করোনা সংক্রামণে বিপর্যস্ত পৃথিবীতে এ মুহূর্তে এ প্রশ্নের উত্তর মোটেই ইতিবাচক হবে না। জগতের তাবৎ পরাশক্তিগুলো শক্তি হারিয়ে ভাইরাসের প্রচন্ড দাপটে থরকম্প। অনেকে এমনও ইঙ্গিত করেছেন যে এই অতিক্ষুদ্র দানবের তাণ্ডবে পুরো মানবসভ্যতা বিলীন হতে পারে। এরপরও বিজ্ঞানীরা যেটা বলেন, তা ভাইরাস সম্পর্কে সাধারণের এমন নেতিবাচক ধারণার বিপরীত। পৃথিবীতে প্রায় ৫,০০০ প্রজাতির ভাইরাস আছে। এর মধ্যে মাত্র ২০০... বিস্তারিত
source http://www.prothomalo.com/technology/article/1653793/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%81-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81
বিশ্বের অনেক দেশে কিটের চাহিদা প্রচুর। কেউ চাইলেই মানসম্পন্ন কিট পাচ্ছে না। এখনই কিট সংগ্রহের উদ্যোগ নিতে হবে। করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য স্বল্পতম সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে ৫ লাখ কিট সংগ্রহ করার পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। রোগীদের সেবায় যথেষ্ট দুর্বলতা ও সমন্বয়হীনতার বিষয়টিও কমিটির নজরে এসেছে। কমিটি বলেছে, ভবিষ্যতের জন্য এখনই টিকার ব্যাপারে জোর পদক্ষেপ নিতে হবে। করোনা...
তাঁর সঙ্গে আমার প্রথম দেখা মুম্বাইতে, ২০১৬ সালে, একটা পাঁচ তারকা হোটেলের বাগানে। মুম্বাইয়ে নামার পর থেকেই নানা রকম রিহার্সাল করেছি—কী কী বিষয় নিয়ে কী কী ভাবে বলব—এসব। সাধারণত কোনো ছবির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে যখন একজন পরিচালক এবং অভিনেতা মুখোমুখি হন, তখন তাঁদের মধ্যে আলোচনা হয় স্ক্রিপ্ট নিয়ে, চরিত্রের অলিগলি নিয়ে। তো আমিও সেই মতোই তৈরি হচ্ছিলাম। কিন্তু পেছনে তাকিয়ে আজ...
ইংলিশ প্রিমিয়ার লিগের কর্মকর্তারা ফুটবলারদের স্বাস্থ্য নয়, অর্থকেই গুরুত্ব দিচ্ছেন। এ কারণে যে করেই হোক জুনের মধ্যে খেলা শুরু করার চেষ্টা করছে তারা। অন্তত গ্যারি নেভিলের ধারণা তাই। স্কাই স্পোর্টসের সঙ্গে কথোপকথনে করোনা সংক্রমণের মাঝে ফুটবল ফেরানোর এ চেষ্টার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না নেভিল। গ্যারি নেভিল সরাসরিই বলেছেন, ফুটবলারদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। স্কাই স্পোর্টসের 'দ্য ফুটবল...
চতুর্থ তলার ব্যালকনিতে বসে শায়লা নিচের জনশূন্য রাস্তা, বন্ধ দোকানপাট, মেঘলা আকাশ, ইলেকট্রিকের তারে বসা পাখিগুলো দেখছিল। চারদিকে সুনসান নীরবতা, যেন যুদ্ধবিধ্বস্ত একটা শহর। স্মৃতিপটে ভেসে ওঠে অনেক কিছু। মা-বাবা, ভাই-বোন, পাড়া-প্রতিবেশী, দেশ, দেশের মানুষ, গ্রামের বাড়ি, পুকুরপাড়, শীতের সকালে শিশিরভেজা ঘাস, শেফালি ফুল। হঠাৎ সাইরেনের আওয়াজে সে বাস্তবে ফেরে। সাইরেন বাজিয়ে ছুটে যাওয়া অ্যাম্বুলেন্সের...
রুনা আক্তারের বাড়ি গাজীপুরে। বিয়ে হয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়ের গোপীনাথপুর গ্রামের কৃষক হোসেন মিয়ার সঙ্গে। একসময় দুজনই পোশাক কারখানায় কাজ করতেন। সেই চাকরি ছেড়ে এই দম্পতি ফিরে আসেন মাটির টানে গ্রামে। সংসারের অসচ্ছলতা ঘোচাতে এক সন্তানের জননী রুনা সঞ্চিত ৩০ হাজার টাকা আর এনজিওর ঋণ নিয়ে দুই কাঠা জমি বন্ধক নেন। জমিতে চাষ করেন উচ্চফলনশীল জাতের করলা। মাচা তৈরি, চারা...
'করোনা পজিটিভ হওয়ায় খুব ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল, এখানেই। পরে ধীরে ধীরে মনে সাহস সঞ্চয় করলাম। হাসপাতালে করোনার সঙ্গে ১২ দিন লড়াই করে সুস্থ হয়েছি। নমুনা পরীক্ষায় পরপর দুবার করোনা নেগেটিভ আসার পর ঢাকার বাসায় আছি। সেখানে থাকতে হবে আরও কিছুদিন। পুনরায় যোগ দেব কর্মস্থলে। নতুন করে মনপ্রাণ সঁপে দেব চিকিৎসাসেবায়, মানবসেবায়।' কথাগুলো করোনাজয়ী এক তরুণ চিকিৎসকের (৩০)। তিনি চাঁদপুরের একটি উপজেলা স্বাস্থ্য...
সরকারি তথ্য অনুযায়ী, টানা অগ্রগতির পর বছর তিনেক ধরে হাম নিয়ন্ত্রণে বাংলাদেশ পিছিয়ে পড়ছিল। এর মধ্যেই বাংলাদেশসহ বেশ কিছু দেশে ব্যাপকভাবে শিশুরা হামে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউনিসেফ। কোভিড-১৯ মহামারির মধ্যেই ইউনিসেফ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, শিশুরা যদি তাদের জীবনরক্ষাকারী ভ্যাকসিন না পায়, তাহলে দক্ষিণ এশিয়াকে স্বাস্থ্যখাতে আরেকটি জরুরি অবস্থার মুখোমুখি হতে হবে। বাংলাদেশের...
ময়মনসিংহ জেলায় গতকাল বুধবার পর্যন্ত ১৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১০৭ জন বা ৭৩ দশমিক ৮০ শতাংশই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। এর মধ্যে ৮৩ জনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রোগীরা তথ্য গোপন করে চিকিৎসা নিতে আসায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর মান নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। শুধু এই জেলাতেই নয়, দেশের...
পাকিস্তানের জার্সিতে দুই ভাই একই সঙ্গে খেলেছেন। কখনো হয়তো মাঠের মধ্যে ভুল করলে ছোট ভাই উমর আকমলকে শুধরে দিয়েছেন বড় ভাই কামরান আকমল। কিন্তু বড় ভাইয়ের কথা কি আর সব সময় শুনেছেন উমর আকমল? শুনলে হয়তো এমন শাস্তি পেতে হতো না তাকে। কদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড উমর আকমলকে সব রকমের ক্রিকেট থেকে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। ভাইয়ের এমন শাস্তি মানতে পারেননি পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান কামরান।...
আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাস আক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অনুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এই সময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলে দিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো আজকাল খুব আগের কথা মনে পড়ে।...
পাঠকের লেকরোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com বড়’পা, ঘুম ভাঙল ভোর সাড়ে চারটায়। ভয়ে ভয়ে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখি—করোনাভাইরাসে কোথায় কতজন আক্রান্ত হলেন বা মারা গেলেন, কোন...
বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা বলেছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি পুরোপুরি শঙ্কামুক্ত নন। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী প্রথম আলোকে জানান, হার্ট, কিডনি, ফুসফুস, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতা নিয়ে গত সোমবার অধ্যাপক আনিসুজ্জামান হাসপাতালে ভর্তি...
জয়পুরহাটে একদিনে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের সবার বাড়ি কালাই উপজেলায়। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের নমুনা পরীক্ষার ফলাফল জয়পুরহাটে পৌঁছে। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকির হোসেন মঙ্গলবার রাত সাড়ে দশটায় প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত জয়পুরহাট জেলায় মোট ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কালাই উপজেলারই ২৫...
রোহিত'স ১০০, স্টার স্পোর্টস ১, ২ভারত–বাংলাদেশ ২০১৯—বেলা ১১–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ, স্টার স্পোর্টস সিলেক্ট ১ গোলস অব দ্য সিজন ০৫–০৬—বেলা ১–৩০ মি. রিভিউ দ্য সিজন—বেলা ২–৩০ মি. লেজেন্ডস—বিকেল ৫টা ক্ল্যাসিক ম্যাচ—বিকেল ৫–৩০ মি., রাত ১১টা সকারবক্স—রাত ৮টা ফুটবল, সনি টেন ২ ইউসিএল ফাইনালস আর্কাইভ সিরিজ—সকাল...
থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা কমে গেলে তাকে হাইপোথাইরয়ডিজম বলে। এই হরমোনের ঘাটতি মেটাতে রোগীদের লেভো থাইরক্সিন বড়ি রোজ সকালে খালি পেটে সেবন করতে হয়। ওষুধটি সাধারণত আজীবন খেয়ে যাওয়ার নিয়ম। এ ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়মকানুন আছে। যেমন বেশির ভাগ রোগীই সকালে খালি পেটে নাশতার কমপক্ষে আধা ঘণ্টা আগে এটি সেবন করেন। কিন্তু রোজায় এ নিয়মের ব্যত্যয় ঘটে। ফলে রোগীরা এ নিয়ে একটু চিন্তায় পড়ে যান। ১....
ওয়ার্ল্ড ভিশনের জরিপ। শিশু ও তরুণদের ওপর করোনা পরিস্থিতির প্রভাব জানতে বাংলাদেশসহ ১৩টি উন্নয়নশীল দেশে এ জরিপ চালানো হয়। ওয়ার্ল্ড ভিশনের জরিপ করোনাভাইরাস সংক্রমণের ৯১ শতাংশ শিশু ও তরুণ মানসিক চাপ ও শঙ্কার মধ্যে রয়েছে। শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া, সামাজিক দূরত্বের কারণে মানসিক চাপ এবং পরিবারে দারিদ্র্য বেড়ে যাওয়ায় তারা হতাশায় ভুগছে। তবে এর মধ্যেও শিশু ও তরুণেরা এ ভাইরাস রোধে নিজ নিজ কমিউনিটিতে...
করোনাভাইরাসের বিস্তারে বিশ্বের প্রায় প্রতিটি দেশের অর্থনৈতিক খাতগুলো মুখ থুবড়ে পড়েছে। ঘরবন্দী হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে মানুষ। এ ধরনের পরিস্থিতিতে নারীর প্রতি সহিংসতা বাড়বে। ঝুঁকিতে পড়বে নারী ও মেয়েশিশুর প্রজননস্বাস্থ্য। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এক বৈশ্বিক প্রতিবেদনে এ আশঙ্কার কথা বলা হয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ‘ইমপ্যাক্ট অব দ্য কোভিড ১৯ পেনডেমিক অন...
ক্ষমতা, অহংকার, অর্থসম্পদ যে কতটা অর্থহীন, তা বুঝিয়ে দিয়েছে অদৃশ্য ক্ষুদ্র এক ভাইরাস—করোনা। বিশ্ববাসীকে ঘরবন্দী হতে বাধ্য করেছে। অন্যান্য প্রাণিকুল এখন বাইরে নিরাপদ কিন্তু মানুষ এখন ঘরে নিরাপদ। এমনটা আমরা কখনো ভাবতে পেরেছি? এই কিছুদিন আগে, করোনাকালের আগে, প্রতিদিন ঘুম থেকে উঠেই আমাদের যে ছোটাছুটি, রীতিমতো ঊর্ধ্বশ্বাসে ছোটা, কিসের যেন প্রতিযোগিতায় (শুধুই কি জীবনযাপনের প্রয়োজনে?) মত্ত হয়ে...