জার্মানিতে অন্যান্য দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর তুলনায় মৃত্যুর হার কম। নানা পরিসংখ্যান দেখিয়ে জার্মানির জীবাণুবিজ্ঞানীরা এ তথ্য তুলে ধরছেন। এ নিয়ে বিশ্বের অনেকেরই বেশ কৌতূহল। জার্মানির চিকিৎসাসেবার ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা বলে মনে করা হয়। জার্মানির প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য বিমা থাকা অত্যাবশ্যক। প্রত্যেক চাকরিজীবী নাগরিকের মাসিক বেতন থেকে স্বাস্থ্য বিমার অর্থ বিমা... বিস্তারিত
source http://www.prothomalo.com/international/article/1647182/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%AE-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8
লকডাউন রিচার্ড হেন্ডরিক অনুবাদ: আনিসুল হক হ্যাঁ। আছে ভয়।হ্যাঁ। আছে বিচ্ছিন্ন করে রাখা।হ্যাঁ। আছে আতঙ্কের কেনাকাটা।হ্যাঁ। আছে অসুস্থতা।হ্যাঁ। এমনকি আছে মৃত্যু।কিন্তু তারা বলছে, উহানে অনেক বছরের গোলমালের পর আবারও শোনা যাচ্ছে পাখির কূজন।তারা বলছে, কয়েক সপ্তাহের নীরবতার পর আকাশে আর ধোঁয়া দেখা যাচ্ছে না;তার বদলে আকাশ এখন নীল, সাদা, পরিষ্কার।তারা বলছে, অ্যাসিসির রাস্তায় মানুষ গান...
‘অপারেশন ব্লিটজ’ ও ‘অপারেশন সার্চলাইট’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘একাত্তর’। এই সিরিজে সাংবাদিক রুহি চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। বৃহস্পতিবার থেকে হইচই প্ল্যাটফর্মে প্রচার শুরু হয়েছে এই ওয়েব সিরিজের। কাজটিসহ অন্যান্য প্রসঙ্গে গত বুধবার বিকেলে ‘প্রথম আলো’র সঙ্গে কথা বললেন তিনি। ওয়েব সিরিজ ‘একাত্তর’ নিয়ে...
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ওষুধের দোকান, কাঁচাবাজার ও মুদিদোকান ছাড়া শরীয়তপুরে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান খোলা নেই। বন্ধ রয়েছে গণপরিবহনও। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নিম্ন আয় ও দৈনিক মজুরিভিত্তিক কর্মজীবী মানুষ। তিন দিন ধরে কাজ বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা। ফলে কাল শনিবার থেকে খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে শরীয়তপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দা জানান, করোনার...
বিদেশফেরত রাজশাহীর বাগমারার ১৭ ব্যক্তিকে নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। কোনো হদিস না পাওয়ায় তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখা যায়নি বা তাঁদের সর্তকও করা সম্ভব হয়নি। এঁদের পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। পুলিশ এখনো তাঁদের সন্ধানে মাঠে রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে চলতি মাসে বাগমারায় আসা ১৯৫ জনের তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রশাসন। জেলা পুলিশের বিশেষ...
রাজবাড়ীতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বৃহস্পতিবার বিকেলে এক ব্যক্তিকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি ঢাকার উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ওই ব্যক্তি রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত। স্থানীয় ও সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ী শহরে ভাড়া বাড়িতে থাকতেন ওই কর্মকর্তা। ১৯ মার্চ তাঁর বাড়ির পাশে এক নারী যুক্তরাষ্ট্র থেকে দেশে...
‘ভাই পুলিশ, আগেই মাইর দিয়েন না। আগে কথাটা শুনেন। তারপর না হয় দুইটা বাড়ি দিয়েন।’ আমার পকেটে সরকারের নোটিশটা আছে। মন্ত্রিপরিষদ সচিব ২৪ মার্চ ২০২০ তারিখে সংবাদ বিজ্ঞপ্তিতে জানাচ্ছেন, চার নম্বর দফা, ওষুধ/খাদ্য প্রস্তুত, ক্রয়-বিক্রয়সহ অন্যান্য শিল্প-কলকারখানা/বাজার/দোকানপাট নিজস্ব ব্যবস্থাপনায় চলবে। আমি ওই দোকানের কর্মচারী। আমি বাজারে গেলে খাদ্যের দোকান খুলবে। না গেলে খুলবে না।’...
করোনাভাইরাস চীন থেকে ছড়িয়েছে ঠিকই, এখন পর্যন্ত প্রতিরোধেও ভালো করেছে এই চীন। কেবল চীন নয়, বলা যায় এশিয়াই এ ক্ষেত্রে ইউরোপ-আমেরিকার চেয়ে অনেক এগিয়ে। আসলে এশিয়া এখন পাল্লা দিচ্ছে অর্থনীতি থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই। এমনকি পিছিয়ে নেই গান, সিনেমাসহ শিল্প-সংস্কৃতিতেও। আজ না হয় করোনাভাইরাস প্রতিরোধে মন ভালো করা এশিয়ার কয়েকটি দেশের সিনেমার গল্প করি। ভালো ভালো সিনেমার তালিকা করা মোটেই সহজ নয়। কিন্তু...
করোনা থেকে সেরে উঠেছেন আর্সেনালের স্প্যানিশ কোচ মিকেল আর্তেতা। নিজের অভিজ্ঞতার কথা তিনি জানিয়েছেন ক্লাব ওয়েবসাইটকে বলতে গেলে তাঁর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শুনেই নড়েচড়ে বসে ইংলিশ প্রিমিয়ার লিগ। এর আগ পর্যন্ত লিগ পেছানো হবে কি না, দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে কি না— এসব সিদ্ধান্ত নিতে অনেক কিছু ভাবছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। কিন্তু গত ১৩ মার্চ যখন খবর এল, করোনায় আক্রান্ত...
যে যেভাবে পারছে, করোনাভাইরাস মোকাবিলায় নিজ নিজ অবস্থান থেকে সাহায্য করে যাচ্ছে। এবার সে তালিকায় নাম লেখাল নেইমার-এমবাপ্পেদের ক্লাব পিএসজি করোনাভাইরাস ভয়াল থাবা হেনেছে ফুটবলেও। ফুটবলাররাও হাড়ে হাড়ে টের পাচ্ছেন এর ভয়াবহতা। সংকট মোকাবিলায় তাঁরাও বসে নেই। লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর কথাই ধরুন। মেসি প্রায় সাড়ে নয় কোটি টাকার মতো দান করেছেন। একই পরিমাণ অর্থ দান করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও...
‘রোমানিয়া’, হয়তোবা এ দেশ আমাদের দেশের মানুষের কাছে খুব বেশি একটা পরিচিত কোনো নাম নয়। আবার পশ্চিম ইউরোপের দেশগুলোতে যাঁরা বসবাস করেন, যেমন: জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, স্পেন তাঁদের অনেকেই এ দেশটির নাম শুনলে আঁতকে উঠবেন। ভৌগোলিকভাবে দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত ৯২,০৪৫.৬ বর্গমাইলের রোমানিয়ার উত্তরে ইউক্রেন, দক্ষিণে বুলগেরিয়া, পূর্বে মলদোভা, পশ্চিমে হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে...
দান করায় বেশ নামডাক আছে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির। এবার করোনা মহামারি মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গার্ল, ইন্টারাপ্টেড (১৯৯৯) ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কারজয়ী এই অভিনয়শিল্পীর। ইতিমধ্যে ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ৮ কোটি ৬০ লাখ টাকা সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ছয় সন্তানের জননী এই জনদরদি হলিউড অভিনেত্রী এক বিবৃতিতে তাঁর এই...
আপনি বিশ্বাস করেন অথবা না করেন, করোনাভাইরাসের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এটাকে কেউ কেউ পাগলের প্রলাপ-বৈকল্য হিসেবে অভিহিত করতে পারেন। বলতে দ্বিধা নেই, কোভিড-১৯ বিশ্ব অর্থনীতি ও স্বাস্থ্যসেবাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। যারা অর্থনীতি ও সামরিক ব্যবস্থায় সুপার পাওয়ার, তারাও অনেকটা অসহায়। হয়তো এটার কারণে বিশ্ব বেশ কয়েক বছর পিছিয়ে যাবে। করোনাভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পেতেও বেশ সময় লেগে...
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ইয়ান লিপকিন করোনাভাইরাসের চিকিৎসায় নতুন পদ্ধতির কথা জানিয়েছেন। তাঁর মতে, নতুন ‘ব্লাড-প্লাজমা থেরাপি’ নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। এ চিকিৎসাপদ্ধতিকে আশার আলো হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নিউরোলজি ও প্যাথলজি বিভাগের এই অধ্যাপক বলেছেন, ভাইরাস প্রতিরোধের নতুন উপায় আবিষ্কারে তিনি জানুয়ারিতে চীন ভ্রমণ করেছিলেন...
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সোমালিয়ার সাবেক ফুটবল কিংবদন্তি আবদুলকাদির মোহাম্মদ ফারাহ নিজের দেশে তাঁর জনপ্রিয়তা মেসি-রোনালদোর চেয়ে কম ছিল না মোটেও। লাইবেরিয়াতে যেমন জর্জ উইয়াহ, নাইজেরিয়ার রশিদি ইয়েকিনি, কিংবা ঘানায় আবেদি পেলের মর্যাদা যেমন, সোমালিয়ায় আবদুলকাদির মোহাম্মদ ফারাহও ছিলেন সেটিই। আফ্রিকায় ফুটবলের মশাল এগিয়ে নিয়ে গেছেন এরাই। প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করে দিতেন নিমেষে। সে...
২১ দিনের লকডাউনে আটকে আছে ভারত। ঘরে ঢুকে পড়েছেন বলিউড তারকারা। লকডাউন বলে আলোচনায় থাকবেন না তারকারা, তাই কি হয়? সেখান থেকেই ইনস্টাগ্রাম ও গণমাধ্যমে ভক্তদের জন্য প্রতিনিয়ত রসদ জুগিয়ে যাচ্ছেন। এই যেমন টুইটারে শহীদ কাপুর জানালেন লকডাউনের দিনগুলোতে স্ত্রীকে সুখে রাখার টিপস।এক ভক্ত শহীদ কাপুরের কাছে টুইটারে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে, এর আগে কোনো দিন ঘরে স্ত্রীর সঙ্গে এত দীর্ঘ সময় একসঙ্গে কাটানো হয়নি।...
নোয়াখালীতে জ্বরে আক্রান্ত এক তরুণের (২৩) মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই তরুণের বাড়ি জেলার বেগমগঞ্জ উপজেলায়। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার দাস প্রথম আলোকে বলেন, পরিবারের ভাষ্য অনুযায়ী ওই তরুণ এক দন্ত চিকিৎসকের চেম্বারে সহকারী হিসেবে কাজ...
সারা বিশ্বে করোনাভাইরাস মানুষকে নতুন করে ভাবতে শেখাচ্ছে অনেক কিছু। অর্থনীতি, বাণিজ্য, রাজনীতি, সমরনীতি থেকে শুরু করে জীবনযাপন— সবকিছু যে নতুন করে শুরু করা দরকার, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর পৃথিবীর বিখ্যাত চিন্তকেরা বিভিন্নভাবে সে কথা বলতে শুরু করেছেন। এই পরিবর্তন কতটা ভালো বা মন্দ হবে সেটা এখনই বলার সময় নয়। কিন্তু পরিবর্তনটা শুরু হয়েছে। অর্থনীতি, বাণিজ্য, রাজনীতি, সমরনীতি...
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, যা সবাই জানেন। এটি কিন্তু বিশ্ববাসীকে নানামুখী শিক্ষা দিচ্ছে! ভবিষ্যৎ পৃথিবীতে মানবজাতিকে সুন্দরভাবে টিকে থাকতে হলে এ মহামারি থেকে গুরুত্বপূর্ণ যে শিক্ষাগুলো নিতেই হবে, তা নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু ভাবনা তুলে ধরা হলো— রাজনৈতিকবিজ্ঞানমনস্ক এবং মেধাবী নেতৃত্ব ছাড়া কোনো দেশ ভবিষ্যতে টিকে থাকতে পারবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা...