লালমনিরহাটের কালীগঞ্জের দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা বালাপাড়া গ্রামের জহুরুল ইসলাম ঝগড়ার সময় স্ত্রী মঞ্জিলা বেগমকে মৌখিকভাবে একাধিকবার তালাক দেন। এই তালাকের জের ধরে গ্রামটির সমাজপতিরা দুই বছর ধরে দরিদ্র পরিবারটিকে একঘরে করে রেখেছেন। এ ঘটনায় পরিবারটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। এ ছাড়া এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও এক মাদ্রাসা সুপার সমাজপতিদের সঙ্গে কথা বলেন। এরপরও... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1643987/%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%98%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%87
প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত। ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও ভারতীয় দলের উন্নতি চোখে পড়েছে সবার। কিংবদন্তি সুনীল গাভাস্কারের ধারণা, এখনই সময় একটি পরিপূর্ণ নারী আইপিএল আয়োজন করা। এতে অনেক নতুন প্রতিভা বের হয়ে আসবে বলে ধারণা গাভাস্কারের। ফাইনালে ৮৫ রানে হেরে গেছে ভারত। যা বিশ্বকাপ ফাইনালের জন্য নতুন রেকর্ড। কিন্তু ফাইনাল পর্যন্ত অপরাজিত ছিল দলটি।...
খ্রিষ্টপূর্ব ৪৭৯ অব্দে থার্মোপাইলের যুদ্ধে স্পার্টান রাজা লিউনাইদাস মাত্র ৩০০ সৈন্য নিয়ে বিরাট পারস্য বাহিনীকে আটকে দিয়েছিলেন। গ্রিসে গর্ব করার মতো উপাদানের কমতি নেই। তবু গ্রিক জাতি আজও রাজা লিউনাইদাসকে নিয়ে গর্ব করেন। ৫৬ হাজার বর্গমাইলের এই বদ্বীপে হাতে গোনা যে কটা গর্ব করার মতো বিষয় আছে, নিঃসন্দেহে মাশরাফি বিন মুর্তজা তার মধ্যে একটি। তিনি আমাদের পেস বোলিং ইতিহাসের পরিশ্রমী সিসিফাস। তবু আমরা...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বড় একটি অংশ কেটেছে কারাগারে। জীবনের এই অধ্যায়টি তিনি সেখানে বসেই লিখে গেছেন। সেই লেখাই বই আকারে প্রকাশ করেছে বাংলা একাডেমি। বইয়ের নাম ‘কারাগারের রোজনামচা’। এই বইয়ে শুধু কারাগারের চিত্রই নয়, ফুটে উঠেছে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, পাকিস্তান সরকারের এক নায়কোচিত মনোভাব ও অত্যাচার-নির্যাতনের নানান চিত্র। ফুটে উঠেছে, একজন বন্দী বাবার আকুতি, সন্তানের...
৭ মার্চ সকাল ১০টা বেজে ১৭ মিনিট। আগের দিন শুক্রবার মুক্তি পেয়েছে শাকিব খান, নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত অভিনীত ‘শাহেনশাহ’। কিন্তু বলাকার উঠোনে কোনো ভিড় চোখে পড়ল না। একটু অবাক হয়ে তাই জানতে চাইলাম, সিনেমা কি শুরু হয়ে গেছে? নিরাপত্তারক্ষীর উত্তর, ‘নাহ্, শো তো সাড়ে ১০টায়। আজ তো বঙ্গবন্ধুর ভাষণের দিন, ছুটিতে ঘুমায় লোকে। এই জন্য লোকজন কম।’ একটা ব্যাপার লক্ষ...
ভারত সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা। সাধারণত ম্যাচের আগে ক্রিকেটীয় কেতা অনুযায়ী দুই দলের খেলোয়াড়েরা করমর্দন করলেও দক্ষিণ আফ্রিকা ঘোষণা দিয়েছে ভারতের কোনো খেলোয়াড়ের সঙ্গে করমর্দন করবে না তারা। করোনাভাইরাসের প্রকোপ ঠেকানোর জন্যই এই সিদ্ধান্ত করোনাভাইরাসের আতঙ্ক চলে এসেছে ক্রিকেট বিশ্বেও। মানব-সংস্পর্শ ঠেকাতে ইংল্যান্ড দল ঘোষণা দিয়েছে, শ্রীলঙ্কা সফরে কোনো ম্যাচের আগে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে করমর্দন...
আগামী ৩ এপ্রিল পর্যন্ত ইতালিতে সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। এর মধ্যে রয়েছে ইতালির ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ সিরি ‘আ’ও। করোনাভাইরাসের প্রকোপের কারণে এ সিদ্ধান্ত নিতে হয়েছে ইতালিকে টানা নয় বারের মতো লিগ জেতা হয়তো হচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসের। করোনাভাইরাসের প্রকোপে ইতালিতে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সব ধরনের খেলা স্থগিত রাখার ঘোষণা দেওয়া...
সৌরভ গাঙ্গুলী কদিন আগেই আশ্বস্ত করেছেন সবাইকে। বলেছেন করোনাভাইরাস বাধা হতে পারবে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানের সে আশ্বাসবাণী গতকালই মূল্য হারাতে বসেছে। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজের দাবি, যে পরিস্থিতি চলছে ভারতে তাতে আরাধ্যের আইপিএল এবার নাও হতে পারে। ২৯ মার্চ শুরু হওয়ার কথা ২০২০ সালের আইপিএল। প্রায় দুই মাস লম্বা আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে...
চাইনিজ নাগরিককে বিয়ে করেছিলেন শাবনূর, এমন দাবি করেছেন শাবনূরের স্বামী অনীক মাহমুদের। তবে অনীকের এমন দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শাবনূর। অনীক এই ধরনের কথা গণমাধ্যমে বলার পর শাবনূর দিলেন আরেকটি চাঞ্চল্যকর তথ্য। প্রথম আলোর কাছে পাঠালেন অনীকের আরেক বিয়ের তথ্য। পাঠানো কাগজ ঘেঁটে দেখা যায়, শাবনূর তাঁর বিচ্ছেদের নোটিশ পাঠানোর ১৫ মাস আগে আয়েশা আকতার নামের একজনকে বিয়ে করেন অনীক। বিষয়টি গোপন...
দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তি শনাক্ত হওয়ার পর মাস্কের চাহিদা বেড়েছে। ক্রেতার চাহিদা মেটাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার অর্ধশতাধিক ছোট–বড় পোশাক কারখানায় মাস্ক তৈরির ধুম পড়েছে। কারখানাগুলোর মালিক–কর্মচারীরা মাস্ক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গতকাল সোমবার দুপুরে হাসনাবাদ এলাকার হাসনাবাদ সুপার মার্কেটের প্রথম ও দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, পোশাক কারখানাগুলোতে কর্মচারীরা...
যাঁরা সক্রিয়ভাবে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন, তাঁদের করোনাবিষয়ক কোনো লিংক এলে সতর্ক থাকতে হবে। সাইবার দুর্বৃত্তরা ফেসবুক মেসেঞ্জারে করোনাভাইরাস নিয়ে সচেতনতার নামে ম্যালওয়্যার ছড়াচ্ছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাইবার দুর্বৃত্তরা করোনা নিয়ে প্রতারণার জন্য অ্যাকাউন্ট নকল বা ক্লোন করছে। এরপর সেই অ্যাকাউন্ট থেকে যোগযোগে করে ক্ষতিকর প্রোগ্রাম ভর্তি একটি ওয়েবসাইটে তথ্য দিতে বলছে। তাই...
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের এক বাসিন্দা ইতালির তুরিন শহরে থাকেন। ১ মার্চ এক মাসের ছুটিতে গ্রামে এসেছেন। তিনি বলেন, ‘আমার শরীর ভালো আছে। বিমানবন্দরে আমাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। গ্রামে আসার পর কিছুটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছি। আমি এসেছি জেনে কোনো আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব দেখা করতে আসছেন না। বিব্রতকর পরিস্থিতি এড়াতে বেশির ভাগ সময়ই বাড়িতে থাকছি।’ গত এক...
অবশেষে বাংলাদেশেও করোনাভাইরাসের রোগী শনাক্ত হলেন। বৈশ্বিক এবং করোনাভাইরাসের প্রকৃতিগত কারণে এটি স্বাভাবিক ব্যাপারই ছিল। সবাই মূলত সময় গুনছিলেন কবে ঘোষণা করা হবে যে, বাংলাদেশেও রোগী শনাক্ত হয়েছে। সেই সংবাদ আমরা পেয়েছি। করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দুটি ব্যাপার ঘটে গেছে বাংলাদেশে। এর প্রথমটি হলো, ব্যাপক পরিমাণে গুজব ও ভুয়া খবরের ছড়াছড়ি। আর দ্বিতীয়টি হলো, মজুতদারি। এমন নয় যে এ বিষয়...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: উয়েফা চ্যাম্পিয়নস লিগ রাত ২টা ভ্যালেন্সিয়া-আতালান্তা সনি টেন ১ লাইপজিগ-টটেনহাম সনি টেন ২ লা লিগা ফেসবুক লাইভ এইবার-সোসিয়েদাদ রাত ১টা এনবিএ সনি সিক্স ডেনভার-মিলাউকি সকাল ৭টা রঞ্জি ট্রফি-ফাইনাল স্টার স্পোর্টস ২ সৌরাষ্ট্র-বাংলা সকাল...
২০১৮ সালের শেষের দিকের ঘটনা। সারা আলী খান তখন সবে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পাট চুকিয়েছেন। জিমে গিয়ে ওজন কমিয়ে ফিটফাট হয়ে পা রেখেছেন বলিউডে। তখন থেকেই যেকোনো সাক্ষাৎকারে ঘুরেফিরে একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে, ‘রাজকীয় পরিবারে বেড়ে উঠতে কেমন লাগে?’ উত্তরে প্রতিবার ২৪ বছর বয়সী সারা বলেছেন, ওসব কিচ্ছু না। একেবারে সাধারণ পরিবারের সন্তানের মতোই বড় হয়েছেন তিনি।...
নতুন করোনাভাইরাস, যা কোভিড-১৯ নাম পেয়েছে, তা শুধু মানুষের শরীরেই সংক্রমণ ঘটাচ্ছে না; এর ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না বৈশ্বিক অর্থনীতিও। গত মাসের শেষ সপ্তাহ থেকে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে বৈশ্বিক পুঁজিবাজারগুলোতে। মার্চের প্রথম সপ্তাহে এসে পরিস্থিতি যেখানে দাঁড়াচ্ছে, তাতে বৈশ্বিক জিডিপি চলতি বছর উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা। করোনাভাইরাসের কারণে...
‘কার্নিশে ভুল অবেলা বকুল থাকো ছুঁয়ে একুল ওকুলথাকো ছুঁয়ে শহুরে বাতাসছুঁয়ে থাকো নিয়ন আকাশ’ সত্যিই তো এমন কত কত ভুল আমাদের জীবনের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে। শহরের রঙিন বাতাস আর খোলা আকাশে রাতের নিয়ন আলোয় মিলেমিশে একাকার হয়ে যায় আমাদের জানা-অজানা ভুলগুলো। মাঝেমধ্যেই ফুটওভার ব্রিজটার ওপর দাঁড়িয়ে আমি আমার চলমান শহরটাকে দেখি। ব্যস্ততায় ঠাসা অস্থির মানুষের রেসের দৌড় দেখি আর মনে মনে ভাবি,...
বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস নেমেছে। কারণ সেই একই—করোনাভাইরাস। বিশ্লেষকেরা বলছেন, করোনাভাইরাসে সংক্রমণের হার বাড়তে থাকা এবং বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার ঘটনার প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ার বাজারে। বলা হচ্ছে, ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পর এই প্রথম এত মারাত্মক দরপতন দেখল বৈশ্বিক শেয়ার বাজার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান অর্থনৈতিক সূচকে ৭ শতাংশের বেশি দরপতন...
করোনাভাইরাস থেকে জনগণের সুরক্ষার কথা চিন্তা করেই মুজিব বর্ষের কর্মসূচি নতুন করে সাজিয়েছি: শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচি এমনভাবে উদ্যাপিত হবে, যাতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মাধ্যমে জনগণ স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে। তিনি বলেন, ‘প্রাণঘাতী ভাইরাস যেহেতু বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করেছে, কাজেই জনগণের সুরক্ষা এবং...
রাজনীতিময় বাঙালি জীবন থেকে রাজনীতি মনে হয় উবে গেছে কিংবা ডুবে গেছে। রোববারের দৈনিক পত্রিকার প্রথম পাতায় আঁতিপাঁতি করে খুঁজে পেলাম দুটি শিরোনাম, যেখানে রাজনীতির লেবেল নেই, কিন্তু গন্ধ আছে। দুটোই এক কলামের ছোট খবর (প্রথম আলো, ৮ মার্চ ২০২০)। একটি হলো ‘সাংসদের দখলে মধ্যবিত্তের ৩২টি প্লট’। অন্যটি ‘এক মাস আগে জামিন, গতকাল জানাজানি’। দুইয়ের পাতায় ছোট্ট খবর দুটি। কিন্তু বেশ...