জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে স্থাপিত আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া তিন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হননি। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইসিডিআর) নমুনা পরীক্ষার পর এই প্রতিবেদন দিয়েছে। জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাটে... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1647923/%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%87%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4
৪০ বছরে পা দিয়েই অবসরে যাবেন মোহাম্মদ হাফিজ সমালোচকদের শান্ত করার উপায় খুঁজে পেলেন 'দ্য প্রফেসর।' ৩৯ বছর বয়সেও কেন খেলে যাচ্ছেন, কেন তরুণ ক্রিকেটারদের জায়গা করে দিচ্ছেন না-এমন প্রশ্ন নিয়মিত শুনতে হয় মোহাম্মদ হাফিজকে। প্রশ্নবাণে জর্জরিত হাফিজ অবশ্য ওতে কখনো ভ্রুক্ষেপ করেননি। করোনা সংকটের সময়ে কিছুদিন বাড়তি সময় মিলেছে। আর এ সময়েই ভেবেচিন্তে অবসরের সিদ্ধান্তের সময় নিয়েছেন। অবসর অবশ্য মাঠ থেকেই...
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে সাধারণ ছুটি চলছে। সাধারণ ছুটির সময় রাস্তাঘাট এখন পুরোই ফাঁকা। করোনা সংক্রমণ এড়াতে সবাই যাঁর যাঁর ঘরে অবস্থান করছেন। এমন অবস্থায় কাজ করতে না পারায় বিপাকে পড়েছেন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ। আমার কথাই ধরা যাক। আমি একজন নবীন আইনজীবী। ঢাকায় আমি ভাড়া বাড়িতে থাকি। এটা বলতে কোনো লজ্জা নেই। এটাই বরং কঠিন বাস্তবতা। করোনাভাইরাসের...
দিনাজপুরের বিরামপুরে আজ মঙ্গলবার ভোররাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. ফেরদৌস ফাহিম (৩৮) নামে একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, ওই যুবক এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। ঘটনার সময় আহত হয়েছেন পুলিশের তিনজন। নিহত ফেরদৌস ফাহিম বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের আওলাকুড়ি গ্রামের বাসিন্দা। পুলিশের আহত তিনজন হলেন বিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাজাহান আলী ও নিরঞ্জন রায় এবং কনস্টেবল...
‘আমি ঘুমানোর চেষ্টা করছি। কিন্তু পারছি না। করোনায় আক্রান্ত হয়ে আজ সকালে আমার বাবা মারা গেলেন। সবকিছু খালি খালি লাগছে।’ এভাবেই মেয়ে লরা মেরিল ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন বাবা অ্যালান মেরিলের মৃত্যুসংবাদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। জনপ্রিয় গান ‘আই লাভ রক অ্যান্ড রোল’–এর গীতিকার অ্যালান মেরিল। ছিলেন গায়ক, গীতিকার, গিটারিস্ট,...
আজ ঘরে বসে টিভিতে যে খেলা দেখা যাবে: ক্রিকেট সনি সিক্স রুদ্ধশ্বাস ম্যাচ:...
শুধু খেলাই নয়, করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ। শিশুরাও ঘরে বন্দী। এমন সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড ভাবছেন সেই সব সুবিধাবঞ্চিত শিশুদের কথা, যারা স্কুলে পড়াশোনা করতে যাওয়ার বিনিময়ে দুপুরের খাবার পেত। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় খাবারও বন্ধ। কী হবে সেই সব শিশুদের? এগিয়ে এসেছেন ইংলিশ ফরোয়ার্ড রাশফোর্ড। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড ফেয়ারশেয়ার দাতব্য...
করোনাভাইরাস প্রতিরোধে জনপ্রিয় ‘বুকটা ফাইট্যা যায়’ গানটি নতুন করে গেয়েছেন শিল্পী মমতাজ। শুধু গানের কথাগুলো বদলে দেওয়া হয়েছে করোনাভাইরাস–প্রতিরোধী নির্দেশনা। শিল্পীর বহুলপ্রচারিত ও জনপ্রিয় গানটিকে কাজে লাগিয়ে করোনা প্রতিরোধে সচেতনতা তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ গানে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়া, নিশ্বাস-প্রশ্বাস ও...
সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে নতুন করোনাভাইরাস। আক্রান্তের তালিকায় কোন দেশ নেই, তা খুঁজতে এখন রীতিমতো গলদঘর্ম হতে হবে। মহামারি ঠেকাতে নানা উদ্যোগ চলছে। একই সঙ্গে চলছে মহামারি-পরবর্তী বিশ্বের রূপটি কেমন হবে, তা নিয়ে নানা আলোচনা। এ নিয়ে নানা বিতর্ক হতে পারে, তবে একটা বিষয় নিশ্চিত, ভালো বা মন্দ যেমনই হোক, এই সংকট অভাবনীয়ভাবে বদলে দেবে সামাজিক বিন্যাস। মার্কিন পত্রিকা ‘পলিটিকো’...
কোয়ারেন্টিন শেষে মোটা হয়ে ফিরবেন বলে মনে করেন পেপ গার্দিওলা। কোয়ারেন্টিন পর্ব শেষ হওয়ার পরে শরীরের অবস্থা কি না জানি হয়! প্রায় সবারই তো শরীর বেঢপ হওয়া নিয়ে শঙ্কা। বিশ্ব খ্যাত ফুটবল কোচ হলেও পেপ গার্দিওলারও এই শঙ্কা আছে। করোনা আতঙ্কে থমকে গেছে ফুটবল বিশ্ব। মে মাসের আগে প্রিমিয়ার লিগ শুরু হবে না বলেই মনে করছেন অনেকে। ম্যানচেস্টার সিটি ক্লাবের অনুশীলনও বন্ধ। তাই অপ্রত্যাশিত অবসর কাটাচ্ছেন...
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য সরকারনির্ধারিত হাসপাতালের একটি ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল। পাঁচ দিন আগে থেকে করোনাভাইরাসের লক্ষণ নিয়ে আসা ব্যক্তিদের চিকিৎসা দেওয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। তবে করোনাভাইরাসে আক্রান্তদের ভর্তির জন্য যে আইসোলেশন ইউনিট থাকা দরকার, তা হাসপাতালটিতে নেই। নেই কোনো নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। হাসপাতালটিতে ১৯ জন চিকিৎসকের মধ্যে সাতজন চিকিৎসক এখনো...
ট্র্যাকিং বিষয়টার সঙ্গে প্রথম পরিচয় লামা ভ্রমণ করতে গিয়ে। সেও প্রায় চার বছর আগে। আর এবার জীবনের দ্বিতীয় ট্র্যাকিং করলাম তিনাপ সাইতার যাওয়ার পথে। সব মিলিয়ে তিন দিনে প্রায় ৫০ কিলোমিটার হাঁটতে হয়েছে। কিছুদিন আগে ‘কোথায় ভ্রমণ করা যায়?’ এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রথম শুনতে পাই এই ঝরনার কথা। আঞ্চলিক ভাষায় ‘সাইতার’ অর্থ ঝরনা। বলছিলাম ২০১৮ সালের জুনের কথা। পরিকল্পনা ছিল...
কুষ্টিয়ায় আজ সোমবার সকালে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে কুষ্টিয়া সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম সকাল সাড়ে নয়টায় প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি তিন দিন ধরে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, তিনি...
টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসাসেবা দিচ্ছে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। চার দিন ধরে এই সেবা দিচ্ছে ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি এই হাসপাতাল। ২৬ মার্চ থেকে টেলিমেডিসিন ব্যবস্থার মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টা এই সেবা নিতে পারবেন যেকোনো মানুষ। গতকাল রোববার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শহীদ মো. সাদিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে ঢাকাসহ দেশের...
অভিনেত্রী শাহনাজ খুশি ও নাট্যকার বৃন্দাবন দাসের ছিমছাম সংসার। কিন্তু করোনাভাইরাসের কারণে এখন ভালো নেই তাঁরা। যদিও পরিবারের কেউ করোনা–আক্রান্ত নন, কিন্তু ভবিষ্যতের ভাবনায় চিন্তিত এই শিল্পী পরিবার। একদিকে শুটিং বন্ধ, তাই আয়ও বন্ধ। ১৫ দিন ধরে পুরো পরিবার নিজেদের বাসায় আছে। এর মধ্যে মাত্র এক দিন শাহনাজ খুশি বাইরে নেমেছিলেন ওষুধ ও সবজি কিনতে। বৃন্দাবন দাস কোথাও বের হচ্ছেন না। দুই ছেলে পড়েন...
তিন মাস ধরে বেতন পাচ্ছেন না ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ভেতরে অবস্থিত একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা। বকেয়া বেতন পরিশোধের দাবিতে গতকাল রোববার তাঁরা বিক্ষোভ করেছেন। এদিকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) জানিয়েছে, ‘এ ওয়ান’ নামের ওই কারখানার মালিক কয়েকজন ইতালীয়। মালিকদের মধ্যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শ্রমিকেরা বলছেন, গত...
‘আমি হব সকালবেলার পাখিসবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি’ ছেলেবেলায় কে না পড়েছি বিদ্রোহী কবি কাজী নজরুলের এই অসাধারণ কবিতাটি। সকালবেলার পাখি বলতে জাতীয় কবি এক নতুন ভোরের কথা বলেছেন, নতুন সভ্যতার কথা বলেছেন। ছোটবেলায় ভাবতাম, বাহ্, পাখি হয়ে গাছের ডালে ডালে বসে মিষ্টি সুরে ডাকব আর মা চমকে যাবে! ইশ, কী মজা হবে! হয়তো সেই মিষ্টি পাখি হতে পারিনি, কিন্তু এটুকু উপলব্ধি করার বোধ হয়েছে, কেন কবি...
এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গেছে। করোনাভাইরাসের জন্য এ বছর আর আইপিএল হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিজেরা এখনো ঘোষণা দিচ্ছে না সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়। সরকার ও ক্রীড়া মন্ত্রণালয় ভিসার ব্যাপারে নতুন সিদ্ধান্ত জানালেই আনুষ্ঠানিক ঘোষণা চলে আসবে। আর সেটা না হলেও ১৫ এপ্রিল দেশব্যাপী চলা ‘লকডাউন’ থামলেই আইপিএল...
মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী পর্যটন খাতের সাড়ে সাত কোটি কর্মী চাকরি খোয়ানোর ঝুঁকিতে আছে। এ ছাড়া ২০২০ সালে বিশ্ব অর্থনীতি হারাতে পারে পর্যটন খাতের ২ দশমিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক পর্যটনবিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের (ডব্লিউটিটিসি) এক সাম্প্রতিক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি বিগত বছরগুলোর হিসাব তুলে ধরে বলছে, বিশ্ব জিডিপির ১০ দশমিক ৪...
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন জারির জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন সপ্তাহের এই লকডাউন অনেক কঠোর পদক্ষেপ নেওয়ার কথা স্বীকার করে মোদি বলেন, ‘আমি জানি, এই লকডাউনে কোটি কোটি দরিদ্র মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ জন্য আমি দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী।’ ২৪ মার্চ থেকে ভারতজুড়ে ২১ দিনের লকডাউন জারি করে মোদির সরকার। চার ঘণ্টারও কম সময়ের নোটিশ...