তানহা তাবাসসুমের বয়স দেড় বছর। দুই দিন ধরে তার গায়ে জ্বর। এ নিয়ে খুবই উদ্বিগ্ন তার বাবা আরাফাত রহমান ও মা আছমা খাতুন। এই দম্পতি থাকেন যাত্রাবাড়ী এলাকায়। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি সিদ্ধান্তে ঘরেই থাকছেন তাঁরা।চার দিন ধরে ঢাকাসহ সারা দেশের মানুষ করোনাভাইরাস সংক্রমণ রোধ করার জন্য ঘরে অবস্থান করছে। এই সময় কেউ যদি জ্বর, সর্দি কিংবা কাশিতে আক্রান্ত হয়, তখন পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়ছেন। ভয়... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1647725/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81-%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%95%E0%A7%80-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8
সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে নতুন করোনাভাইরাস। আক্রান্তের তালিকায় কোন দেশ নেই, তা খুঁজতে এখন রীতিমতো গলদঘর্ম হতে হবে। মহামারি ঠেকাতে নানা উদ্যোগ চলছে। একই সঙ্গে চলছে মহামারি-পরবর্তী বিশ্বের রূপটি কেমন হবে, তা নিয়ে নানা আলোচনা। এ নিয়ে নানা বিতর্ক হতে পারে, তবে একটা বিষয় নিশ্চিত, ভালো বা মন্দ—যেমনই হোক, এই সংকট অভাবনীয়ভাবে বদলে দেবে সামাজিক বিন্যাস। মার্কিন পত্রিকা পলিটিকো গত সপ্তাহে...
খাবার নিয়ে যে জিনিসটি বলে রাখা দরকার প্রথমেই, সেটা হলো, যে অঞ্চলে যে খাদ্য উপকরণ উৎপন্ন হয় সেটাই আপনার জন্য সঠিক খাবার। এটাও বলা হয়ে থাকে, যেসব খাবারের স্থানীয় নাম নেই, সেসব খাবার খাওয়া উচিত নয়। মোট কথা, স্থানীয়ভাবে উৎপন্ন খাবার খেতে হবে, সেটা সহজলভ্য তো বটেই, আমাদের শরীরের উপযোগীও। কাজেই অনেক দামি খাবার কিনে খেয়ে শরীর সুস্থ রাখতে চাওয়ার কোনো মানে নেই। চলছে বসন্তকাল, চলছে করোনাভাইরাসের তাণ্ডব।...
আজ ঘরে বসে টিভিতে যে খেলা দেখে সময় কাটাতে পারেন: ক্রিকেট সনি সিক্স রুদ্ধশ্বাস ম্যাচ: অস্ট্রেলিয়া–ভারত সকাল ৯–৩০ মি. দ্য গোল্ডেন জেনারেশন বেলা ১১টা গ্রেট সেঞ্চুরিস: বেন স্টোকস দুপুর ১২–৩০ মি., বিকেল ৫টা গ্রেট সেঞ্চুরিস: স্টিভ স্মিথ রাত ১১–৩০ মি. উয়েফা চ্যাম্পিয়নস লিগ সনি টেন ১...
‘আজ পেহলি বার মোহাব্বাত কি হ্যায়, আখরি বার মোহাব্বাত কি হ্যায়...’ বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘কামিনে’ (২০০৯) ছবিতে শহীদ কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়াকে এই গানে নাচতে নাচতে প্রেম করতে দেখেছেন। ভেবেছেন, শুটিংয়ে প্রেম করেছেন তাঁরা। না, যে প্রেমটা আপনি চিত্রনাট্যে লেখা ভাবছেন, অ্যাকশন আর কাটের মাঝের অভিনয় ভাবছেন, সেটা আদতে অভিনয় নয়, সত্যি। সে সময় সত্যিই প্রেম করছিলেন এই জুটি।...
সারা বিশ্বেই তাণ্ডব চালাচ্ছে নতুন করোনাভাইরাস। বাংলাদেশেও এসে গেছে। পরিবর্তন আসছে আমাদের জীবনাচরণে। সরকারের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন করোনাভাইরাস নিয়েই বেশ কিছু ছবি এঁকেছে মেহেরপুরের তাসনিম আলম রামিসা। তার বয়স ১৫ বছর। সে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। মেহেরপুরের জিনিয়াস ল্যাব স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে সে। নতুন করোনাভাইরাস নিয়ে বেশ কিছু ছবি...
২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিস্ময় জাগিয়েছিলেন মুজীব-উর-রহমান। নামের পাশে লেখা লেগ স্পিনার। কিন্তু বল উইকেটে পড়ার পর বিশাল বিশাল সব বাঁক নিয়ে ডানহাতি ব্যাটসম্যানের ভেতরের ঢোকার চেষ্টা করছে। লেগ স্পিনার ট্যাগটা খসে পড়তে বেশি দিন লাগেনি। মাঝে কিছুদিন রহস্য স্পিনার শব্দটাও ব্যবহার করা হয়েছে।তাঁর স্বদেশি রশিদ খানের গল্পটা আবার অমন নয়। তাঁর নামের পাশে থাকা লেগ স্পিনার ট্যাগটা খসেনি। এখন লেগ স্পিনই...
বিশ্বে এখন ভয়াবহ এক আতঙ্কের নাম কোভিড-১৯। এ পর্যন্ত প্রায় ২৭ হাজারের বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে ভয়ংকর করোনা। ইতিমধ্যে বাংলাদেশেও ভাইরাসটি তার আগ্রাসী থাবা বসিয়েছে বিধায় আমরাও ঘরবন্দী অবস্থায় গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছি। চীন, ইতালি, ফ্রান্স, স্পেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরানসহ বিভিন্ন দেশ করোনা মোকাবিলায় ব্যর্থ হয়ে চরম বিপদে হাবুডুবু খাচ্ছে। শহর, এমনকি পুরো দেশ পর্যন্ত...
অবশেষে শেষ হচ্ছে মহেন্দ্র সিং ধোনি অধ্যায়? সেই বিশ্বকাপের পর থেকেই ব্যাপারটা চর্বিত চর্বণে রূপ নিয়েছে। সবাই যেন মাথা কুটে একটি প্রশ্নেরই উত্তর খুঁজছেন, কবে অবসর নেবেন ধোনি? এ প্রসঙ্গে ধোনিও কিছু বলেন না, ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) ইনিয়ে-বিনিয়ে এড়িয়ে যেত এ প্রসঙ্গ। তবে অবশেষে নাকি কৌতূহল মিটছে সবার। কারণ, ধোনিই নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অবসরের। ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস কিডা এমনটাই...
ইরানের ছোট্ট একটি গ্রাম। চাষি মাশত হাসানের ছেলেপুলে নেই। মনটা ভারী থাকে তাই। গ্রামের ছোট রাস্তার মুখে আজ লোকসমাগম। হাসানের মুখেও আনন্দের খেল। সবাই ছুটে আসে হাসানের কাছে। সে যে আজ নতুন করে ঢুকেছে গ্রামে। মলিন মুখে হাসির ছলক। কারণ, সঙ্গে আছে তারই সন্তান। হাসান যাকে নিয়ে ঘরে ফেরে, সে একটি গাভি। নিঃসন্তান হাসানের গাভটিই এখন সব, ছেলে কিংবা মেয়ে। হাসান ঘরে ঘুমায় না, ঘুমায় গাভিটির সঙ্গে গোয়ালঘরে।...
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের বিপরীতে আউটার সার্কুলার রোডে সবুজে ঘেরা কয়েক একর জায়গাজুড়ে রেলওয়ে জেনারেল হাসপাতাল। গতকাল শনিবার সেখানে গিয়ে দেখা যায়, হাসপাতাল ভবন, ড্রেনেজ লাইন সংস্কার ও রং করার কাজ চলছে। নিচতলা ও দোতলায় কাজ করছেন ২০-২৫ জন শ্রমিক। সংস্কারকাজের ঠিকাদার মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ছয় দিন আগে কাজ শুরু করেছেন তাঁরা। আরও তিন-চার দিনের মধ্যে সংস্কারকাজ শেষ হবে বলে আশা করছেন।...
জয়পুরহাটে এক যুবকের করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। তাই তাঁকেসহ পরিবারের চারজনকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। ওই পরিবারের সংস্পর্শে আসা ১১ জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা আজ রোববার সকালে প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, এক পরিবারের চারজন এখন গোপীনাথপুর হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের আইসোলেশন ইউনিটে আছেন। ওই যুবেকের বাড়ি জেলার কালাই উপজেলায়।...
করোনাভাইরাসে এক মার্কিন শিশু মারা গেছে। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের কর্মকর্তারা শনিবার এই তথ্য জানান।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো শিশুর মারা যাওয়ার বিষয়টি একেবারেই বিরল। ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিজকার এক সংবাদ সম্মেলনে জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছে, তাদের মধ্যে এক শিশুও...
হাতে প্রচুর কাজ। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ডাকে সাড়া দিতে হবে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে আনতে হবে। দম ফেলার ফুসরত নেই ইসরায়েলের আব্রাহাম মিন্টজ ও জোহর আবু জামার। এই মাত্র শ্বাসকষ্টে ভুগতে থাকা ৪১ বছর বয়সী এক নারীকে অ্যাম্বুলেন্সে করে বিয়ার শেভার শহর থেকে এনেছেন তাঁরা। এর আগে ৭৭ বছর বয়সী আরেক ব্যক্তিকে আনতে গিয়েছিল তাঁরা। সামনে আরও কাজ বাকি। সন্ধ্যা ঘনিয়ে আসছে। ঘড়ির কাঁটা ছয়টা ছুঁইছুঁই...
প্রায় দুই সপ্তাহ হলো পরিবারসহ খুলনায় দাদাবাড়িতে অবস্থান করছেন নায়িকা পপি। যাওয়ার পরই শহরের বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুরদের করোনাভাইরাস বিষয়ে সচেতন করেন। পাশাপাশি কিছু নিরাপত্তাসামগ্রীও বিতরণ করেন তিনি। ২৫ মার্চ থেকে যোগাযোগব্যবস্থা বন্ধ থাকায় তাঁর ঢাকায় ফেরা অনিশ্চিত। এসব নিয়ে তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে। খুলনায় গেছেন কবে? একা, নাকি পরিবারের কেউ আছে? ১৩ মার্চ মা-বাবা,...
করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে উঠতে চার মাসের বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুভেন্টাসের সকল খেলোয়াড় ও কোচ। এক বিবৃতিতে বিষয়টা জানিয়েছেন ক্লাবটি পৃথিবীর আজ ঘোর দুঃসময়। করোনাভাইরাসের আক্রমণে মানুষজন আজ কর্মহীন, প্রাণভয়ে গৃহে অলস সময় কাটাচ্ছেন সবাই। ফুটবলাররাও এর ব্যতিক্রম নন। কিন্তু শীর্ষ পর্যায়ের ফুটবলাররা যে বেতন পান সাধারণত, তাতে বেশ কয়েক মাস ঘরে শুয়ে-বসে কাটালেও সমস্যা হওয়ার কথা না। এমনটা...
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নেওয়ার পথে এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে তিনি মারা যান।হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন আজ রোববার সকালে ওই নারীর মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, ওই নারীর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল। কয়েক দিন আগে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরিশাল সদর হাসপতালে চার দিন চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে গত...
করোনাভাইরাসের এ সময়টা খেলাহীন। পৃথিবীর প্রতিটি দেশে সব ধরনের খেলা বন্ধ। থমকে গেছে সব ধরনের যোগাযোগও। ক্রীড়া সাংবাদিকতা এখন কার্যত ঘরবন্দী। খেলার সাংবাদিকতার জন্য এ এক কঠিন সময়। এখন কী করবেন ক্রীড়া সাংবাদিকেরা? সেদিন অফিসে বসে ‘ছোট পর্দায় আজ’ কপিটা দেখে খুব হাসি পেল। যে সহকর্মী এটি তৈরি করেছেন, তাঁরও নিশ্চয়ই অদ্ভুত লেগেছে। এই তো সপ্তাহ দুই-এক আগেও ‘ছোট পর্দায় আজ’...
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন অবশেষে সম্পন্ন হয়েছে। এলাকাবাসীর বাধা উপেক্ষা করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে গতকাল শনিবার রাত আটটার দিকে তাঁর দাফন হয়। তাঁকে এলাকার সরকারি খাস জায়গায় পীরের মাজারের পাশে দাফন করা হয়। ইউএনও আলমগীর কবির বলেন, লোকালয় থেকে বেশ দূরে পীরের মাজারের পাশে ওই ব্যক্তিকে...