যশোরের শার্শা উপজেলার রাঘবপুর গ্রামের কৃষক খোরশেদ আলম। তিনি আগে প্রতিবছরই গম চাষ করতেন। ২০১৬ সালে সাড়ে তিন বিঘা জমিতে গমের চাষ করেছিলেন, কিন্তু ব্লাস্ট রোগে ভীষণ ক্ষতিগ্রস্ত হন। পরে গমের চাষ ছেড়েই দেন। এ বছর কৃষি বিভাগ থেকে ভর্তুকির বীজ ও সার পেয়েছেন। তাই অল্প কিছু জমিতে গমের চাষ করেছেন। খোরশেদ তবু গম চাষে ফিরেছেন। অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রামের কৃষক নজরুল ইসলাম শেখ মুখই ফিরিয়ে নিয়েছেন।... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1644532/%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%93-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE
আউটসোর্সিংয়ে সার্চইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) কাজ বেশ জনপ্রিয়। আগ্রহীদের জন্য ‘এসইও শিখুন’ নামে ধারাবাহিকের আজ ৮ম পর্বে থাকছে কীভাবে ইউআরএলকে সার্চইঞ্জিন র্যাঙ্ক করে সে সম্পর্কে আলোচনা। ওয়েবসাইটের জন্য সার্চইঞ্জিনের র্যাঙ্ক অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। এসইও শিখতে অনেকেরই প্রশ্ন থাকে কীভাবে সার্চইঞ্জিনগুলো URLগুলোকে র্যাঙ্ক করে? এর উত্তরে যাওয়ার আগে র্যাঙ্কিং...
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্সেনালের কোচ মিকেল আরতেতা ও চেলসির উইঙ্গার ক্যালাম হাডসন-ওডোয়। নিজ নিজ ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। ইতালি, স্পেন, ফ্রান্সের পর এবার করোনার ছোবল পড়েছে ইংল্যান্ডের ফুটবলেও। লন্ডনে গতকাল স্বাস্থ্যপরীক্ষার পর নিশ্চিত হয়েছে, করোনাভাইরাস সংক্রমিত হয়েছে আর্সেনালের কোচ মিকেল আরতেতা ও চেলসির উইঙ্গার ক্যালাম হাডসন-ওডোয়ের মধ্যে। অবস্থা বেগতিক দেখে আজ সভা...
করোনাভাইরাস-আতঙ্কে বিশ্বজুড়ে পর্যটন ও ভ্রমণ খাতের লাখ লাখ কর্মসংস্থান ঝুঁকির মধ্যে রয়েছে। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি) বলছে, এই মহামারির কারণে ৫ কোটি পর্যন্ত কর্মসংস্থান ‘নাই’ হয়ে যেতে পারে।ডব্লিউটিটিসির প্রধান নির্বাহী গ্লোরিয়া গুয়েভারা বলেন, এই প্রাদুর্ভাব পর্যটনশিল্পের জন্য এখন উল্লেখযোগ্য হুমকি।করোনাভাইরাসের কারণে ইতিমধ্যে বিশ্বব্যাপী হাজার হাজার...
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে (২০২০-২১) আওয়ামী লীগ নেতৃত্বাধীন সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্পাদক হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন নীল প্যানেলের আইনজীবী রুহুল কুদ্দুস। ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন। অন্যদিকে সম্পাদকসহ আটটি পদে বিজয়ী হয়েছেন...
পশ্চিমবঙ্গের বজবজ থেকে ছাই নিয়ে (ফ্লাই অ্যাশ) বাংলাদেশে যাওয়ার পথে গতকাল বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার কাছে উলুডাঙ্গায় হুগলি নদীতে একটি বার্জ ডুবে যায়। বাংলাদেশে সিমেন্ট কারখানার জন্য বার্জটিতে ছাই নিয়ে যাওয়া হচ্ছিল। সকালে বার্জটি কলকাতা পোর্ট ট্রাস্টের শিপিং চ্যানেলে ঢুকে পড়ে। কলকাতা পোর্ট ট্রাস্টের নৌযান ডিভি রবীন্দ্রর সঙ্গে ধাক্কা খায় বার্জটি। এতে তলা ফেটে গিয়ে বার্জটি...
অনেকে বলে আমাদের দেশে দেখার মতো কিংবা ঘোরার মতো কিছুই নেই। আমি বলি কী, একবার বের হন বিসমিল্লাহ বলে, দেখবেন আমাদের দেশটা কত সুন্দর। কি নেই আমাদের দেশে? সাগর, পাহাড়, সবুজ অরণ্য—সবই আছে, শুধু চোখ মেলে তাকালেই হয়। আমরা সিলেট ঘুরতে গেলে প্রথমেই চিন্তা করি জাফলং, ভোলাগঞ্জ, রাতারগুল, চা–বাগান ইত্যাদি। কিন্তু সিলেট এমন একটি জায়গা, যেখানে আপনি ১৫ দিন ঘুরলেও শেষ করতে পারবেন না। যাইহোক, আজকে...
পুবাইলের শুটিংবাড়িতে দৃশ্য ধারণ চলছিল ‘জামাই হইতে সাবধান’ নাটকের। নাটকে জামাই চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। তাঁকে সাবধান করার দায়িত্বে আছেন অভিনেত্রী নাদিয়া খানম। এই অভিনেত্রীর কাছে জানতে চাই, জামাই থেকে কীভাবে সাবধান থাকছেন? নাদিয়া হেসে বলেন, ‘গল্পটি খুবই মজার। গল্পে জাহিদ হাসান গানের শিক্ষক। তার প্রচণ্ড রাগ থাকে। সমাজে নেতিবাচক কিছু দেখলেই রেগে যান। এ রকম রাগী জামাই যেন...
কেউবা বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রশংসা করেছেন, কেউবা মুগ্ধ তাঁর ব্যক্তিত্বের কথা জেনে। বঙ্গবন্ধুর বাড়ি দেখে, তাঁর সাদাসিধে জীবনযাপনের কথা জেনে কেউ কেউ রীতিমতো বিস্মিত। অনেকেই আবার বলেছেন, তিনি শুধু বাংলাদেশের নেতাই ছিলেন না, ছিলেন দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা। তাঁকে বিশ্বের অন্যতম আলোচিত নেতা হিসেবে আখ্যা দিয়েছেন কেউ কেউ। বঙ্গবন্ধুকে এভাবে যাঁরা স্বীকৃতি দিয়েছেন, সম্মান দেখিয়েছেন বা শ্রদ্ধা...
নীতিনির্ধারকদের বাধার মুখে ভার্চ্যুয়াল মুদ্রা ‘লিবরা’ চালুর পরিকল্পনা পুনর্বিবেচনা করছে ফেসবুক। ব্লুমবার্গ ও দ্য ইনফরমেশনের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বদলে ডলার ও ইউরোর মতো বিদ্যমান মুদ্রার ডিজিটাল সংস্করণ তৈরির সম্ভাব্যতা যাচাই করছে তারা। দ্য লিবরা অ্যাসোসিয়েশন কাজ চালিয়ে যাবে, মানে নতুন পরিকল্পনায় লিবরাও থাকতে পারে। গত বছর জুনে লেনদেন সহজ করতে লিবরা চালুর ঘোষণা দেয় ফেসবুক। তবে...
সূচি অনুযায়ী ২৬ মার্চ আর্জেন্টিনার ম্যাচ নিজেদের মাঠে ইকুয়েডরের সঙ্গে। তার পরের দিন ব্রাজিল খেলবে নিজেদের মাঠে বলিভিয়ার সঙ্গে ইউরোপে যতটা ভয়াল কালো থাবা বসিয়েছে করোনাভাইরাস, দক্ষিণ আমেরিকায় এখনো পর্যন্ত ততটা নয়। গত মাসের শেষ দিক থেকে আর্জেন্টিনা-ব্রাজিলসহ মহাদেশটির অন্য দেশগুলোতে করোনায় মানুষের আক্রান্ত হওয়ার খবর ছড়াতে শুরু করেছে। এখন পর্যন্ত শুধু আর্জেন্টিনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।...
ইনস্টাগ্রাম যেন মূলত তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যম, আর ভক্তদের ‘ফলো’ করার জায়গা। এমনিতেই ইনস্টাগ্রামে তারকারা প্রতিনিয়ত নানা ছবি দিতেই থাকেন। প্রতি সেকেন্ডে লাইক, কমেন্টে ভরে ওঠে তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমের উঠোন। আর উৎসব হলে তো কথাই নেই। একটানা কয়েক দিন চলতে থাকে ছবি পোস্টের হিড়িক। তা ছাড়া বিনোদনজগতের নানা খবর, ভ্রমণ, ব্যক্তিগত জীবন—এই সবকিছু ভক্তদের সঙ্গে শেয়ার করে নেওয়ার...
গত রোববার হাটের দিনে কাশিনাথপুরের জমজমাট বাজার। দূরদূরান্ত থেকে ফড়িয়ারা চলে আসেন আগের দিন। নতুন পেঁয়াজ বাজারে উঠতে শুরু করায় ফড়িয়াদের আগ্রহ বেশি। মুড়িকাটা পেঁয়াজের পাশাপাশি চৈতালি পেঁয়াজের আগাম জাতেরও দেখা মিলল হাটে। কাশিনাথপুরের বাতেন সিড স্টোরের কাছে এক চায়ের দোকানে তখন চলছিল জমজমাট চায়ের আসর। রং চা, দুধ চা, চিনি ছাড়া চা, মালাই চাসহ বিভিন্ন নামের চা। হরেক রকমের খদ্দেরের হরেক চাহিদা। জি কে...
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগয়ের–ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাসের কারণে দেখা দেওয়া কোভিড–১৯ রোগের উপস্থিতি শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ট্রুডোর কার্যালয় থেকে এ কথা ঘোষণা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোফিকে নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথক রাখা হবে। খবর এএফপির। খবরে জানানো হয়, সোফির শরীরে করোনাভাইরাস সৃষ্ট রোগ ধরা...
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পর্যটক ভিসা স্থগিত করেছে ভারত। ফলে আজ শুক্রবার থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের কোনো দেশ থেকেই ভারতে যাওয়া যাবে না। এ কারণে বাংলাদেশ থেকে ভারতে ফ্লাইট পরিচালনাকারী সব বিমান সংস্থা ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। তাই আজ থেকে আগামী এক মাস সড়ক ও রেলপথের মতো আকাশপথে ভারতে যাওয়া যাবে না। বিশেষজ্ঞদের মতে, ভারতে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিমান সংস্থাগুলো...
এলিজাবেথ স্নাইডার থাকেন যুক্তরাষ্ট্রের সিয়াটলে। নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। তা থেকে ধীরে ধীরে সেরেও উঠেছেন। সম্প্রতি এই সংক্রমণ থেকে সেরে ওঠার গল্প তিনি সবাইকে শুনিয়েছেন। এলিজাবেথ আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে বলেছেন, বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন তিনি, সেরেও উঠেছেন।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাবেথ স্নাইডার নামের এই নারী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন জৈবপ্রকৌশল...
ফেসবুক তাদের মালিকানায় থাকা একাধিক সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মে একই ধরনের সুবিধা ব্যবহারের উদ্যোগ নিয়েছে। যেমন, একজন ব্যবহারকারী এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে সরাসরি স্টোরি পোস্ট করতে পারে।ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বেশ কিছু দিন থেকেই সরাসরি তাঁদের স্টোরিগুলো ফেসবুক পোস্ট করতে পারছেন। তথ্যপ্রযুক্তি–বিষয়ক ওয়েব পোর্টাল টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, এখন থেকে ফেসবুক...
নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর টেস্টেও ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। কিন্তু সেটিকে ‘স্বাভাবিক নয়’ জানিয়ে বিরাট কোহলির দলকেই টেস্টে বিদেশের মাটিতে সেরা বলছেন ব্রায়ান লারা। প্রথম টেস্টে ১০ উইকেটে হার। পরের টেস্টে ৭ উইকেটে। প্রথম টেস্ট তবু চার দিনে গেছে, দ্বিতীয় টেস্ট তিন দিনেই শেষ। দুই টেস্টের চার ইনিংসে দলের রান একবারও ২৫০ পেরোয়নি, ২০০-ই পেরিয়েছে...
সেই আদিকাল থেকে মানুষের জীবনকে বিষিয়ে তুলছে যে ক্ষুদ্র দানব, তার নাম ‘ভাইরাস’। লাতিন শব্দ ‘ভাইরাস’–এর অর্থ ‘বিষ’। আবার মানুষ এই ‘বিষ’কে মানবকল্যাণেও কাজে লাগাচ্ছে ইদানীং। তবে এটা নিশ্চিত যে এই ভয়ংকর ক্ষুদ্র দানবদের পুরোপুরি আলাদিনের আশ্চর্য প্রদীপে বন্দী করতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। অতি ক্ষুদ্র ভাইরাসের আছে ভয়ংকর মারণ ক্ষমতা। শুধু বিশ শতকেই গুটিবসন্ত প্রাণ কেড়ে নিয়েছে প্রায় ৩০ কোটি...
অনলাইন মার্কেটপ্লেসে কনটেন্ট রাইটিংয়ের বেশ চাহিদা রয়েছে। স্থানীয়ভাবেও অনেক কাজের সুযোগ রয়েছে। কনটেন্ট রাইটার হতে হলে বেশ কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে: ১. ক্লায়েন্ট কী ধরনের কনটেন্ট চায়, তা বোঝা। যেমন নিবন্ধ, স্নিপেট, প্রমোশন কপি, ইত্যাদি। ২. যথাযথ কনটেন্ট লেখা। (বানান বিভ্রাট ঠিক করা এবং সম্পাদনা আবশ্যক) ৩. যথাসময়ে কনটেন্ট জমা দেওয়া। কনটেন্ট ৩০০ থেকে শুরু করে ১০ হাজার শব্দের বেশিও...