আনিসুজ্জামান এ সাক্ষাৎকার দিয়েছিলেন ২০১৮ সালে, তাঁর বাড়িতে বসে। প্রথম আলোর পক্ষ থেকে সাক্ষাৎকারটি নিয়েছিলেন জাহীদ রেজা নূর প্রথম আলো: আপনার লেখায় মা-বাবার কথা আছে। সে বিষয়ে আরেকটু জানতে চাই। আনিসুজ্জামান: আমার ৮০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে যে অভিভাষণ দিয়েছিলাম, তাতে বলেছিলাম যে আমি আব্বার কাছ থেকে সময়ানুবর্তিতা শিখেছি, মায়ের কাছ থেকে সত্যপ্রিয়তা। আব্বা যে সময়ানুবর্তী হতে বলেছিলেন, তা নয়। কিন্তু... বিস্তারিত
source http://www.prothomalo.com/opinion/article/1656867/%E2%80%98%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%96%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%80-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A4%E0%A6%BE%E2%80%99
সারা পৃথিবীতে তাণ্ডব চালাচ্ছে নতুন করোনাভাইরাস। বিশ্বের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন দেশের স্থানীয় রাজনীতিতেও নাক গলাচ্ছে কোভিড-১৯। মহামারি পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে কোনো কোনো রাষ্ট্রনায়কের যেমন জনপ্রিয়তা আরও বাড়ছে, আবার কারও কারও জনসমর্থনের গ্রাফ নেমে যাচ্ছে নিচের দিকে।বিশ্বজুড়েই এখন নানা দেশ ব্যস্ত নতুন করোনাভাইরাস–সম্পর্কিত হিসাব নিয়ে। সংক্রমণের সংখ্যা, আক্রান্তের...
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী খেলোয়ারদের বেতন কাটার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না। করোনাভাইরাস সংক্রমণের ফলে বিশ্বজুড়ে ক্রীড়া জগতে আর্থিক যে মন্দার স্রোত দেখা দিয়েছে, তার ঢেউ বিসিসিআইকেও ধাক্কা দিতে পারে। খেলোয়াড়দের বেতন কাটার বোর্ড ভাবছে কি না, মিড ডের এমন প্রশ্নের জবাবে গাঙ্গুলী বলেছেন, 'আমাদের আর্থিক অবস্থা পরীক্ষা করে দেখতে হবে। জানতে হবে কত টাকা হাতে আছে এবং তারপর...
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর আজিমপুর কবরস্থানে শেষ নিদ্রায় শায়িত হলেন তিনি। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে অধ্যাপক আনিসুজ্জামানকে গার্ড অব অনার দেওয়া হয়। গতকাল ১৪ মে বিকেল ৪টা ৫৫ মিনিটে অধ্যাপক আনিসুজ্জামান অন্তিম নিশ্বাস ত্যাগ করেছেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। নানা স্বাস্থ্য জটিলতায় আক্রান্ত অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর পর...
নেত্রকোনার আটপাড়া উপজেলার ঝড়ে ও বৃষ্টিতে বসতঘর বিধ্বস্ত ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২০ মিনিট স্থায়ী এই ঝড়ে সাতটি ইউনিয়নের অন্তত ২৫০টি কাঁচা ঘর বিধ্বস্ত ও অনেক গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে পল্লীবিদ্যুতের বেশ কিছু তারের ওপর গাছের ডালপালা পড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি ঝড়ে বোরো ফসল ও গাছের...
কী পড়তে চাও তুমি? সায়েন্স, আর্টস নাকি কমার্স? কী ভালো লাগে তোমার? গণিত, জীববিজ্ঞান নাকি ইতিহাস? কী হতে চাও জীবনে? ডাক্তার, ইঞ্জিনিয়ার নাকি রাজনীতিবিদ? তোমার এসব চাওয়ার সব প্রশ্নকে ছাপিয়ে আসে সবার জন্য ভালো কিছু করার প্রশ্ন। তুমি কি তোমার দেশের জন্য, সমাজের জন্য ভালো কিছু করতে চাও? তোমার জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের জীবনকে আরও সুন্দর করে তুলতে চাও? তাহলে তোমার জন্য সব পছন্দেই আছে এসবের সুযোগ।...
গত ১৪ দিনে করোনাভাইরাসে সংক্রমিত বলে সন্দেহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ১২১ জন রোগী মারা গেছেন। এর মধ্যে ১৮ জন করোনায় সংক্রমিত হয়েছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ২ এপ্রিল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে করোনা রোগীদের ভর্তির কার্যক্রম শুরু হয়।...
আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাস আক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অনুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এই সময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলে দিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো- ১৬বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে...
নেত্রকোনায় আরও এক চিকিৎসক ও তিনজন স্বাস্থ্যকর্মীসহ ছয়জন করোনা রোগে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবাইলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট সাতজন চিকিৎসক ও ২০ জন স্বাস্থ্যকর্মী করোনায় (কোভিড–১৯) আক্রান্ত হলেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে। তাঁদের মধ্যে ২৭ জন নারী। করোনায় আক্রান্ত...
নোয়াখালীতে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে ল্যাবরেটরি থেকে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁরা করোনা 'পজিটিভ' উল্লেখ করা হয়।জেলা সিভিল সার্জন মো. মমিনুর রহমান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরিতে ১২ জনের করোনা...
ভারতের সিকিমে যাওয়ার অনুমতি তখন সবে পেয়েছি আমরা। আর তো ঘরে বসে থাকা যায় না। সিল্ক রোড ছুয়ে কাঞ্চনজঙ্গা দেখতে দেখতে ছাঙ্গু লেকের পাশে দাঁড়িয়ে কীভাবে আঁকাবাঁকা হয়ে ছবি তুলব, সেই চিন্তায় মগ্ন। আমার চোখের সামনে বরফঘেরা পাহাড় ছুঁয়ে ছুঁয়ে স্নো ফল হবে, ১৪ হাজার ফুট উঁচুতে উঠতে একটু অক্সিজেনের সংকট হবে, সব তো হৃদয় উজাড় করে উপভোগ করব। কিন্তু এই ১৪ হাজার ফুট ওপর থেকে নামতে হয় মৃত্যুর ছোঁয়া সঙ্গে নিয়ে,...
মাত্র ছয় মাস আগেও আমাদের মধ্যে অনেকেরই মনে হতো পৃথিবীটা অমানবিক, অসহ্য আর বৈষম্যে ভরা। অথচ আজ সেই আমরাই অস্থির হয়ে ভাবছি, আবার কবে সব স্বাভাবিক হবে? ‘স্বাভাবিক’ শব্দটা বেশ গোলমেলে। ‘স্বাভাবিক’–এ ফেরা মানে আগের নিয়মে ফিরে যাওয়া। সত্যি কি তাই সম্ভব? কোভিড-১৯ এক অদ্ভুত চক্রে আটকে ফেলেছে আমাদের, এ সম্পর্কে চিকিৎসক বা গবেষকদের ধারণাই ছিল না একেবারে। এর আক্রমণে...
করোনাভাইরাসের সংক্রমণে বেশির ভাগ রোগীর ক্ষেত্রেই জ্বর, শুকনো কাশি, গলাব্যথার উপসর্গ দেখা যাচ্ছে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে শ্বাসকষ্টও দেখা দেয়। তবে শিশুদের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণে জ্বরের সঙ্গে ডায়রিয়াও একট উপসর্গ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুইজারল্যান্ডের শিশুস্বাস্থ্যবিষয়ক সাময়িকী ফ্রন্টিয়ার্স ইন পেডিয়াট্রিকস এ-সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছে। এতে বলা হয়, করোনার...
করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই দেশে ডেঙ্গুর মৌসুম শুরু হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। করোনাভাইরাস ছড়ায় মানুষের হাঁচি-কাশি ও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে, হাত ও বস্তুর স্পর্শে। এটি বেশি সংক্রামক। প্রাথমিকভাবে সব ভাইরাসজনিত রোগের উপসর্গ শুরু হয় জ্বর দিয়ে। সবগুলোতেই জ্বর, শরীরব্যথা বা শরীর ম্যাজম্যাজ, অরুচি, বমিভাব, বমি, ক্লান্তি হতে পারে। এর মধ্যে ইনফ্লুয়েঞ্জা আর করোনায় গলাব্যথা...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ স্টার স্পোর্টস সিলেক্ট ১ বাংলাদেশ–নেপাল সকাল ৯–৩০ মি., রাত ৯–৩০ মি. ভারত–অস্ট্রেলিয়া স্টার স্পোর্টস ১, ২ মুম্বাই টেস্ট ২০০১ সকাল ১১–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১...
নোয়াখালী জেলার সব বিপণিবিতান, শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠান আজ শুক্রবার ভোর ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবার বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে জেলা প্রশাসক তন্ময় দাসের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা প্রশাসনের ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিপণিবিতান ও শপিংমলসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো শর্তসাপেক্ষে...
বাংলাদেশ অভিভাবকশূন্য হয়ে গেল। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্যার নেই! লেখক-চিন্তক-গবেষক আনিসুজ্জামানকে আমরা তাঁর বইগুলোয় পাব, তাঁর জীবনস্মৃতি গ্রন্থগুলোয় পাব মানুষ আনিসুজ্জামানকে। ১৯৩৭-এ চব্বিশ পরগনার বশিরহাটে জন্ম, শৈশব কেটেছে কলকাতায়। ১০ বছর বয়সে হোমিওপ্যাথি ডাক্তার আব্বার হাত ধরে চলে এলেন পূর্ব বাংলায়, ১১ বছর বয়সে ঢাকায়। আর ১৫ বছর বয়সে যোগ দিলেন ভাষা আন্দোলনে। প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিলেন,...
জয়পুরহাটে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ শুক্রবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জেলার সব বিপণিবিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসবন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবারের ওই সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা প্রশাসক জাকির হোসেন। এতে...