লিওনেল মেসিকে আটকাতে তাঁকে লাথি মারতেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। এত দিন পর কথাটা জানালেন ব্রাজিলের হয়ে ২২ ম্যাচ খেলা মিডফিল্ডার ফিলিপ মেলো ছন্দে থাকা লিওনেল মেসিকে আটকানো সম্ভব? গত এক দশকেরও বেশি সময় ধরে ঝুলছে এ প্রশ্ন। ডিফেন্ডাররা নানা পদের কৌশল বের করার চেষ্টা করছেন। খুব যে কাজ হচ্ছে তা নয়। তবে উপায় কিন্তু আছে, যদিও তা আইনসিদ্ধ নয়। লাথি! আটকাতে না পারলে কষে লাথি মেরে ছন্দ নষ্ট করো। মেসিকে... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1645628/%E0%A6%95%E0%A7%8C%E0%A6%B6%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B0%E0%A6%BE
করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। প্রশ্ন উঠেছে, ভাইরাসটি মানবদেহের বাইরে কতক্ষণ টিকে থাকতে পারে। নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, করোনাভাইরাস বাতাসে তিন ঘণ্টা পর্যন্ত টিকতে পারে।যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিষয়ক সাময়িকী নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন গত মঙ্গলবার গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী চিকিৎসক সংঘ ম্যাসাচুসেটস মেডিকেল সোসাইটি সাময়িকীটি...
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্র্যাকের প্রধান কার্যালয়ের কর্মীরা আগামী রোববার (২২ মার্চ) থেকে কর্মস্থলে যাবেন না। বাসায় বসেই অফিসের দায়িত্বপালন করবেন।রাজধানীর মহাখালীতে ব্র্যাকের প্রধান কার্যালয়ে দুই হাজার কর্মী কাজ করেন। তাঁদের মধ্যে যাঁরা বর্তমান পরিস্থিতিতে জরুরি কাজে নিয়োজিত নন (নন এসেনশিয়াল স্টাফ), তাঁরা রোববার থেকে অফিসে যাবেন না। সামনের সপ্তাহ পুরোটাই এভাবে চলবে। পরবর্তী শনিবার (২৮শে...
করোনার কারণে ভক্তদের সতর্ক করতে কত পন্থাই না অবলম্বন করছেন তারকারা। দীপিকা পাড়ুকোন ও আনুশকা শর্মা চালালেন ভিন্ন এক প্রচারণা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দেখিয়ে দেওয়া নিয়ম মেনে হাত ধুয়ে সেই ভিডিও শেয়ার করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।দীপিকা পাড়ুকোনের ২৫ সেকেন্ডের ভিডিওর ২০ সেকেন্ড ধরে তিনি নিয়ম অনুযায়ী তরল সাবান দিয়ে হাত ধুয়েছেন। এভাবেই ভক্তদের হাত ধুতে বলেছেন। টুইটারে আবার অন্য তিন তারকাকেও...
‘চাতে নাহি মাদকতা দোষ, চা পানে করে চিত্ত পরিতোষ’—ব্রিটিশদের এমন চিত্তাকর্ষক বিজ্ঞাপন আর বিনা পয়সায় খাওয়ানোর কৌশলে আঠারো শতকে বাঙালি সংস্কৃতিতে চায়ের অনুপ্রবেশ ঘটে। সেই থেকে আজ অবধি বাঙালির জনপ্রিয় পানীয় হচ্ছে চা। ব্যস্ত নাগরিক জীবনে ক্লান্তি দূর করতে আমরা প্রায়ই এক কাপ চায়ে স্বস্তি খুঁজি। আর ঝামেলা কম ও দামে সাশ্রয়ী হওয়ায় অনেক চাপ্রেমীর কাছেই প্রথম পছন্দ হলো...
এক অদ্ভুত আঁধার নেমে এসেছে পুরো পৃথিবীতে। ইউরোপ মোটামুটি কেঁপে উঠেছে ইতিমধ্যে। নড়েচড়ে বসেছে প্রতিটি দেশের সরকার। জনগণকে নিরাপদ রাখার সম্ভাব্য সব উপায়ের খোঁজ চলছে। ফ্রান্সও এর বাইরে নয়। মাত্র দুদিনের ব্যবধানে ফ্রান্সের প্রেসিডেন্টের দুবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘটনা বিরল। কিন্তু এ ঘটনা ঘটেছে। ১৪ মার্চের পর ১৬ মার্চ মাত্র কুড়ি মিনিটের বক্তৃতায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ চারবার উচ্চারণ...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: অলিম্পিক ২০২০ সনি টেন ১ মশাল হস্তান্তর অনুষ্ঠান বেলা ৩-১৫ মি. অলিম্পিক ফিল্ম সনি টেন ২ আটলান্টা ১৯৯৬ সকাল ১০-৩০ মি. মস্কো ১৯৮০ বেলা ২-৩০...
কোয়ারেন্টিন মানে সংক্রমণ ঝুঁকি এড়ানোর উদ্দেশ্যে ব্যক্তির চলাফেরাকে সীমাবদ্ধ করা। কোয়ারেন্টিন তাঁদের জন্যই প্রযোজ্য, যারা রোগে আক্রান্ত হননি কিন্তু রোগীর সংস্পর্শে এসেছেন, রোগের প্রাদুর্ভাব যুক্ত এলাকায় থেকেছেন অর্থাৎ যারা রোগ ছড়াতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। কথাটা এসেছে ‘কোয়ারান্টাগাইরন’ থেকে, যার অর্থ ফরটি ডে (৪০ দিন)। প্লেগের সময় জাহাজের মাল খালাস করার আগে ৪০ দিন তীরে ভিড়ে থাকতে...
আমরা যারা গভীর রাতে অফিস থেকে ফিরি, তাদের কিছুটা ফুরসত মেলে গাড়ি বা সিএনজি অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলার। এসব আলাপের বেশির ভাগ থাকে সমাজ, সংসার, রাজনীতি, টাকাপয়সাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। চারদিকে চলছে করোনাভাইরাসের আতঙ্ক। মধ্যরাতের সেই গুরুত্বপূর্ণ আলোচনায় তাই করোনার প্রভাব পড়েছে অনিবার্যভাবে। নিয়মমাফিক মধ্যরাত পেরিয়ে ফিরছি বাসায়। রাস্তাঘাট ফাঁকা। বেওয়ারিশ কুকুর আর ছিন্নমূল মানুষ ছাড়া কেউ...
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বনজ সম্পদ রক্ষায় শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে স্মার্ট টহল দল। আধুনিক প্রযুক্তি ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে সুন্দরবনে বনজ সম্পদ ও বন্য প্রাণী সংরক্ষণে দলের সদস্যরা নিরলসভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। ডেটাবেইসনির্ভর এই টহল-ব্যবস্থায় জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ও সফটওয়্যার ডিভাইস ট্র্যাকিংয়ের মাধ্যমে সুন্দরবনের মধ্যে অপরাধপ্রবণ এলাকা এবং...
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) আতঙ্ক মনে করছেন ভোটারদের অনেকে। করোনাভাইরাস যখন বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, তখন এই ইভিএম সংক্রমিত ভোটারের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে দিতে পারে।করোনাভাইরাস–সংক্রমিত দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই দেশে ফিরেছেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রথম আলোকে বলেন, ‘করোনাভাইরাস আলোচনায় আসার পর ৭১৯ জন...
সাজানো-গোছানো ভবন। ভেতর-বাইরে রং করা। রয়েছে বিদ্যুৎ, সোলার প্যানেল, নিরাপদ পানির জন্য গভীর নলকূপ। নারী-পুরুষের পৃথক টয়লেট। আছে পরিচ্ছন্ন প্রসবকক্ষ। অপেক্ষমাণ সেবাপ্রার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা। ভবনে সহজে যাতায়াতের জন্য প্রতিবন্ধীদের জন্য র্যাম্প। এ চিত্র সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট কমিউনিটি ক্লিনিকের। অথচ তিন বছর আগেও এটিসহ উপজেলার ১৮টি কমিউনিটি...
বিদেশ থেকে নারায়ণগঞ্জ জেলায় ফিরে এসেছেন ৫ হাজারের বেশি প্রবাসী, কিন্তু তাঁদের মধ্যে মাত্র ২৬ জন বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। তাঁদের অনেকেই কোয়ারেন্টিনের নীতি মেনে চলছেন না। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কতজন প্রবাসী জেলায় ফিরে এসেছেন, সেই তথ্য তাদের কাছে নেই। প্রবাসীরা বাড়িতে কোয়ারেন্টিনে (পৃথক কক্ষে থাকা) না থাকলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে গতকাল মঙ্গলবার...
করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হচ্ছে বিভিন্ন খেলা। সে তালিকায় নাম লেখাল টেনিসের একটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টও। পিছিয়ে গেছে ফ্রেঞ্চ ওপেন রাফায়েল নাদাল টেনিস ইতিহাসের সর্বকালের সেরা কি না, সে নিয়ে তর্ক থাকলেও একটা জিনিসে তাঁর শ্রেষ্ঠত্ব নিয়ে কারও কোনো সন্দেহ থাকার কথা না। সেটি হলো মাটির কোর্টে তাঁর দক্ষতা। এ জন্য মাটির কোর্টে হওয়া একমাত্র গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনে বছরের...
মধ্যরাতে কুপিয়ে পথ তৈরি করে টিনের ঘরের ভেতরে ঢোকে ৬-৭ জন সন্ত্রাসী। এরপর চলতে থাকে এলোপাতাড়ি কিলঘুষি ও ছুরিকাঘাত। এমন ভয়াবহ পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে ঘর থেকে পালিয়ে ডোবায় ঝাঁপ দেয় অষ্টম শ্রেণির ছাত্রীটি। তাতেও রক্ষা হয়নি। ডোবা থেকে তুলে এনে তার ওপর চলে পাশবিক নির্যাতন। পরে ওই ছাত্রীকে নিয়ে চলে যায় সন্ত্রাসীরা। ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন মেয়েটির মা–বাবা। গত শনিবার রাতে...
গত কয়েক সপ্তাহে ‘করোনা’ বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে। ১৭ মার্চ রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত এটি জাতিসংঘভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ১৬৩টি দেশে সংক্রমিত হয়েছে। এই সময়ে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৯০ হাজার ৮৩৭ জন। মারা গেছে ৭ হাজার ৫০০ জন (সূত্র: https://www.worldometers.info/coronavirus/)।এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কারণ, আমাদের মতো অনেক দেশ আছে, যেখানে পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবে...
বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভয়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান কর্মীদের অফিসে আসতে নিষেধ করছে। এর বদলে তাঁদের বাড়িতে বসেই দূর থেকে অফিসের কাজ করার কথা বলছে তারা। কিন্তু প্রশ্ন উঠছে-বাড়িতে বসে কর্মীরা কাজ করলে কি উৎপাদনশীলতা কমে যাবে? বিসিসি অনলাইনের এক প্রতিবেদনে সে প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। গুগল, মাইক্রোসফট, টুইটার, হিটাচি, অ্যাপল, আমাজন, শেভরন, সেলসফোর্স, স্পটিফাইয়ের মতো কোম্পানি কর্মীদের বাড়ি থেকে কাজ...
ভারতে সৌরভ গাঙ্গুলী, আছেন রাহুল দ্রাবিড়ও। দক্ষিণ আফ্রিকায় গ্রায়েম স্মিথ ও মার্ক বাউচার। অন্য দেশগুলোতেও সাবেকেরা কাজ করছেন ক্রিকেট বোর্ডের হয়ে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এ ধারা রপ্ত করতে পারেনি বলে মনে করেন শোয়েব আখতার।দেশের ক্রিকেট তখনই ভালো করবে যখন সঠিক জায়গায় সঠিক লোক থাকবে, এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক এ পেসার। পাকিস্তানের অভিজাত শ্রেণিকেও দুষেছেন শোয়েব। অভিজাত শ্রেণি সব সময়...
ভয়াবহ করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সব ক’টিতেই হানা দিয়েছে। গতকাল মঙ্গলবার ওয়েস্ট ভার্জিনিয়ায় প্রথম নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে সবগুলো অঙ্গরাজ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর জিম জাস্টিস প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘আমরা জানতাম—এটা আসছে।’নিউইয়র্ক...