Tuesday, May 12, 2020

নতুন স্বাদে ঈদের দুপুরে

করোনার এই সময়েই আসছে ঈদ। ঘরেই হবে ঈদ উদ্​যাপন। ঈদের দিন দুপুরে পরিবারের জন্য খাবার টেবিলে থাকতে পারে অন্য রকম কয়েক পদের খাবার। রেসিপি দিয়েছেন কল্পনা রহমান আদা-লেবু কুলাডা উপকরণ: সিরাপ ২ কাপ, তাজা লেবুর রস ২ টেবিল চামচ, আদার রস ২ টেবিল চামচ, বরফকুচি বা আইসক্র্যাম্ব প্রয়োজনমতো ও সোডা ওয়াটার প্রয়োজনমতো।প্রণালি: আধা গ্লাস বরফকুচি নিয়ে এর মধ্যে লেবুর রস, সিরাপ ও আদার রস দিয়ে নেড়ে সোডা ওয়াটার দিয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1656049/%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%88%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87

এই সময় ফল ও শাকসবজি কীভাবে ধোয়া উচিত?

অন্য যেকোনো পরিস্থিতিতে ফল ও শাকসবজি যেভাবে পরিষ্কার করতেন, এখনো সেভাবেই পরিষ্কার করুন। করোনাভাইরাসের মহামারির এ সময় নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষার চিন্তায় অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন জাগছে। এমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। • সবার আগে অবশ্যই আপনার হাত সাবান-পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। • এরপর ফল ও শাকসবজি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1656046/%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%93-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9C%E0%A6%BF-%E0%A6%95%E0%A7%80%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A7%E0%A7%87%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%89%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4

পরিবেশনায় পরিপাটি

এই করোনাকালে ঈদের দিন ঘরোয়া আমেজে পরিবারের সদস্যদের সঙ্গে ছোট আয়োজন তো থাকতেই পারে। ঈদের দিন বাড়িতে থাকা বাসনকোসন ও টেবিল সজ্জার উপকরণ দিয়েই আপনি নান্দনিক পরিবেশ তৈরি করতে পারেন। টেবিল সাজানোর জন্য প্রথমেই কিছু বিষয় মাথায় রাখতে হবে। ঘরে থাকা উপাদানে সাজাতে পারেন ঈদের দিনের টেবিল। খাবার টেবিলের আকার ও রঙের ওপর নির্ভর করে তার সজ্জার বিষয়গুলো নির্ধারণ করতে হবে। খাবার ঘরে বেশি জায়গা থাকলে টেবিলের... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1656045/%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF

কাশ্মীরি পোলাও

রন্ধনশিল্পী ফাতিমা আজিজ ৭ মে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। তাঁর দেওয়া বিভিন্ন খাবারের রেসিপি নিয়মিত ছাপা হতো প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশায়। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের নকশায় ছাপা হলো ফাতেমা আজিজের করা একটি ঈদের রান্না। উপকরণ বাসমতী চাল আড়াই কাপ, কাজুবাদাম ৩০টি, কাঠবাদাম (আমন্ড) ৪০টি, কিশমিশ ৪০টি, দেশি পেঁয়াজ (মিহি করে কাটা)... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1656043/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%93

অনেক জনপ্রিয় শিল্পী সাড়া দেননি

সিনেমাতে সরব না থাকলেও এই করোনাকালে এফডিসিতে অসহায় শিল্পী, কলাকুশলীদের পাশে বেশ সরব চিত্রনায়িকা নিপুণ। নিজে কিংবা তহবিল গঠন করে অসহায় শিল্পী ও কলাকুশলীদের জন্য কাজ করছেন। অনেক দিন সিনেমায় নেই এই তারকা। এর মধ্যে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও গড়েছেন। এসবসহ করোনার দিনগুলো নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন নিপুণ। হঠাৎ করেই এফডিসিতে বেশ সরব দেখা যাচ্ছে আপনাকে। এ সময়ে শিল্পী–কলাকুশলীদের জন্য কী... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1656044/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%87%E0%A6%95-%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%A8%E0%A6%A8%E0%A6%BF

করোনা প্রতিরোধে চাই আরও তথ্য, আরও বিশ্লেষণ

দেশের করোনা পরিস্থিতি বোঝার জন্য পর্যাপ্ত তথ্য ও বিশ্লেষণ পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর থেকে খণ্ডিত তথ্য দেওয়া হচ্ছে। নীতিনির্ধারণ ও কর্মসূচি পরিকল্পনায় প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাচ্ছে না। জনস্বাস্থ্যবিদ ও অর্থনীতির গবেষকেরা বলছেন, দ্রুত এই পরিস্থিতির অবসান হওয়া দরকার। কোন শ্রেণি–পেশার মানুষ করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন, কাদের মধ্যে সংক্রমণের হার কম, কারা মারা যাচ্ছেন, আক্রান্তদের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1656042/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B7%E0%A6%A3

করোনা এবং আমার কয়েকটি দিন

হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। অনুভব করলাম, শরীরটা গরম গরম লাগছে। বিছানার পাশে টেবিলে রাখা ডিজিটাল ঘড়ির দিকে তাকালাম। সময় রাত ২টা ৪৭ মিনিট। পাশেই স্ত্রী সুমি ঘুমাচ্ছে। এত রাতে ডাকা ঠিক হবে কি না, বুঝতে পারছি না। সকালে তার অফিস আছে। (সে নিউইয়র্ক সিটির পুলিশ অফিসার হিসেবে কর্মরত)। অবশ্য না ডেকেও উপায় নেই। এ মুহূর্তে তার সাহায্য আমার দরকার। আস্তে করে তার বাহুতে মৃদু চাপ দিলাম। তারপর কোমল স্বরে ডাকলাম,... বিস্তারিত



source http://www.prothomalo.com/durporobash/article/1656015/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8

প্রোটনের সন্ধানে

কবি নজরুল বলেছিলেন, ‘পৃথিবীতে যা কিছু মহান চির কল্যাণকর/ অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর…’। মানুষ বলুন আর প্রাণী বলুন, সমলিঙ্গ দিয়ে পৃথিবীকে প্রাণ প্রাচুর্যে ভরিয়ে তোলা যেত না। জীবের, প্রাণীদের লিঙ্গের রকমফের থাকে। তাই বলে জড় পদর্থেরও। দুশো বছর আগেই ফ্যারাডে বলেছিলেন আয়নের কথা। তখন ইলেকট্রন নামের মূল কণিকার খবর জানতেন না বিজ্ঞানীরা। জানতেন আধান বা চার্জের কথা। জানতেন, পরমাণুর কথাও।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bigganchinta/article/1655986/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87

এ সময়ের বীরদের করতালি

করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com শীতের এ দেশে সারা বছর এপ্রিলের এ সময়টার জন্য মুখিয়ে থাকি। শীতের গুমোট আবছায়া ভাবটা কেটে গেছে। স্যাঁতসেঁতে ভিজে রাস্তা কী ঝকঝকে! কিন্তু আফসোস। সব লকডাউনে রুদ্ধ। তবে... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1656040/%E0%A6%8F-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF

পুরান ঢাকায় সেই পুরান চেহারা

পুরান ঢাকায় পাইকারি ও খুচরা দোকান খুলেছে। রাস্তায় মানুষের চলাচল বেড়েছে। কোথাও কোথাও সেই আগের মতো যানজট তৈরি হচ্ছে। সব মিলিয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও পুরোনো রূপে ফিরছে পুরান ঢাকা। ঢাকাসহ সারা দেশে সীমিত পরিসরে দোকানপাট খোলার সুযোগ দেওয়ার দ্বিতীয় দিনে গতকাল সোমবার পুরান ঢাকার টিকাটুলী থেকে শুরু করে ওয়ারী, নবাবপুর রোড, বংশাল, নাজিমুদ্দিন রোড, মৌলভীবাজার, চকবাজার, উর্দু রোড ও ইসলামপুর... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1656041/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87

কুতুবদিয়ায় অপহৃত কিশোরী উদ্ধার, আটক ২

অপহরণের এক ঘণ্টা পর কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার কৈয়রবিল এলাকার একটি বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে।  ওই কিশোরীকে অপহরণ করার ঘটনায় আটক ব্যক্তিরা হলেন কৈয়ারবিল ইউনিয়নের মৌলভীপাড়ার হাসিনা বেগম(৪০) ও বড়ঘোপ ইউনিয়নের মনোয়ারখালী গ্রামের মোহাম্মদ আলমগীর(২০)। ওই কিশোরীর পারিবারিক... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1656038/%E0%A6%95%E0%A7%81%E0%A6%A4%E0%A7%81%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%85%E0%A6%AA%E0%A6%B9%E0%A7%83%E0%A6%A4-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95-%E0%A7%A8

করোনাকালে দেশের মানুষের পাশে জার্মানপ্রবাসী

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সংকটপূর্ণ পরিস্থিতিতে দেশের হাজারো অসহায় মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এক জার্মান প্রবাসী। জার্মান প্রবাসী সৈয়দ শাকিল তাঁর প্রতিষ্ঠিত দুটি সংগঠনের মাধ্যমে মানুষকে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করেছেন। সংগঠন দুটি হলো সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট ও আশা হোপ ফর বাংলাদেশ। ছিন্নমূল, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী, নিম্ন মধ্যবিত্ত ও তৃতীয়... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1656036/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80

নাম–ঠিকানা পেল বাক প্রতিবন্ধী নারী ও তাঁর সন্তান

সড়কের পাশে সুপারি বাগান। সেখানে গাছের ডাল আর লাঠিতে পলিথিন বেঁধে তৈরি ছোট্ট এক ঝুপড়ি। রোদ, ঝড়, বৃষ্টিতে প্রায় তিন বছর ধরে সেখানেই থাকেন বাক প্রতিবন্ধী এক নারী। সঙ্গে একটি শিশু। স্থানীয় কেউই জানেন না তাঁদের নাম, পরিচয়। সঙ্গে থাকা ছোট্ট ছেলে শিশুটির বয়স এখন প্রায় সাড়ে তিন বছর। আশপাশের মানুষ তার নাম দিয়েছে আবদুল্লাহ।  বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর গ্রামে মা ও ছেলের ওই... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1656039/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E2%80%93%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%93-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8

সিলেটে স্বামীর দায়ের কোপে স্ত্রী খুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী খুন হয়েছেন।গতকাল সোমবার বেলা দুইটার দিকে বাঘা ইউনিয়নের উত্তর বাঘা মাঝের মহল্লায় এ হত্যার ঘটনা ঘটে।নিহত স্ত্রীর নাম শিল্পী বেগম (৩৮)। তাঁর স্বামীর নাম এনাম উদ্দিন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছু দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী শিল্পী বেগমের সঙ্গে এনাম উদ্দিনের কলহ চলছিল।গতকাল দুপুরে তাঁদের ঝগড়ার এক পর্যায়ে এনাম... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1656035/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%87%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%96%E0%A7%81%E0%A6%A8

প্রচুর সবজি খাচ্ছি

আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাস আক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অনুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এই সময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলে দিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো লকডাউনের সময় খেলোয়াড়দের মধ্যে... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1656033/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9C%E0%A6%BF-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BF

করোনায় নিজেকে হারিয়ে ফেলছেন না তো?

আমরা আধুনিক বা উত্তর-আধুনিক মানুষ এবং আধুনিক যুগে বাস করি। আধুনিক চিন্তা, সংস্কৃতি, ইন্ডাস্ট্রি, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের ভেতর একধরনের আধুনিক বাস্তবতা তৈরি করে দিয়েছে। যে বাস্তবতার আওতায় আধুনিক মানুষেরা একে অপরের ওপর তীব্রভাবে নির্ভরশীল, একে অপরের তীব্র প্রতিযোগী, একে অপর থেকে মানসিকভাবে প্রায় বিচ্ছিন্ন। সর্বোপরি আধুনিক মানুষ প্রকৃতির সঙ্গে তৈরি করেছে এক দীর্ঘ নেতিবাচক... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1655997/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A4%E0%A7%8B

ব্যক্তিগত গাড়িতে বহন করা হচ্ছিল ফেনসিডিল

যশোরের চৌগাছা উপজেলায় ব্যক্তিগত গাড়িতে বহনের সময় ৪০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল সোমবার বিকেল চারটার দিকে পুলিশ প্রায় ছয় কিলোমিটার তাড়া করে উপজেলার মুক্তারপুর গ্রামের একটি মসজিদের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করে।  গ্রেপ্তার করা মাদক ব্যবসায়ীরা হলেন, শার্শা উপজেলার সানজিদ হাসান ওরফে সম্রাট (২৮), যশোর সদর উপজেলার পুলিশলাইন টালিখোলা এলাকার শাহিন আলম (৩৬),... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1656032/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%97%E0%A6%A4-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B2

টিভিতে যেসব খেলা দেখে সময় কাটাবেন আজ

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ স্টার স্পোর্টস সিলেক্ট ২ দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা   সকাল ১০–৩০ মি., রাত ১০–৩০ মি. ওয়ানডে সিরিজ স্টার স্পোর্টস ১, ২ ভারত–অস্ট্রেলিয়া বেলা ১১–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ আর্সেনাল–ম্যান সিটি বেলা... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1656031/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%9C

করোনায় অর্থনৈতিক মুক্তাঞ্চল হতে পারে গ্রাম

সাদা চোখে কোথায় করোনার সময়ে মানুষ বেশি স্বস্তিতে আছে: গ্রাম না শহর, রাজধানী না মফস্বল? বেশির ভাগ মানুষই মনে করে, গ্রাম বেশি নিরাপদ। করোনা নিয়ে আতঙ্কের শুরুতেই লাখে লাখে খেটে খাওয়া মানুষ গ্রামে ফিরে গেছেন। লকডাউনের মধ্যে ড্রামে লুকিয়েও বাড়ি গেছেন তাঁরা। যেন ঢাকাই আতঙ্ক, ঢাকা ত্যাগ করাই যেন করোনার প্রাথমিক উপায়। কী শহর বানালাম আমরা, এ ঘটনা তা দেখাল। করোনার সময়ে শহরে খাদ্য ও চিকিৎসা এবং বাড়িভাড়ার... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1656030/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8%E0%A7%88%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE

প্রবল থেকে প্রবলতর হচ্ছে অস্তিত্বের সংকট

ঢাকার দরজি দোকানগুলোয় এ সময় রাত–দিন সেলাই মেশিনের ঘর্ঘর শব্দে মুখর থাকার কথা। কিন্তু সেগুলোর ঝাঁপ বন্ধ। স্তব্ধ, নীরব। গুলিস্তান এলাকার ঝাঁপ বন্ধ দরজির দোকানগুলোর সাইনবোর্ডে থাকা সেল নম্বরে ফোন করে মালিকদের সঙ্গে কথা বলে জানা গেল, প্রায় দুই মাস হতে চলল তাঁদের দোকান-কারখানা সব বন্ধ। কারিগরদের বেতন দিতে পারছেন না, তাঁদের বাড়িতে খাবার নেই। মালিকদের লাখ লাখ টাকা লোকসান হচ্ছে। ধারকর্জও পাওয়া... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1656010/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%B2-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F