ঈদ উপলক্ষে নিজের দোকানের জন্য গার্মেন্টস পণ্য কিনতে ঢাকায় গিয়েছিলেন এক ব্যবসায়ী। ফিরে এসে তিনি দোকানে আসা-যাওয়া করেছেন নিয়মিত। চার দিন পর জানা গেছে তিনি করোনা 'পজিটিভ'। এ ঘটনায় লকডাউন করা হয়েছে বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজার। শরণখোলার এই ব্যবসায়ী ছাড়াও গতকাল শনিবার বাগেরহাটে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। বাগেরহাট সদরের বাসিন্দা গার্মেন্টস কর্মী ওই নারী (৩০) গত ১৩ মে ঢাকা থেকে... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1657077/%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%96%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A4-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com করোনার ভয়ে যখন পৃথিবীবাসী ভয়ে থরথর করছে, তখন জাপানে নিজের জীবনের জন্য নয়; অন্যের জীবনের জন্য, বাংলাদেশের পরিবার-পরিজন আর দেশের মানুষের জীবনের জন্য ভয়ে তটস্থ। নিজের...
বাংলাদেশের ছেলে রাতুল (ছদ্মনাম)। পড়াশোনার সুবাদে তিন বছর আগে তার সুদূর আমেরিকাতে আসা। কিন্তু গত বছরের আগস্ট মাসে আমেরিকার অন্য একটি শহর থেকে সে নতুন আরেকটি শহরে এসেছে। লক্ষ্য এবার পিএইচডি ডিগ্রির পড়াশোনা। নতুন শহরটা খুবই ছিমছাম আর ক্যাম্পাসটাও অনেক সুন্দর। ক্যাম্পাসে ছোট ছোট পাহাড়ের মতো উঁচু-নিচু জায়গায় রয়েছে বিভিন্ন বিভাগ। এক বিভাগ থেকে অন্য বিভাগে যেতে হলে উঁচু-নিচু পথ হয়ে যেতে হয়। ফলে...
কিছু স্বপ্ন হারিয়ে যায় মৃত্যুর মিছিলে, কিছু স্বপ্ন বেঁচে থাকে বেদনার অন্তরালে। আবার কিছু স্বপ্ন বেঁচে থাকে গভীর মমতায়, কিছু স্বপ্ন বেঁচে থাকে পরম শ্রদ্ধায়। আনিসুজ্জামান স্যারকে শেষ শ্রদ্ধা জানাতে না পারার কষ্ট আমাদের আজীবন বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করাবে। এই ব্যথা আমাদের স্যারের কথা কোনো দিন ভুলতে দেবে না। তিনি দীপ্তিমান থাকবেন আমাদের অনুভূতিতে। চিরস্মরণীয়, বরণীয় হয়ে থাকবেন...
গত ০৪ মে তারিখে দৈনিক ‘সমকাল’-এর পঞ্চম পৃষ্ঠায় দেশের বরেণ্য অভিনেতা ও নাট্য নির্দেশক আলী যাকেরের একটি ছোট্ট সাক্ষাৎকার পড়লাম। বিশিষ্ট মুক্তিযোদ্ধা এই নাট্যকার আমাদের স্বাধীনতাযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ইংরেজিতে সংবাদ পড়তেন। রণাঙ্গনের খবরাখবর দিয়ে আন্তর্জাতিক দুনিয়ার কাছে আমাদের মুক্তিযোদ্ধাদের সাফল্যগাথা সামনে আনতেন। আমাদের প্রিয় নূর ভাইয়ের (আসাদুজ্জামান নূর) কাছ থেকে জানলাম,...
আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাসআক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অনুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এইসময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলেদিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো- শেখ মোহাম্মদ আসলাম, সাবেক...
করোনা সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি হালকা হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের দেওয়া নির্দেশনা ঠিকভাবে মেনে চলা হচ্ছে না। এ বিষয়ে নজরদারির প্রাতিষ্ঠানিক বা কাঠামোগত ব্যবস্থা নেই। নির্দেশনা মানার বিষয়টি সাধারণ মানুষের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। ‘কোভিড–১৯ মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কারিগরি নির্দেশনা’ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটেই রয়ে...
রোজা হলো নৈতিক শক্তি ও চারিত্রিক দৃঢ়তার পরম শিক্ষা। রমজানে রোজা অবস্থায় দিনের বেলায় রোজাদার সুযোগ থাকা সত্ত্বেও সব ধরনের বৈধ পানাহার ও যৌনসম্ভোগ থেকে বিরত থাকেন। নির্জন নিরালায়, দরজা–জানালা বন্ধ ঘরে গোপন স্থানে অতি সংগোপনেও রোজাদার পানাহার তথা রোজার পরিপন্থী কোনো কাজ করেন না। নিজে নিজের কাছে জবাবদিহিতে পরিচ্ছন্ন থাকেন। মানবীয় যেসব গুণ বা বৈশিষ্ট্য মানুষের জ্ঞানকে বাধাগ্রস্ত করে,...
দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার কার্যক্রম চলছে। সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা যুক্ত আছেন এর সঙ্গে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমন কয়েকজন শিক্ষার্থীর অভিজ্ঞতা নিয়ে এ আয়োজন। গ্রন্থনা করেছেন মিসবাহ্ উদ্দিন নতুন কিছু শেখার প্রেরণা জুগিয়েছেহুমায়রা হাবিবস্নাতকোত্তর শিক্ষার্থী, অণুজীববিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বিভাগের একটি নোটিশ থেকে প্রথম...
একের পর এক সন্দেভাজন করোনা রোগীর নমুনা সংগ্রহ করে যাচ্ছেন তাঁরা। কিন্তু এই ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে নিজেরাই করোনায় আক্রান্ত হয়েছেন কি না, তা জানতে পরীক্ষা করাতে ভয় পাচ্ছিলেন। এই ভয় তাঁদের নিজের জন্য নয়। তাঁদের আশঙ্কা, তাঁরা যদি করোনা ‘পজিটিভ’ হন, তাহলে নমুনা সংগ্রহের আর কেউ থাকবে না। এতে উপজেলায় নমুনা সংগ্রহের কাজ বন্ধ হয়ে যেতে পারে। ঝুঁকির কথা চিন্তা করে শেষ পর্যন্ত তাঁরা নমুনা পরীক্ষা...
কথা ছিল নানা রঙের গাউন পরে হাজির হবেন শিক্ষার্থীরা। সমাবর্তনের টুপি উড়িয়ে তাঁরা হইহই করবেন, সেলফি তুলবেন। কিন্তু এক ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাস বদলে দিল সব। ৩ মে, যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে খোলা মাঠে, ফাঁকা গ্যালারির সামনে। উপস্থিত ছিলেন অল্প কজন শিক্ষক। তবে পুরো অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে ইউটিউবে, যা ঘরে বসে উপভোগ করেছেন প্রায় ১৩ হাজার স্নাতক ও তাঁদের পরিবার।...
চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্তের ৭০ শতাংশ শহরের। শহরের মধ্যে দামপাড়া, পাহাড়তলী-সরাইপাড়া, হালিশহর-সাগরিকা এবং কাট্টলী এলাকায় সংক্রমণ সবচেয়ে বেশি। এর মধ্যে দামপাড়া এলাকায় ৪২ জনের মতো আক্রান্ত পাওয়া গেছে। এর বেশির ভাগই পুলিশ সদস্য। তবে নগর পুলিশের দাবি, তাদের মোট আক্রান্ত ৫২ জনের মধ্যে দামপাড়া ব্যারাকে আক্রান্ত হওয়ার সংখ্যা ১০–এর বেশি হবে না। ঠিকানার সুবিধার্থে নমুনা পরীক্ষার সময়...
বুন্দেসলিগা স্টার স্পোর্টস সিলেক্ট ২ কোলন–মাইনৎস সন্ধ্যা ৭–৩০ মি. ইউনিয়ন বার্লিন–বায়ার্ন রাত ১০টা ২০০৭ টি–টোয়েন্টি বিশ্বকাপ স্টার স্পোর্টস সিলেক্ট ১ ভারত–পাকিস্তান সকাল ৯–৩০ মি., রাত ৯–৩০ মি. ১৯৯৯ বিশ্বকাপ: পুনঃপ্রচার স্টার স্পোর্টস ১, ২ ভারত–শ্রীলঙ্কা বেলা...
সামাজিক যোগাযোগমাধ্যমের ২২ গজেও 'ছক্কা' মারছেন তামিম ইকবাল। নামগুলো একবার দেখুন, ফাফ ডু প্লেসি, রোহিত শর্মা, বিরাট কোহলি...। শূন্যস্থানে ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকারের নাম যোগ হলেও অবাক হওয়ার কিছু নেই। দেশের সীমানা ডিঙিয়ে ক্রিকেটারদের পারষ্পারিক নৈকট্যের নমুনা পেশ করে চলেছেন 'উপস্থাপক' তামিম। হ্যাঁ, তারকা ক্রিকেটার তামিম এখন তারকা উপস্থাপকও। কাল রাতেই নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বিরাট কোহলির...
বগুড়ায় একদিনে নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তেদর মধ্যে ১২ জন পুলিশ। এ ছাড়া একজন নার্স ও একজন গাড়িচালক রয়েছেন। এ নিয়ে গত এক মাসে ২৪ পুলিশ ও ৯ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ জেলায় ৭৫ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান গতকাল শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা...
করোনাভাইরাসের বিস্তার সারা বিশ্বের মানুষের জীবন ও জীবিকার ওপর যে অপ্রত্যাশিত হুমকি তৈরি করেছে, সেটা দৃশ্যমান। বিশ্বকে কোণঠাসা করে ফেলা ভাইরাসটির মোকাবিলায় হিমশিম খাচ্ছে বড় বড় দেশ। করোনাকে মোকাবিলা করে সরবরাহ ব্যবস্থা চালু রাখা, অভিবাসীদের সুরক্ষা আর রেমিট্যান্স (প্রবাসী আয়) অব্যাহত রাখা ও অর্থনীতিতে বৈচিত্র্য যোগ করা —এ তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য কর্মকৌশল ও...
করোনভাইরাসের কোনো প্রতিষেধক নেই। তাই শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোই এই ভাইরাসের সংক্রমণ ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায়। আর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ডি অবশ্যই প্রয়োজন। ভিটামিন ডি-এর সবচেয়ে বড় উৎস সূর্যালোক। কিন্তু সংক্রমণ মোকাবিলায় এখন ঘরেই থাকতে হচ্ছে সবাইকে। কাজেই এ সময় ভিটামিন ডি-এর চাহিদা পূরণে এই ভিটামিনসমৃদ্ধ খাবার খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। ত্বকের ওপর সূর্যরশ্মি পড়লে শরীরে...
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে নিজের বাড়িতে তিনি মারা যান।বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার। তিনি বলেন, ওই ব্যক্তি ১০ দিন আগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে পটুয়াখালীর কলাপাড়ায় নিজের বাড়িতে আসেন। তিনি অসুস্থ ছিলেন। এরপর তাঁকে স্থানীয় ইউনিয়ন পরিষেদের...
পুরো রাজধানীতেই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এর মধ্যে ৩১টি এলাকায় সংক্রমণ বেশি। রাজধানী ঢাকায় মোট আক্রান্তের অর্ধেকের বেশি সংক্রমিত হয়েছে এই ৩১টি এলাকায়। এসব এলাকায় এখনো সংক্রমণ বাড়ছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ১৫ মে পর্যন্ত ঢাকা মহানগরীর মোট ১৮৩টি এলাকায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ওই ৩১টি এলাকায় সর্বনিম্ন ৪৮ থেকে সর্বোচ্চ ২২৩ জন...