ঝালকাঠির কাঠালিয়ায় জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন বছরের এক শিশু মারা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি নিজ বাড়িতে মারা যায়। এরপর স্থানীয় ছয়টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ওই শিশুর নাম আলভী হোসেন। সে উপজেলার আমুয়া পূর্বপাড় সর্দার পাড়ার সহিদ সর্দারের ছেলে। কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন বলেন, কয়েক দিন ধরে আলভী জ্বরে আক্রান্ত ছিল। শিশুটি... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1648114/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%93-%E0%A6%A1%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81-%E0%A7%AC-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0
৩০০ অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছেন জেমি ডে। জেমি ডে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন প্রায় দুই বছর হতে চলেছে। অনূর্ধ্ব-২৩ দলকেও দেখভালের দায়িত্ব এই ইংলিশ কোচের। স্বাভাবিকভাবেই এ দেশের মানুষের প্রতি তৈরি হয়েছে তাঁর আলাদা একটা টান। ‘বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি’—এ কথাটা অনেকবারই বলেছেন তিনি। সারা দুনিয়াকে এ মুহূর্তে থমকে দিয়েছে করোনাভাইরাস। দেশে দেশে চলছে...
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই দিন বিকেলে শ্বাসকষ্ট নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই যুবকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ছিল না জানিয়ে চিকিৎসক বলেছেন, তিনি অ্যাজমার রোগী ছিলেন। ওই যুবকের নাম মোহাম্মদ বুলবুল ( ২২)। তিনি নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামের বাসিন্দা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সংক্রান্ত...
সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মানুষের প্রাত্যহিক জীবনের সঙ্গে সঙ্গে বদল নিয়ে এসেছে চিন্তায়ও। উন্মোচন করে দিয়েছে এত দিনকার রাষ্ট্র ব্যবস্থা ও কাঠামোয় বিদ্যমান গলদগুলো। বিশ্বজুড়েই মানুষ এক নতুন উপলব্ধির সামনে দাঁড়িয়ে। ফলে মহামারি পরবর্তী বিশ্ব যে অনেক দিক থেকেই এখনকার চেয়ে আলাদা হবে, তাতে কোনো সন্দেহ নেই। ভালো বা মন্দ-যেমনই হোক, এই সংকট অভাবনীয়ভাবে বদলে দেবে সামাজিক বিন্যাস।...
করোনার কারণে একের পর এক পোশাকের চলমান ও ভবিষ্যতের ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হচ্ছিল। ফলে নতুন ক্রয়াদেশ পাওয়া তো দূরে, কারখানা উৎপাদিত পোশাক নিয়েই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন পোশাকশিল্পের মালিকেরা। তবে এই কালোমেঘ ধীরে ধীরে কাটবে সেই আভাস মিলছে।সুইডেনভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম গত শনিবার তাদের মনোনীত কারখানায় ইতিমধ্যে যেসব পোশাক তৈরি হয়েছে সেসব নেওয়ার ঘোষণা দিয়েছে। অনেকটা সেই পথেই...
ভাবনাদের ছাদ দখল করে রেখেছে কাকের দল। তাদের জন্য সেখানে রাখা থাকে খাবার ও পানি। খাবার ফুরিয়ে গেলে তারা চিৎকার করে খাবার চায়। খাবারের পাত্র আবারও পূর্ণ করে দেওয়া হয়। বাসার ছাদে রাখা ছোট টাবে ভাবনা নয়, কাকেরা গোসল করে। কারণ, অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রিয় পাখি কাক। যে কাকেরা সেখানে আসে, তাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে ভাবনার। করোনাকালে ঘরবন্দী ভাবনা আঁকলেন এক কাকবন্ধুর ছবি। উপকরণ আইশ্যাডো,...
নিউমোনিয়া আমাদের দেশে একটি পরিচিত রোগ। আমাদের দেশের শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের, সব শ্রেণির মানুষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে। এই নিউমোনিয়ার বেশির ভাগই কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। অর্থাৎ সমাজে ও পরিবেশে বিদ্যমান জীবাণুর সংক্রমণে এটি হয়ে থাকে।নিউমোনিয়ার কারণঅনেক ভাইরাস, ব্যাকটেরিয়া, এমনকি ফাঙ্গাসও নিউমোনিয়ার কারণ হতে পারে। করোনাভাইরাসও একধরনের নিউমোনিয়া সৃষ্টি করে থাকে। ইদানীং লক্ষ করা...
করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে লন্ডন থেকে ঢাকায় ফেরা হলো না সংগীতশিল্পী ফাহমিদা নবীর। ছোট বোনের কাছে বেড়াতে গিয়ে একমাত্র মেয়েসহ সেখানে আটকে আছেন এই সংগীতশিল্পী। আজ মঙ্গলবার দুপুরে লন্ডন থেকে প্রথম আলোকে এমনটাই জানালেন ফাহমিদা নবী। মেয়েকে নিয়ে মাসখানেক আগে যুক্তরাজ্যে বেড়াতে গিয়েছিলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। বেড়ানো শেষে গতকাল মঙ্গলবার ঢাকায় ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের...
পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনের যাত্রীছাউনিতে বসে গতকাল সোমবার রাত নয়টার দিকে কাঁপছিলেন এক নারী। কালো বোরকা পরা ওই নারীর কাশি হচ্ছিল ঘনঘন। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে স্থানীয় লোকজন পুলিশ সুপারকে ফোন করে বিষয়টি জানান। পুলিশ রেলস্টেশনে এসে ওই নারীকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ ও সদর হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে নিয়ে আসার পর সতর্কতার সঙ্গে ওই...
নিজের কোচিং ওয়েবসাইটে বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি সিডন্স বিনা মূল্যে দিচ্ছেন ব্যাটিং টিপস। করোনার স্থবির সময়ে সেসব সহায়ক হতে পারে উঠতি ক্রিকেটারদের। এনামুল হক (বিজয়) ছাদে ব্যাটিং অনুশীলন করছেন। সৌম্য সরকার স্ট্রেচিং করছেন ঘরে। তামিম ইকবাল দৌড়াদৌড়ির কাজটা এখন সারছেন ট্রেডমিলে। মাশরাফি বিন মুর্তজার সময় কাটে ছেলের সঙ্গে বাসায় ক্যারম খেলে। করোনাভাইরাসের ছোঁয়াচে আগ্রাসনের ভয়াল সময়ে এই হচ্ছে...
সময়টা এমনিতেও ভালো যাচ্ছে না। মাঠে খেলা নেই, নেই অনুশীলন করার সুযোগও। ঘরে বসে জিম করা ছাড়া খেলোয়াড়দের সময় কাটানোর সুযোগ কম। এ অবস্থায় বাড়তি ঝামেলা কে চায়? কিন্তু অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক টিম পেইনের কপালই খারাপ। আজ সকালে তাঁর ঘুম ভেঙেছে মানিব্যাগ চুরির খবরে। এমনিতেই মাথায় অনেক দুশ্চিন্তা নিয়ে ঘুরছেন। সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের নিষেধাজ্ঞা কেটেছে, আবার দলের অধিনায়ক হওয়ার যোগ্যতা অর্জন...
ফেসবুক আপনার বর্তমান কার্যকলাপ বন্ধু ও পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার কাজ কিছুটা সহজ করার চেষ্টা করছে। বর্তমানে অভ্যন্তরীণ একটি অটো স্ট্যাটাস ফিচার নিয়ে পরীক্ষা করছে ফেসবুক, যা আপনার অবস্থান, কার্যক্রম বা ফোনের ব্যাটারির অবস্থা সম্পর্কে স্বয়ংক্রিয় পোস্ট করতে পারবে। আপনি চাইলে আপনার সঙ্গে সংযুক্ত থাকা বন্ধু বা অন্য কারও সঙ্গে তা শেয়ার করতে পারবেন। বর্তমানে এ ধরনের একটি ফিচার ইনস্টাগ্রাম থ্রেডসে...
করোনাভাইরাস মহামারির বিরূপ প্রভাবে অর্থনৈতিক স্থবিরতায় চীনের প্রবৃদ্ধি থমকে যেতে পারে, যা পূর্ব এশিয়া অঞ্চলের আরও ১ কোটি ১০ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দেবে। গতকাল সোমবার এক প্রতিবেদনে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়। বিশ্বব্যাংকের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখ্য অর্থনীতিবিদ আদিত্য মাত্তু বলেন, ‘মহামারিটি একটি অভূতপূর্ব বৈশ্বিক ধাক্কা দিয়েছে, যার...
যন্ত্রের মাধ্যমে মানুষের মস্তিষ্কের তরঙ্গ অনুবাদ করে তা সামনে হাজির করা সম্ভব। এটা বৈজ্ঞানিক কোনো কল্পকাহিনি নয়। মার্কিন গবেষকেরা মেশিন লার্নিং (এমএল) ব্যবহার করে অনেকটাই এ পথে এগিয়েছেন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কথা বলার সময় বিজ্ঞানীরা কোনো ব্যক্তির মস্তিষ্কের তরঙ্গ দেখে তা ডিকোড করার ক্ষমতার একটি ধাপ অতিক্রম করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান...
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দরকার সামাজিক দূরত্ব বজায় রাখা। সেটা নিশ্চিত করতে হাটবাজারও এখন বন্ধ। এ অবস্থায় মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে নাটোরের সিংড়া পৌরসভা কর্তৃপক্ষ চালু করেছে ‘হোম সার্ভিস’। হটলাইনে ফোন করে লোকজন প্রয়োজনীয় জিনিসের কথা জানাচ্ছেন। তা কিনে গাড়িতে করে সংশ্লিষ্ট ব্যক্তির দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন পৌরসভার স্বেচ্ছাসেবকেরা। সংকটের এই সময়ে ব্যতিক্রমী এ উদ্যোগ গৃহবন্দী...
জ্বর–শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তির দাফনে বাধা দেওয়ার অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে শোকজ করা হয়েছে। ময়দানহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেজবাউল হোসেনের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে না।তাঁকে তিন দিনের মধ্যে এর জবাব দিতে হবে।বগুড়া জেলা আওয়ামী লীগের নির্দেশে গতকাল সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ মেজবাউল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয়।...
দিন যতই গড়াচ্ছে, করোনাভাইরাসের ভয়াবহতা এবং মানুষের মধ্যে আতঙ্কও তত বাড়ছে। করোনাভাইরাস নির্ণয়, প্রতিরোধ ও প্রতিকারের চিন্তাও একই সঙ্গে করতে হচ্ছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সংক্রামক এই ভাইরাস সমগোত্রীয় অন্যান্য ভাইরাসের তুলনায় অনেক বেশি ছোঁয়াচে এবং শক্তিশালী। তাদের মতে, যেহেতু এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি, তাই প্রতিরোধই আপাতত একমাত্র সমাধান। যেহেতু ‘সামাজিক...
করোনা সংকটে এগিয়ে এসেছে বিশ্বের অন্যতম ক্রিকেট স্টেডিয়াম লর্ডস ও মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও অভিজাত ক্রিকেট স্টেডিয়াম বলা হয়ে থাকে ইংল্যান্ডের লর্ডসকে। ১৮১৪ সালে প্রতিষ্ঠিত লন্ডনের এই স্টেডিয়ামকে ক্রিকেটের তীর্থস্থান হিসেবেও পরিচিত। করোনা সংকটের সময়ে ক্রিকেট তীর্থ পরিণত হতে পারে হাসপাতালে। সে ব্যাপারে লর্ডস স্টেডিয়ামের প্রশাসক যোগাযোগ শুরু করেছে স্থানীয় প্রশাসনের সঙ্গে।...
গাজীপুর মহানগরের পানিশাইল এলাকার একটি বাড়িতে একই ঘরে তিনজনের লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। মহানগরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান সকাল পৌনে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, তাঁরা বিষয়টি নিশ্চিত হয়েছেন। খবর পেয়ে তিনি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে স্থাপিত আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া তিন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হননি। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইসিডিআর) নমুনা পরীক্ষার পর এই প্রতিবেদন দিয়েছে। জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাটে...