্র। কলকাতাকে পুরোপুরি সচল করতে মাঠে রয়েছে বিভিন্ন বাহিনী-দপ্তর-সংস্থার প্রায় আড়াই লাখ সদস্য। ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতাকে পুরোপুরি সচল করার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আম্পান এত জোরে আঘাত হেনেছে যে, তার ক্ষত সারাতে হিমশিম খাচ্ছে কলকাতা। কলকাতার...
সংক্রমণের অতি ঝুঁকিপূর্ণ জেলা নারায়ণগঞ্জে নতুন করে আরও আরও ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭০ জনে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এ পর্যন্ত ৭২ জনের। আইসোলেশন থেকে সুস্থ হয়েছেন ৬৯৪ জন। জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭২ জনের...