চীনে খেলা কোনো খেলোয়াড় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত, এমন সংবাদ এত দিন পাওয়া যায়নি। এবার খবর এল চীনের শানডং লুনেং ক্লাবে খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক বেলজিয়ান তারকা মারুয়ান ফেলাইনি এতে আক্রান্ত হয়েছেন। চীনের উহানেই প্রথম মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল কোভিড-১৯ ভাইরাস। কিন্তু চীনে থাকা কোনো খেলোয়াড় এতে আক্রান্ত হয়েছেন—এমন কথা এত দিন শোনা যায়নি। কিন্তু হতাশা ছড়িয়ে এবার খবর এসেছে চীনের... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1646229/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A7%87%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE
নতুন করোনাভাইরাস বা কোভিড-১৯ বর্তমানে সারা বিশ্বে একটি আতঙ্কের নাম। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম পৃথিবীর অসংখ্য দেশের মানুষের মধ্যে মৃত্যুভয় জাগিয়ে তুলেছে কোভিড-১৯ রোগ। এরই মধ্যে এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ২ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। মৃত মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১১ হাজার। বাংলাদেশেও এসেছে করোনার থাবা। আর তার চেয়েও বেশি এসেছে আতঙ্ক। মনের এই আতঙ্ক রোগকে ঠেকানোই এখন অন্যতম...
ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি ও তাঁর ছেলে করোনাভাইরাসে আক্রান্ত ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি এবং তাঁর ছেলে দানিয়েল মালদিনি করোনাভাইরাসে আক্রান্ত। খবরটি নিশ্চিত করেছে মালদিনির সাবেক ক্লাব এসি মিলান। মিলানের বিবৃতিতে বলা হয়, ‘পাওলো মালদিনি, ক্লাবের টেকনিক্যাল পরিচালক করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। এখন তার শরীরেও ভাইরাসে আক্রান্ত...
করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশসহ এশিয়ার ১০টি দেশে মাস্কসহ চিকিৎসা সরঞ্জাম অনুদান দেবেন চীনের আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। গতকাল শনিবার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে এ ঘোষণা দেন জ্যাক মা। বাংলাদেশে আলীবাবার অধীন প্রতিষ্ঠান দারাজের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক মহামারি মোকাবিলায় সহায়তা হিসেবে জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশন থেকে ১০টি মধ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব...
করোনাভাইরাসের এ দুঃসময়ে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছে ফুটবল মাঠের দুই চিরপ্রতিদ্বন্দ্বী, শত্রু ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি বিপদ অনেক সময় শত্রুতাও ভুলিয়ে দেয়। করোনাভাইরাস মহামারির এ দুঃসময় কাছে এনেছে ইংলিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটিকে। করোনা-আতঙ্কে যখন চারদিকে হাহাকার। ইংল্যান্ডের সুপারশপগুলোতে যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট, ঠিক সেই...
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জ করোনাভাইরাসের সংক্রমণ আগেই ধরা পড়েছিল তাঁর শরীরে। রাখা হয়েছিল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তাঁর আরোগ্য কামনায় প্রার্থনায় ছিল স্প্যানিশ ফুটবল। কিন্তু লরেঞ্জো সাঞ্জকে ফেরানো গেল না। কাল মারা গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এ সভাপতি। ৭৬ বছর বয়সী এ ব্যবসায়ীকে বুধবার হাসপাতালে ভর্তির কথা জানিয়েছিলেন তাঁর ছেলে...
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে দুজন মারা গেলেন। এ ছাড়া আজ নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২৪। দেশের এমন পরিস্থিতিতে ব্যাপক প্রভাব পড়েছে ব্যবসায়-বাণিজ্যে। আতঙ্কে বাসা থেকে বের হচ্ছে না অনেকেই। কার্যতই কাঁচাবারগুলোতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য প্রচুর চাপ পড়েছে ক্রেতাদের। অন্যদিকে মার্কেট, শপিং মলগুলোর...
তিন দিন ধরে গৃহবন্দী থাকা মডেল ও অভিনয়শিল্পী মিম ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, প্লিজ আপনারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াবেন না। শুধু দেশের নয়, পৃথিবীর এমন সংকটময় পরিস্থিতিতে অবৈধ উপায়ে টাকা কামানো থেকে বিরত থাকুন। একই সঙ্গে ভোক্তাদের উদ্দেশেও বলেছেন, দয়া করে কোনো কিছুতে আতঙ্কিত হয়ে আপনারা প্রয়োজনের অতিরিক্ত খাবার মজুত করে রাখবেন না। আপনার যতটুকু প্রয়োজন, ঠিক ততটাই কিনুন। আজ শনিবার দুপুরে...
করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের সংসদ টেলিভিশন চ্যানেলের মাধ্যমে সেরা শিক্ষকদের রেকর্ডিং করা ক্লাস প্রচারের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই ধরনের চিন্তা-ভাবনা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিকের বিষয়ে আজ রোববার আলোচনা করে করণীয় ঠিক করা হবে। মাউশি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দুজন উচ্চপর্যায়ের কর্মকর্তা প্রথম...
বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা। অনেক আগেই আমাদের এ ব্যাপারে সতর্ক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। এখন অনেক দেরি হলেও বিভিন্ন এলাকায় কোয়ারেন্টিন কড়াকড়িভাবে আরোপ করতে হবে। প্রথম দিকে চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর প্রভৃতি দেশ থেকে প্রবাসী বাঙালিরা দেশে এসে স্বাভাবিকভাবে সবার সঙ্গে মেলামেশা করেছেন। সব সময় এ রকমই হয়ে থাকে। কিন্তু এখন একটা ভিন্ন...
রাজধানীতে করোনাভাইরাস আতঙ্কে কমিউনিটি সেন্টারগুলো বন্ধ রয়েছে গত কয়েক দিন ধরে। বিশেষ করে গতকাল শুক্রবার এবং আজ শনিবার সেন্টারগুলোতে জ্বলেনি লাল-নীল বাতি। বর-কনের আসনটি ফাঁকা। জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানেরও হৈ হুল্লোড় নেই। কমিউনিটি সেন্টারের দায়িত্বে থাকা কর্তাব্যক্তিরা টেলিফোনে অনুষ্ঠান বাতিলের কথা জানিয়ে দিচ্ছেন বর-কনে পক্ষ বা অন্য অনুষ্ঠানের আয়োজকদের। সেন্টারের কর্মীরা অলস সময় পার করছেন।...
আর কত দিন এ অবস্থা চলবে কে জানে! স্কুল বন্ধ, অফিসের কাজ বাসায়, ছয় ফুট পর্যন্ত দূরত্ব রেখে চলা এবং জোমবি-অ্যাপোক্যালিপসের জনমানবহীন রাস্তা? এই প্রশ্ন এখন পুরো আমেরিকা জুড়ে। করোনাভাইরাস মহামারির এই দিনগুলোয় লাখ লাখ মানুষের নিঃশব্দ আর্তনাদ শূন্যে ঘুরপাক খাচ্ছে । কিন্তু বিজ্ঞানের জন্য বিশেষ করে এ প্রশ্নের জবাব দেওয়া বিশেষভাবে কঠিন। এপিডেমিওলোজিস্ট ও ভাইরোলিজস্টদের কাছে এ প্রশ্নের সবচেয়ে ভালো ও সৎ...
একের পর এক প্রাণ। জীবনের স্পন্দনের পাশাপাশি থেমে যাচ্ছে জীবনযাত্রাও। বিশ্ব যেন ঘিরে আছে ভয়ের চাদরে। করোনাভাইরাসের এমনই প্রভাব! প্রাণঘাতী ভাইরাসটি এরই মধ্যে বিশ্বের ৩ লাখ মানুষের শরীরে আস্তানা গেড়েছে, প্রাণ কেড়ে নিয়েছে প্রায় ১২ হাজার। ভয়াল এই সময়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা, জীবাণুমুক্ত থাকার লড়াই তো আছেই, অদৃশ্য এই শত্রুর বিপক্ষে লড়াইয়ে একে অন্যের থেকে শারীরিকভাবে দূরে থেকেও মনের দিক থেকে একে অন্যের...
করোনা আতঙ্কে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে যতটা সম্ভব বাড়িতে থাকার। কিন্তু মানুষ কি আসলেই বাড়ি বসে থাকছে? বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের পথে যাত্রার তথ্য বলছে ভিন্ন কথা। গত এক সপ্তাহে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহনের চলাচল বেড়েছে দুই হাজারের চেয়ে বেশি। পরিবহন খাতের মালিক–শ্রমিকেরা বলছেন, পর্যটন এলাকা ও সীমান্তবর্তী গন্তব্যগুলোতে মানুষের যাতায়াত কমেছে। কিন্তু...
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ভারতের মহারাষ্ট্রে। সেখানকার বহু স্কুল, কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় স্ত্রীকে নিয়ে একটি ব্যায়ামাগারে শরীরচর্চা করতে ঢুকেছিলেন বলিউড তারকা শহিদ কাপুর। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জিমে যাওয়ার জন্য এখন সবার বকুনি খাচ্ছেন এই বলিউড তারকা। গত রোববার মুম্বাইয়ের এক জিমের ভিআইপি জোনে ব্যায়াম করছিলেন শহিদ কাপুর। এ সময় সেখানে ছিলেন তাঁর স্ত্রী মীরা...
নিরাপত্তা সরঞ্জামের অভাবে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীদের চিকিৎসকের কাছে ভিড়তে দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট কক্ষে ওই সব রোগীকে নার্সদের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থাপত্র পাঠানো হচ্ছে। এ ছাড়া চিকিৎসকেরা অন্যান্য অসুস্থতা নিয়ে আসা রোগীদের দরজার সামনে একটি চেয়ারে বসিয়ে নিরাপদ দূরত্বে টেবিল-চেয়ারে বসে চিকিৎসা দিচ্ছেন। হাসপাতালে জরুরি বিভাগের পাশেই...
বাজারে হুট করে পেঁয়াজের দাম বেড়েছে। খুচরা বাজারে ২০০ টাকা কেজির পেঁয়াজের দাম কমতে কমতে যখন ৩৫ থেকে ৫০ টাকার মধ্যে এসেছে, ক্রেতারাও একটু স্বস্তির নিশ্বাস ফেলতে শুরু করেছেন। এ সময় আবার ঝাঁজ ছড়াতে শুরু করেছে পেঁয়াজ। তিন দিনে ধাঁ ধাঁ করে পেঁয়াজের দাম বেড়ে খুচরা বাজারে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায় গিয়ে ঠেকেছে। এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন...
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন নাকি যাননি—এ নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রাজবাড়ি সদর উপজেলার ভবদিয়া গ্রামে আজ শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির নাম লাবলু মোল্লা (৩৫)। স্থানীয় সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলায় সম্প্রতি এক প্রবীণ ব্যক্তি মারা যান। সদর উপজেলার ভবদিয়া গ্রামের স্থানীয় পল্লি চিকিৎসক আবদুল খালেক আশঙ্কা প্রকাশ করে বলেন, ওই ব্যক্তি...
করোনা মহামারির মধ্যে জীবাণু সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন। গুগল ডুডলের মাধ্যমে সঠিকভাবে হাত ধোয়ার নিয়মকানুন তুলে ধরছে গুগল। এর মাধ্যমেই হাত ধোয়ার ক্ষেত্রটির অগ্রদূত ড.ইগনাজ সেমেলওয়েসকে সম্মান জানাচ্ছে গুগল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, জীবাণু ছড়ানো ঠেকাতে কীভাবে হাত ধুতে হবে, অ্যানিমেটেড ডুডলের মাধ্যমে তা–ই তুলে ধরা হচ্ছে।...