Monday, May 11, 2020

করোনা মোকাবিলায় বিশেষজ্ঞ মতামত গুরুত্ব কম পাচ্ছে

চিকিৎসক সুস্মিতা আইচ তাঁর অসুস্থ বাবা গৌতম আইচ সরকারকে রাজধানীর সরকারি-বেসরকারি কিছু হাসপাতালে ঘুরে কোথাও ভর্তি করাতে পারেননি। গৌতম খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তাঁর কিডনির সমস্যা ছিল। নিরুপায় পরিবারের সদস্যরা একপর্যায়ে গত বৃহস্পতিবার তাঁকে ভর্তি করান করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। গত শনিবার তাঁর মৃত্যু হয়। গত দুই মাসে এ রকম অভিযোগ আরও পাওয়া গেছে। চিকিৎসার... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1655829/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E-%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A4-%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%95%E0%A6%AE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87

বাড়িভাড়া নিয়ন্ত্রকেরাই সুরক্ষা দিতে পারেন

দেশে করোনা রোগী সন্দেহে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনার কথা আমরা শুনেছি। এই ধারা বাড়তে পারে। কোনো ভাড়াটের করোনার উপসর্গ প্রকাশ পাবে, কারও বা পাবে না। কিন্তু সন্দেহের দোহাই দিয়ে যে উচ্ছেদ চলবে না সেটা বলা যায় না। বৈরিতার কারণেও বাড়িওয়ালা ভাড়াটিয়াকে করোনার ‘কলঙ্ক’ দিতে পারে। ভাড়াটেদের সুরক্ষার বিষয়টি তাই জরুরি। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ভাড়া বাড়ি থেকে বিতাড়নের উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1655798/%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8

১৩ সপ্তাহের বকেয়া বেতন পেলেন ৫৩৭ শ্রমিক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানের ৫৩৭ জন শ্রমিক রোববার ১৩ সপ্তাহের বকেয়া মজুরি পেয়েছেন। বকেয়া মজুরি পরিশোধের দাবিতে বাগানের শ্রমিকেরা বেশ কিছু দিন ধরে আন্দোলন করছিলেন। পরে মৌলভীবাজারের জেলা প্রশাসন বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়।  উপজেলা প্রশাসন ও বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালিটি বাগানের ইজারাদার প্রতিষ্ঠান সিলেটের ‘জোবেদা টি কোম্পানি’। বাগানের ৫৩৭ জন... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1655828/%E0%A7%A7%E0%A7%A9-%E0%A6%B8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A7%AB%E0%A7%A9%E0%A7%AD-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্ত নেই

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়নি্।গতকাল রোববার রাতে প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান। এর ফলে বিভাগের চার জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৯ জনেই রইল। মো. আনিসুর রহমান জানিয়েছেন, সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত পরীক্ষাগারে গত... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1655825/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87-%E0%A6%97%E0%A6%A4-%E0%A7%A8%E0%A7%AA-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87

দেশে করোনার সংক্রমণ চূড়ান্ত পর্যায়ের দিকে, বাড়ছে মৃত্যু

দেশে করোনাভাইরাসের (কোভিড–১৯) সংক্রমণ ও এর ফলে মৃত্যু—দুটোই বাড়ছে। প্রতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে বেশিসংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন। ক্রমে সংক্রমণের চূড়ান্ত (পিক) পর্যায়ের দিকে যাচ্ছে দেশ। সংক্রমণ শনাক্তের দশম সপ্তাহে এসে এর জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গতকাল রোববার থেকে শুরু হয়েছে সংক্রমণের দশম সপ্তাহ। গত ২৪ ঘণ্টাতেই নতুন করে ৮৮৭ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন ১৪ জন।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1655826/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3-%E0%A6%9A%E0%A7%82%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

করোনার ফাঁদে পুতিন বিপদে

সারা বিশ্বের মতো রাশিয়াতেও হানা দিয়েছে নতুন করোনাভাইরাস। গত কিছুদিনে দেশটিতে সংক্রমণের হার বেড়েই চলেছে। করোনাভাইরাসের কারণে জনস্বাস্থ্যসহ রাশিয়ার বিভিন্ন খাতে মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসনও নড়বড়ে! ২০ বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন সাবেক কেজিবি কর্মকর্তা ভ্লাদিমির পুতিন। এর মধ্যে অনেক প্রতিবন্ধকতা... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1655824/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87

চীনে নতুন করে আবার করোনার হানা

চীনে আবার দেখা দিয়েছ করোনার সংক্রমণ। আজ সোমবার সে দেশে প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে ১৭ জন সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ভাইরাসটির প্রাদুর্ভাবের কেন্দ্র উহান শহরে ৫ জন সংক্রমিত হয়েছেন। আজ বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, চীনে এ নিয়ে দ্বিতীয় দফায় করোনার নতুন সংক্রমণ দুই অঙ্কে পৌঁছাল। এখানে উদ্বেগের বিষয় হলো যে চীনের উত্তর–পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের শুলান নগরে গুচ্ছাকারে করোনার সংক্রমণ... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1655823/%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার উৎপাদনভিত্তিক শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ রোববার বেলা ১১টার দিকে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ফাহিম অ্যাপারেলস নামের পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সদর উপজেলার পঞ্চবটী বিসিক শিল্প এলাকায় অবস্থিত ফাহিম অ্যাপারেলস পোশাক কারখানার উৎপাদনভিত্তিক কয়েক শ... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1655827/%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD

Sunday, May 10, 2020

মুশফিকের পছন্দ মেসি-মাধুরী, আকবরের রোনালদো-জোলি

কাল ছিল মুশফিকুর রহিমের জন্মদিন। শুরুতেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুক লাইভ নিলাম অনুষ্ঠান শুরু করলেন সঞ্চালক। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলীও শুভেচ্ছা জানালেন মুশফিক। এরপর শুরু হলো কথার পিঠে কথা।   করোনাভাইরাস মহামারির মধ্যে দুস্থ মানুষদের সাহায্যে নিজেদের ক্রিকেটীয় স্মারক নিলামে তুলছেন মুশফিক-আকবর। 'স্পোর্টস ফর লাইফ' এর উদ্যোগে কাল সেই নিলাম শুরুর লাইভ অনুষ্ঠানে 'নাগিন নাচ' নিয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1655660/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B6%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%9B%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%86%E0%A6%95%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A6%E0%A7%8B-%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BF

সব মা–ই সুপারহিরো

মা সংগ্রাম করে বড় করছেন সন্তানকে। সন্তান এগিয়ে যাচ্ছে সোনালি ভবিষ্যতের দিকে। আজ মে মাসের দ্বিতীয় রোববার মা দিবসে সন্তান লিখেছেন তাঁর সংগ্রামী মাকে নিয়ে। চিকিৎসক হওয়ার স্বপ্ন আমার মায়েরও ছিল। কিন্তু আর্থিক কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। তাঁর ওপর নানুর পরিবার খুব রক্ষণশীল। সে বাড়ির কোনো মেয়ে বাড়ির বাইরে কাজ করেনি। ১৯৯৭ সালে আব্বুর চাকরি চলে যাওয়ার পর আম্মু এবং আব্বু কাঁধে কাঁধ মিলিয়ে রোজগারে... বিস্তারিত



source http://www.prothomalo.com/pachmisheli/article/1655653/%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%AE%E0%A6%BE%E2%80%93%E0%A6%87-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B

ওমানে ন্যূনতম আয়ের সুযোগ থাকলে দেশে না ফেরার অনুরোধ

ওমানের অভিবাসী শ্রমিকের বড় অংশই বাংলাদেশি। সেখানে প্রায় আট লাখ বাংলাদেশি অভিবাসী কর্মীর মধ্যে লাখ দেড়েক নানা কারণে অবৈধ বা অনিয়মিত হয়ে পড়েছেন। করোনায় সংক্রমিত হওয়ার চেয়ে বাংলাদেশের কর্মীদের একটি উল্লেখযোগ্য অংশকে তাড়িয়ে ফিরছে খাবারের সংকট আর কাজ হারানোর আশঙ্কা। এসব বাংলাদেশি অভিবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ গোলাম সারওয়ার। ওমানে ন্যূনতম আয়ের সুযোগ থাকলে... বিস্তারিত



source http://35.227.245.191/bangladesh/article/1655654/%E0%A6%93%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%82%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%86%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0

আমের নগরে উদ্বেগ আর বিষণ্নতা

মৌসুম চলে এসেছে আমের। অন্য বছরগুলোতে এ সময় আম বেচাকেনা নিয়ে রীতিমতো উৎসব শুরু হয়ে যেত আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ কিংবা রাজশাহীতে। তবে এ বছর আমের নগরে উৎসব নেই। আম পাড়ার দিনক্ষণ ঠিক হয়েছে। রাজশাহীতে ১৫ মে থেকে আর চাঁপাইনবাবগঞ্জে গাছে আম পাকলেই পাড়া যাবে। আম বেচাকেনা নির্বিঘ্ন করতে প্রতিবারের মতো এবারও প্রশাসন নানা ব্যবস্থা নিয়েছে। কিন্তু আম কেনার কোনো লোক নেই। হাটবাজারগুলো এখনো... বিস্তারিত



source http://35.227.245.191/bangladesh/article/1655652/%E0%A6%86%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%97-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE

কাজে ফিরতে প্রস্তুত তাঁরা

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তাঁরা। একজন অপরাধী ধরতে অভিযান চালিয়ে গেছেন, আরেকজন বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিনে পাঠাতে মাঠে কাজ করেছেন অনবরত। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়েছেন দুজনই। এখন আবারও কাজে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন। কোভিড–১৯–এ আক্রান্তের পর সুস্থ হয়ে ফিরে আসা পুলিশের এই দুই সদস্য হলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের গুলশান... বিস্তারিত



source http://35.227.245.191/bangladesh/article/1655651/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B0%E0%A6%BE

ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে কলেজছাত্র খুন

মুঠোফোনে কল পেয়ে গতকাল শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার তিন ঘণ্টা পর এক কলেজছাত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাতনামা হিসেবে মৃত্যু হয় তাঁর।পরে রাতে স্বজনেরা তাঁর লাশ শনাক্ত করেন। পাবনা জেলা সদরের সাধুপাড়া এলাকায় ওই কলেজছাত্র খুনের ঘটনা ঘটেছে। নিহত কলেজছাত্রের নাম জুয়েল রানা ওরফে আকাশ (২০)।জুয়েল রানা পাবনা পৌর এলাকার মণ্ডলপাড়া মহল্লার সুজন মিয়ার ছেলে। তিনি পাবনা... বিস্তারিত



source http://35.227.245.191/bangladesh/article/1655650/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9C%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%81%E0%A6%A8

ঢাকাসহ চার বিভাগীয় শহরে প্রায় সব বিপণিবিতান বন্ধ

সরকার পবিত্র ঈদুল ফিতরের আগে সীমিত পর্যায়ে বিপণিবিতান খোলার যে সুযোগ দিয়েছিল, তা নিচ্ছেন না চারটি বিভাগীয় শহরের ব্যবসায়ীরা। তিনটিতে দোকানপাট খুলবে। একটিতে ব্যবসায়ীরা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। রাজধানী ঢাকায়ও বেশির ভাগ বিপণিবিতান বন্ধ থাকবে। এ তালিকায় গতকাল শনিবার যোগ হয়েছে গাউছিয়া, চাঁদনী চক, ইস্টার্ন মল্লিকাসহ কয়েকটি বিপণিবিতান। এর আগে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বসুন্ধরা শপিং কমপ্লেক্স,... বিস্তারিত



source http://35.227.245.191/bangladesh/article/1655649/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B9-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%B6%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7

সম্মুখসমরে যারা দিয়ে গেল প্রাণ

করোনার এই দুঃসময়ে চারদিকে এত এত খারাপ খবরের মাঝেও সায়েদুজ্জামান সাহেবের বাড়িতে আজ এক অন্য রকম আনন্দের দিন। অনেক দিন পর এই বাড়ির সবাই আজ একসঙ্গে মিলিত হবে। ঠিক কত দিন আগে সবাই এমন একসঙ্গে হয়েছিল মনে করতে পারেন না সায়েদুজ্জামান সাহেব।  সায়েদুজ্জামান সাহেবের তিন ছেলে দুই মেয়ে। মেজ ছেলে হাসানুজ্জামান বাড়িতেই থাকেন মা–বাবার সঙ্গে। হাসানুজ্জামানের দুই ছেলে এক মেয়ে। হাসান সাহেবের ছেলেমেয়েরা সবাই... বিস্তারিত



source http://www.prothomalo.com/durporobash/article/1655616/%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3

প্রিয়-১০১ একর

জানি আজ তুমি মোটেও ভালো নেই। কালবৈশাখী ঝড় বইছে তোমার বুকে। আমাদের ছাড়া তুমি কীভাবে ভালো থাকো বলো? আমরা বিহীন তুমি বড্ড যে বেমানান। কতদিন তোমার মুখ দেখি না। খুব অভিমান করে আছ তাই না? একটু ফ্যাকাশেও হয়ে গেছ হয়তো তুমি এত দিনে। কারণ, তোমার যত্ন নেওয়ার জন্য যে কেউ নেই। আচ্ছা! তোমার ওই মায়াভরা চোখ দিয়ে কি আমাদের জন্য কাঁদো? জানি তুমি বিহীন আমাদের হৃদয়ে উত্তাল তরঙ্গের মতো আবেগকে একটু করে হলেও তুমি... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1655578/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F-%E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A7-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%B0

আগামী বাজেট কেমন হওয়া উচিত

কোভিড-১৯ সংকটের মধ্যেই আগামী মাসে ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষিত হতে যাচ্ছে। এবার অর্থনীতির অস্বাভাবিক সংকোচনে প্রচলিত বাজেটীয় ব্যবস্থা থেকে সরে আসতে হবে। তিন বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনার আওতায় বাজেট প্রণয়ন বাঞ্ছনীয়। আয় সংকোচন রোধ করতে হবে এবং তা বাড়ানোর লক্ষ্যে বিদ্যমান কর্মসংস্থান ধরে রাখা ও নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর কেন্দ্রীয় গুরুত্ব দিয়ে মুদ্রা ও রাজস্ব নীতির সমন্বয় করতে হবে।... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1655648/%E0%A6%86%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%95%E0%A7%87%E0%A6%AE%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%89%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4

করোনা আমাগো শেষ কইরা দিছে, জামদানি কারিগরদের হাহাকার

বিয়ে-শাদি কিংবা ঈদে বাঙালি রমণীর জামদানি শাড়ি ছাড়া নাকি চলেই না। অনুষ্ঠানে কিংবা পার্বণের সময় জামদানির চাহিদা বেশি থাকায় ওই সময় জামদানিশিল্পীরা ব্যস্ত সময় কাটান। আর ঈদ এগিয়ে এলে তো কথাই নেই। ঈদের আগে নাওয়া-খাওয়ার ফুরসতটুকু পান না নারায়ণগঞ্জের জামদানিশিল্পীরা। কিন্তু এবারের চিত্র ঠিক উল্টো। এবার জামদানিশিল্পীরা বেকার ও অলস সময় কাটাচ্ছেন। ফি-বছরগুলোতে ভারত, সৌদি আরব, দুবাই, ইন্দোনেশিয়ায় জামদানি... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1655626/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%97%E0%A7%8B-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7-%E0%A6%95%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%97%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0

জেলেদের চাল আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর সদর উপজেলায় জেলেদের বরাদ্দের ২১ মণ সরকারি চাল গতকাল শনিবার জব্দ করেছে প্রশাসন। এ সময় অবৈধভাবে ওই চাল বিক্রি ও তা কেনার অভিযোগে উপজেলার এক ইউপি চেয়ারম্যানের ভাগনেসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া দুইজন হলেন চররমনীমোহন ইউনিয়ন পরিষদের (ইউপি)... বিস্তারিত



source http://35.227.245.191/bangladesh/article/1655645/%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%A8