করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকটা দিন বেশ কঠিন সময় কেটেছে পাওলো দিবালার। এখন তিনি অনেকটাই সুস্থ শ্বাসপ্রশ্বাসে সমস্যা, মনে হতো এখনই মারা যাবেন! এর সঙ্গে ছিল তীব্র গা-ব্যথা। করোনাভাইরাসের আক্রমণে কয়েকটা দিন বেশ কঠিন সময়ই কেটেছে পাওলো দিবালার। তবে কঠিন দিন পার করে এখন অনেকটাই ভালো হয়ে উঠেছেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড। জুভেন্টাসের ওয়েবসাইটে এক ভিডিও বার্তায় বিশ্বজোড়া ভক্তকূলকে... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1647395/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AA%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE
ভারতে কোভিড–১৯–এর তাণ্ডব ক্রমশ বেড়েই চলেছে। করোনার এই দাপটে সাধারণ মানুষের পাশাপাশি বলিউড তারকারাও রীতিমতো চিন্তিত ও আতঙ্কিত। তাই সব তারকাই এখন নিজেদের বাড়িতে কোয়ারেন্টিনে। নিজেরা তো লকডাউন মানছেনই, ভক্তদেরও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ঘর থেকে বের হতে নিষেধ করছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা ২১ দিনের লকডাউনে বলিউড তারকারা সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। অবশ্য...
করোনাভাইরাসের কারণে বাকি সবার মতো গৃহবন্দী পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও। ঘরে বসে থেকে স্ত্রীর কথা শুনতে শুনতে বিরক্ত এই তারকা বাইরে বের হওয়া মানা। বের হলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতায় চলে আসতে হবে। সব রকমের মানবসংস্পর্শ এড়িয়ে চলতে হবে। তবেই হার মানবে করোনাভাইরাসের মতো প্রাণঘাতী মহামারি। মোহাম্মদ হাফিজও তাই উপায় না পেয়ে ঘরে বসে আছেন। সারা বিশ্বে কোথাও খেলা হচ্ছে না। এমনকি...
সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে নতুন করোনাভাইরাস। আক্রান্তের তালিকায় কোন দেশ নেই, তা খুঁজতে এখন রীতিমতো গলদঘর্ম হতে হবে। মহামারি ঠেকাতে নানা উদ্যোগ চলছে। একই সঙ্গে চলছে মহামারি–পরবর্তী বিশ্বের রূপটি কেমন হবে, তা নিয়ে নানা আলোচনা। এ নিয়ে নানা বিতর্ক হতে পারে, তবে একটা বিষয় নিশ্চিত, ভালো বা মন্দ—যেমনই হোক, এই সংকট অভাবনীয়ভাবে বদলে দেবে সামাজিক বিন্যাস। এই করোনাভাইরাস অনেক আমেরিকানকে...
নিঃসঙ্গ থাকার বার্তা এসেছে পৃথিবীর কাছ থেকে। মানুষের কাছে একা থাকা, দূরে থাকার এই বার্তা পৌঁছে দিচ্ছেন সবাই। থাকছেন দূরে দূরে। দূর থেকেই প্রিয়জন ও পৃথিবীবাসীর মঙ্গল কামনা করছেন শিল্পীরা। নিজেদের ভঙ্গিতে এ কাজ করছেন বাংলাদেশের তারকা শিল্পীরাও। পৃথিবী ও দেশের বিভিন্ন জায়গা থেকে দল বেঁধে একটি গান গেয়ে মানুষের কাছে সেই মঙ্গলবার্তা পৌঁছে দিচ্ছেন তাঁরা। দূরে দূরে থাকলেও তাঁরা বিশ্বাস করেন, শিগগির...
শুধু স্বাস্থ্য নয়, জীবনের সব দিক থেকেই করোনা ভয়ংকর হয়ে উঠছে। বিশ্বের অধিকাংশ বিত্তশালী দেশের অর্থনীতিকে স্থবির কর দেওয়া এই ভাইরাসের প্রভাবে চাকরি হারাচ্ছেন বহু মানুষ। খেলার জগতে পড়েছে এর আঁচড়। অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন তার ৭০ ভাগ কর্মী ছাঁটাই করেছে। বার্সেলোনা খেলোয়াড়দের বেতন কমানোর ব্যাপারে রাজি কমাতে না পেরে আইনি পথে হাঁটছে। এবার বেতন কমানোর পাশাপাশি লোক ছাঁটাই করল অ্যাটলেটিকো মাদ্রিদ।...
কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধের ঘটনায় তিনজন ইয়াবা পাচারকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে তাদের নাম জানাতে পারেনি বিজিবি। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের লেদার ছুরিখাল নাফ নদী এলাকা বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। বিজিবির দাবি, নিহত তিন...
প্রশাসনের একজন সহকারী কমিশনার বয়স্ক দুই ব্যক্তিকে কান ধরে ওঠবস করাচ্ছেন। পেছনে দুই পুলিশ সদস্য ও আরও একাধিক ব্যক্তি। তিনি নিজেই আবার ওই ঘটনার ছবি তুলছেন। এমন এক ছবি গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে আলোড়ন তোলে। প্রশাসনের দায়িত্বশীল সূত্র বলেছে, এমন কাণ্ড ঘটানোর বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি ওই কর্মকর্তা। যশোরের মনিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে এ ঘটনা ঘটে। যে সহকারী কমিশনার...
করোনাভাইরাস মহামারির এ সময়ে মানুষ সঠিক তথ্য পেতে চায়। কারণ এখন বিভিন্ন মিডিয়ায় নানা তথ্য। কোনটা ঠিক, কোনটা ভুল বোঝা কঠিন। এ সময়ে বরাবরের মতো মানুষের আস্থার জায়গা ছাপা পত্রিকা। কিন্তু ছাপা পত্রিকাও শিকার হচ্ছে গুজব আর ‘তথ্য-সংক্রমণের’। বিশেষজ্ঞরা বলছেন, পত্রিকার মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর কোনা ঘটনা নেই। বৈজ্ঞানিকভাবে এর কোনো ভিত্তি নেই। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে...
অদ্ভুত অবরুদ্ধ এই সময়ের কিছু ভালো দিকও খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার একে একে থেমে গেছে সব। বন্ধ হয়ে গেছে সব খেলা। মাঠ ছেড়ে খেলোয়াড়েরা এখন যে যাঁর বাড়িতে। উপায়ও তো আর নেই। করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজে বাঁচতে, অন্যকে বাঁচাতে এটাই তো সবচেয়ে ভালো উপায়। অদ্ভুত অবরুদ্ধ এই সময়ের কিছু ভালো দিকও খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। শিষ্যদের এই...
চলমান ভাইরাস যুদ্ধের মধ্যেই ঢাকার খিলগাঁওয়ে স্থানীয় বাসিন্দারা সরকারের কাছে বিস্ময়কর এক দাবি তুলেছেন। করোনাভাইরাসে মৃতদের স্থানীয় কবরস্থানে দাফন করতে দিতে চান না তাঁরা। আপত্তির ধরন ছিল বেশ জোরালো ও সংগঠিত। ওই দাবিতে স্থানীয় বাসিন্দারা সেখানে ব্যানারও টাঙিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হতবিহ্বল হয়ে সেই ব্যানারের ছবি দেখেছেন দেশ-বিদেশের কোটি কোটি মানুষ। স্পষ্টই দেখা যাচ্ছে ‘সমাজ’ জীবিতদের...
৩৬ বছর আগের কথা। তখন আজকের ‘বলিউডের বাদশাহ’ শাহরুখ খান ১৮ বছরের তরুণ। প্রেমে পড়লেন গৌরী ছাব্বারের। অবশ্য এই ঘটনার ৭ বছর পর, অর্থাৎ ১৯৯১ সাল থেকেই তিনি গৌরী খান, শাহরুখ খানের স্ত্রী।শাহরুখের মুখেই শোনা যাক তাঁর প্রেমকাহিনির একাংশ। ‘১৯৮৪ সালে ঘটনা ঘটল। তুমুল প্রেমে পড়লাম গৌরী নামের এক মেয়ের। ওর বাড়ি ছিল পঞ্চশিলে আর আমার হুজ খাসে। আর সেই সময় অন্য যেকোনো তরুণ যা করত, আমিও বোকার...
টাঙ্গাইল শহরের বাইপাসে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে ৫ জন নিহত হয়েছেন। আহত ১১ জন। আজ শনিবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মো. কামাল হোসেন জানান, আজ সকালে টাঙ্গাইল শহর বাইপাসে দুর্ঘটনা ঘটেছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকটি সকাল ছয়টার দিকে শহর বাইপাসের কান্দিলা...
করোনাভাইরাসের থাবায় স্তব্ধ ক্রীড়াঙ্গন। খেলাধুলা বন্ধ তো বটেই, ভাইরাস সংক্রমণের ভয়ে বাসা থেকে বের হতে কঠোরভাবে নিষেধ করেছে সরকার। এমন অবস্থায় বাসায় বসে বসে খেলা বিষয়ক সিনেমা, সিরিজ কিংবা ডকুমেন্টারি দেখলে কেমন হয়? সরকারি ছুটি শুরু হয়েছে। বাসা থেকে বের হওয়ায় যেন অলিখিত ১৪৪ ধারা জারি করেছে সরকার। সবকিছুই শুধু একটা কারণে। করোনাভাইরাস! প্রাণঘাতী এ ভাইরাসের কারণে বিশ্ব থমকে গেছে যেন। বাংলাদেশও...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ক্রিকেট সনি সিক্স রুদ্ধশ্বাস ম্যাচ: ইংল্যান্ড–ভারত সকাল ৯–৩০ মি., বেলা ৩টা গ্রেট সেঞ্চুরিস: পূজারা দুপুর ১২–৩০ মি. রুদ্ধশ্বাস ম্যাচ: অস্ট্রেলিয়া–ভারত রাত ৮–৩০ মি. গ্রেট সেঞ্চুরিস: কুশল পেরেরা রাত ১১–৩০ মি. উয়েফা চ্যাম্পিয়নস লিগ সনি টেন ১...
সারা বিশ্বে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে নতুন করোনাভাইরাস। লকডাউন, সামাজিক দূরত্ব সৃষ্টি প্রভৃতি নানা উপায়ে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানো ঠেকানোর চেষ্টা চলছে। তারপরও বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন ত্রিশঙ্কু পরিস্থিতিতে সবার মনে একটি প্রশ্ন উঠছে, এই মহামারির শেষ কীভাবে? বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো মহামারির কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। সংক্রামক রোগ মহামারি আকারে দেখা দিলে তা অত্যন্ত ভয়ংকর রূপ...
কী সেই স্বর্ণ শীর্ষবিন্দু, যেটা মেসির সোনালি ক্যারিয়ারে নেই? এটা এখন আর না বললেও চলে, মেসির ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা যে বিশ্বকাপ না-জেতা, সেটা সবারই জানা। তবু বারবার চলে আসে সেই প্রসঙ্গ। অনিন্দ্যসুন্দর জন্মদিনের কেকের ওপর চেরি ফলটা না থাকলে কেমন হয়! সৌন্দর্যটা যেন অসম্পূর্ণ রয়ে যায়। লিওনেল মেসির সোনায় মোড়ানো ক্যারিয়ারটাও ঠিক যেন সে রকম—চেরি ফলবিহীন জন্মদিনের দুর্দান্ত সুন্দর কেক!...
সীমান্তে বন্দুক উঁচিয়ে এখনো কি দাঁড়িয়ে আছে সীমান্তরক্ষীরা? বহাল তবিয়তেই আছে কাঁটাতার? পৃথিবীর বুক দাগ টেনে ভাগ করে নেওয়া মানুষ কী করছে এখন? প্রথম দুই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবেই ‘হ্যাঁ’। তবে শেষ প্রশ্নই এখন মুখ্য, যার উত্তর খুঁজতে খুব একটা না ভাবলেও চলে। বিশ্বের বিস্তীর্ণ অঞ্চল এই মুহূর্তে স্থবির হয়ে পড়েছে। এই সময়ে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দের তালিকায় ঢুকে পড়েছে ‘লকডাউন’...
জার্মানিতে অন্যান্য দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর তুলনায় মৃত্যুর হার কম। নানা পরিসংখ্যান দেখিয়ে জার্মানির জীবাণুবিজ্ঞানীরা এ তথ্য তুলে ধরছেন। এ নিয়ে বিশ্বের অনেকেরই বেশ কৌতূহল। জার্মানির চিকিৎসাসেবার ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা বলে মনে করা হয়। জার্মানির প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য বিমা থাকা অত্যাবশ্যক। প্রত্যেক চাকরিজীবী নাগরিকের মাসিক বেতন থেকে স্বাস্থ্য বিমার অর্থ বিমা...
লকডাউন রিচার্ড হেন্ডরিক অনুবাদ: আনিসুল হক হ্যাঁ। আছে ভয়।হ্যাঁ। আছে বিচ্ছিন্ন করে রাখা।হ্যাঁ। আছে আতঙ্কের কেনাকাটা।হ্যাঁ। আছে অসুস্থতা।হ্যাঁ। এমনকি আছে মৃত্যু।কিন্তু তারা বলছে, উহানে অনেক বছরের গোলমালের পর আবারও শোনা যাচ্ছে পাখির কূজন।তারা বলছে, কয়েক সপ্তাহের নীরবতার পর আকাশে আর ধোঁয়া দেখা যাচ্ছে না;তার বদলে আকাশ এখন নীল, সাদা, পরিষ্কার।তারা বলছে, অ্যাসিসির রাস্তায় মানুষ গান...