হেলমুট কুটিন। ৭৯ বছরের এক ‘যুবক’। বিশ্বের ১৩৫টি দেশে দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশু ও যুবাদের কল্যাণে আজীবন কাজ করছেন। ‘হারম্যান মেইনার’–এর আশ্রয়ে পালিত স্নেহধন্য শিষ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ–পরবর্তী সময়ে হারম্যান মেইনার অনাথ শিশুদের জন্য অস্ট্রিয়ার মানবহিতৈষীদের সহায়তায় গড়ে তুলেছিলেন এসওএস শিশুপল্লি। ১৯৪৯ সালে অস্ট্রিয়ার টাইরল প্রদেশে এর যাত্রা শুরু। পিছিয়ে পড়া... বিস্তারিত
source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1644428/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%AA%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%97%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9F-%E0%A6%95%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8
দেশে নতুন করোনাভাইরাসটি ঢোকার খবর জানা গেল গত রোববার। তারপর ঢাকার দোকানগুলো থেকে সাবানের বিকল্প বলে পরিচিতি পাওয়া স্যানিটাইজার নিমেষে উধাও। সেই ইস্তক রাস্তাঘাটে মানুষের মুখে মাস্কও যেন বেশি চোখে পড়ছে। ফেসবুকে আতঙ্ক, পরামর্শ আর গুজবের ছড়াছড়ি। কিন্তু সতর্কতার সঠিক পরামর্শগুলো মানুষজন জানছে বা মানছে কি? এই কৌতূহল থেকে গত সোম-মঙ্গলবার ঢাকা আর কেরানীগঞ্জের বেশ কয়েকটা জায়গায় গেলাম। কম করে ৫০ জনের...
বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিজের ক্যাম্পাসে প্রকাশ্যে যে সহিংসতার শিকার হয়েছেন বলে সংবাদমাধ্যমে অভিযোগ করেছেন, তা খুবই দুঃখজনক। তাঁর ওপর হামলাকারীরা আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ করেছেন, তাঁদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো অত্যাবশ্যক। কিন্তু শুধু এই কারণে এটাকে দুঃখজনক ঘটনা বলা হচ্ছে, তা নয়। এই অপরাধমূলক ঘটনার তাৎপর্য শুধু বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ও দেশের ফৌজদারি কার্যবিধির...
ভালোবাসার রং, তবুও ভালোবাসি, মোস্ট ওয়েলকাম–এর মতো ছবিগুলোয় শিশুশিল্পী ছিলেন পূজা চেরি। ২০১৮ সালে যৌথ প্রযোজনার ছবি নূর জাহান দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ তাঁর, কিন্তু শিশুশিল্পী তকমা কিছুতেই ছাড়াতে পারেন না পূজা। পুরোদস্তুর নায়িকা হয়েও লোকের মুখে মুখে তিনি ‘পিচ্চি নায়িকা’ হয়েই থাকেন। শুরুর দিকে খুব বিরক্ত হতেন, কষ্ট পেতেন। তবে এখন নাকি আর খারাপ লাগে না পূজার। কেন? এর উত্তর...
গ্রামটিতে লুৎফর রহমান, আবদুল কাদের, আবদুল মান্নান, নুরুল হুদা, কাশেম ফকির নামের মানুষগুলোর অস্তিত্ব মেলেনি। এ ধরনের প্রায় ৯০ জনের নাম রয়েছে। গ্রামবাসী বলছেন, এসব নামের মানুষ তাঁদের গ্রামের নেই। ২–৪ জনের নাম মিললেও বাবার নামে মিল নেই। অথচ অস্তিত্বহীন এই কৃষকেরা এবার সরকারি গুদামে উচ্চমূল্যে ধান বিক্রি করেছেন। তাঁদের নামে জাতীয় পরিচয়পত্র, কৃষক কার্ড, এমনকি ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত খোলা হয়েছে।...
কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ থেকে শিশুদের রক্ষায় ও বিদ্যালয়গুলোকে নিরাপদ রাখতে নতুন নির্দেশনা দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে যেসব জায়গায় স্কুলগুলো এখনো খোলা আছে, সেখানে সর্বোত্তম পদ্ধতিতে হাত ধোয়া, স্বাস্থ্যবিধি বা হাইজিন অনুশীলন পদ্ধতি প্রচার এবং হাইজিন পণ্য সরবরাহের পরামর্শ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার দেওয়া ওই যৌথ...
পাঁচ বছর পর ভারতের আই লিগে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। আইজল এফসিকে ১-০ গোলে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতেই ভারত-সেরা হয়েছে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি। মোহনবাগানের এই সাফল্যে বাংলাদেশ সফরের অবদান আছে বলে জানিয়েছেন দলটির স্প্যানিশ মিডফিল্ডার বেইতিয়া। গত অক্টোবরে শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে চট্টগ্রাম এসেছিল মোহনবাগান। সে টুর্নামেন্টে অবশ্য খুব ভালো করেনি তারা। মালয়েশিয়ার তেরেঙ্গানা...
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানিয়েছে, কক্সবাজারের টেকনাফ উপজেলায় তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। র্যাব বলছে, নিহত দুজনই ডাকাত জহিরের অন্যতম সহযোগী। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন বাহারছড়া ইউনিয়নের শামলাপুর সমুদ্রসৈকতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। র্যাব বলছে, দুজন রোহিঙ্গা আগে থেকেই বাংলাদেশে বসবাস করছেন।...
ক্রিকেটের সেই চিরচেনা দৃশ্য না-ও দেখা যেতে পারে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে। স্বাস্থ্যগত কারণে থুতু দিয়ে বল ঘষাকে নিরুৎসাহিত করছে ভারতীয় ক্রিকেট বোর্ড করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে অনেক কিছুর ওপরই এসেছে নিষেধাজ্ঞা। কারও সঙ্গে হাত না মেলানো, অচেনা ব্যক্তির সংস্পর্শে না আসা—এগুলো তো আছেই। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের ওপর এমন পরিস্থিতিতে নির্দেশনা এসেছে বলে থুতু দিয়ে তা পলিশ না করতে।...
জীবনের অভিধানে ব্যস্তময় শব্দটিকে বাদ দিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে। তাই তো আমরা সৌন্দর্যপীপাসু বেরিয়ে পড়েছিলাম প্রকৃতির টানে মেঘ পাহাড়ের রাজ্য সাজেক ভ্যালিতে। আমাদের ভ্রমণের গাড়ি যখন খাগড়াছড়ি দিয়ে যাচ্ছিল, তখন গাড়িটি সর্পিল গতিতে চলছিল। চান্দের গাড়িতে করে সাজেক যাওয়া। সর্পিল গতিতে ও চান্দের গাড়িতে এর আগে কখনো চলা হয়নি তাই হৃদয়ে এক অন্য রকম আনন্দ অনুভূত হচ্ছিল। সাজেক যেতে...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমানের তরুণ বয়সের কোনো ছবি নেই। অথচ ছবিটি দরকার। শিশু মুজিবের সঙ্গে তরুণ পিতা লুৎফর রহমানের নানা ঘটনার বর্ণনা আছে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’তে। ‘মুজিব গ্রাফিক নভেল’ মূলত এই বইয়ের ওপর ভিত্তি করেই তৈরি। এই বইয়ের জন্য লুৎফর রহমানের ছবি আঁকা হলো তাঁর পরিণত বয়সের ছবি দেখে। তবে এটি পছন্দ করলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আপত্তি দাদার দাড়ির...
শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। শুরুতে চীনের উহানে যখন অজ্ঞাতনামা হিসেবে এ ভাইরাস মানবদেহে সংক্রমিত হয়ে শ্বাসকষ্টসহ নানা উপসর্গের মাধ্যমে মানুষের প্রাণ কেড়ে নিতে থাকে, তখন এতটা ভয় ছিল না করোনা নিয়ে। পরবর্তী সময়ে এটি যখন প্রাণসংহারী রুদ্র রূপ ধারণ করে, তখন সাধারণ মানুষ তো বটেই, চিকিৎসক, বিশেষজ্ঞ, গবেষক সবারই টনক নড়ে। করোনাভাইরাস উহানের গণ্ডি পেরিয়ে গোটা চীন, চীনের সীমানা পেরিয়ে নানা দেশে...
চার দশক ধরে কলকাতার চলচ্চিত্র অঙ্গন কাঁপানো অভিনেতা সন্তু মুখোপাধ্যায় চলে গেলেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ কলকাতার বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।সন্তু মুখোপাধ্যায় ক্যানসারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। গত মাসে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল সন্ধ্যায় তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা...
চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণসামগ্রী বোঝাই একটি ট্রলি খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত একজন।বুধবার রাত ১০টার দিকে লোহাগাড়ার চুনতির নলবনিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ট্রলিচালক মো. ইসমাইল (৩৮) ও নির্মাণশ্রমিক আবদুল হাকিম (৪৫)। ইসমাইলের বাড়ি কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাং কোরবানিয়া ঘোনা এলাকায়। বাবার নাম এখলাছ উদ্দিন। আবদুল হাকিমের বাড়ি...
জিম্বাবুয়ের বিপক্ষে পারফরম্যান্সের চেয়ে যেই মানসিকতা নিয়ে পারফর্ম করেছে সেটাকে বড় অর্জন বলছেন মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে অর্জনের শেষ নেই। কিন্তু টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ সিরিজ জুড়ে ক্রিকেটারদের ‘মনোভাব’কে এই সিরিজের সবচেয়ে অর্জন মনে করছেন। পারফরম্যান্সের চেয়ে তাঁর কাছে যেভাবে বাংলাদেশ খেলেছে, সেটাই নাকি বড় অর্জন। গতকাল টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে ধবল ধোলাই এর পর...
ইরাকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সেনাঘাঁটিতে রকেট হামলায় তিনজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সূত্র বলছে, নিহতদের মধ্যে একজন মার্কিন সেনা, একজন মার্কিন ঠিকাদার ও একজন ব্রিটিশ সেনা রয়েছেন। তাদের নাম এখনো জানা যায়নি। বিবিসির খবরে জানা যায়, স্থানীয় সময় বুধবার বাগদাদের উত্তরে তাজি সেনাশিবিরে এই হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। গত জানুয়ারি মাসে ইরানের জ্যেষ্ঠ কমান্ডার কাসেম সোলাইমানি...
ঢালিউড কিংবা বলিউড—রুপালি পর্দায় ‘শাহেনশাহ’র দাপটে ভিলেনরা থরথর করে কাঁপেন। বাস্তবে ‘শাহেনশাহ’ কাঁপল করোনাভাইরাসের কারণে। ছবির বক্স অফিসে (ছবির ব্যবসায়) করোনার নেতিবাচক প্রভাব পড়ল। পাশাপাশি চলচ্চিত্রসংশ্লিষ্ট লোকজন ব্যবসায়িকভাবে ‘শাহেনশাহ’র ধরাশায়ী হওয়ার আরেকটি কারণ হিসেবে বলছেন বারবার মুক্তির তারিখ পেছানো।অভিজ্ঞ চলচ্চিত্র প্রদর্শক মিয়া আলাউদ্দিনের মতে,...
আজিকে খ্যাপ আছে রে বৌ। খ্যাপের কথা শুনে ছটুর চোখ সরু হয়ে আসে। প্রায় সাপের মতো হিসহিসিয়ে বলে, কোতায় খ্যাপ? যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে গাউস বলে, খ্যাপ আর কোতায় হবি? গানবাজনার এহন কি আর দিন আছে? সবাই তো মোবাইল–টোবাইল নিয়ে ঘোরে। ওর মধ্যিই সব গানটান শোনে। এহন কি আর সেই দিন আছে? ধান-পান, নবান্ন-টবান্নের কোনো বালাই নেই গাঁও-গিরামে। পালা-টালা করতিও ডাহে না কেউ। ধান উঠলি তার দাম ওটে না, সেই...
করোনাভাইরাস সারা বিশ্বের মতো বাংলাদেশের মানুষকেও উৎকণ্ঠায় ফেলেছে। মানুষ প্রতিরোধের পথ খুঁজছে। সংক্রমণ এড়াতে চাইছে সবাই। হাত পরিষ্কার রাখা সংক্রমণ থেকে দূরে থাকার একটি প্রধান উপায়। বিজ্ঞানী ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, করোনাভাইরাস দমনে সাবানই যথেষ্ট। বিতর্ক বা আলোচনা শুরু হয়েছে, হঠাৎ করে বাজার থেকে হাত পরিষ্কার করার দ্রবণ হ্যান্ড স্যানিটাইজার উধাও হয়ে যাওয়া এবং দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে। ৮...