গণস্বাস্থ্য কেন্দ্রের করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য কিট তৈরির উপাদান বা রিএজেন্ট গতকাল রোববার দেশে পৌঁছেছে। ১১ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় নমুনা কিট তৈরি করা যাবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। জাফরুল্লাহ চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, কিট তৈরির সব প্রস্তুতি আগে থেকে নেওয়া ছিল। কিট তৈরির উপাদানের জন্য অপেক্ষায় ছিলেন তাঁরা। চীন থেকে গতকাল সকালের... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1649047/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9F-%E0%A6%A4%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0
করোনাভাইরাস পরিস্থিতিতে ২ জনের মৃত্যু ও ১১ জনের করোনায় আক্রান্ত শনাক্তের ঘটনায় নারায়ণগঞ্জ সিটি ও সদর উপজেলা এলাকা (সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) পুরোপুরি অঘোষিত লকডাউন থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন।ওই সব এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হতে পারবে না। বিনা প্রয়োজনে কিংবা অযথা কেউ বের হলে অথবা ঘোরাঘুরি করলে কঠোর পদক্ষেপ নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।আজ রোববার রাত আটটায়...
১০ দিন আগে চিকিৎসক শামীম আরা কেয়াকে কমলাপুরের রেলওয়ে জেনারেল হাসপাতালে পদায়ন করা হয়। প্যাথলজিস্ট বিভাগের একজন পরামর্শক তিনি। চিকিৎসক শামীম আরা কেয়া রেলওয়ে জেনারেল হাসপাতালে যোগদান করে জানতে পারেন, হাসপাতালের প্যাথলজি বিভাগে একটি মাইক্রোস্কোপও নেই। শামীম আরা প্রথম আলোকে বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতাল নির্ধারিত হওয়ায় আমাকে এই...
বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ। যার সঙ্গে পার্থিব কোনো সম্পদের তুলনা হতে পারে না। একদিন হয়তো পার্থিব সব সম্পদ থাকবে না, কিন্তু একটি ভালো বই থেকে প্রাপ্ত জ্ঞান কখনো নিঃশেষ হবে না। চিরকাল অন্তরে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখবে। আমাদের মধ্যে হয়তো অনেকের জানা আছে, এ পর্যন্ত যাঁরা বিশ্বের বুকে সফল হয়েছেন, তাঁরা কতটা বই পড়তে আগ্রহী ছিলেন। জীবনে সফল হওয়া সত্ত্বেও তাঁরা বই পড়া থেকে নিজেদের বঞ্চিত রাখেন...
নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে মৃত্যু হয়েছে মোহাম্মদ আবদুল আজিজের। পরিচয়পত্রে নাম দেখে মনে করা হচ্ছে তিনি মুসলমান। তবে কোন দেশের অভিবাসী, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। হাসপাতাল থেকে তাঁর পরিবার বা স্বজনেরও সন্ধান পাওয়া যাচ্ছে না। নিউইয়র্কে বর্তমানে দীর্ঘদিন মরদেহ রাখার সুযোগ নেই। লাশের স্তূপে ভরে উঠছে নিউইয়র্কের অনেক হাসপাতালের মর্গ। নগরীর মসজিদ আল ইমানের সঙ্গে সংশ্লিষ্ট শেখ মাহমুদ ও অন্যান্য...
করোনাকালে গৃহবন্দী থাকার এই সময়ে নিজেকে এগিয়ে রাখতে পারেন অনলাইনে কোর্স করে। কোর্সেরা (www.coursera.org) আর এডেক্সের (www.edx.org) মতো ওয়েবসাইটগুলো অনলাইন কোর্স করার জন্য দারুণ জনপ্রিয়। এই ওয়েবসাইটগুলোতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), ইয়েল বিশ্ববিদ্যালয়ের মতো নামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গুগল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কারিগরি কোর্স...
কোনো উৎসবের ছুটি নয়, আন্দোলন-অবরোধ নয়, নয় পরীক্ষা শেষের ঢিলেঢালা দিন, তবু করোনাভাইরাসের প্রকোপে ফাঁকা হয়ে গেছে দেশের সব বিশ্ববিদ্যালয়। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এ সময় ক্যাম্পাসগুলো জমজমাট থাকার কথা ছিল। রাস্তায় ছেলেমেয়েদের ঝাঁক, আড্ডা, হুল্লোড়, ক্যানটিনে কথার ফুলঝুরি—এমনটাই তো বিশ্ববিদ্যালয়ের চেনা চিত্র। এখন ফুলঝুরি তো নেই-ই, বরং ফুল ঝরে পড়ে আছে ফাঁকা রাস্তায়। ঈদ, রমজান কিংবা অন্য কোনো...
ভারতের দিল্লির নিজামউদ্দিনে গত মার্চ মাসে তাবলিগ জামাতের সমাবেশে অংশ নেওয়া দুই শতাধিক বিদেশি নাগরিককে এখন কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) রেখেছে ভারত সরকার। তাঁদের মধ্যে ৭৩ জন বাংলাদেশের নাগরিক। এ ছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে তাবলিগ জামাতের সমাবেশে অংশ নেওয়া বাংলাদেশের আরও ১০০ নাগরিক এখনো দেশটির বিভিন্ন রাজ্যে অবস্থান করছেন। গতকাল শনিবার দিল্লির বিভিন্ন কূটনৈতিক সূত্রে যোগাযোগ করে এই তথ্য পাওয়া গেছে।...
মৌলভীবাজারের সাবেক সংসদ সদস্য, বড়লেখা উপজেলার সাবেক চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সংগঠক মো. সিরাজুল ইসলামের (৬৭) মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৪ এপ্রিল হৃদ্রোগে আক্রান্ত হলে মো. সিরাজুল ইসলামকে নিউইয়র্কের এল্মহার্স্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে আটটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ষাটের দশকের ছাত্রনেতা হিসেবে সিলেট অঞ্চলে সিরাজুল ইসলামের ব্যাপক...
জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার এক ড্রেজার ব্যবসায়ী মারা গেছেন। গতকাল শনিবার মধ্যরাতে নিজের বাড়িতে মারা যান তিনি। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আজ রোববার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের জন্য ওই ব্যক্তির বাড়িতে লোক পাঠানোর কথা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল বিধান মো. সানাউল্লাহ্ বলেন, 'সকালে স্বাস্থ্য...
করোনাভাইরাসের দুর্বলতা খুঁজে পাওয়ার দাবি করেছেন মার্কিন গবেষকেরা। সেটি হলো করোনাভাইরাসের বিশেষ একটি অংশ লক্ষ্য করে কোনো ওষুধ বা অন্য থেরাপি দিয়ে আক্রমণ করা। ওই দুর্বল অংশটিকে তাঁরা বলছেন ‘অ্যাকিলিস হিল’। গ্রিক পুরাণের অন্যতম শ্রেষ্ঠ বীর অ্যাকিলিসের গোড়ালিতে বিশেষ দুর্বলতা ছিল। ট্রয়ের যুদ্ধে গোড়ালিতে তিরের আঘাতে মারা যান তিনি। অলাভজনক আমেরিকান চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান স্ক্রিপস...
করোনার কারণে বন্ধ আছে খেলা। উপার্জনের পথ এক রকম বন্ধই হয়ে গেছে ক্লাবগুলোর। এই অবস্থায় নিজের ক্লাবের পাশে এসে দাঁড়ালেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা প্রাণ আগে, না খেলা? একবাক্যে সবাই প্রাণের কথাই বলবেন। জীবন বাঁচলে তবেই না খেলাধুলা, তাই না? করোনাভাইরাস এভাবেই পর্যুদস্ত করে রেখেছে সবাইকে। প্রাণ বাঁচাতে মাঠে গিয়ে খেলা তো দূর, সবাই নিজের ঘরে বসে আছেন। বাইরে বেরোলে যদি ভাইরাস সংক্রমিত...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক দিনে রেকর্ডসংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। রোববার আল–জাজিরা অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় নিউইয়র্কে ৬৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬৫। নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ১ লাখ ১৩ হাজার ৭০৪ হয়েছে। নিউইয়র্কের করোনা পরিস্থিতি আরও অবনতির দিকে...
'বিশ্ববাসী রইয়াছে চিন্তায়, করোনাভাইরাসের দায়। হায় রে হায়, শান্তি দিবা একমাত্র মাবুদ আল্লায়'—নিজের লেখা গানে সুর করে হারমোনিয়াম বাজিয়ে গাইছিলেন বাউল বশিরউদ্দিন সরকার (৫৬)। পাশে তাঁর স্ত্রী রোকেয়া বেগম (৪৫) ঢপকি বাজাচ্ছিলেন। সিলেট নগরের নোয়াপাড়া এলাকায় ভাড়াবাসায় থাকেন তাঁরা। সে বাসাতেই গত বৃহস্পতিবার দুপুরে বশিরউদ্দিন একের পর এক গান শুনাচ্ছিলেন। প্রথম গানটি শেষ করে দ্বিতীয় গানে সুর তোলেন...
কোন কোন দেশ ভালো থ্রিলার ঘরানার সিনেমা বানায়? আপনি হয়তো বলবেন দক্ষিণ কোরিয়ার কথা। আবার স্প্যানিশ থ্রিলারের ভক্তও কম নেই। এমনকি ডেনমার্কের পরিচালকদের থ্রিলার বানানোর বিশেষ খ্যাতি আছে। আজ না হয় এ রকম কিছু ভিনদেশি থ্রিলারের কথা বলি। ‘দ্য সিক্রেট ইন দেয়ার আইস’ ২০০৯ সালের সিনেমা। আমার খুব প্রিয় আর্জেন্টাইন এক থ্রিলার। ভাষাটা স্প্যানিশ। সুতরাং সাবটাইটেল লাগবেই। গল্পটা এ...
করোনাভাইরাসের সময়ের সংকট পরিস্থিতি মোকাবিলায় ব্যস্ত রয়েছে জেলা ও উপজেলা প্রশাসন সহ আইন শৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এই সুযোগে তিস্তার বালু ট্রাক্টর ভরে লুটে নিচ্ছে একদল চিহ্নিত বালু সন্ত্রাসী। অবাধে বালু লুটের এ ঘটনা ঘটছে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চর গোকুন্ডা গ্রামে। লালমনিরহাট জেলা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে দুটি গুরুত্বপুর্ন স্থাপনা রেলওয়ে তিস্তা সেতু এবং...
লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো? সেরা ফুটবলার হিসেবে তাঁদের মধ্যে একজনকে বেছে নেওয়ার কারণ জানালেন বিরাট কোহলি কে সেরা? লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো? তর্কটা আজকের না। এই প্রশ্ন উঠছে এক দশকের বেশি সময় ধরে। চলছে তর্ক-বিতর্ক, পক্ষে-বিপক্ষে যুক্তি। যে যাঁর মতো সেরা ফুটবলার হিসেবে বেছে নিচ্ছেন মেসি অথবা রোনালদোকে। বিরাট কোহলিরও নিজস্ব পছন্দ আছে এ নিয়ে। ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন...
বগুড়ার ধুনট উপজেলার শহরে করোনাভাইরাসের বিস্তার রোধে হাট ও বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশে গতকাল শনিবার দুপুরের পর থেকে হাট–বাজার বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়েছেন দিনমজুরসহ সাধারণ খেটে খাওয়া মানুষ। স্থানীয় সুত্রে জানা যায়, ধুনট পৌরসভা শহরে শনিবার ও মঙ্গলবার সপ্তাহের দুই দিন হাটবার। এই হাটে স্থানীয় লোকজনসহ অনেক দুর থেকে ব্যবসায়ী ও সাধারন মানুষ গরু, ছাগল,...