করোনাভাইরাসের মহামারির বিস্তার রোধে আরোপ করা লকডাউন তুলে নিতে শুরু করেছে অনেক দেশ, শিথিল করছে বিধিনিষেধ। তবে লকডাউন তুলে নেওয়ার ক্ষেত্রে সব দেশকে ছয়টি পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এসব শর্ত পূরণ হলেই কেবল লকডাউন তুলে নেওয়ার পক্ষে মত দিয়েছে সংস্থাটি। সুইজারল্যান্ডের জেনেভায় গত বুধবার অনলাইন ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এই ছয় পরামর্শ দেন।... বিস্তারিত
source http://www.prothomalo.com/international/article/1655219/%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8-%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%97%E0%A7%87-%E0%A7%AC-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%B0
বাংলাদেশে যে সাধারণ ছুটি চলছে তার বৈশিষ্ট্য হচ্ছে, যাঁরা মাস গেলে নিশ্চিত মাইনে পান, তাঁরা ছুটি উপভোগ করছেন। আর যাঁরা অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন, তাঁরা অনেকে কাজ হারিয়েছেন, অনেকে কমবেশি কাজ চালিয়ে যাচ্ছেন। সমস্যাটা ঠিক এখানেই। দিন আনি দিন খাই মানুষের দায়িত্ব নেওয়া হয়নি বলেই পরিপূর্ণ লকডাউন ঘোষণা আসেনি। আমাদের সামাজিক নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত অপ্রতুল বলেই এই সমস্যার উদ্ভব। মানুষকে বাধ্য হয়ে...
পৃথিবীটা আজ বিপন্ন। অসহায় মানুষ। এসব সবার জানা কথা। যে বিষয়ে লিখছি, সেটাও সবার জানা কথা। এই অসময়ে এ দেশের কিছু মানুষের চুরির গল্প। সবকিছু সবার জানা, তবু এসব চলছে একটানা। নেই কোনো গতিরোধ, আজ তাঁরা হারিয়ে ফেলেছেন মানবতাবোধ। করোনাভাইরাসের ভয়াল মহামারিতে গোটা বিশ্ব আক্রান্ত। অদৃশ্য এই প্রাণঘাতী ভাইরাস মোকাবিলায় অসহায় আত্মসমর্পণ করেছে বিশ্ববাসী। এই ক্রান্তিকালে জরুরি ভিত্তিতে নাগরিকদের জন্য বিভিন্ন...
আগে থেকেই মে মাসে করোনা সংক্রমণ বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এখন প্রতিদিন বাড়ছে শনাক্তের সংখ্যা। এর মধ্যেই চালু হতে যাচ্ছে ঈদের কেনাকাটা। আর আতঙ্ক নিয়েই দোকান খুলতে যাচ্ছেন মালিক-কর্মচারীরা। তবে দোকান খোলার আগেই রাস্তায় বেড়েছে মানুষের সমাগম। দোকান খোলার অনুমতির কথা শুনে মালিক ও কর্মচারীরা গ্রাম থেকে শহরে ফিরছেন। কোথাও দোকান পরিচ্ছন্ন করছেন। আর কোথাও কোথাও সময়ের আগেই দোকান...
দক্ষিণ গোলার্ধে শীতকালে টেলিস্কোপিয়াম নক্ষত্রপুঞ্জের ওপরের দিকে নীল আলোক বিন্দু চোখে পড়ে। আকাশে উজ্জ্বল নক্ষত্রসদৃশ এ আলোকবিন্দু মূলত কাছাকাছি কক্ষপথে আবর্তনরত দুটি নক্ষত্র, যার সঙ্গী হিসেবে রয়েছে আমাদের পৃথিবীর খুব কাছের একটি কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল। বুধবার ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস সাময়িকীতে এই গবেষণাবিষয়ক...
আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাস আক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অনুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এই সময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলে দিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো- সরকারি ছুটি শুরু হওয়ার সঙ্গে...
ডোয়াইন ব্রাভো বেছে নিয়েছেন নিজের পছন্দের ফ্র্যাঞ্চাইজি একাদশ। বিপিএলে ঢাকা ডায়নামাইটসে খেলার অভিজ্ঞতা থেকে সাকিব আল হাসানকে নিয়ে একাদশ সাজিয়েছেন ব্রাভো ২০১৬-১৭ মৌসুমে সাকিব আল হাসানের সঙ্গে ঢাকা ডায়নামাইটসের বিপিএল খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। একই বছর ব্রাভোর ওয়েস্ট ইন্ডিজ সতীর্থ আন্দ্রে রাসেলও ছিলেন সে দলে। সম্প্রতি পছন্দের সেরা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি একাদশ গড়তে গিয়ে...
সিলেট বিভাগে একদিনে নতুন আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় ২৬১ জন করোনা রোগী শনাক্ত হলেন। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে গতকাল ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে...
করোনাভাইরাসে আক্রান্ত শুনেই ফোন বন্ধ করে বাসা থেকে পালানো বগুড়ার ফুলতলা এলাকার সেই ব্যক্তির স্ত্রীর বড় বোনেরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে তাঁর স্ত্রী ও সন্তানের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসে। ওই ব্যক্তির স্ত্রীর বড় বোন বগুড়া বক্ষব্যাধী হাসপাতালের জ্যেষ্ঠ নার্স।গতকাল বুধবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় এই নার্স সহ বগুড়ার মোট পাঁচজনের কোভিড–১৯...
নদীভাঙনের পর হাসান, হোসেনের বাবা চরভবানীপুর থেকে কুষ্টিয়ার শহরতলি বাড়াদিতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করল। ব্যাপারটা যত সহজে লিখে ফেলা গেল, সেটা মোটেও ততটা সহজ ছিল না। নদীভাঙনের শুরুতেই হাসানের দাদি পরিজান বিবি তাঁর ছোট দেবরের সঙ্গে সলাপরামর্শ করে কুষ্টিয়ায় জায়গা কেনার জন্য মনস্থির করেন। উনিও কুষ্টিয়া শহরে বসবাস করেন। এরপর পালের গরু বিক্রি করে টাকা জোগাড় করা হলো। অবশিষ্ট টাকার জোগান এল হাসানের...
থাইল্যান্ড পরবাসী ২৫ বাংলাদেশি নাগরিক বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। সুবিধাবঞ্চিত স্বাস্থ্যকর্মীদের জন্য থাইল্যান্ড থেকে তাঁদের পাঠানো ৭৫০টি কেএন-৯৫ মাস্ক সেভ দ্য ডক্টরস নামের সংগঠনের কাছে হস্তাান্তর করা হয়েছে। বুধবার এসব মাস্ক সরবরাহ করা হয়। থাইল্যান্ডপ্রবাসী ব্যাংকক জেনারেল হাসপাতালের আন্তর্জাতিক সমন্বয়ক রাকিবুল রাসু মুঠোফোনে প্রথম আলোকে বলেন, 'করোনা মহামারির সময়ে...
ইবাদতের জন্য শারীরিক শক্তি-সামর্থ্য প্রয়োজন। তাই প্রয়োজনমতো হালাল খাদ্য গ্রহণ করতে হয়। ভারসাম্যপূর্ণ পুষ্টিকর খাবারের বিষয়টিও লক্ষ রাখতে হয়। ইফতার ও সাহ্রির সুন্নাত পালন ও স্বাস্থ্য সুরক্ষার প্রতি যত্নবান থাকতে হবে, যাতে ইবাদতের অসুবিধা না হয়। রাতে তারাবিহর পর হালকা ঘুম উপকারী। এতে তাহাজ্জুদ যথার্থ হয় এবং সাহ্রি গ্রহণে সুবিধা হয়। ঘুমের জন্য সাহ্রি যেন ছুটে না যায়, প্রয়োজনে...
ব্যবসায়ীরা শুধুই মুনাফার পেছনে ছোটেন এবং ব্যবসার কাছে জীবনের গুরুত্ব প্রায়ই উপেক্ষিত হয়—এমন একটা ধারণা সমাজে প্রবল। অতি ছোঁয়াচে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যে পোশাকশিল্প ‘সীমিত’ আকারে খুলে দেওয়ার সিদ্ধান্তের পর সারা দেশেই তা নিয়ে তুমুল আলোচনা-বিতর্ক দেখা গেছে। অনেকের মধ্যেই তৈরি হয়েছে হতাশা। বিশেষ করে যাঁরা আমাদের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা ও সীমাবদ্ধতার কথা জানেন,...
চীনের বাইরে ইউরোপ হয়ে উঠেছিল করোনা ভাইরাসের সংক্রমণের উপকেন্দ্র। শুরুর দিকে সবচেয়ে খারাপ অবস্থা ছিল ইতালিতে। প্রতিদিনই শত শত মানুষ যোগ হচ্ছিল মৃত্যুর মিছিলে। সেখানে মৃত্যু এখনো থেমে নেই। কিন্তু করোনায় মৃত্যুর মোট সংখ্যার হিসাবে গত মঙ্গলবার ইতালিকে টপকে গেছে যুক্তরাজ্য। ইউরোপ মহাদেশে এই দেশেই এখন করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের পর। করোনা মহামারির...
করোনা কেড়ে নিয়েছে দুনিয়ার সব সাধারণ মানুষের সুখ। কিন্তু ভোগবিলাসী অনেকেই করোনাকে কেয়ার না করে বেশ ফুর্তিতে দিন কাটাচ্ছেন। লকডাউনে ঘরে বসে অভিজাত রেস্তোরাঁ থেকে খাবার আনিয়ে খাচ্ছেন। আলস্যে গা ভাসিয়ে চালিয়ে যাচ্ছেন বিনোদন। বাইরের দুনিয়ায় কে না খেয়ে থাকল, কে মরল, এ নিয়ে তাঁদের কোনো মাথাব্যথাই নেই। লকডাউন পরিস্থিতি পুরোপুরি উপভোগ করছেন ব্যাংকককের মিলিওনিয়ার ক্লাবের সদস্যরা। বিলাসবহুল জীবনযাপনে...
বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশনে ভর্তি এক রোগীর নমুনা পরীক্ষার ফলাফল সকালে করোনা 'নেগেটিভ' এলেও সন্ধ্যায় করোনা 'পজিটিভ' এসেছে।নমুনা পরীক্ষার দুটি প্রতিবেদন এসেছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাব থেকে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বুধবার রাত নয়টায় প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ওই ব্যক্তি ঢাকাফেরত। তাঁর বয়স ৫৪ বছর। তিনি...
গত মার্চে সাতজনের একটি দল অবকাশযাপনে গিয়েছিল সেন্ট মার্টিন দ্বীপে। নির্দিষ্ট সময়ে চারজন ফিরে এলেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কা আর ছুটির পূর্বাভাস পেয়ে স্বেচ্ছায় থেকে যান বাকিরা। এই তিনজন এক দিন, দুদিন করে গতকাল ৪ মে দ্বীপে কাটিয়ে দিলেন ৫০তম দিনটি। তিনজন বলছেন, এই সময়টায় ভিন্ন এক সেন্ট মার্টিন দেখা পেয়েছেন তাঁরা। স্বেচ্ছায় দ্বীপ কোয়ারেন্টিনে থাকা এই তিন পর্যটক হলেন রাজধানীর এনজামুল হক,...
গত ফ্রেব্রুয়ারির মাঝামনের উহানফেরত এক শিক্ষার্থী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে যান বরগুনা জেনারেল হাসপাতালে। কিন্তু করোনাসম্পর্কিত কোনো প্রশিক্ষণ না থাকায় তখন সেখানে আতঙ্ক ছড়ায়। কিন্তু ভয় পাননি হাসপাতালের মেডিসিন বিভাগের একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক কামরুল আজাদ। তিনি ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে নেন। এরপর তাঁকে হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া শুরু করেন। এভাবেই বরিশাল বিভাগে প্রথম আইসোলেশন...