বসুন্ধরা কিংসের রক্ষণ যেন লখিন্দরের বাসরঘর! যতই আঁটসাঁট করে রাখা হোক না কেন, কোনো একটা ফাঁক গলে বল জালে ঢুকবেই। অথচ এই বসুন্ধরা কিংস গত মৌসুমের চেয়ে এবার রক্ষণভাগে জোর দিয়েছে সবচেয়ে বেশি। দেশসেরা দুই সেন্টারব্যাক তপু বর্মণ, ইয়াসিন খানের সঙ্গে আছেন জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা। আছেন তাজিকিস্তান জাতীয় দলের ডিফেন্ডার আখতাম নাজারভ, ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1645284/%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E2%80%98%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF%E2%80%99-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2
রাজশাহী সদর সাবরেজিস্ট্রার জেলা আওয়ামী লীগের এক নেতার কাছ থেকে ঘুষ নিয়ে আর কার্যালয়ে ফিরতে পারছেন না। প্রায় সাড়ে তিন মাস ধরে তিনি তাঁর কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তাঁকে দুবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রথমটির উত্তর দিলেও দ্বিতীয়টির আর জবাব দেননি। ফোন বন্ধ করে রেখেছেন।এই সাবরেজিস্ট্রারের নাম জামিনুল হক। তিনি রাজশাহী সদর সাবরেজিস্ট্রারের কার্যালয়ে কর্মরত। তাঁর অনুপস্থিতির কারণে তাঁর কাছে...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর প্রধানমন্ত্রী নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন,...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আছিয়া খাতুনের (৭৫) ঘর পুড়েছে শত্রুর দেওয়া আগুনে। বেয়নেটের খোঁচায় নিহত ভাই আর স্বামীর লাশ মাটিচাপা দিয়েছেন নিজ হাতে। কারও ফিরে আসার অপেক্ষা নেই তাঁর। অপেক্ষা কেবল প্রিয়জনদের জীবনের দামে পাওয়া স্বাধীন দেশের সুসময়ের। আছিয়ার দুচোখে ছানি পড়েছে। কঙ্কালসার দেহ নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তিটুকুও নেই। দরিদ্রতা আর অবহেলায় পার করছেন দুঃস্বপ্নের এক জীবন। মুখে খাবার তুলে...
করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক যোগাযোগ বন্ধে আরও আরও কড়াকড়ি আরোপ করেছে ফ্রান্স ও জার্মানি। পুরো পরিস্থিতিকে ‘স্বাস্থ্য-যুদ্ধ’ বলে অভিহিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ইতালি ও স্পেনের মতো অবরুদ্ধ ব্যবস্থা কার্যকরের ঘোষণা দিয়েছেন তিনি। চীনের পর করোনাভাইরাসের (কোভিড-১৯) সবচেয়ে বড় আঘাতের স্থান ইতালিতে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ২০ হাজারেরও বেশি হয়েছে এবং মারা গেছে...
করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল বুধবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেছে। গতকাল সোমবার বিধানসভা ভবনে অধ্যক্ষের (স্পিকার) কক্ষে এক সর্বদলীয় বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান বিধাসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন আসন্ন পৌর নির্বাচন পিছিয়ে ঈদের পর করার ঘোষণা দিয়েছে। গতকাল রাজ্যের ১০টি রাজনৈতিক দলের...
নাটকের গল্প একজন তৃতীয় লিঙ্গের মানুষকে কেন্দ্র করে। সমাজের এই শ্রেণির মানুষদের বেশভূষা অন্যদের চেয়ে একটু আলাদা থাকে। যথাযথ সেই চরিত্রে রূপ দিতে অনেক সময় লাগবে, সেটা আগেই বুঝতে পেরেছিলেন অভিনেতা। লোকেশন দূরে থাকায় সকাল আটটায় বের হয়েছিলেন শুটিং দলের সঙ্গে। গল্পের জন্য বেছে নেওয়া হয়েছিল মানিকগঞ্জের সিঙ্গাইরের একটি প্রত্যন্ত গ্রাম। প্রায় সাড়ে তিন ঘণ্টার জার্নি শেষে লোকেশনে পৌঁছেই সঙ্গে সঙ্গে...
১৭ মার্চ, ১৯২০ সালের এই দিনে বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ পূর্ণ হচ্ছে তাঁর জন্মশতবর্ষ। সে জন্য ২০২০ সালকে সরকার মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। একটি বিষয় লক্ষণীয়, যে মার্চ মাসে বাঙালির স্বাধীনতাসংগ্রামের সূচনা, সেই মার্চ মাসেই বঙ্গবন্ধুর জন্ম। বঙ্গবন্ধু এখন শুধু একটি নাম নয়, একটি ইতিহাস, একটি বিপ্লব, একটি...
বিশ্ববিদ্যালয়ে তিনটি বছর পার করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছি। বিভাগের শিক্ষাসফরের কথা শুনলেই মন হয়ে যায় আনন্দে আত্মহারা। শিক্ষাসফরে যাওয়ার তারিখ ঠিক হলো ৯ মার্চ আর দিনটি ছিল সোমবার। আর স্থান নির্ধারণ করা হলো বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাজধানী মেহেরপুরের মুজিবনগর। বলতে বলতে সেই কাঙ্ক্ষিত দিন চলে এল। যাওয়ার আগের দিন বিভাগের সবার প্রিয় হারুন অর রশিদ স্যার প্রয়োজনীয় সব পরামর্শ এবং বিভিন্ন...
লা লিগা টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে শীর্ষ আছে বার্সেলোনা। লিগে বাকি আছে আর এগারো ম্যাচ। এই পর্যায়ে এসে করোনাভাইরাসের আক্রমণে স্থবির হয়ে আছে ক্রীড়াঙ্গন। এখন কী হবে? কে জিতবে শিরোপা? নাকি রিয়াল-বার্সাকে পিছে ফেলে শেষ হাসি হাসবে করোনাই? স্প্যানিশ লিগে বাকি আছে আর মাত্র এগারো ম্যাচ। যেখানে অনেক মৌসুমে শিরোপাজয়ী নির্ধারণ করার জন্য একদম শেষ ম্যাচ পর্যন্ত...
যুক্তরাষ্ট্রের সিয়াটলের জেনিফার হলারের ওপর করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। তিনি সেখানকার একটি স্টার্টআপের অপারেশনস ম্যানেজার হিসেবে কাজ করেন। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় ১৬ মার্চ থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ (ট্রায়াল) শুরু হয়েছে। হলারই বিশ্বের প্রথম ব্যক্তি, যাঁর ওপর পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হলো।সিয়াটলের প্রযুক্তি...
বিধবা জাহেরা খাতুনের স্বামী সিরাজ আলী মারা গেছেন প্রায় এক যুগ আগে। তাঁর থাকার একচিলতে জায়গা ছাড়া আর কোনো জমিজমা নেই। পাঁচ সন্তানের মধ্যে চার মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে মাছ ধরার পাশাপাশি অন্যের বাড়িতে কাজ করে মাকে দেখভাল করছেন। তাঁরও পাঁচ সন্তান। মা, স্ত্রীসহ আট সদস্যের পরিবারটির থাকার জন্য মাত্র একটি ছোট জীর্ণ টিনের ঘর। এবার সরকারিভাবে একটি পাকা ঘর বরাদ্দ পেয়েছেন জাহেরা খাতুন। কিন্তু...
‘পদব্রজযাত্রা’ নামে কর্মসূচির সূচনা। সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের দাবি নিয়ে এ রকম পদযাত্রা হয় ২০১৮ ও ২০১৯ সালের বিজয় দিবসে। প্রথম যাত্রায় ৪৮ কিলোমিটার পথ তাঁরা হেঁটেছিলেন। গত বছর বিজয় দিবস সামনে রেখে ১৪ ডিসেম্বর ৪৯ কিলোমিটার পথ হাঁটেন।সেই পদব্রজযাত্রার সমন্বয়ক কাজি সাহি এবার বঙ্গবন্ধুর সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় বঙ্গবন্ধুর বাসভবন ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: পাকিস্তান সুপার লিগ পিটিভি স্পোর্টস মুলতান-পেশোয়ার বেলা ৩টা করাচি-লাহোর রাত ৮টা ফুটবল সনি টেন ২ রোড টু ইউরো ২০২০ রাত ১১টা অলিম্পিক সনি টেন ১, ২ অন দ্য রেকর্ড সন্ধ্যা ৭-৩০ মি. উই আর ওয়ান রাত ৯টা চ্যাম্পিয়নস লিগ: পুনঃপ্রচার সনি টেন ২...
রিয়াল মাদ্রিদ থেকে ইতালিয়ান দলবদলের রেকর্ড ভেঙে ক্রিস্টিয়ানো রোনালদোকে এনেছে জুভেন্টাস। সে ঘটনারও প্রায় দুই বছর হতে চলল। ৩৫ বছরের রোনালদো সবকিছু ঠিক থাকলে ৩৭ পর্যন্ত জুভেন্টাসেই থাকছেন। তবে তুরিনের বুড়িরা এতেই সন্তুষ্ট নয়। রোনালদোর পারফরম্যান্সে এতই মুগ্ধ তারা যে আরও দুই বছর চুক্তি বাড়াতে চায়। অর্থাৎ ৩৯ বছর বয়সেও জুভেন্টাসে থাকতে পারেন রোনালদো। জুভেন্টাসে গিয়েও দারুণ ফর্মে আছেন রোনালদো। গত...
কথা পাকাপাকি। দিনক্ষণও চূড়ান্ত। বর-কনের কেনাকাটা শেষ। নির্দিষ্ট দিনে সাজবেন তাঁরা। রাঙা মাথায় চিরুনি দেওয়া শেষে বরের অপেক্ষায় থাকবেন কনে। চারদিকে বাজবে বিয়ের বাদ্য। আসবে অতিথিরাও। কিন্তু না, ওই কেনাকাটা পর্যন্তই থেমে যেতে হয়েছে তাঁদের। বর-কনে সাজা ও বিয়ের বাদ্য বাজা এখন অনেকটাই অনিশ্চিত। এত আয়োজনের বিয়ে হঠাৎ করে বন্ধ হচ্ছে কেন? কারণ করোনাভাইরাস। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবেই বিয়ের ঠিক...
করোনার কারণে নাটকের শুটিং বন্ধ করে দিলেন শিল্পী তাহসান খান। আগামী বুধবার থেকে টানা চার দিন দুটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। করোনাভাইরাস নিয়ে সতর্কতার কারণেই শুটিং থেকে সরে আসেন তাহসান। এমনকি কারও সঙ্গে করমর্দনও করছেন না তিনি। ঈদে প্রচারের জন্য দুটি নাটকেরই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন পরিচালক ও প্রযোজক। শুটিংয়ে অংশ না নেওয়া প্রসঙ্গে তাহসান বলেন, ‘সারা পৃথিবীতেই বুদ্ধিমান...
করোনাভাইরাস সংক্রমণের এই সংকটকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ সরব। তিনি বারবার প্রকাশ্যে আসছেন। এই ভাইরাস নিয়ে গালভরা বুলি কপচে ঢাক পেটাচ্ছেন। কিন্তু ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেখা নেই। জাতির এই সংকটকালে তিনি কোথায়? সিএনএন অনলাইনের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্রে অতীতে জাতীয় সংকটকালে কোনো কোনো ফার্স্ট লেডিকে বেশ সরব ভূমিকায় দেখা গেছে। কিন্তু মেলানিয়ার...
মাল্যভূষিত। হাস্যোজ্জ্বল। সানগ্লাস পরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ রকম এক বিরল আলোকচিত্র পাওয়া গেছে কানাডীয় সাংবাদিক মার্ক গেনের দান করা দলিলপত্র থেকে। মার্ক গেন টাইম ও নিউজউইক–এর সাবেক প্রদায়ক সম্পাদক। বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রতিবেদন করেছিলেন টরন্টো ডেইলি স্টার–এর হংকংভিত্তিক এশীয় ব্যুরো প্রতিনিধি হিসেবে। ১৩ মার্চ বঙ্গবন্ধুর বিরল ছবিটি স্ক্যান করে প্রথম...