যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর বেশ আলোচনার জন্ম দিয়েছে। ৭০ লাখ ভারতীয় তাঁকে অভ্যর্থনা জানাবেন বলে নিজেই আলোচনা জমিয়ে দিয়েছিলেন ট্রাম্প। বাস্তবে তা না হলেও আলোচনার কমতি ছিল না। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরার সর্দার প্যাটেল স্টেডিয়াম উদ্বোধন করতে গিয়ে প্রায় আধ ঘণ্টা লম্বা এক ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আর সে ভাষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে জুগিয়েছে... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1641590/%E2%80%98%E0%A6%B6%E0%A7%81%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E2%80%99-%E0%A6%86%E0%A6%B0-%E2%80%98%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%81-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E2%80%99-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4-%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%A8
২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়াবে ১২ হাজার ৫০০ মার্কিন ডলারের বেশি। ওই সময়ে হতদরিদ্রের হার কমে শূন্যের ঘরে নেমে আসবে। আর মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৯ দশমিক ৯ শতাংশ। রূপকল্প ২০৪১ বাস্তবায়নে ‘বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১’ শীর্ষক প্রতিবেদনে এই লক্ষ্য ঠিক করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) তৈরি এ...
রাজধানীর আকাশে গতকাল সোমবার দুপুর থেকেই মেঘের আনাগোনা। কোথাও কোথাও ফোঁটা ফোঁটা বৃষ্টিও হয়েছে। হঠাৎই আবহাওয়ার এমন রূপ দেখে অনেকের মনে প্রশ্ন জাগে, আবারও ঠান্ডা বাড়বে নাকি। তবে আবহাওয়াবিদেরা বলছেন, বৃষ্টি হলেও শীত বাড়বে না। আজ মঙ্গলবার দেশের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। আর বুধবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় ১ মিলিমিটারের চেয়ে কম বৃষ্টি হয়েছে। আর...
ইতালিতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। জানা গেছে, এর মধ্যে দেশটিতে ষাট জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দুজন। ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে দেশে নতুন আসা মানুষদের স্বাস্থ্যপরীক্ষা নিয়ে নিয়ে কড়াকড়ি শুরু করেছে ইতালি। এই কড়াকড়ির মধ্যে পড়ছেন লিওনেল মেসিরাও করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এই সপ্তাহে ইতালিয়ান সিরি ‘আ’র তিনটি ম্যাচ বাতিল করা হয়েছে, এ পুরোনো খবর। বাইরের দেশ থেকে কেউ যেন...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: একমাত্র টেস্ট-৪র্থ দিন গাজী টিভি, স্টার স্পোর্টস সিলেক্ট ২ বাংলাদেশ-জিম্বাবুয়ে সকাল ৯-৩০ মি. উয়েফা চ্যাম্পিয়নস লিগ রাত ২টা চেলসি-বায়ার্ন সনি টেন ১ নাপোলি-বার্সেলোনা সনি টেন ২ এনবিএ সনি সিক্স হিউস্টন-নিউইয়র্ক সকাল ৭টা ক্লিপার্স-মেম্ফিস সকাল ৯-৩০...
প্রবাদটি শুনেছেন নিশ্চয়ই, ‘থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়’। বাংলা প্রবাদ। এর অর্থ বৈচিত্র্যহীন। রান্নার বৈচিত্র্যহীনতা, জীবনে বৈচিত্র্যের অভাব—এ রকম বোঝাতে এই প্রবাদ ব্যবহার করা হয় বাংলা ভাষায়। কিন্তু কেমন করে এল ‘থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়’ প্রবাদটি? অকূলপাথারে পড়ার প্রয়োজন নেই, এক্ষুনি সব পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে।‘থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়’ এই...
পুলিশ খারাপ, প্রশাসন খারাপ, সরকারি চিকিৎসক খারাপ, শুধু সরকারি চাকরি ভালো! একটি সরকারি চাকরি পাওয়ার জন্য দেশের তরুণেরা রাজপথে রক্ত দেওয়াসহ লাখো টাকা দিতেও প্রস্তুত। নিজের জন্য বা নিজের পরিবারের জন্য বা নিজে বড় হওয়ার জন্য কতিপয় মানুষ অন্ধ হয়ে, অন্য মানুষকে, এমনকি নিজের দেশকে ঠকিয়ে থাকে। স্ত্রী-সন্তানদের চাই বিলাসজীবন। টাকা কোথা থেকে এল, সেটা কোনো বিবেচ্য বিষয় নয়! কিন্তু এই ঠকানোর পরিণাম একসময়...
খুন, ধর্ষণ, লুটপাট ইত্যাদি নেতিবাচক খবর শুনতে শুনতে আমাদের মনের ওপর যখন চাপ বাড়তে থাকে, যখন আমরা ভাবতে থাকি সমাজটা গেল রসাতলে, তখনই কোথাও না কোথাও কোনো না কোনো মানুষ প্রমাণ করেন, আসলে মানুষ মানুষেরই জন্য। তখন আবার ভরসা জাগে মানুষের ওপর। তেমনি একজন ভরসা–জাগানিয়া মানুষ থাকেন খুলনার ডুমুরিয়ায়। তিনি ছোট্ট একটি ব্যবসা করেন। তাঁর নাম তাপস রাহা। ‘এই দোকান থেকে প্রতি মাসে ৩০ জন গরিব মেধাবী...
মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি, এটি নতুন কোনো তথ্য নয়। চীন এগিয়ে যাচ্ছে, এটাও সবার জানা। তবে নতুন যে তথ্য, তা হলো প্রথমবারের মতো ভারত যুক্তরাজ্য ও ফ্রান্সকে সরিয়ে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির জায়গা করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ২০১৯ সালের অর্থনীতি বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছে। দেখা যাচ্ছে, বিশ্ব অর্থনীতির মোট দেশজ...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেটকে আমরা কতভাবেই না জানি। খুবই সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ওয়ারেন বাফেট জনহিতকর কার্যে দানের ক্ষেত্রেও বিশ্বব্যাপী একটি বড় নাম। এবার নতুন আরেকটি কৃতিত্বের ক্ষেত্রে ওয়ারেন বাফেটের নাম আবার আলোচিত হচ্ছে। আর সেটা হচ্ছে, বাফেটই হতে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে কাজ করে যাওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও। এই কৃতিত্বটি অবশ্য এত দিন ধরে দখল করে আছেন লেস ওয়েক্সনার।...
সভ্যতার উষালগ্ন থেকেই মানুষ টাকা ধার দেয় ও নেয়। আজ থেকে ৫ হাজার বছর আগে সেই মেসোপটেমিয়া (বর্তমানে ইরাক) সভ্যতায় টাকা ধার দেওয়া-নেওয়ার নজির পাওয়া যায়। কিন্তু আধুনিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছে এই কেবল ১৪ শতকে, ইউরোপের ইতালিতে। ইংরেজি বেঞ্চ শব্দের ইতালীয় প্রতিশব্দ থেকে ব্যাংক শব্দটি এসেছে। মূলত বেঞ্চে বসে ব্যাংকাররা ব্যবসা পরিচালনা করতেন, সেখান থেকেই ব্যাংক শব্দটি এসেছে। ১৪ শতকে ইতালি ছিল...
১. পত্রিকার সব কটি পাতায় আগুন। মোদির আগুন, সু চির আগুন, ডানের আগুন, বামের আগুন। দেশের আগুন, ঘরের আগুন, পরের আগুন; সবচেয়ে বেশি আগুন অফিসে; রহমান ভাইয়ের ডেস্ক!লোকটা অসহ্য রকম বিরক্তিকর। সারা দিন অফিসে পান চিবোয় আর সাপলুডু খেলে। চলতি যেকোনো ভাইরাল ইস্যুতে তার ঘুসঘুস-ফুসফুস। অদ্ভুত লোক। তাকে দেখলে ভুলেই যাই এটা কোনো করপোরেট অফিস। মনে হয় মহল্লার চায়ের টং। লোকটার ঠোঁটের দুগাল বেয়ে পানের রস গড়িয়ে পড়ে...
মার্চে ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিবসেনাপ্রধান উদ্ধব ঠাকরে সরকারের ১০০ দিন পূর্ণ হবে। এটি সামনে রেখে উদ্ধব ঠাকরে আগামী ৭ মার্চ অযোধ্যা যাচ্ছেন। সঙ্গে শিব সৈনিকদের বিরাট বাহিনী যাবে।শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, ৭ মার্চ দুপুরে অযোধ্যায় রামলালা দর্শন করবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এরপর তিনি অযোধ্যার সরযূ নদীর তীরে এক প্রার্থনায় অংশ নেবেন। সেখানে বিপুল শিব সৈনিক থাকবে। গত...
চীন, এমনকি আশপাশের বেশ কিছু দেশের মানুষ উদ্বিগ্ন করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে। সারা দুনিয়ায় এই আতঙ্ক ছড়িয়েছে বললে বাড়াবাড়ি হবে না। তাহলে আমিরের প্রসঙ্গ আলাদা করে এল কেন? কারণ, আমির খান শুধু যে ভারত ও এর আশপাশের দেশগুলোয় জনপ্রিয় তা নয়, আমিরের দারুণ জনপ্রিয়তা রয়েছে চীনেও। কয়েক বছর আগে চীনে আমির অভিনীত দঙ্গল ছবিটি করেছিল রেকর্ডভাঙা ব্যবসা। আয়ের দিক থেকে অনেক বড় বড় চীনা ও হলিউড ছবিকেও ছাড়িয়ে...
সাহিত্যদেশ স্টলের ভেতরে দেখা গেল একটা বড় কাগজে লেখা, ‘আগে বিল পেমেন্ট করুন, পরে অটোগ্রাফ নিন, ফটোসেশন করুন।’ কৌতূহলী না হয়ে উপায় নেই। ‘আপনারা কেন লিখে রেখেছেন এ কথা’—জিজ্ঞেস করি সামনে থাকা মোহাম্মদ শফিকুল ইসলামকে। তিনি বললেন তাঁর বিড়ম্বনার কথা। কখনো কোনো তরুণ লেখকের সঙ্গে একসঙ্গে অনেক তরুণ এসে পটাপট হাতে তুলে নেন অনেকগুলো বই। তারপর সেলফি তুলতে থাকেন। লেখকের...
করোনাভাইরাসের নতুন প্রাদুর্ভাবের স্থান দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। চীনের পর দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশিসংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। আজ সোমবার দেশটি জানিয়েছে, আরও ১৬১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মৃত মানুষের সংখ্যা বেড়ে এখন সাতে পৌঁছেছে। এর আগে গত শনিবার আক্রান্ত মানুষের সংখ্যা এক দিনে দ্বিগুণ হয়ে যায়। কর্তৃপক্ষ জানায়, থাইনাম নামের একটি হাসপাতাল এবং...
দিনের খেলার অষ্টম ওভার। ডোনাল্ড তিরিপানোর করা শর্ট বলটিকে পয়েন্টের দিকে পাঠিয়ে ২ রান নিলেন অধিনায়ক মুমিনুল হক। তাতেই ভুলতে বসা একটি স্বাদ আবার পেল বাংলাদেশ ক্রিকেট দল। ওই ২ রানেই জিম্বাবুয়ের ২৬৫ রান টপকে প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ। বাংলাদেশ টেস্টের প্রথম ইনিংসে পেল ৬ ম্যাচ ও ১৪ মাস পর। আজকের আগে বাংলাদেশ টেস্টে সর্বশেষ লিড পেয়েছিল ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবীয়দের ১১১...
অনেকেই অনলাইনের জনপ্রিয় মার্কেটপ্লেস ফাইবারে অ্যাকাউন্ট খোলেন কিন্তু কাজ পান না। তারা জানতে চান, এ ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিলে কাজ পেতে পারেন। যাঁরা একেবারে নতুন তারা এ প্ল্যাটফর্মে কাজ করার জন্য অবশ্যই দক্ষ হয়ে তারপর আসবেন। আপনি কী ধরনের কাজ করেন তার ওপর নির্ভর করে আপনার গিগ সাজাতে পারেন। মনে রাখবেন, একটা ভালো গিগ আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। সাধারণ সব ধরনের কাজের ক্ষেত্রে যে ব্যাপারগুলো নজর...