জার্মানিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন ব্যবস্থা কার্যকর হবে বলে জানিয়েছেন গবেষকেরা। দেশটির সরকারের নেওয়া পদক্ষেপ ও লকডাউন করোনাভাইরাসের সংক্রমণ রোধে কতটুকু কার্যকর ভূমিকা রাখবে, তা নিয়ে একটি গবেষণা হয়েছে। জার্মানির ২০০ জন জীবাণুবিজ্ঞানী দেশটির সরকারের নেওয়া লকডাউন পদক্ষেপের প্রশংসা করেছেন। অন্যদিকে, ভবিষ্যতে করোনাভাইরাসের বিস্তার কোথায় গিয়ে শেষ হবে, সে বিষয়ে তাঁরা অনিশ্চিত বলে জানিয়েছেন।... বিস্তারিত
source http://www.prothomalo.com/international/article/1648660/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%97%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE
করোনাভাইরাসে সৃষ্ট কোভিড-১৯ রোগের ধাক্কায় বেসামাল সারা বিশ্ব। বিশ্বের ১৮১টির মতো দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। ১০ লাখের বেশি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৫৮ হাজারের বেশি মানুষ মারা গেছে। দিন যত যাচ্ছে, মৃত্যুর এই মিছিল ততই দীর্ঘ হচ্ছে। তবে মার্কিন বুদ্ধিজীবী, চিন্তাবিদ ও লেখক নোয়াম চমস্কির মতে, করোনার এই আঘাত চাইলেই সামাল দেওয়া যেত। থামানো যেত মৃত্যুর মিছিল। নিজের কার্যালয়ে...
প্রথম ছবিতে সাফল্য কে না চান! তাই বলে সবার ভাগ্যের শিকে কি ছেঁড়ে? কারও কারও হাতে সফলতা ধরা দেয়। কেউ কেউ নেন ব্যর্থতার স্বাদ। পরে সফল হলেও প্রথম ছবিতে কারা ব্যর্থ ছিলেন, কারা প্রথম ছবির ব্যর্থতা থেকে কুড়িয়েছিলেন আগামীর সঞ্চয়—এমনই কয়েকজন চিত্রনায়িকার কথা শুনব আজ। এই তালিকায় এমন অনেকের নাম আছে, যাঁদের প্রথম ছবিতে ব্যর্থ বললে ভক্তদের মন সে কথা বিশ্বাস করতে চায় না। কিন্তু তাঁরা নিজেরা যেমন এই...
চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকার একটি ওষুধের দোকানে বেশি দামে জীবাণুনাশক বিক্রির অপরাধে ওই দোকানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন তাঁকে জরিমানা করেন।দণ্ড পাওয়া ব্যক্তি হলেন হাটহাজারি বাসস্ট্যান্ড এলাকার মনি ফার্মেসির মালিক মোহাম্মদ হুমায়ন রশিদ। তিনি ৪০ টাকার জীবাণুনাশক হেক্সিসল ১০০...
মাগুরার শ্রীপুর উপজেলায় নিখোঁজের এক মাস পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চরমহেশপুর গ্রামের কাজী মোশাররফ হোসেন নামের এক ব্যক্তির বাড়ির আঙিনা খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে তাঁকে হত্যার পর লাশ পুঁতে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ওই যুবকের নাম পিকুল হোসেন (৩৮)। তিনি উপজেলার...
শারজিল খানের প্রত্যাবর্তনের খবর এতটা ঝড় তুলবে কে জানত? নিষেধাজ্ঞা থেকে ফিরে এবারের পিএসএলেই যোগ দিয়েছেন এই ওপেনার। খুব একটা ভালো করেছেন বলা যাবে না, তবু পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে ভালো করলে পাকিস্তান দলের দরজা খোলা আছে ভালোমতোই। এ নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে বিতর্ক তুলেছেন মোহাম্মদ হাফিজ। মিয়াঁদাদ অত ঝামেলায় যাননি। সরাসরি বলেছেন, যারা ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত হয়, তাঁদের ফাঁসি দেওয়াই...
সারা বিশ্বে এখন আতঙ্ক একটাই—নতুন করোনাভাইরাস। লাখ লাখ মানুষ এখন নতুন করোনাভাইরাসে আক্রান্ত। মারা যাচ্ছে হাজারে হাজার। ঠিক এমন পরিস্থিতিতেই প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। মানুষ ভুগলেও প্রকৃতি সতেজ রূপে আবির্ভূত হয়েছে। করোনাভাইরাসের তাণ্ডবের যুগে পুরো পৃথিবীতে বায়ুদূষণ কমে গেছে উল্লেখযোগ্য হারে। কমেছে কার্বন নিঃসরণের পরিমাণ। মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণকেই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য...
এখন ধৈর্যের সময়। একে অন্যকে সাহস দেওয়ার, সচেতন হওয়ার সময়। আমাদের আশপাশের সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায় মানুষের পাশে থাকার সময়। এখন পরিচ্ছন্নতার সময়। সৃষ্টিকর্তা যখন জীবন দিয়েছেন, সেখানে পরীক্ষাও থাকবে, সেটাই স্বাভাবিক। সেই পরীক্ষায় আবারও উত্তীর্ণ হতে হবে আমাদের। ভালো সময় যদি আমরা উপভোগ করতে পারি, দুঃসময়ের মুখোমুখি হওয়ার মানসিকতাও থাকতে হবে। আজ যখন বিশ্বের প্রবল পরাক্রমশালী রাষ্ট্রগুলোর সব...
করোনাভাইরাসের সংক্রমণ থামছেই না। এরই মধ্যে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ ছড়ানোর বিষয়ে সতর্ক করলেন বিজ্ঞানীরা। চীনের উদাহরণ দিয়ে তাঁরা বলেছেন, দেশটি প্রথম ধাক্কা সামলে উঠেছে। কিন্তু সেখানে এখন আবার সংক্রমণ ছড়াতে শুরু করেছে। এ ছাড়া হংকং, সিঙ্গাপুর ও তাইওয়ানে প্রথম দিকে সংক্রমণ ততটা না ছড়ালেও এখন বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্বের নিয়মকানুন মেনে চলা এবং পরীক্ষার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।...
আজ টিভিতে যে খেলা দেখতে পারেন: ক্রিকেট সনি সিক্স রুদ্ধশ্বাস ম্যাচ: দ. আফ্রিকা–পাকিস্তান সকাল ৯–৩০ মি., বেলা ২টা গ্রেট সেঞ্চুরিস: অজিঙ্কা রাহানে দুপুর ১২–৩০ মি., বিকেল ৫টা রুদ্ধশ্বাস ম্যাচ: দ. আফ্রিকা–শ্রীলঙ্কা রাত ৮–৩০ মি. গ্রেট সেঞ্চুরিস: লোকেশ রাহুল রাত ১১–৩০ মি. ১৯৯২ বিশ্বকাপ...
‘শুনলাম ডিপজল ভাই, অনন্ত জলিল ভাই নাকি আমাগো পাশে দাঁড়াইছে, সবাইকে সাহায্য করতেছে। কই আমরা তো কিছু পাইলাম না। সারা দিন বাসায় ফোন হাতে নিয়া বসে ছিলাম, কেউ ফোন দিব। অথচ ৪-৫ দিন হয়া গেল কেউ ফোন দিল না, খবরও নিল না। ডিপজল ভাই, অনন্ত জলিল ভাই কারও সাহায্যই পাইলাম না।’ আক্ষেপ করে কথাগুলো বললেন চলচ্চিত্রের এক্সট্রা চরিত্রের অভিনেত্রী আরজিনা বেগম।প্রায় ১০ বছর ধরে মিডিয়ায় এক্সট্রা চরিত্রে...
‘ঢেঁকি শুধু স্বর্গে নয়, নরকে গেলেও ধান ভানে’। করোনা মহামারির এই মহাসংকটকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেটাই প্রমাণ করছেন। করোনায় লাখ লাখ মানুষ আক্রান্ত। মৃত্যু হাজার হাজার। করোনা সামলাতে দিশেহারা সারা বিশ্ব। আর এই সময়েই পুতিন করোনা নিয়ে খেলছেন। গত জানুয়ারির মাঝামাঝি করোনাভাইরাসের উৎস নিয়ে যুক্তরাষ্ট্রকে টার্গেট করে অনলাইনে জোর গুজব ছড়ানো হয়। বলা হয়, চীনের বিরুদ্ধে অর্থনৈতিক...
কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। এমনই করাল ছোবল করোনার। স্বামীর মৃত্যুর সময় শেষ বিদায়টুকু পর্যন্ত জানাতে পারেননি নিকোল বুচানান। সাজানো-গোছানো ছিমছাম সংসার ছিল নিকোলের। স্বামী কনরাড বুচানান একজন ডিস্ক জকি (ডিজে)। কোনো শারীরিক সমস্যা ছিল না ৩৯ বছরের কনরাডের। অবসরে মেয়ের সঙ্গে ব্যালে নাচতেন। স্ত্রীর সঙ্গে গল্প করে কাটাতেন। আলগোছে করোনা এসে হানা দিল এই মার্কিন পরিবারে। তিন সপ্তাহের মধ্যে ঘরটাকে শূন্য...
দরজাটা বন্ধ করতেই নাদিয়া খিলখিল করে হেসে ওঠে। দুহাত ছড়িয়ে শরীরটা এলিয়ে দেয় সোফায়। বলে, ‘শান্তি...’ শান্তি আমার অবশ্য তেমন লাগছে না। বাসাটা মিজানের। সে থাকে না। তার বিদেশি পার্টনাররা এলে ব্যবহার হয়। ওই মাসে বড়জোর ১০-১২ দিন। কিন্তু চীন, ফ্রান্স ইতালি মিলিয়ে যা চলছে, বিদেশি পার্টনাররা এখন গ্যাঁট হয়ে বসে আছে নিজের দেশেই। সেই সুযোগটা মিজান আমাদের দিয়েছে। শূন্য ফ্ল্যাটে প্রেম। মিজান অবশ্য এর চেয়ে...
করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। মানুষ এখন তথ্যের জন্য অনলাইনমুখী। ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল করোনাভাইরাস নিয়ে মানুষকে সচেতন করতে কাজ করছে। মানুষকে ঘরে থেকে জীবন বাঁচানোর বার্তা দিচ্ছে গুগল। আজ শুক্রবার করোনভাইরাস বা কোভিড-১৯–এর সব তথ্য নিয়ে বিশেষ একটি ডুডল প্রদর্শন করছে গুগল। তাদের হোমপেজে গেলে এ ডুডল দেখা যাচ্ছে। করোনাভাইরাসের উপসর্গ থেকে শুরু করে এর প্রতিরোধ ছাড়াও এটি...
করোনা প্রতিরোধে গত ২৪ মার্চ থেকে ভারতজুড়ে চলছে তিন সপ্তাহের লকডাউন। ভারতের ২৮টি রাজ্য এবং ৯টি কেন্দ্রশাসিত অঞ্চলকে এই লকডাউনের আওতায় আনা হয়েছে। তবে কিছু কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন এলাকায় কিছু মানুষ জেনেশুনেও লকডাউন অমান্য করে চলেছে। আবার অনেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন এলাকায় লকডাউন নিয়ে রাজ্য সরকার নতুন নিয়ম চালু করেছে। কেন্দ্রীয় সরকারের লকডাউনের নির্দেশনা অমান্য করে...
বৃহস্পতিবার রাত আটটা। বরিশাল জেলা প্রশাসকের (ডিসি) মুঠোফোন বেজে ওঠে। অপর প্রান্ত থেকে এক ব্যক্তি ডিসিকে বলছেন, ‘স্যার, আমি নিরুপায় হয়ে আপনাকে ফোন করেছি। আমি বরিশাল নগরের বিবির পুকুরের পূর্ব পাড়ে বাস করি। আমাদের এখানে ১৫টি পরিবার আছে। নিম্ন আয়ের পরিবার হলেও লোকলজ্জায় আমরা কারও কাছে হাত পাততে পারি না। এ জন্য কেউ আমাদের সহায়তা দেয় না। এত দিন কষ্টেসৃষ্টে দিন চললেও এখন আমাদের এই ১৫ পরিবারের...