ঢাকার দরজি দোকানগুলোয় এ সময় রাত–দিন সেলাই মেশিনের ঘর্ঘর শব্দে মুখর থাকার কথা। কিন্তু সেগুলোর ঝাঁপ বন্ধ। স্তব্ধ, নীরব। গুলিস্তান এলাকার ঝাঁপ বন্ধ দরজির দোকানগুলোর সাইনবোর্ডে থাকা সেল নম্বরে ফোন করে মালিকদের সঙ্গে কথা বলে জানা গেল, প্রায় দুই মাস হতে চলল তাঁদের দোকান-কারখানা সব বন্ধ। কারিগরদের বেতন দিতে পারছেন না, তাঁদের বাড়িতে খাবার নেই। মালিকদের লাখ লাখ টাকা লোকসান হচ্ছে। ধারকর্জও পাওয়া... বিস্তারিত
source http://www.prothomalo.com/economy/article/1656010/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%B2-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F
মাদারস ডে ২০১৮। ওভার হেড স্পিকারে হাসপাতালে কোড রেড ট্রামা কল করে। একটি ২৩ বছরের পাকিস্তানি আমেরিকান যুবককে প্রায় মৃতাবস্থায় একটি মোটেলে পাওয়া যায়। ধারালো ছুরি দিয়ে তিনি শরীরের বিভিন্ন স্থানে কেটে আত্মহত্যার চেষ্টা করেন, এলোপাতাড়ি ছুরির আঘাতে ফুসফুস, পাকস্থলী অকেজো হয়ে যায়, রক্তের পরিমাণ শূন্যের কোঠায়। মা দিবসে মায়ের উদ্দেশে সেই ছেলের চিঠি। মাগো, তোমার গর্ভে আমার জন্ম।...
তখনো চলছিল প্রথম বিশ্বযুদ্ধ। এরই মধ্যে পুরো পৃথিবী আরেক মহাবিপদে পড়েছিল। তা হলো মহামারি। নাম তার স্প্যানিশ ফ্লু। স্প্যানিশ ফ্লুর উৎপত্তিস্থল নিয়ে ধোঁয়াশা আছে। কেউ কেউ আঙুল তোলেন চীনের দিকে। তবে সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। প্রথম বিশ্বযুদ্ধের সেই সময়ে সংঘাত-বিক্ষুব্ধ পৃথিবীতে এমন রোগ নিয়ন্ত্রণ করা ছিল অত্যন্ত কঠিন। ১৯১৮ সালের শুরুর দিকে এই ফ্লু উত্তর আমেরিকায় দেখা দেয়। পরে তা...
করোনার দুর্যোগের সময়ে অভাবী মানুষের চাল আত্মসাৎসহ বিভিন্ন অপরাধে ৫০ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাঁদের ৩৯ জনই সরকারি দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে পাঁচজন ছাড়া অন্যদের বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া লকডাউন শুরুর পর থেকে ৬০ জনের মতো পরিবেশক (ডিলার), চাল ব্যবসায়ী ও তাঁদের সহযোগী চাল আত্মসাৎ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। তাঁদেরও বেশির...
শরীয়তপুর সদর উপজেলার বাছারকান্দি গ্রামের আলী হোসেন মোল্লা (৮৫) এসেছেন বয়স্ক ভাতার টাকা তুলতে। ব্যাংকের সামনে চার ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ব্যাংকে প্রবেশ করতে পারেননি।ক্লান্ত আলী হোসেন দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থেকে অসুস্থ বোধ করছিলেন। কখন দাড়িয়ে, কখনো বসে, কখনো লাইনের পাশে একটি দোকানের সিড়িতে হেলান দিয়ে অপেক্ষা করছিলেন। তাঁর মতো কয়েক শ মানুষ রোববার বয়স্ক ভাতার টাকা তুলতে এসে এভাবেই সকাল থেকে বিকেল...
দেশে এক সপ্তাহ আগেও করোনাভাইরাসে মৃত্যু ও সুস্থ হওয়ার হার প্রায় সমান ছিল। করোনা রোগীর সুস্থতার মাপকাঠিতে পরিবর্তন আনার পর থেকে প্রতিদিন সুস্থতার হার বাড়ছে, কমছে মৃত্যুহার। গতকাল রোববার পর্যন্ত সুস্থতার হার দাঁড়িয়েছে ৯২ দশমিক ১ শতাংশ। অর্থাৎ প্রতি ১০ জনের মধ্যে ৯ জনের বেশি সুস্থ হয়ে উঠছেন। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন কিংবা মারা গেছেন—এমন মীমাংসিত ঘটনা (ক্লোজড কেস) বিশ্লেষণ...
শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা-এ দুজনকে নিয়ে তর্কে মাতলে লারার সমর্থকদের একটি বড় অস্ত্র ছিল ম্যাচ জেতানোর ক্ষমতা। টেস্টে দল যতই বিপদে পড়ুক না কেন, লারা যতক্ষণ উইকেটে থাকতেন প্রতিপক্ষ স্বস্তি পেতেন না। এই একটি দিকে লারার চেয়ে কিছুটা পিছিয়ে ছিলেন টেন্ডুলকার। বিশেষ করে ম্যাচের চতুর্থ ইনিংসে ভারতকে স্মরণীয় কোনো জয় এনে দিতে পারেননি টেন্ডুলকার। কিন্তু এ তর্কের দান পাল্টে যেতে পারত ১৯৯৯ সালেই; যদি...
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি চলছে, তা শেষ হওয়ার পর অভ্যন্তরীণ বাজারকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য আবার ঘুরে দাঁড়াবে বলেই আমার মনে হয়। কারণ, কৃষি উৎপাদন ভালো হচ্ছে। আর পোশাক খাত রপ্তানি কার্যক্রমে ফিরতে পারলে এবং সরকার উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখলে বাজারে চাহিদা থাকবে। মানুষ কাজে ফিরলে আমরা আগের জায়গায় ফিরে যেতে পারব। তবে দুটি সমস্যা সামনে আসতে পারে। তা হলো, মার্কিন ডলারের...
শাহীন বানরের পেছনে দৌড়াচ্ছে ওর টুপির জন্য। নতুন কেনা বাহারি টুপি মাথা থেকে ছোঁ দিয়ে নিয়ে গেছে এক বানর। শাহীন বানরকে তাড়া করছে আর বানর পেছনে ফিরে ভিলেন মার্কা ভেংচি দিচ্ছে। শাহীন খিস্তি মারছে আর বানরের পেছনে দৌড়াচ্ছে। আমরাও বেশ মজা নিয়ে এদের কাণ্ডকারখানা দেখতে লাগলাম। বলছিলাম ২০১৭ সালের ভারত ভ্রমণের কথা। দেশের বাইরে সেবারই প্রথম। বিশ্ববিদ্যালয় থেকে দুই ব্যাচ এবং শিক্ষকদের মিলিয়ে মোট ৫৭ জনের দল।...
বর্তমানে কোভিড-১৯ মহামারী সারা বিশ্বকে নাস্তানাবুদ করে ফেলেছে। এ মুহূর্তে সংক্রমণ কমাতে দ্রুত, কার্যকর, সহজসাধ্য ও নিরাপদ চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবন অত্যন্ত জরুরী। কিন্তু এখন পর্যন্ত এই মারাত্মক রোগের জন্য কোনও নির্দিষ্ট কার্যকরী ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল ওষুধ তৈরি হয়নি। তাই চিকিৎসক, বিজ্ঞানী এবং পুষ্টিবিদরা বিকল্প খুঁজছেন এবং অনুসন্ধান করছেন, কী কী উপায়ে এই ভাইরাল সংক্রমণ থেকে মানবদেহকে রক্ষা...
এক বছর হয়ে গেল দেশের বাইরে আছি। সবকিছু মিলিয়ে ভালোই আছি। ভালো থাকার চেষ্টা করছি। তবে একটা বিপদের মধ্য দিয়ে যাচ্ছি। যেমনটা দেশে থাকলেও ঘটত। বলে রাখা ভালো, আমি জাতিতে গারো হওয়াই, অনেকেই চাকমা, ত্রিপুরা বা অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে মিলিয়ে ফেলত। অনেকেই প্রথম দেখাতেই সরাসরি জিজ্ঞেস করতেন, তোমার বাড়ি রাঙামাটির কোন এলাকায় নাকি বান্দরবানে? ঢাকার রাস্তায় বের হলে মাঝেমধ্যেই অন্য রকম অভিজ্ঞতার সম্মুখীন...
বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেশ অভিজ্ঞ হলেও করোনার মতো বৈশ্বিক মহামারি মোকাবিলার অভিজ্ঞতা তেমন নেই। কারণ, নিকট অতীতে বাংলাদেশ এ ধরনের ভয়াবহ মহামারির মুখোমুখি হয়নি। মার্স, সার্স ও ইবোলার মতো মহামারির আঁচ বাংলাদেশে তেমন লাগেনি। তাই বাংলাদেশ করোনার মতো মানুষবাহিত মহামারির মুখোমুখি গুটিবসন্ত ও কলেরার পর আর হয়নি। ফলে এ ধরনের মহামারি মোকাবিলায় ভুল হওয়াটাই স্বাভাবিক। শুধু বাংলাদেশ নয়,...
'খুব কষ্টে দিন যাচ্ছে। আমার বাচ্চা সবসময় হরলিকস খায়, সেটা কিনে দিতে পারছি না। এর চেয়ে হতভাগ্য বাবা আর কে হতে পারে? এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। খাবারও শেষ। কারও কাছে হাতও পাততে পারি না। আপনারা বলেছেন, যাঁদের খাদ্যসহায়তা করবেন, তাঁদের নাম-পরিচয় প্রকাশ করবেন না। আমি আপনাদের কাছে সাহায্যপ্রার্থী। প্লিজ, আমাকে এই অসহায়ত্ব থেকে বাঁচান।' এটি মুঠোফোনে পাঠানো এক খুদেবার্তা। পাঠিয়েছেন...
আমার মনে হয়, এত দিন ব্যবসা-বাণিজ্যে একটা বিরতি গেছে। এখন বাজারকে গতিশীল করতে সবাই প্রস্তুতি নিচ্ছে। যখন দোকান খুলে দেওয়া হবে এবং কেনাবেচা শুরু হবে, তখন দেখা যাবে সবাই ক্রেতা আকর্ষণের জন্য নানা প্যাকেজ নিয়ে হাজির হচ্ছে। কেউ মূল্যছাড় দেবে, কেউ কিস্তিসহ অন্যান্য অফার দেবে। এতে ব্যবসার চাকাটি আবার সচল হবে। আমার মনে হয়, ব্যবসা-বাণিজ্য আবার ঘুরে দাঁড়াবে। তবে হয়তো কয়েক মাস সময় লাগবে। আমি আশাবাদী,...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com চাকরিসূত্রে স্ত্রী ও একমাত্র পুত্রকে নিয়ে ঢাকায় আছি। ঢাকায় আর কোনো আত্মীয়স্বজন নেই। কিন্তু ২৫ বছরের ঢাকা–জীবনে আত্মীয়স্বজনের অভাব এত তীব্রভাবে...
হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর সবকিছু এলোমেলো হয়ে যায়। তবে মনে ছিল সাহস। চালিয়ে গেছেন করোনার বিরুদ্ধে চিকিৎসা, জিতেও গেছেন। সুস্থ হয়ে আবারও ফিরেছেন সেই কর্মস্থলে, দিচ্ছেন রোগীদের সেবা। এই চিকিৎসকের নাম আসিফুল হক। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা। অসুস্থ হওয়ার ২৫ দিন পর গতকাল রোববার কাজে যোগ দিয়েছেন তিনি। গতকাল সকালে...
আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাস আক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অনুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এই সময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলে দিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো- গত ৫ মার্চ ঢাকা থেকে জার্মানি...
করোনার কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমও বন্ধ আছে। এতে প্রতিদিন প্রায় ৪০ কোটি ডলারের মতো ক্ষতি হচ্ছে। রোগের সংক্রমণ কবে নিয়ন্ত্রণে আসবে, তা এখনো আমরা বলতে পারি না। তাই এ মুহূর্তে তিনটি কাজ করতে হবে, তা হলো রোগের সংক্রমণ যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা, অভ্যন্তরীণ অর্থনীতি যতটা সম্ভব সচল রাখা ও রপ্তানিকারকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া। এর মধ্যে রোগের সংক্রমণ নিয়ন্ত্রণই এখন প্রধান...
চিকিৎসক সুস্মিতা আইচ তাঁর অসুস্থ বাবা গৌতম আইচ সরকারকে রাজধানীর সরকারি-বেসরকারি কিছু হাসপাতালে ঘুরে কোথাও ভর্তি করাতে পারেননি। গৌতম খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তাঁর কিডনির সমস্যা ছিল। নিরুপায় পরিবারের সদস্যরা একপর্যায়ে গত বৃহস্পতিবার তাঁকে ভর্তি করান করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। গত শনিবার তাঁর মৃত্যু হয়। গত দুই মাসে এ রকম অভিযোগ আরও পাওয়া গেছে। চিকিৎসার...