'তোমার গুটি সাপে খেয়েছে।' 'ইশ, আরেকটু হলে মইটা পেতাম।' গরমের ছুটি হোক কিংবা পরীক্ষার বিরতি, লুডো বোর্ডের উল্টো পাশের সাপলুডু খেলায় এভাবেই মেতে উঠেছে অনেক বাড়ি। কোয়ারেন্টিনের এই সময়টায় তুমিও হয়তো খেলেছ এই সাপলুডু। কৌটা ঝাঁকিয়ে নানা কায়দায় ডাইস ফেলা, সে অনুসারে একে একে ঘুঁটি আগাতে হয় এই খেলায়। এরই মাঝে ঘুঁটি কখনো যায় বোর্ডে ওত পেতে থাকা সাপের পেটে, আবার কখনো মই বেয়ে সুরসুরিয়ে উঠে যায় আরও ওপরে।... বিস্তারিত
source http://www.prothomalo.com/kishoralo/article/1654841/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%B2%E0%A7%81%E0%A6%A1%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1
বিশ্বজুড়ে অর্ধশতাধিক ওষুধের কার্যকারিতা নিয়ে গবেষণা চলছে। চিকিৎসক ও বিজ্ঞানীরা প্লাজমা ও স্টেম সেল থেরাপির মতো চিকিৎসাপদ্ধতিতে নিদান খুঁজছেন। আর নিরাপদ ও কার্যকর টিকার খোঁজে এক শর মতো উদ্যোগ জারি রয়েছে। গত চার মাসে নতুন করোনাভাইরাসের সংক্রমণ বা কোভিড-১৯ নামের রোগটি পৃথিবীর মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা আর সমাজ ও রাজনীতির ভিত নড়িয়ে দিয়েছে। ঝড়ের মুখে দ্রুত গবেষণা এবং প্রয়োজনীয়...
কেমন আছ জানি না। তবে এটুকু জানি, আমি আর আমরাবিহীন তুমি খুব বেশি বেমানান। একটু ফ্যাকাশেও হয়তো হয়েছ এত দিনে, তোমায় স্পর্শ করে যত্ন নেওয়ার সময় যে হয়ে উঠছে না। আচ্ছা, তোমায় এমন অবহেলায় কি খুব অভিমান হয়? নাকি তুমিবিহীন আমাদের ভেতরের হাহাকার টের পাও? বৈশাখের ঝড় কি তোমায় খুব বেশি এলোমেলো করে? জেনে রেখো, তোমার দূরত্বে হৃদয়ে যে উচাটন হাওয়া বয়, তা যে বৈশাখের তাণ্ডবকেও হার মানায়! মনে হয় ঠিক ঝড়ের গতির...
যেন পুরোনো সিন্দুক থেকে মূল্যবান মণি-মুক্তা বের করে দিচ্ছেন উদার কোনো দানবীর। জনগণ মিলেমিশে সবাই সেসব লুফে নেবে, উপভোগ করবে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের আর্কাইভকে মূল্যবান রত্নভান্ডার বললে ভুল হবে? কালজয়ী সব ধারাবাহিক, ম্যাগাজিন অনুষ্ঠান ও গানগুলো কি রত্নের চেয়ে কম দামি? করোনাভাইরাস মানুষের জীবনবাস্তবতা বদলে দিয়েছে। তাদের একঘেয়ে দিনরাতের কথা বিবেচনা করে পুরোনো জনপ্রিয়...
জার্মানি ও বায়ার্ন মিউনিখ অধিনায়ক ম্যানুয়েল নয়্যারের সাবেক ক্লাব সতীর্থ তিনি। নয়্যার শালকেতে থাকতে তাঁর সঙ্গে খেলতেন হায়ানিক কাম্বা। ২০১৬ সালে জানুয়ারিতে নিজের দেশে এক গাড়ি দূর্ঘটনায় মৃত ঘোষণা করা হয়েছিল কঙ্গো ডিফেন্ডারকে। সংবাদমাধ্যম জানিয়েছে জার্মানিতে কাম্বাকে জীবিত পাওয়া গেছে। শালকের বয়সভিত্তিক দল থেকে উঠে আসা এই রাইট ব্যাক মূল দলে খেলেছেন এক মৌসুম (২০০৭-০৮)। ২০১৬ সালে ভিএফবি হালসে...
বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত একজন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীর দেখভালের জন্য আসা এক স্বজনের শরীরেও করোনার সংক্রমণ পাওয়া গেছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় মোহাম্মদ আলী হাসপাতালের ওই স্বাস্থ্যকর্মী এবং স্বজন করোনা পজিটিভ শনাক্ত হন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান গতকাল সোমবার...
সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, ধরমপাশা, জামালগঞ্জ) সাংসদ মোয়াজ্জেম হোসেনকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মাহতাব উদ্দিন তালুকদার (৪০)। তিনি এসএ টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক। গতকাল সোমবার রাত দুইটার দিকে সুনামগঞ্জ পৌর শহরের বলাকাপাড়া এলাকার বাসা থেকে তাঁকে...
যুক্তরাজ্য ও কেনিয়ার গবেষকেরা সম্প্রতি এক ধরনের জীবাণুর খোঁজ পেয়েছেন, যা মশাকে ম্যালেরিয়ায় আক্রান্ত হতে পুরোপুরি রক্ষা করে। গবেষকেরা দাবি করছেন, তাঁদের এ আবিষ্কার ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণে 'অমিত সম্ভাবনা' তৈরি করেছে। 'নেচার কমিউনিকেশনস' সাময়িকীতে এই গবেষণা বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে। সংক্রমিত মশার কামড়ে ম্যালেরিয়া ছড়িয়ে পড়ে, তাই তাদের সংক্রমণ থেকে রক্ষা করা গেলে মানুষকে রক্ষা করা যেতে...
সন্ধ্যা হয়ে এল। বারান্দায় বসে চা খাচ্ছি। সাকি অ্যাসাইনমেন্ট করছে। এডুকেশন অ্যান্ড সাপোর্ট নামে একটা কোর্স করছে সে। আমিও উইলিয়াম গোল্ডিংয়ের ‘লর্ড অব দ্য ফ্লাইস’ বইটি পড়ছি আর মাঝেমধ্যে চায়ে চুমুক দিচ্ছি।স্যান্টিনিয়্যাল পার্কের ওপর দিয়ে দেখা যায় সিডনি টাওয়ার। হিল ডিস্ট্রিক্টের দিগন্তছোঁয়া শান্ত নিবিড় পাহাড়। বিচিত্র রঙের মেঘের ভেতর দিয়ে ডুবন্ত সূর্যের নরম আলো বিছিয়ে পড়েছে পার্কের ঘন সবুজ গাছে।...
বন্যার ভয় কেটে গেছে, বেশির ভাগ ধান কাটাও শেষ। হাওরের বিভিন্ন জেলা থেকে নতুন ভেজা ধান আশুগঞ্জসহ বড় মোকামগুলোতে উঠতে শুরু করেছে। কিন্তু তিন দিন ধরে ধানের দাম দ্রুত পড়ে যাচ্ছে। মাথায় ঋণের বোঝা, সামনে ঈদ, অন্য আয়রোজগারও বন্ধ। তাই ধান বিক্রির টাকাই কৃষকের এখন বড় সহায়। কিন্তু দাম কমলে উৎপাদন খরচও তুলতে পারবে না কৃষক। সরকার ধানের যে সংগ্রহমূল্য ঠিক করে দিয়েছে, এখন তার অর্ধেক দামে ধান বিক্রি হচ্ছে।...
আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাস আক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অনুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এই সময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলে দিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো- কথা ছিল এখন আমি বিশ্বকাপ...
খুলনায় বিষাক্ত পানীয় পানে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।ওই দুজন হলেন নগরের সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ময়লাপোতা হরিজন কলোনির অরুণ দাস ও নীলা দাস। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার দুপুরে অরুণ দাস ও নীলা দাস স্পিরিট জাতীয় বিষাক্ত পানীয় পান করেন। অরুণ গতকাল দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে খুলনা মেডিকেল কলেজ...
চট্টগ্রামের সীতাকুণ্ডে নুরুল কবির নামে এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তিনি। গ্রেপ্তার নুরুল কবির যোবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ। তাঁর বাড়ি সীতাকুণ্ড পৌর সদরের সোবহানবাগে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২০০০ নকআউট বিশ্বকাপ স্টার স্পোর্টস ১, ২ অস্ট্রেলিয়া–ভারত সকাল ১১–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ ইউনাইটেড–ব্রাইটন পুনঃপ্রচার সকাল ১১–৩০ মি. গোলস অব দ্য সিজন ০৯–১০ বেলা ১–৩০ মি. রিভিউ দ্য সিজন ১২–১৩ বেলা ২–৩০ মি. ক্ল্যাসিক...
শ্বশুরবাড়ির লোকেরা বলকাজ ছেড়ে দিতে। যেহেতু বাচ্চা দুটো ছোট, এর একটা দুধের শিশু। ঝুমু দাশ তাঁদের বোঝালেন, যুদ্ধের মাঠ থেকে সৈনিক পালিয়ে গেলে বেইমান হিসেবে চিহ্নিত হবে। আর করোনা মহামারির এই সময়ে মানুষকে সেবা করার সুযোগ পরে আর না-ও মিলতে পারে। তবু আসন্ন বিপদের কথা ভেবে গাঁইগুঁই করছিলেন শ্বশুরবাড়ির লোকেরা। যেহেতু কাজটি ঝুঁকিপূর্ণ আর এই ভাইরাস একজন থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হতে পারে, তাই ঝুমু...
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শহীদ মাতুব্বর হত্যার পর দুই সপ্তাহ পার হয়ে গেলেও এই মামলার প্রধান আসামি আসলাম ফকিরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিতে আটক সাত আসামি শহীদ মাতুব্বরকে খুন করার জন্য আসলাম ফকিরকে দায়ী করেছেন। পুলিশের দাবি, যেকোনো সময় তারা আসলামকে ধরে ফেলবে। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর...
জুলাইয়ের শুরু থেকে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে। তখন মানুষের জীবন স্বাভাবিক হতে শুরু করবে। বিশেষজ্ঞরা একে বলছেন ‘নতুন স্বাভাবিক’ জীবন। এর আগ পর্যন্ত দেশের মানুষকে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি পুরোপুরি মেনে চলতে হবে। দেশের আটজন জনস্বাস্থ্যবিদ করোনা সংক্রমণের পরিসমাপ্তি বিষয়ে এই সময়চিত্র (টাইমলাইন) দিয়েছেন। তাঁরা বলেছেন, করোনা সংক্রমণের আগের দেশ ও সমাজ হয়তো নিকট ভবিষ্যতে ফিরে...
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গত দুই দিনে রোগ শনাক্তকরণের কোনো নমুনা সংগ্রহ করেনি। প্রতিষ্ঠানটি তাদের কাছে জমা থাকা নমুনা পরীক্ষা করছে। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু করেছিল আইইডিসিআর। অতি সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে, আইইডিসিআর আগের মতো নমুনা সংগ্রহ করবে না।...
লাল পাহাড়ের মধ্যে শান্তির প্যাগোডা। ঝলমলে আলো এবং নীল আকাশ। চারপাশে রয়েছে নিস্তব্ধতা। প্রকৃতির সঙ্গে যেখানে সৃষ্টি হয় গভীর বন্ধুরতা। এমনিই এক দৃষ্টিনন্দন জায়গা এটি। আড়াই একর জায়গা নিয়ে বিস্তৃত এক মন্দির। যার নাম নব শালবন বিহার। চোখধাঁধানো এই স্থাপনা বৌদ্ধধর্মাবলম্বীদের একটি উপাসনালয়। গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গিয়েছিলাম কুমিল্লা শালবন বিহারে। এখানে ঢুকতে সবার আগে চোখে পড়বে চমৎকার একটি...