পতনে পতনে জেরবার বিশ্ব শেয়ারবাজার গতকাল মঙ্গলবার হঠাৎ করে ঘুরে দাঁড়িয়েছে। করোনাভাইরাসের প্রভাবে বিশ্ব অর্থনীতি যে মন্দায় পড়তে যাচ্ছে—এ বিষয়ে বিনিয়োগকারীদের মধ্যে এখন আর সন্দেহ নেই। এই অনিশ্চয়তার কারণে ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের প্রধান সূচক ডাও জোনস বাড়ে ১১ দশমিক ৪ শতাংশ, যা ১৯৩৩ সালের পর এক দিনে সর্বোচ্চ... বিস্তারিত
source http://www.prothomalo.com/economy/article/1646821/%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A7%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%98%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A7%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%81%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0
করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে, এর সংক্রমণ প্রতিরোধে যে কটি কার্যকর পদ্ধতি আছে, তার একটি হচ্ছে, ঘরে থাকুন। খুব জরুরি প্রয়োজন না হলে বাইরে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে সবাইকে। সরকার সাধারণ ছুটিও ঘোষণা করেছে ঠিক এ কারণেই। অথচ নিয়মটা অনেকেই ঠিকঠাক মানছেন না। বরং ঝুঁকি বাড়াচ্ছেন করোনা সংক্রমণের। অথচ ক্রিকেটারদের দেখুন, যেদিন থেকে তাঁদের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে, সেদিন থেকেই বেশির ভাগ...
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরে গতকাল মঙ্গলবার রাতে এক নারী (৫৫) মারা গেছে। স্বজনেরা জানিয়েছেন, তাঁর জ্বর, সর্দি ও কাশি ছিল। এ অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই নারীর চাচাতো দেবর প্রথম আলোকে বলেন, ভাবি ছিলেন একই উপজেলার আরেক ইউনিয়নে বাবার বাড়িতে। ৫-৭ দিন আগে ভাবির মা মারা গেছেন বার্ধক্যজনিত কারণে। তাঁর জ্বর, সর্দি ও কাশি ছিল। মাকে সেবা করতেন ভাবি।...
করোনাভাইরাসের বিপক্ষে লড়ছে পুরো বাংলাদেশ। তবু ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। প্রতিদিনই কেউ না কেউ সংক্রমিত হচ্ছেন। সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি সেনাবাহিনীকে পর্যন্ত মাঠে নামানো হয়েছে। এ ছাড়া চিকিৎসক ও নার্সরাও আছেন, করোনা ঠেকাতে খেটে যাচ্ছেন দিন রাত। লড়াকু এসব মানুষকে স্যালুট জানালেন সাকিব আল হাসান। চীন হয়ে ইউরোপ ঘুরে বিশ্বভ্রমণের পথে বাংলাদেশেও ঘাঁটি গেড়েছে করোনাভাইরাস। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী...
আজ ভয়াল ২৫ মার্চ, বাঙালির ইতিহাসের কালরাত। জাতীয় গণহত্যা দিবস। নিরীহ বাঙালির ওপর হানাদার পাকিস্তানি বাহিনীর চালানো বর্বর গণহত্যার ভয়াবহ স্মৃতিজড়িত ইতিহাসের এক অধ্যায়। ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় জাতীয় সংসদে ২০১৭ সালের ১১ মার্চ। ওই দিন থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ‘অপারেশন সার্চলাইট’ নামের ওই অপারেশনে নির্বিচার মানুষ...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: অলিম্পিক সনি টেন ১ ও ইএসপিএন ডিজাইন ফোকাস বেলা ১১-৩০ মি. অন দ্য রেকর্ড বেলা ৩টা ও সন্ধ্যা ৬-৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ হাইলাইটস শো দুপুর ১২-৩০ মি. ও রাত ১০-৩০ মি....
আমরা সবাই করোনা-আতঙ্কে ঘরে বন্দী, বাইরে যাওয়া নিষেধ। স্কুলও বন্ধ। অটিজমে আক্রান্ত বা বিশেষ শিশুরা কি তা বুঝতে পারবে? এই বন্দিদশা তাদের পছন্দ না-ও হতে পারে। তারা বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে উঠতে পারে, অশান্ত হয়ে উঠতে পারে। নিয়মিত থেরাপি, চিকিৎসাভিত্তিক স্কুল সত্ত্বেও এমনিতেই তাদের বাড়িতে নিয়ন্ত্রণ করতে অভিভাবকদের অনেক বেশি কষ্ট স্বীকার করতে হয়। এখন আরও বেশি সমস্যা হতে পারে। আসুন জেনে নিই তাদের বাড়িতে...
সারা বিশ্ব ভয়াবহ করোনাভাইরাসে আক্রান্ত। একইভাবে আক্রান্ত বাংলাদেশও। ধীরে ধীরে সারা বিশ্বে রোগীর সংখ্যা বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যাও। গণমাধ্যমে এ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার চেয়েও বেশি আলোচনা হচ্ছে। সামাজিক দূরত্ব তথা সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের কারণে চায়ের কাপে ঝড় উঠছে না। তবে অনেকে এ বিষয়ে স্ট্যাটাস লিখে কম্পিউটারের কি-বোর্ডে ঝড় তুলছেন। তাঁদের প্রশংসাই করতে হবে। কম্পিউটার...
জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় ১৫ জানুয়ারি চীনের উহান শহর থেকে ফিরে আসা দেশের একজন জাপানি নাগরিকের প্রথম করোনাভাইরাসে সংক্রমিত হওয়া শনাক্ত করার খবর দিয়েছিল। এরপর থেকে জাপানে রোগের সংক্রমণ এড়াতে কী করা যায়, তা নিয়ে সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন সংগঠন ও কার্যালয় পদক্ষেপ নিতে শুরু করে। কিন্তু হঠাৎ করে টোকিওর পাশের ইয়োকোহামা বন্দরে নোঙর করা প্রমোদতরি ডায়মন্ড প্রিন্সেস জাপানের জন্য...
সব জাতির জীবনেই কিছু কিছু ক্রান্তিকাল আসে। স্বাধীনতাযুদ্ধ, দুর্ভিক্ষ, ভয়াল বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এবং আরও অনেক ছোট-বড় বিপর্যয়। বাংলাদেশের মানুষের একটি সুনাম আছে, তারা অন্য জাতির তুলনায় প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে অনেক শক্ত প্রতিরোধযোদ্ধা।আমাদের প্রজন্মের সামনে এখন সেই সময় উপস্থিত—করোনাকাল। আক্ষরিক অর্থেই এমন দুর্যোগ আমরা আগে দেখেনি। মানবসভ্যতা গত ১০০ বছরেও হয়তো দেখেনি। এই সংকট নতুন...
চরম ব্যস্ততার মধ্যে নিজেকে সময় দেওয়ার ফুরসত মেলে না তাঁদের। এখন মিলছে বটে। করোনাভাইরাসের ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না বলিউড তারকারা। গৃহ রুদ্ধ সময়টাকে উপভোগ করছেন তাঁরা। কেউ খাচ্ছেন তো, কেউ ঘুমাচ্ছেন। কেউ বই পড়ে, কেউ পিয়ানো বাজিয়ে, কেউবা পরিবারের সঙ্গে ঘরের মধ্যেই সময় কাটাচ্ছেন। কেউ আবার রান্নাঘরে গিয়ে বাসন মাজছেন। শুধু বাসন মাজা নয়, রীতিমতো ভিডিও করে ভক্তদের শেখাচ্ছেন কীভাবে বাসন মাজতে হয়। যেমন...
‘সরকারি সিদ্ধান্ত মোতাবেক এই হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসাব্যবস্থা সংযোজনের প্রক্রিয়া চলছে। এখনো হাসপাতালে করোনা রোগীর চিকিৎসাব্যবস্থা চালু হয় নাই। সুতরাং করোনাভাইরাসে আক্রান্ত অথবা করোনাভাইরাস সংক্রমণের সন্দেহভাজন রোগীদেরকে সরকারঘোষিত অন্য হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হইল।’ ‘জনসাধারণের জ্ঞাতার্থে’ ওপরের এই বিজ্ঞপ্তিটি সাঁটানো হয়েছে রাজধানীর...
শেষ কবে পছন্দের কবিতাটি আনমনে আওড়েছেন? শৈশবের ফেলে আসা বাড়ির ছাদ, ঘুলঘুলি, বাড়ির সামনে এক চিলতে মাঠে ছুটোছুটির কথা একসময়ের প্রিয় বন্ধুকে ফোনে বলেছেন? ভালোবেসে একদা যাঁকে ঘরে তুলেছেন, সেই প্রিয়তমার সঙ্গে মনখুলে কথা বলা হয় না কত দিন? এখন কিন্তু এসব অপূর্ণতা পূরণের একটা সময় এসে গেছে। পেছনের কারণটা কিন্তু করোনাভাইরাস। তা এ ভাইরাসকে যত অভিশাপই দিন না কেন, ঘরে থাকার সময়টা এরই কারণে। এটাই কিন্তু নিজের...
করোনা–সংক্রমণ প্রতিরোধে কাল বুধবার (২৫ মার্চ) সকাল থেকে ঢাকাসহ দূরপাল্লার সব পথে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক শ্রমিক সমিতি। এদিকে আজ মঙ্গলবার থেকে প্রতিদিন মাত্র সাত ঘণ্টা ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে খুলনা শিল্প ও বণিক সমিতি। শিল্প ও বণিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত...
করোনাভাইরাস সংক্রমণরোধে ধর্মীয় পার্থক্য ভুলে একে-অপরকে সাহায্য করতে বললেন শোয়েব আখতার। বন্ধ করতে বললেন মজুত করোনাভাইরাসে আতঙ্কিত পুরো বিশ্ব। এই মহামারিতে থেমে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এ অবস্থায় ধর্মীয় ও অর্থনৈতিক ফারাক ভুলে একে-অপরের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানালেন শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি এ পেসার নিজের ইউটিউব চ্যানেলে কথাগুলো বলেন, ' ভক্তদের বলছি,...
নতুন করোনাভাইরাসের কারণে সারা বিশ্বই এক রকম স্থবির হয়ে পড়েছে। এই মুহূর্তে সত্যিকার অর্থেই একটি বৈশ্বিক ঘটনা বলা যায় এই ভাইরাসকে। এটি যেন সেই কথিত ইথার, যাকে দেখা না গেলেও থাকে সবখানেই। আর তাই অঞ্চল নির্বিশেষে ঘর-বাহির সব একাকার। জাতি-ধর্ম-বর্ণ কোনো পরিচয়ই একে প্রতিহত করতে পারছে না। ধনী-দরিদ্র নির্বিশেষে প্রায় সব দেশ এই ভাইরাসে আক্রান্ত। তবে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ও এর বিশ্বায়নের মধ্য দিয়ে...
কোভিড-১৯ সংক্রমণ বিশ্বব্যাপী দেড় শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা তিন লাখের বেশি। মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ। এ রোগকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনাভাইরাসের সৃষ্টি নিয়ে গবেষকদের মধ্যে মতের পার্থক্য লক্ষ করা যাচ্ছে। একদল গবেষকদের দাবি, প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, আবার কেউ কেউ বলছেন কৃত্রিম উপায়ে এই ভাইরাস তৈরি করা হয়েছে। মহামারির...
বলিউডের প্লেব্যাক শিল্পী কণিকা কাপুর লন্ডন থেকে ফেরার বিষয়টি গোপন করেছিলেন। অংশ নিয়েছিলেন হোলি খেলায়। শুধু তা-ই নয়, লক্ষ্ণৌতে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে নিকটাত্মীয় ও বন্ধুবান্ধব ছাড়াও যোগ দিয়েছিলেন বহু আমলা, রাজনীতিক এবং সুধীজনেরা। পাঁচ দিন সর্দি–জ্বরে ভোগার পর পরীক্ষা করে জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে কোভিড–১৯ ভাইরাস। এই ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন মেডিকেল...
সারা দুনিয়ার মানুষের পাশাপাশি এ দেশের মানুষের জীবনে এখন সবচেয়ে আলোচিত বিষয় করোনাভাইরাসের প্রকোপ। প্রতিদিন এর প্রকোপ ও প্রভাব বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর একেক দেশ একেক রকমভাবে এ ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করছে। ভাইরাসটি যেহেতু সংক্রামক, তাই সবাই পরিষ্কার-পরিচ্ছন্নতা বিশেষ করে সাবান দিয়ে হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ঘরে থাকার নীতি অনুসরণ করেছে এবং করছে। এখন পর্যন্ত এ ভাইরাসের কোনো...