সপ্তাহ দুয়েক ধরে দেশে করোনাভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে করোনা (কোভিড-১৯) রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল ও শয্যা সংখ্যা আরও বাড়াচ্ছে সরকার। একই সঙ্গে বাড়ছে নমুনা পরীক্ষার চাপও। এর মধ্যে পরীক্ষার কেন্দ্র বেড়েছে। গত বুধ ও বৃহস্পতিবার পরীক্ষা ১০ হাজার ছাড়িয়েছে। গতকাল শুক্রবার সামান্য কম ছিল। এরপরও বিভিন্ন স্থানে পরীক্ষার জন্য... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1658295/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80-%E0%A6%93-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA
বর্তমান করোনা পরিস্থিতি বদলে দিতে পারে আগামীর চাকরির বাজারের অনেক চিত্র। বাংলাদেশের চাকরির বাজারের চলমান পরিস্থিতি ও চ্যালেঞ্জের কথা নতুন করে বলার কিছু নেই। কিন্তু করোনা–পরবর্তী চাকরির বাজার যে আরও কঠিন হবে, তা বুঝতে কারোরই বাকি থাকার কথা নয়। এমনিতেই আমাদের দেশে ভালো চাকরি পাওয়া সোনার হরিণ হাতে পাওয়ার থেকে কম কিছু নয়। তার ওপর দেশের বেশির ভাগ বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র পরিসরের চাকরিদাতা...
পাখিটি হয়তো উড়তে উড়তে ঘুমায় অথবা ঘুমাতে ঘুমাতে উড়ে। প্রজননের প্রয়োজন ছাড়া অবতরণ করেই না। একে নিয়ে এমন গল্পও প্রচলিত আছে যে, মহাসাগরের ওপরে টানা চার-পাঁচ বছর ধরেও নাকি এরা ওড়ে। তবে পাখি বিজ্ঞানীরা বলছেন, এ নিয়ে গবেষণার অবকাশ আছে। যাই হোক, মহাসমুদ্রের এই পাখিটিকে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যার কিছু আগে রাজশাহীতে পদ্মা নদীর ওপরে উড়তে দেখা গেছে। পাখি গবেষকেরা বলছেন, এটি বাংলাদেশে একটি নতুন রেকর্ড।...
চীনে করোনাভাইরাসে নতুন করে কেউ সংক্রমিত হয়নি বলে আজ শনিবার দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। গত জানুয়ারিতে করোনার ভয়াবহ বিস্তারের খবর প্রকাশের পর এই প্রথম তারা ভাইরাসটির নতুন সংক্রমণের সংখ্যা শূন্য বলে জানাল।খবর এএফপির। চীন এমন এক সময় করোনার নতুন সংক্রমণ শূন্য বলে দাবি করল, এর ঠিক একদিন আগে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতারা করোনার বিরুদ্ধে লড়াইয়ে 'বড় ধরনের অর্জন' উদযাপন করেন। চীনের উহান...
পৃথিবীর মহা শক্তিশালী দেশগুলোকে একেবারে কুপোকাত করে করোনা এখন আমাদের দরজায়। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয়েছিল এ বছরের ৮ মার্চ। দেখতে দেখতে দুই মাস পেরিয়ে তিন মাসে পড়েছে। চ্যানেল আই, সময় টিভি, বিবিসিসহ মোটামুটি সব চ্যানেলই ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিমুহূর্তে করোনার পরিস্থিতি দেখছি। প্রথম প্রথম প্রতি ঘণ্টায় অন্য অনেক চ্যানেলে ঢুঁ মারলেও এখন এই তিনটিতেই করোনার খবর দেখি। একই খবর সারা দিন দেখাত বলে...
করোনা মহামারির তাণ্ডবে যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে বেকারভাতা আবেদনকারীর সংখ্যা। গত সপ্তাহেও (১০ মে–১৬ মে) নতুন ২৪ লাখ কর্মহীন মানুষ বেকারভাতার আবেদন করেছেন। এতে মার্চের মাঝামাঝি থেকে এই নতুন পরিসংখ্যা মিলিয়ে মোট বেকারভাতা আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮৬ লাখ। যা প্রায় দেশটির মোট কর্মক্ষম জনগোষ্ঠীর এক চতুর্থাংশ। এ ছাড়া সুবিধা পাওয়া মানুষের সংখ্যাও বাড়ছে। গতকাল বুধবার প্রকাশিত সরকারি এক...
করোনাভাইরাস দেশের ব্যবসা-বাণিজ্যে যে স্থবিরতা তৈরি করেছে, তার প্রভাব পড়েছে ঈদের কাঁচাবাজারেও। বিক্রেতারা বলছেন, কাঁচাবাজারে ‘ঈদপণ্যের’ চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় কম। এর কারণ, মানুষের হাতে টাকা কম। পবিত্র ঈদুল ফিতরে এমনিতেই গরুর মাংস, মুরগি, ইলিশ মাছ ও চিংড়ি, সুগন্ধি চাল, ঘি, সেমাই, দুধ, গরম মসলা ইত্যাদির চাহিদা বাড়ে। এবার ঢাকায় চাহিদা আরও বেশি হওয়ার কথা। কারণ, বেশির ভাগ মানুষই...
কিছু মানুষ ইচ্ছেমতো খেয়েও মোটা হন না। শরীরচর্চা না করেও শুকনা বা চিকন থাকেন। এতে তাঁদের ওজন বাড়ে না। অন্যদিকে কিছু মানুষ আছেন মেপে মেপে খাবার খেয়েও মোটা হয়ে যান। নিয়মিত ব্যায়াম করে ঘাম ঝরিয়েও ওজনটাকে বাগে আনতে পারেন না।তাঁদের জন্য সুখবর দিতে যাচ্ছেন গবেষকেরা। সম্প্রতি চিকন থাকার কারণ একটি জিন আবিষ্কার করেছেন তাঁরা। আন্তর্জাতিক গবেষক দলটির সদস্যরা আশার কথা শোনাচ্ছেন। তাঁরা বলছেন, নতুন আবিষ্কৃত...
কারাগারে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেই। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের ছয়টি কারাগারে বন্দী ও কারারক্ষী মিলে ৪৬ জন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরে কারাগারে বন্দীদের সঙ্গে তাঁদের স্বজনদের সাক্ষাৎ বন্ধ থাকছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত এপ্রিলে সারা দেশের ৬৮ কারাগারে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করে দেয় কারা কর্তৃপক্ষ। কারা অধিদপ্তর সূত্র জানায়, এখন ঢাকা কেন্দ্রীয়...
সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগির ছেলেরা বলেছেন, তাঁরা তাঁদের বাবার খুনিদের ক্ষমা করে দিয়েছেন।আজ শুক্রবার জামাল খাসোগির ছেলেদের কাছ থেকে এমন ঘোষণা আসে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।কানাঘুষা রয়েছে, বাবার খুনিদের এই ক্ষমা করে দেওয়ার পেছন মোটা অঙ্কের আর্থিক লেনদেন জড়িত। জামাল খাসোগির ছেলে সালাহ খাসোগি টুইটারে লিখেছেন, 'আমরা শহীদ জামাল খাসোগির ছেলেরা ঘোষণা করছি, যাঁরা আমাদের...
ড. এ এস এম মাকসুদ কামাল। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন। কোভিড-১৯ এর প্রেক্ষাপটে বাংলাদেশের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলা বিষয়ে জুম মাধ্যমে মুখোমুখি হন প্রথম আলোর। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান। প্রথম আলো: আম্পান আঘাত হানা এলাকার বাঁধগুলো ৬০ বছরের পুরোনো, ২০ বছর আগেই মেয়াদ পেরিয়েছে। সত্য?...
‘খুবই কষ্টে আছিলাম ভাই। অনেক দিন কাজ নাই, টাকা নাই, ক্যামনে ছলিয়ের কেউ খবর নে ন। ঈদে চলমু ক্যামনে চিন্তায় আছিলাম। আইজ্জা কুসুম শিকদার আফা ফোন দিয়ে খোঁজখবর লই টাকা বিকাশ কইচ্চে। আপার টেয়াদি ঈদের সেমাই আর চাল ডাল কিনমু।’ নোয়াখালীর নিজ গ্রাম থেকে এ কথাগুলো বললেন একরাম হোসেন। তিনি শুটিং ইউনিটের প্রোডাকশন বয় হিসেবে কাজ করেন। কাজ নেই। তাই এখন গ্রামের বাড়িতেই আছেন। ঈদের আগে তাঁর...
রান দরকার। হয়তো সিদ্ধান্ত নিয়ে রেখেছি, একটা বল দেখে শেষ বলে ছক্কা মারার চেষ্টা করব। কিন্তু ওই দুই বলের প্রথমটাই যদি বড় কিছু করার মতো হয়ে যায়, তাহলে কি আর শেষ বলের জন্য বসে থাকা যায়! সাকিব আল হাসান ফাউন্ডেশনও এ মুহূর্তে শুরু করার পরিকল্পনা ছিল না। পরিকল্পনা ছিল আস্তে–ধীরে কার্যক্রম শুরু করব। আমি খেলার মানুষ। ভেবেছিলাম, খেলার বড় একটা অনুষ্ঠান করে বা একটা একাডেমি দিয়ে ফাউন্ডেশন শুরু করব।...
ররি স্মিথ কোন কুক্ষণেই যে প্রতিবেদনটা লিখতে গেলেন! আরিজ আদুরিজ অবসরের সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন। এবারের কোপা ডেল রে ফাইনাল খেলেই প্রিয় অ্যাথলেটিক বিলবাওকে বিদায় বলে দেবেন। প্রিয় এই ক্লাবের টানে বারবার ফিরে এসেছেন। সেই ক্লাবই কিনা তাঁর বিদায়ী বছরে বহুদিন পর কোপা ডেল রের ফাইনালে উঠে গেছে। স্বপ্নের মতো বিদায় তো একেই বলে। শিরোপা জিতুন আর না জিতুন, একটি ফাইনালে প্রিয় সমর্থকদের এভাবে বিদায় কজন বলতে...
পদ্মা ও গোয়ালন্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি অভিন্ন সত্তা। এই নদীপাড়েই গড়ে উঠেছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীবন্দর গোয়ালন্দ। কয়েক মাইল দীর্ঘ ছিল এই বন্দর। মালবাহী স্টিমারগুলো গন্তব্যে যাতায়াতের পথে গোয়ালন্দ এসে ভিড়ত। ঘাটের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত অসংখ্য ফ্ল্যাট বাঁধা থাকত। ফ্ল্যাট হচ্ছে ইঞ্জিনবিহীন স্টিমার। পণ্যবাহী স্টিমারগুলো এসব ফ্ল্যাটের গায়ে এসে ভিড়ত। ফ্ল্যাটে কর্মরত বিভিন্ন...
কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সারাতে প্লাজমা থেরাপির সম্ভাবনা খতিয়ে দেখতে সরকারের করা কারিগরি উপকমিটির প্রধান অধ্যাপক এম এ খান। তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিভাগের অধ্যাপক। বাংলাদেশে প্লাজমা থেরাপির প্রয়োগের নানা দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন পার্থ শঙ্কর সাহা। প্রথম আলো: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের প্লাজমা থেরাপি দেওয়ার...
ইউরোপের শেষ সীমায় আটলান্টিক সাগরপাড়ে অবস্থিত নয়নাভিরাম সৌন্দর্যের দেশ পর্তুগাল। করোনাভাইরাস বিস্তার নিয়ন্ত্রণে ইউরোপের সফল কাহিনির মধ্যে একটি পর্তুগাল। দেশটির ক্ষেত্রে খুব কম পরিমাণ আক্রান্ত ছিল, বিশেষত প্রতিবেশী দেশগুলোর সাথে তুলনা করলে অবাক করা বিষয় দেখা যায় যে এর জনসংখ্যার প্রায় ২২ শতাংশ ৬৫ বয়সের ঊর্ধ্বে। তুলনামূলক বিচারে ইউরোপের অন্যান্য দেশের চেয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রের শয্যা...
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউলশিল্পী রণেশ ঠাকুরের সংগীত সাধনার ঘরটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বাউলসম্রাট শাহ আবদুল করিমের শিষ্য রণেশ ঠাকুর। তাঁর ঘর পুড়িয়ে ফেলা ব্যক্তির ওপর আক্রোশ নয় কেবল। শত শত বছর ধরে এ দেশে যে বাউলসাধনা চলে আসছে, বাউলগানের মাধ্যমে তাঁরা সমাজে সম্প্রীতি ও মিলনের বাণী প্রচার করে আসছেন, তার ওপর আঘাত। কারণ যা-ই হোক না কেন দুর্বৃত্তদের কঠোর শাস্তি দিতে হবে।...
দুজনই কক্সবাজারের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। হাসপাতালে সেবা দিতে গিয়ে প্রথমে স্ত্রী ফাহিম তাসনুভা আক্রান্ত হন। এরপর আক্রান্ত হন স্বামী সুলভ আচার্য। চিকিৎসা শেষে দুজনের কোভিড-১৯ নেগেটিভ আসে। এখন ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন। নিজেদের সুস্থতার পর এখন তাঁরা অন্যান্য রোগীর সুস্থতার জন্য প্লাজমা দিতে প্রস্তুত। ফাহিম তাসনুভা বলেন, ‘দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়েছি। ১৬ দিন পর আমার মেয়েটির...
করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়ে রোগীর সংখ্যা গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২ট নাগাদ সাড়ে ৫১ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩২ হাজারের বেশি। তবে দ্রুত বাড়ছে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা। বিশ্বজুড়ে এ পর্যন্ত ২০ লাখ ৫৫ হাজারের বেশি করোনা রোগী সুস্থ হয়েছেন। অর্থাৎ প্রায় ৪০ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছেন। করোনা মহামারির সার্বক্ষণিক তথ্য প্রকাশ করছে ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো। তাদের তথ্যমতে,...