বদ্ধ স্থানে পানি আবদ্ধ থাকলে সেখানে জীবাণুর জন্ম অতি স্বাভাবিক। ভবনের পাইপলাইন ও ট্যাংকে মাসাধিক কাল পানিবন্দীর ফল হেতু ব্যাকটেরিয়ার প্রজননচক্র বহু গুণে সক্রিয় হয়ে ওঠে, যা পানিবাহিত মৌসুমি বালাই, এমনকি মারির জন্ম দিতে পারে। তখন প্রকৃত অর্থেই পানির অপর নাম মরণ হয়ে ওঠে। অতি উদ্বেগ ও আশঙ্কার বিষয়, করোনাভাইরাসের সুবাদে ঘোষিত ছুটির ফলে সেই আশঙ্কা জোরদার হয়েছে। করোনার সংক্রমণ রোধে গত ২৬ মার্চ... বিস্তারিত
source http://www.prothomalo.com/opinion/article/1655228/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%93-%E0%A6%AD%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B7%E0%A6%A3
আক্রান্ত হওয়ার পর করোনা-যুদ্ধে জয়ী হয়েছেন বেশ কয়েকজন লেখক। তেমনই কয়েকজনের খবর জে কে রাউলিংকরোনা হানা দিয়েছিল হ্যারি পটারখ্যাত লেখক জে কে রাউলিংয়ের শরীরে। গত ২৪ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। এরপর ৬ এপ্রিল নিজেই টুইট করে জানিয়েছিলেন, সুস্থ হয়েছেন। করোনা সংক্রমণের ফলে প্রায় দুই সপ্তাহ হাসপাতালেই কাটিয়েছেন এই লেখক। এখন করোনাজয় শেষে এ বিষয়ে সবাইকে সচেতন করার চেষ্টা করছেন। মাইকেল...
এবার গরমে রোজা। বাংলাদেশে এখন কাঁচা আমের সময়। ইফতারে কাঁচা আমের শরবত সারাদিনের রোজার ক্লান্তি দূর করে এনে দিতে পারে সজীবতা। জিরোক্যাল ড্রিঙ্কস এন্ড ডেসার্টসের আজকের পর্বে আমরা জানব কীভাবে বানাতে হয় কাঁচা আম ও পুদিনা পাতার জুস। কাঁচা আম ও পুদিনার জুস তৈরির উপকরণ: কাঁচা আম- ২ টিলেবুর খোসা কুচি- ১ চামচলবণ- স্বাদমতোপুদিনা পাতা- ১ টেবিল চামচকাঁচা মরিচ- ২ টিপানি- পরিমাণমতোজিরোক্যাল- ২ স্যাশে...
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের সমাজসেবামূলক সংগঠন মতিঝিল মডেল এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (মেক্সা) ইতিমধ্যে প্রায় সাড়ে ১১ শ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছে। পাশাপাশি ওষুধও সরবরাহ করা হচ্ছে। মতিঝিল মডেল এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ও দক্ষিণ কোরিয়া দূতাবাসের...
দিনাজপুরের বিরল উপজেলায় তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে কোবাদ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার পলাশবাড়ি দধিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কোবাদ আলী উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী পাঠানপাড়া গ্রামের প্রয়াত এমাজ উদ্দিনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সাড়ে নয়টার...
নতুন পোশাক না কিনে, না পরলে, মানুষ কি মারা যাবে? কোভিড-১৯ তো বাড়ছে হু হু করে! সরকারি নির্দেশনায় মনে হচ্ছে, আমরা করোনাকে পরাস্ত করে ফেলেছি! ডিসিশন আপনারাই নিচ্ছেন, আবার আশঙ্কাও আপনাদের!ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘পোশাক কারখানা খোলায় ও দোকানপাটে আনাগোনা বাড়ায় সংক্রমণ বাড়তে পারে।’ মন্ত্রীর কাজ আশঙ্কা প্রকাশ করা নয়, বরং যথাযথ ব্যবস্থা নেওয়া। আমরা মানছি, দেশে শিল্পের উৎপাদন...
কোভিড–১৯ উহান থেকে শুরু করে ছড়িয়ে পড়ে বিশ্বময়। ইউরোপে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। মহামারি ছড়িয়ে পড়ে স্পেনেও। মানবতার কল্যাণে বিবেকের তাড়নায় করোনার কারণে পরিস্থিতির শিকার স্পেনপ্রবাসীদের পাশে দাঁড়ান রাসেল হাওলাদার। স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি এইচ এম রাসেল হাওলাদার ফেসবুক লাইভে সহায়তার কথা জানানোর পর অবশ্য অনেকে বিষয়টি নিয়ে তির্যক মন্তব্য করেন। তবে পিছপা হননি তিনি। প্রথমে নিজ...
যশোরের অভয়নগর উপজেলায় বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ডুমুরতলা বিলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মারুফ মোল্লা (২৬)। তিনি অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের মোসলেম মোল্লার ছেলে। র্যাব দাবি করেছে, মারুফ মোল্লা একজন মাদক ব্যবসায়ী। এই বন্দুকযুদ্ধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুই সদস্য আহত হয়েছেন।...
কারখানার শতভাগ কর্মকর্তা-কর্মচারীকে মাস্ক বাধ্যতামূলকভাবে পরার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি। বিশেষজ্ঞরা বলেছেন, কারখানাগুলোর ভেতরে সামাজিক দূরত্ব রক্ষা প্রায় অসম্ভব। তাই শ্রমিকদের অ্যাপ্রোন পরতে হবে। মাথা ও জুতা সার্বক্ষণিক ঢেকে রাখতে হবে। জনগণের ঘরে ঘরে সেবা কার্যক্রম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করারও নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং...
আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাস আক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অনুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এই সময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলে দিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো- সময় কাটানো যে এত কঠিন তা...
জ্বর, শ্বাসকষ্ট, পাতলা পায়খানা উপসর্গ নিয়ে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক রোগী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে তিনি আইসোলেশন ওয়ার্ডে মারা যান। মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ( আরএমও) শফিক আমিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। মারা যাওয়া ওই ব্যক্তির (৫০) বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলায়।তিনি পেশায় একজন অটোরিকশা চালক। মোহাম্মদ আলী হাসপাতালের...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২০১৯ বিশ্বকাপ ফাইনাল স্টার স্পোর্টস সিলেক্ট ২ নিউজিল্যান্ড–ইংল্যান্ড সকাল ১০–৩০ মি., রাত ১০–৩০ মি. ওয়ানডে পুনঃপ্রচার স্টার স্পোর্টস ১, ২ ভারত–অস্ট্রেলিয়া বেলা ১১–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ উলভ্স–চেলসি বেলা ১১–৩০ মি....
ঢাকার কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসা কর্মকর্তাসহ ২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে কেরানীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ২৬২ জনে দাঁড়িয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও তিন...
দেশে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত আক্রান্তদের ৯৮ শতাংশই শনাক্ত হয়েছে সংক্রমণের দ্বিতীয় মাসে। আজ শুক্রবার দেশে করোনা (কোভিড-১৯) সংক্রমণ শনাক্তের দুই মাস পূর্ণ হচ্ছে। বিশ্বে যেসব দেশে আক্রান্তের সংখ্যা বেশি, সেসব দেশেও প্রথম দুই মাসে মোট আক্রান্তদের ৯৮ শতাংশের বেশি শনাক্ত হয়েছিল দ্বিতীয় মাসে। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, বাংলাদেশে এখনো সংক্রমণের প্রথম ঢেউ চলছে। গত এক মাস...
১৮৩০ সালে কলেরার প্রাদুর্ভাব হলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রাশিয়াজুড়ে। পুশকিন তখন বাবার কাছ থেকে সদ্য পাওয়া তাঁর বলদিনোর জমিদারিতে গিয়েছিলেন সম্পত্তি–সংক্রান্ত ব্যাপারে। এবং সেখানে আটকে পড়েছিলেন তিন মাস। কলেরা তখন ছিল মৃত্যুর অন্য নাম। বাড়িতে বসে সংক্রমণ এড়ানো ছাড়া এই ভয়াবহতা কাটিয়ে ওঠা কঠিন ছিল। পুশকিন কি এই তিন মাস মন খারাপ করে শুধু আকাশ দেখেছেন? আত্মহত্যার চিন্তা কি মাথায়...
তখন পিলসুজে বাতির যুগ। সন্ধ্যাবেলা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কুপি জ্বালিয়ে বেরিয়ে পড়তেন জেলেপাড়ার দু-একজন। পাশের গেরস্থ ঘরে টিভি আছে। বিটিভির সিনেমার সময় তখন সন্ধ্যা। বিটিভিতে আগে সিনেমা দেখানো হতো বিকেলে। মাসে একবার, সেখান থেকে নেমে ১৫ দিনে একবার, এরপর সম্ভবত প্রতি সপ্তাহে, বিকালে। সর্বশেষ স্মরণকাল বলছে, বিটিভি এক সময় কার্যক্রম শুরু করত বিকাল ৫টায়। সেখান থেকে ৩টায়, সিনেমার সময়ও এর সঙ্গে...
করোনা পরিস্থিতির কারণে বিদ্যালয় বন্ধ রয়েছে প্রায় দেড় মাস। আটকে গেছে বিদ্যালয়-গুলোর মডেল টেস্ট। এ পরিস্থিতিতে বিশেষ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছেন রাজশাহী নগরের লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক। এই শিক্ষক তাঁর শিক্ষার্থীদের বাড়িতে প্রশ্নপত্র পৌঁছে দিয়েছেন। নিজ দায়িত্বে ঘড়ি ধরে বাড়িতে বসে ওই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবকদের তিনি অনুরোধ জানিয়েছেন।...