পায়ে চোটের কারণে কিছুদিন আগেই ছিটকে গিয়েছেন ফর্মে থাকা স্ট্রাইকার রবার্ট লেবানডফস্কি। তাঁকে ছাড়া বায়ার্ন কীভাবে খেলবে, প্রশ্ন ছিল। তবে লেবানডফস্কিহীন প্রথম ম্যাচেই সে প্রশ্ন তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। হফেনহেইমকে হারিয়েছে ৬-০ গোলে এই মৌসুমে এখন পর্যন্ত ৩৩ ম্যাচ খেলে ৩৯ গোল করেছেন। লিগে ২৩ ম্যাচে করেছেন ২৫ গোল। বায়ার্নের জন্য লেবানডফস্কি যে কতটা গুরুত্বপূর্ণ, এই মৌসুমের প্রতি... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1642482/%E0%A6%9B%E0%A7%9F-%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%85%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE
করোনাভাইরাসের দ্রুত বিস্তার কমাতে ধনী দেশগুলোকে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করতে সহায়তার অনুরোধ করেছেন মানবহিতৈষী বিল গেটস। তাঁর মতে, করোনাভাইরাস শতাব্দীতে একবার আসা জীবাণুর মতো আচরণ শুরু করেছে। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে এক সম্পাদকীয়তে মাইক্রোসফটের সাবেক চেয়ারম্যান লিখেছেন, ‘আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সাহায্য করার মাধ্যমে আমরা জীবন বাঁচাতে...
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া করোনাভাইরাসে আক্রান্ত তাদের প্রথম রোগীর মৃত্যু নিশ্চিত করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের আক্রান্ত ব্যক্তি ৫০ বছর বয়সী এবং ওয়াশিংটনের বাসিন্দা ছিলেন। আর অস্ট্রেলিয়ায় মারা যাওয়া ব্যক্তি জাপানে কোয়ারেন্টাইন করে রাখা ডায়মন্ড প্রিন্সেস জাহাজের যাত্রী ছিলেন। তাঁর বয়স ছিল ৭৮ বছর। একজন যাত্রীর মাধ্যমে ওই জাহাজের যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। আজ রোববার বার্তা সংস্থা...
১৩ মার্চ নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ ছবি মুক্তি পাওয়ার কথা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে ছবিটির শেষ পোস্টার। পোষ্টারে ছবির নায়িকা পূজা চেরির একটি ভৌতিক চেহারা দেখানো হয়েছে। পোষ্টার প্রকাশের পর বেশ প্রশংসা পাচ্ছেন বলে জানিয়েছেন পূজা চেরি। এ ছাড়া পূজা অভিনীত ছবি ‘সাইকো’ এপ্রিল মাসে ও ‘শান’ ঈদুল ফিতরে মুক্তির কথা আছে। অভিনয় ও ব্যক্তিগত...
ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে জিততে শুরু না করলে ভারতকে অসাধারণ বলা যায় না বলেই মনে করেন মাইকেল ভন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত এক নম্বর দল। কিন্তু নিউজিল্যান্ডে পারফরম্যান্স দেখে তা বোঝা যাচ্ছে? মাইকেল ভন অন্তত এ রকমই মনে করছেন। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ দলটির পারফরম্যান্স সন্তুষ্ট করতে পারছে না সাবেক ইংল্যান্ড অধিনায়ককে। ওয়েলিংটনে প্রথম টেস্টে স্বাগতিকদের কাছে ১০ উইকেটে...
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুদুম্বা গ্রামের একটি পুকুরপাড় থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত দুজন হলেন—শাহীন সুলতান (২৮) ও তাঁর স্ত্রী আশাতুন (২৫)। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুকুরপাড়ে একটি তেঁতুল গাছে আশাতুনের লাশ ঝুলছিল। আর...
সুইজারল্যান্ডে অ্যালফাবেট ইনকরপোরেশনের অধীনে গুগলের এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গুগলের এক বিবৃতিতে বলা হয়েছে, জুরিখের ওই অফিসে এক ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষা করা হলে তাতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গুগলের একজন মুখপাত্র বলেছেন, করোনাভাইরাস আক্রান্তের বিষয়টি ধরা পড়লেও জুরিখ অফিস খোলা থাকবে। সুইজারল্যান্ডের সরকারি সূত্র বলছে, এ...
লিগে যে গতিতে লিভারপুল এগোচ্ছিল, অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার অর্জনটাকে মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু সে স্বপ্নটাকে ম্লান করে দিল পুঁচকে ওয়াটফোর্ড। ৩-০ গোলে লিভারপুলকে হারিয়েছে তারা গত বার লিগে লিভারপুল যখন ওয়াটফোর্ডের মুখোমুখি হয়েছিল, ম্যাচের আগে লিভারপুলের সেনেগালিজ উইঙ্গার সাদিও মানে ওয়াটফোর্ডের ইংলিশ স্ট্রাইকার ট্রয় ডিনি কে ডেকে বলেছিলেন, ‘আমার ভাইটার দিকে একটু খেয়াল রেখো। ও...
খুলনাকে চ্যাম্পিয়ন করতে বড় অবদান ছিল উন্নতির। প্রতিটি ম্যাচেই আলো ছড়িয়েছেন। হয়েছেন টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ গোলদাতা (৪ গোল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নিয়ে মঞ্চ থেকে নামতেই সতীর্থ খেলোয়াড়, কোচ ছুটে এলেন শুভেচ্ছা জানাতে। উন্নতি খাতুনের এক হাতে ধরা গোল্ডেন বল। অন্য হাতে গোল্ডেন বুট। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবলে ঢাকা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। আর খুলনাকে...
বাংলাদেশে ইয়াবা উদ্ধার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে উল্লেখ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ বোর্ড (আইএনসিবি)। আইএনসিবির ২০১৯ সালের প্রতিবেদনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেনসিডিলের মতো কফ সিরাপের নেশাদ্রব্য হিসেবে ব্যবহারকে শঙ্কাজনক হিসেবে উল্লেখ করা হয়। সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) হিসাব উল্লেখ করে বলা হয়, ২০১৭ সালে...
মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বের শেষ সিরিজ, একই সিরিজ দিয়ে অধিনায়কত্বের অভিষেক হচ্ছে জিম্বাবুয়ের চামু চিবাবার মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বে শেষ সিরিজ নিয়ে চারদিকে নানা আলোচনা সমালোচনা চলছে। আজ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি আলাদা গুরুত্ব পাচ্ছে এক মাশরাফির কারণেই। একই দিন আবার প্রতিপক্ষ দল জিম্বাবুয়ে দলের অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে চামু চিবাবার। যিনি...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ১ম ওয়ানডে গাজী টিভি বাংলাদেশ–জিম্বাবুয়ে বেলা ১টা ২য় টেস্ট: ২য় দিন স্টার স্পোর্টস ১ নিউজিল্যান্ড-ভারত ভোর ৪-৩০ মি. ৩য় ওয়ানডে সনি সিক্স শ্রীলঙ্কা–ওয়েস্ট...
কোবে ব্রায়ান্টের মৃত্যুশোক এখনো পুরোনো হয়নি। প্রায় তিন বছর পেরিয়ে গেছে, তবু শাপেকোয়েনস দলটার জন্য এখনো হয়তো কাঁদেন অনেক ফুটবলপ্রেমী। খেলা যুগে যুগে আনন্দ যেমন দিয়েছে, কষ্টও যে কম দেয়নি! কখনো দুর্ঘটনার শিকার হয়েছেন প্রিয় খেলোয়াড়, প্রিয় দল, কখনো ভক্তরা প্রাণ দিয়েছেন খেলার প্রতি তাঁদের ভালোবাসা দেখাতে গিয়ে। কেউ বেঁচে ফিরেছেন অবিশ্বাস্যভাবে, কারও কারও মৃত্যু রয়ে গেছে চিরদিনের রহস্য হয়ে। খেলার জগতে...
কোথাও ঘুরতে গেলে মন সতেজ হয়। আর তাই ভ্রমণ ব্যাপারটা বরাবরই আমাকে টানে। প্রতিবছর বিবাহবার্ষিকী ঘিরে একটা ট্যুর প্ল্যান করে থাকি। গত ১৮ অক্টোবর আমাদের বিবাহবার্ষিকী ছিল। ঠিক করলাম এবারে আমরা ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ঘুরতে যাব। এবারের ট্যুরে ছিলাম চারজন, মেয়ে ও দেবর ছিল। বালিতে যাওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো ভিসার ঝামেলা নেই। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় অন অ্যারাইভাল ভিসা। শুধু...
ট্রাইগ্লিসারাইড বা টিজি মূলত একধরনের ফ্যাট। স্থূলতা, ডায়াবেটিস, বেশি শর্করা খাওয়া এবং কম কায়িক শ্রমের কারণে ট্রাইগ্লিসারাইড বেড়ে যেতে পারে। বিপরীতে কমে যায় গুড কোলেস্টেরল বা এইচডিএল। রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেলে প্যানক্রিয়াটাইটিস, ফ্যাটি লিভার ইত্যাদি হতে পারে। তবে কিছু সচেতনতা আর খাদ্যাভ্যাসের পরিবর্তনে খুব সহজেই ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণ বা কমানো যায়। এ ক্ষেত্রে...
বছর ঘুরে আসা ফেব্রুয়ারিও চলে যাচ্ছে। ভাষার জন্য আমাদের মন কেঁদে কেঁদে ওঠে প্রতিনিয়ত। বাংলা ভাষাকে আমরা ভালোবাসি। কিন্তু ভাষার মর্যাদা রক্ষায় আমরা প্রকৃতপক্ষে কতটুকু সফল হতে পেরেছি! কবিগুরু রবীন্দ্রনাথ লিখে গেছেন, ‘আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, পরে ইংরেজি শেখার পত্তন’। কিন্তু দেশের বর্তমান পটচিত্র একেবারেই অন্য রকম। বাংলা নয়, বরং আমরা ইংরেজি ভাষা শিখতে এবং সন্তানদের শেখাতে আদা-জল খেয়ে...
পৃথিবীর প্রায় সব দেশে কিছু প্রান্তিক ও দুর্বল মানুষ প্রয়োজনীয় পণ্য, সেবা, সহযোগিতা পায় না। তাদের নানা চাহিদা মেটানোর জন্য নানা ধরন ও কলেবরে তৈরি হয়েছে অনেক বেসরকারি সংস্থা (নন-গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও)। সরকার ও ব্যবসায়িক খাতের পাশাপাশি এটি তৃতীয় একটি খাত হিসেবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখে। দেশে দেশে এটি সামাজিক খাত নামে পরিচিত। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এনজিওগুলো শিক্ষা,...
একদল যুবক-যুবতীর হাতে ইংরেজিতে লেখা ট্যাটু —কেএমসি। যাঁদের হাতে এই ট্যাটু তাঁদের দাবি, খাজা বাবার ভক্ত হিসেবে তাঁরা হাতে এই উল্কি এঁকেছেন। কেএমসির বিস্তারিত রূপ—খাজা মঈনুদ্দীন চিশতি।নরসিংদীতে যাঁরা রাজনীতি করেন, তাঁদের কাছে এই ট্যাটু (Tattoo) খুবই চেনা। উল্কি আঁকা যুবকেরা মাঝেমধ্যে মোটরসাইকেলে করে শহর দাপিয়ে বেড়ান। মাদক পরিবহন, টেন্ডারবাজি, অস্ত্রবাজি, কাউকে ধরে এনে মারধর করা, জমি...
মহাবিশ্বে আরেক বসবাসযোগ্য ‘পৃথিবীর’ সন্ধান পাওয়া গেছে। তবে সেই পৃথিবীর অবস্থান এই সৌরজগতে নয়। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এই পৃথিবীর আকারের চেয়ে বড় সেই পৃথিবী। সৌরজগতের বাইরে কে২-১৮বি নামের এই গ্রহের (এক্সোপ্লানেট) ভর, ব্যাসার্ধ এবং পরিবেশসংক্রান্ত তথ্যাদি বিশ্লেষণ করে জানা গেছে, সেখানে পানি থাকতে পারে। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এসব তথ্য জানিয়েছেন। এ নিয়ে একটি...
সরকারের নীতিনির্ধারকেরা বলছেন, এত দিন আমরা শিক্ষার হার বাড়িয়েছি। এখন মানের দিকে নজর দিচ্ছি। এর মাধ্যমে তঁারা স্বীকার করে নিলেন, শিক্ষার মানের বিষয়টি উপেক্ষিতই ছিল। কিন্তু তাঁরা সম্ভবত ভুলে যান যে শিক্ষা মানেই মানসম্পন্ন শিক্ষা। এখানে ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। ফাঁকিবাজি শিক্ষা দিয়ে সনদ সংগ্রহ করা যায়, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার হারও বাড়ানো যায়। যোগ্য ও দক্ষ নাগরিক গড়া যায় না। যে শিক্ষা সময়ের...