গুলশানের পাঁচ তারকা হোটেলে শামীমা নূর পাপিয়ার সঙ্গে দেখা করতে কারা আসত এবং তাঁর নামে ভাড়া নেওয়া কক্ষগুলোতে কারা অবস্থান করত, তা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব তথ্য জানাতে ওই হোটেল কর্তৃপক্ষকে গতকাল সোমবার চিঠি দিয়েছে দুদক। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য।প্রণব কুমার ভট্টাচার্য মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গুলশানের ওয়েস্টিন হোটেলে পাপিয়া কত... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1642797/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%97%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A6%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0
ক্লিওপেট্রার খ্যাতি আজও ছড়িয়ে আছে তাঁর চোখধাঁধানো রূপের জন্য। দুনিয়ার তাবড় তাবড় সেনাপতি, সম্রাটরা সেই রূপের নাগাল পাওয়ার জন্য ব্যাকুল ছিলেন। অবশেষে সম্রাট অগাস্টাস সিজারের ঘনিষ্ঠ সহচর মার্ক অ্যান্টনি ক্লিওপেট্রার প্রেমে সফল হয়ে সম্রাটকেই ভুলে গেলেন বেমালুম। অগাস্টাস সিজার এই প্রেমের জন্য কাকে দায়ী করেছিলেন—ধনবতী রানি ক্লিওপেট্রাকে, নাকি রূপবতী ক্লিওপেট্রাকে? এ বিষয়ে ইতিহাস নীরব থেকেছে বরাবর।...
ইসরায়েলের সাধারণ নির্বাচনে বিজয় দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুথফেরত জরিপে প্রধান প্রতিদ্বন্দ্বী বেনি গ্যানৎজের চেয়ে এগিয়ে থাকার পরপরই তিনি এ দাবি করেন। তিনটি পূর্বাভাসে নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি ৩৬ থেকে ৩৭টি আসন এবং গ্যানৎজের মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট জোট ৩২ থেকে ৩৪টি আসন পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। দেশটির গণমাধ্যমে প্রকাশিত সবশেষ খবর অনুযায়ী, ওই...
ড্যানিয়েল ভেট্টোরি কাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনে ছিলেন না। থাকবেন কী করে, তিনি তখন ঢাকায়। কাল রাতেই নিউজিল্যান্ডের উড়ান ধরে বাড়ি ফিরে যাওয়ার কথা বাংলাদেশ দলের এ স্পিন পরামর্শকের। সিরিজ চলার সময় হঠাৎ ভেট্টোরি কেন ফিরে যাচ্ছেন? বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেছেন, চুক্তি মেনেই সিরিজের মাঝে ফিরে যাচ্ছেন কিউই কিংবদন্তি, ‘ওর সঙ্গে আমাদের...
করোনাভাইরাসের বিস্তার রোধে সহায়তা করার জন্য কর্মীদের বাসায় বসে কাজ করার নির্দেশ দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এক ব্লগ পোস্টে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট জানায়, হংকং, জাপান ও দক্ষিণ কোরিয়ায় তাদের কর্মচারীদের দূরে অবস্থান করেই কাজ করা বাধ্যতামূলক। কোম্পানিটি বলেছে, বিশ্বজুড়ে টুইটারের পাঁচ হাজার কর্মীকে কাজে না আসতে জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ...
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা বেড়ে গতকাল সোমবার ছয়ে পৌঁছেছে। মৃত ব্যক্তিদের সবাই ওয়াশিংটন অঙ্গরাজ্যের বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। প্রশান্ত মহাসাগরসংলগ্ন উত্তর-পশ্চিমের এ অঞ্চলে করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ সংক্রমণের শিকড় গেড়েছে বলে আভাস দিয়েছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন,...
বাজারে এসেছে দেশীয় সুগন্ধি ‘জোনাকি’। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় এ সুগন্ধির ব্র্যান্ড উদ্বোধন করা হয়। নারী উদ্যোক্তা নাসরিন জামিরের উদ্যোগে এটি বাজারজাত করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। অনুষ্ঠানে জোনাকি সুগন্ধির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নাসরিন জামি বলেন, এটি দেশের সব শ্রেণির মানুষের কথা চিন্তা করে বানানো হয়েছে। অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ...
চারদিকে করোনাভাইরাস আতঙ্ক। খেলতে গিয়ে এই ভাইরাসের সংক্রমণ যাতে না হয়, এ জন্য অভিনব এক পন্থা বের করেছে ইংল্যান্ড ক্রিকেট দল বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিন হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। সোমবার পর্যন্ত বিশ্বের ৬০টিরও বেশি দেশে ওই ভাইরাস ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়ার এই হার দিন দিন বেড়েই চলেছে। এই অবস্থায় শ্রীলঙ্কায় দুই টেস্ট খেলতে আসছে ইংল্যান্ড। কিন্তু...
ফেসবুকের অফিসে সাধারণ দর্শনার্থীদের ভ্রমণে কড়াকড়ি করা হয়েছে। ফেসবুকের অভ্যন্তরীণ সূত্র বলছে, কর্মীদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দিতে সামাজিক পরিদর্শনে আসা সব দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে ৩৫টি দেশে ফেসবুকের কার্যালয় রয়েছে। এসব কার্যালয়ে বাইরের কোনো লোক ঢুকতে পারছেন না। ফেসবুকের একজন মুখপাত্র প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে জানিয়েছেন, ফেসবুক কর্মীদের করোনাভাইরাসের...
ফ্রেঞ্চ ও আর্জেন্টাইন নাগরিক হিগুয়েইন কি এবার শুধুই বাস্ক হয়ে ফিরবেন লা লিগায়? ক্যারিয়ারের শুরুতে মেসির বিপক্ষে রিয়ালের জার্সি পরে নামতেন। বার্সেলোনার এক সময়কার প্রবল প্রতিপক্ষের জার্সিতেও হিগুয়েইনকে দেখা গেলে মন্দ হয় না! আর্জেন্টিনার জার্সিতে তাঁকে আর দেখা যাবে না। ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বাদ পড়ার পরই অবসরের ঘোষণা দিয়েছেন গঞ্জালো হিগুয়েইন। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রশংসার চেয়ে...
২০৪১ সালে দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ। নতুন প্রেক্ষিত পরিকল্পনা-২০৪১–এ এই লক্ষ্য ঠিক করেছে সরকার। এ বছরের ২৬ ফেব্রুয়ারি এনইসির চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এটি অনুমোদন পায়। বাংলাদেশকে উচ্চ আয়ের উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে দেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) অনুমোদন করা হয়েছে। শিল্পে ভর করে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। জিডিপি...
মুজিব বর্ষেই জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।নোয়াখালী ও খুলনায় পৃথক ঘটনায় ছাত্রলীগের দুই নেতা নিহত হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগ গতকাল সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ করে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছাত্রশিবিরের সশস্ত্র হামলায় আহত ছাত্রলীগ নেতা...
চলতি মাসে দেশের ওপর দিয়ে তিন থেকে চারটি কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর মধ্যে অন্তত দুটি ঝড় মাঝারি মাত্রার তীব্রতা নিয়ে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তর এমন পূর্বাভাস দিয়েছে।এ ছাড়া চলতি মার্চ মাসের শেষের দিকে রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যেতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মার্চ মাসের পূর্বাভাসে হঠাৎ বন্যার আশঙ্কার কথাও বলা আছে। চলতি মাসের...
নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন পাকিস্তানের জাভেরিয়া খান। ম্যাচে শেষ পর্যন্ত হেরেছে পাকিস্তান। এরপরই নিয়মটি পাল্টানোর দাবি তুলেছেন পাকিস্তান অধিনায়ক ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। এ অনিশ্চয়তা থাকে বলেই খেলাটা রোমাঞ্চকর। বিশ্বকাপে তো কথাই নেই। হুট করে একটা আউটে পাল্টে যায় ম্যাচের গতিপথ, দলের ভাগ্যও। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচের কথাই ধরুন।...
সালমান শাহ মারা যান ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। তার আগের দিন ৫ সেপ্টেম্বর সালমান শাহর সঙ্গে তাঁর মা নীলা চৌধুরীর শেষবার কথা হয়। সেদিন ছেলের সঙ্গে শেষ কথা বলার স্মৃতি এখনো স্পষ্ট নীলা চৌধুরীর কাছে। সোমবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে সেই স্মৃতি স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সালমান শাহর মা। বারবার তিনি শুধু ‘আমার ইমন’ ‘আমার ইমন’ বলতে থাকেন। একটু সময় নিয়ে নীলা চৌধুরী ছেলের...
বগুড়ার একটি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির মুখোশ পরে শিক্ষামন্ত্রী দীপু মনিকে স্বাগত জানানোর ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রীর প্রতি বিরক্তি প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, এটি হওয়া কোনোভাবেই ঠিক হয়নি। এ ছাড়া মুজিব শতবর্ষ উপলক্ষে বড় বড় বাজেট দিয়ে নতুন কাজ বা কর্মসূচি না দিতে মন্ত্রণালয়গুলোর প্রতি নির্দেশ দিয়েছেন...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২য় ওয়ানডে বিটিভি ও গাজী টিভি বাংলাদেশ-জিম্বাবুয়ে বেলা ১টা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ স্টার স্পোর্টস ২ পাকিস্তান-থাইল্যান্ড সকাল ১০টা ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা বেলা ২টা এফএ কাপ রাত ১-৪৫ মি. চেলসি-আর্সেনাল সনি টেন ২ এফএ কাপ রাত ২টা...
বাংলাদেশ নাকি আত্মহত্যায় পৃথিবীতে দশম স্থানের অধিকারী। এই হিসাবের মধ্যে হত্যা করে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়ার কেসগুলো আছে কি না, কে জানে? তবে আত্মহত্যা বা কথিত অপমৃত্যু যে দিন দিন বাড়ছে, তাতে কোনো সন্দেহ নেই। মাস দু–এক আগে (ডিসেম্বর ৭, ২০১৯,) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক তাজুল ইসলাম গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন,...