Tuesday, May 26, 2020

বরিশাল বিভাগে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত

বরিশাল বিভাগে নতুন করে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলার ১১ জন। এ ছাড়া ভোলায় একজন, পিরোজপুর ও ঝালকাঠি জেলায় দুজন করে আছেন। এ নিয়ে গত ৯ এপ্রিল থেকে আজ মঙ্গলবার পর্যন্ত বিভাগের ছয় জেলায় ৩৮৪ জনের করোনা শনাক্ত হলো। বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানায়, বিভাগের ছয় জেলায় শনাক্ত হওয়া ৩৮৪ জনের মধ্যে আক্রান্তের দিক থেকে সর্বোচ্চে রয়েছে বরিশাল জেলায়। এই জেলায়... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1658814/%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%AC-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4

ঈদের দিনে যুবককে পিটিয়ে হত্যা

বগুড়ায় ঈদের দিন এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বগুড়া শহরের উপকণ্ঠ দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম জিগাতলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তরুণ মো. বিটল মিয়া (২০) বগুড়া সদর উপজেলার রবিবাড়িয়া গ্রামের বাসিন্দা ও বগুড়া শহরের একটি টেইলার্সের দরজি শ্রমিক ছিলেন। এ ঘটনায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1658813/%E0%A6%88%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE

সিলেট বিভাগে আরও ৪১ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার ঢাকা, সিলেট ও ময়মনসিংহের তিনটি ল্যাবে পৃথক পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় ১৯, সুনামগঞ্জে ৯, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ৮ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬৯৭ জনে। বিভাগের চার জেলার এই তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান। সিলেট এম এ জি... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1658812/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A7%AA%E0%A7%A7-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4

৪৮ ঘণ্টার মধ্যে কলকাতাকে সচল করার নির্দেশ মমতার

ছয় দিনেও পুরোপুরি সচল হয়নি ঘূর্ণিঝড় আম্পান-বিধ্বস্ত কলকাতা। শহরের বহু স্থান এখনো অচল। আম্পানের আঘাতের চিহ্ন কলকাতার সর্বত্র। কলকাতাকে পুরোপুরি সচল করতে মাঠে রয়েছে বিভিন্ন বাহিনী-দপ্তর-সংস্থার প্রায় আড়াই লাখ সদস্য। ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতাকে পুরোপুরি সচল করার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আম্পান এত জোরে আঘাত হেনেছে যে, তার ক্ষত সারাতে হিমশিম খাচ্ছে কলকাতা। কলকাতার... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1658811/%E0%A7%AA%E0%A7%AE-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%9A%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%AE%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

নারায়ণগঞ্জে আরও ১৪৫ জনের করোনা শনাক্ত

সংক্রমণের অতি ঝুঁকিপূর্ণ জেলা নারায়ণগঞ্জে নতুন করে আরও আরও ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭০ জনে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এ পর্যন্ত ৭২ জনের। আইসোলেশন থেকে সুস্থ হয়েছেন ৬৯৪ জন। জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭২ জনের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1658810/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A3%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A7%A7%E0%A7%AA%E0%A7%AB-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4

জামালপুরে ইউএনওসহ ১৩ জনের করোনা শনাক্ত

জামালপুরে একটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দুই শিশুসহ ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৯৩ জন কোভিড-১৯-এ আক্রান্ত হলেন। আজ মঙ্গলবার সকালে জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত সোমবার রাতে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ১১ জন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1658809/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%87%E0%A6%89%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%93%E0%A6%B8%E0%A6%B9-%E0%A7%A7%E0%A7%A9-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4

নিউইয়র্ক থেকে ফিরে গেছেন মার্কিন সেনা স্বাস্থ্যসেবীরা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত নিউইয়র্কের মানুষকে চিকিৎসা সেবা দিতে আসা মার্কিন প্রতিরক্ষা বিভাগের স্বাস্থ্যসেবীরা ফিরে গেছেন। মৃত্যুর মিছিলে দিশেহারা নিউইয়র্কে চিকিৎসা সেবা দিতে স্বাস্থ্যসেবী পাঠিয়েছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এসব চিকিৎসাসেবী পালন করেছেন অনন্য ভূমিকা। মার্চের শেষ সপ্তাহে নিউইয়র্কে এসে চিকিৎসা সেবা দিয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের এসব কর্মী ২২ মে ফিরে গেছেন। নিউইয়র্কে... বিস্তারিত



source http://www.prothomalo.com/northamerica/article/1658808/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%89%E0%A6%87%E0%A7%9F%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE

করোনার আরেকটি ভ্যাকসিন পরীক্ষা শুরু

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডভিত্তিক জৈবপ্রযুক্তি কোম্পানি নোভাভ্যাক্স করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম দফার পরীক্ষা শুরু করেছে। গতকাল সোমবার প্রতিষ্ঠানটি তাদের ভ্যাকসিন একজনের শরীরে প্রয়োগ করে এই পরীক্ষা শুরু করেছে। জুলাই মাসে এর ফল পাওয়া যেতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, বিশ্বজুড়ে ১০০ টির বেশি ভ্যকসিন তৈরিতে কাজ চলছে। এর মধ্যে যে কয়েকটি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার পর্যায়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1658806/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81

কেমন কাটল তারকা দম্পতিদের ঈদ

ঈদ মানে খুশি। সেই খুশিতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী সবার মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দের অবগাহন। সেসবই এবার মিলিয়ে গেছে করোনায়। বিশ্বব্যাপী চলমান এই দুর্যোগে ঈদের সেই রং নেই, নেই বাড়তি কোনো আয়োজন। বেশির ভাগ তারকাই ঘরে বসে ঈদের দিনটি কাটিয়েছেন। অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁই দম্পতির ঘরে ছিল না বাড়তি কোনো ঈদের আয়োজন। স্বাভাবিক দিনের মতোই কেটেছে ঈদের দিন। দেশের করোনা... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1658805/%E0%A6%95%E0%A7%87%E0%A6%AE%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%B2-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%88%E0%A6%A6

ভাবনার ভাবনায় অনিমেষের ছবি

এর আগে দু-একটি নাটকের গল্প লিখেছেন ছোট ও বড় পর্দার পরিচিত মুখ আশনা হাবিব ভাবনা। নাটকগুলো প্রচারিতও হয়েছে। এবার ২০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প লিখলেন এই অভিনয়শিল্পী। নাম ‘একা’। করোনার দিনে ঘরে বসেই মুঠোফোনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। ভাবনা জানান, করোনার কারণে ঘরে থাকার দিনগুলোতে ছবি আঁকাআঁকির মধ্যে ছিলেন তিনি। সেসব ছবি ভাবনার নিয়মিত ছবি আঁকার প্রতিভার কথা নীরবে চিৎকার... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1658804/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF

পটুয়াখালীতে আম্পানে ৩২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে পটুয়াখালী জেলায় ৩২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক ও দুটি মাদ্রাসা সম্পূর্ণভাবে ও ৩২০টি শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক বিধ্বস্ত হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলায় ১২৩৬ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একটি সম্পূর্ণ এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1658803/%E0%A6%AA%E0%A6%9F%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A7%A9%E0%A7%A8%E0%A7%AA%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8

ইউরোপে পার্ক, জিম, পুল খুলছে

করোনার সংক্রমণ ঠেকাতে জারি করা বিধিনিষেধ শিথিল করেছে বিশ্বের আরও অনেক দেশ। জাপান জরুরি অবস্থা তুলে নিয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ বন্ধ থাকা অনেক কিছু খুলে দিচ্ছে। দীর্ঘ দিন পর ইউরোপীয়ানরা পার্ক, জিম, পুলে গেছেন। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জাপান সোমবার দেশটির রাজধানী টোকিওসহ পাঁচটি জেলা থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে দেশটিতে আরেক দফার সংক্রমণ এড়াতে... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1658802/%E0%A6%87%E0%A6%89%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87

৬৮ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৬৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন। এ সময় একটি ট্রাক ও মাদক বিক্রির দুই হাজার ২০০ টাকা জব্দ করা করা হয়। গতকাল সোমবার রাত নয়টায় নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে এ অভিযান চালানো হয়। আজ মঙ্গলবার সকালে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন নওগাঁর বদলগাছী উপজেলার কয়াভবানীপুর... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1658798/%E0%A7%AC%E0%A7%AE-%E0%A6%95%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BF-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9C%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%A9

‘ও যে মানে না মানা’

সন্ধ্যা হয় হয়। মানুষের ভিড় কমে না। রাজশাহীতে পদ্মা নদীর টি গ্রোয়েন থেকে বিনোদনপিয়াসীরা এক পা নড়ছেন না। তারা ভুলে গেছেন সামাজিক দূরত্ব মেনে চলার কথা। শেষ পর্যন্ত পুলিশ হ্যান্ডমাইকে ঘোষণা দিতে শুরু করলেন। যে যেখানে আছেন। এই মুহূর্তে নদীর ধার ছেড়ে চলে যাবেন। পানাপুকুরে ঢিল ছুড়লে যেভাবে খানিকটা জায়গার পানা সরে যায়। পানির ঢেউ থেমে যেতেই আবার ফাঁকা জায়গাটা পানায় ভরে যায়। হ্যান্ডমাইক ব্যবহার করে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1658800/%E2%80%98%E0%A6%93-%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E2%80%99

ঢাকার ঈদ, মোহাম্মদপুরের আম্মা ও একজন লঙ্কান কিংবদন্তি

১৯৮১ সালে ফুটবলের কাবুলিওয়ালা ট্যাগ নিয়ে এসে বাংলাদেশের নাড়ি-নক্ষত্রের সঙ্গে বন্ধন পাকির আলীর। পরবর্তী সময়ে লাল– সবুজের সঙ্গে এই শ্রীলঙ্কানের ভালোবাসার সম্পর্ক গভীর থেকে হয়েছে গভীরতম।  রঙিন পাঞ্জাবি, ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরের 'আম্মা'। ঈদ আসলেই এই তিনে স্মৃতিকাতর হয়ে ওঠেন শ্রীলঙ্কার কিংবদন্তি এক ফুটবলার। স্মৃতির সাগরে ডুব দিয়ে ফিরে যান তিন দশকেরও বেশি পেছনে। বেদনার মধ্যেও খুঁজে পান... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1658799/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%88%E0%A6%A6-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%B2%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8

জাকারবার্গের এখন সুসময়

কথায় বলে কারও পৌষ মাস আর কারও সর্বনাশ। বর্তমান করোনা পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতির অবস্থা নড়বড়ে হয়ে গেছে। প্রায় প্রতিটি ইন্ড্রাস্ট্রি বা শিল্পখাত করোনার প্রভাবে বিপর্যস্ত। গত দুই মাসে সম্পদ বাড়াতে পেরেছেন, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গত দুই মাসে ৩ হাজার কোটি ডলার সম্পদ বাড়াতে পেরেছেন। গত মার্চের মাঝামাঝি সময়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1658797/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F

ঈদে বেড়াতে গিয়ে প্রাণ গেল দুই তরুণের

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঈদের দিন বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দুই তরুণের। আহত হয়েছেন অপর এক তরুণ। গতকাল সোমবার সন্ধ্যায় টেংগাবর এলাকায় গফরগাঁও-টোক সড়কের ডাকবাংলা বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই তরুণ হলেন মো. রিয়াদ (২৬) ও মো. অনিক (২৪)। আর আহত যুবকের নাম মো. আশিক। তাঁরা তিনজনই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হিজলিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1658796/%E0%A6%88%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0

হাইড্রোক্সিক্লোরোকুইন পরীক্ষা বাতিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার, ব্রাজিলের গোঁ

করোনভাইরাসের সম্ভাব্য চিকিৎসা হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্লিনিক্যাল ট্রায়াল অস্থায়ীভাবে স্থগিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে 'ল্যানসেট' সাময়িকীতে প্রকাশিত নেতিবাচক ফলাফলের পর গতকাল সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর পরীক্ষা বন্ধ করে দেয়। তবে ডব্লিউএইচওর এ সিদ্ধান্ত উড়িয়ে দিয়েছে ব্রাজিল। করোনার চিকিৎসায় তারা এ ওষুধ ব্যবহার করেই... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1658795/%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%95%E0%A7%81%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC

চলে গেলেন নিলুফার মঞ্জুর

সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর তিনটার দিকে মারা যান। নিলুফার মঞ্জুর দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও সাবেক তত্ত্বাবধায়কসরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী এবং মেট্রোপলিটন চেম্বারেরসাবেক সভাপতি নাসিম মঞ্জুরের মা।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1658793/%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%81%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0

করোনায় হাসপাতাল–হোটেল ঘুরে ঘুরে ঈদেও প্রিয়জন থেকে দূরে

কামাল আহমদে চৌধুরী ঢাকা মহানগর জেনারেল কোভিড হাসপাতালের একজন চিকিৎসক। রোববার রাতে তিনি হাসপাতালে দায়িত্ব পালন করেন। সোমবার ঈদের দিন সকালে তাঁর দায়িত্ব পালন শেষ হয়। এরপর তিনি গিয়ে উঠেছেন নয়াপল্টনের ক্যাপিটাল হোটেলে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঈদের দিনও পরিবারের সঙ্গে তিনি থাকতে পারেননি। এই হোটেলে কোয়ারেন্টিনে তাঁকে আরও ১৪ দিন থাকতে হবে। চিকিৎসক কামাল আহমদে চৌধুরী প্রথম আলোকে বলেন, 'আমার... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1658792/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E2%80%93%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%98%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%98%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%88%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87