১৬ ফেব্রুয়ারি সকাল ১০টা। শীতের স্বর্ণালি রোদ চিকমিকিয়ে আলো ছড়াচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের তৃতীয় ব্লকের দ্বিতীয় তলায় ঠিকরে পড়ছে সেই আলো। রংচটা ব্লকের করিডরটিতে হাতলভাঙা একটি চেয়ারে হাত-পা ছড়িয়ে এলোমেলো ভঙ্গিমায় শুয়ে আছে চারটি বিড়ালছানা। হয়তো শীতের সকালে সূর্যস্নান করছে বিড়ালছানাগুলো। করিডর দিয়ে অনেকেই যাতায়াত করছেন। তবে বিড়ালছানাদের ভ্রুক্ষেপমাত্র নেই... বিস্তারিত
source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1641279/%E0%A6%AC%E0%A6%BF%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA
শনিবার বইমেলায় ছিল ভিড়। অগুনতি মানুষ এসেছিল মেলায়। বিপ্লবীদের কথা স্টলের শেখ রফিক বললেন, ‘এবার মেলার বড় বৈশিষ্ট্য হলো—মানুষ আসছে অনেক, কিনছে কম।’ সে দোকান থেকে বই কিনছিলেন ঊর্মি লোহানী। তিনি বললেন, ‘এখন ফেসবুকে থাকে মানুষ। বই পড়ার সময় কোথায়?’ শেখ রফিক তাতে সায় দিলেন না। বললেন, ‘সেটা পরের ব্যাপার। তিনটা জায়গা থেকে কি বই পড়ার প্রণোদনা আসছে—রাষ্ট্র,...
জিম্বাবুয়ের বিপক্ষে বেশিক্ষণ টিকতে পারলেন না সাইফ হাসান লম্বা সময়ে ধরে ব্যাটিংয়ের খ্যাতি রয়েছে সাইফ হাসানের। ঘরোয়া ক্রিকেটে এ কাজে ভালোই হাত পাকিয়েছেন তিনি। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে বেশিক্ষণ টিকতে পারলেন না জাতীয় দলের এ ওপেনার। ১২ বল খেলে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। জিম্বাবুয়ে ২৬৫ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও সাইফ প্রথম ৩ ওভারে জমাট ব্যাট করায় মনে হচ্ছিল...
ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, প্রকৌশল...কত রকম বিষয় আছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোয়। কোন বিষয়ে আমি পড়ব—সিদ্ধান্ত নেওয়াই কঠিন। স্বপ্ন নিয়ের এই বিভাগে আমরা একেকটি বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আজ বাংলা নিয়ে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মনজুর বাংলা আসলে সবাই পড়ে। স্কুল-কলেজের পাঠ্য হিসেবে অন্তত বারো বছর বাংলা পড়তে হয় সবাইকে। কিন্তু কেন বাংলা পড়া হয়, তা হয়তো পুরোপুরি...
এখন আর অ্যাপ তৈরি করতে বিদেশনির্ভর থাকতে হচ্ছে না। দেশের অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর হাতেই তৈরি হচ্ছে জনপ্রিয় সব অ্যাপ। এ খাতের উদ্যোক্তারা বলছেন, স্থানীয় অ্যাপের বাজার এক হাজার কোটি টাকা পার হয়ে গেছে। আগে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান যেখানে ভারতসহ বাইরের দেশ থেকে অ্যাপ তৈরি করে আনত সেখানে এখন দেশীয় প্রতিষ্ঠানের ওপরেই ভরসা বাড়ছে। দেশের উদ্যোক্তাদের হাতেই তৈরি হচ্ছে জনপ্রিয় বিভিন্ন অ্যাপ সেবা।...
কাল বসুন্ধরা কিংসের বিপক্ষে ১২ গোল হজম করে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব। আনোয়ারার গোলরক্ষক আশা কর্মকার এত গোল হজম করেও মন খারাপ করেননি ম্যাচ শেষে দলের সেরা খেলোয়াড়কে ঘিরেই যত আগ্রহ থাকে সবার। কিন্তু কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে মেয়েদের ফুটবল লিগের প্রথম ম্যাচে দেখা গেল অন্য দৃশ্য। গতকাল বসুন্ধরা কিংস ১২-০ গোলে হারিয়েছে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে। এক ডজন গোল খাওয়া দলের...
এত দিনে বোরো ধানের চারা রোপণ শেষ হওয়ার কথা। রোপণ করা ধানের খেতে পানিও থাকার কথা। কিন্তু পানি না থাকায় অনেক জমিতে এখনো হাল চাষ দেওয়া সম্ভব হয়নি। অনেক জমিতে ঘাস গজিয়ে উঠেছে। যেসব জমিতে ধানের চারা রোপণ করা শেষ হয়েছে পানির অভাবে সেগুলোর তলা শুকিয়ে ফেটে গেছে। ধান রোপণের সময় ফুরিয়ে আসায় পানির জন্য কৃষকেরা অস্থির হয়ে উঠেছেন। মনু নদ সেচ প্রকল্পের মৌলভীবাজার সদর উপজেলার বেশ কিছু এলাকায় শাখা সেচ খাল...
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির সময় আজ রোববার বেলা ২টায় ধার্য করেছেন আদালত। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত বেঞ্চ এই সময় নির্ধারণ করেন। এই আদালতে আজ সকালে জামিন আবেদনটির শুনানির সময় ধার্য ছিল। তালিকায় এটি ১ নম্বরে ছিল। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির সময় পুনর্নির্ধারণ করেন।...
‘ডিবি কন (বলেন), ওসি কন, এসপি কন, ডিসি কন—যেটাই কন, আমাদের নিয়ন্ত্রণেই চলে। আমার মনে হয় গাইবান্ধা জেলাত মন্ত্রী, এমপি—যত কিছুই থাকুক না কেন, আমার চেয়ে বড় মাইকেল মনে হয় এই ডিস্ট্রিক্টে (জেলা) আর নাই।’ এমন কথা বলেছেন আশার আলো প্রভাতি সংস্থা নামের একটি বেসরকারি সংগঠনের চেয়ারম্যান শফিকুল ইসলাম। গত শুক্রবার গাইবান্ধার সাঘাটা উপজেলার ডাকবাংলা বাজার চত্বরে কর্মিসমাবেশে এসব কথা...
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে বুড়াইল নদ। এই নদের ওপরে তৈরি বাঁশের সাঁকোটি নড়বড়ে হয়ে পড়েছে। এ কারণে উপজেলার ১০ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১০ নভেম্বর প্রতিপাল গ্রামের ছফি হোসেনের ছেলে মারুফ হোসেন (৮) সাঁকোটি পার হতে গিয়ে পা ফসকে পড়ে নদে ডুবে মারা যায়। সে প্রতিপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
মিয়ানমার সীমান্তের বাংলাদেশ অংশে নাফ নদীর তীর ঘেঁষে নির্মিত হচ্ছে ৬১ কিলোমিটার লম্বা ‘সীমান্ত সুরক্ষা সড়ক’। ১৪১ কোটি টাকার এ সড়কটি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে উখিয়ার পালংখালী হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ গিয়ে থেমেছে। পাঁচটি প্যাকেজে সড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পুলিশ, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্য, ৬১ কিলোমিটারের...
করোনাভাইরাসের প্রভাব যে বিশ্ব অর্থনীতিতে পড়তে যাচ্ছে, সে বিষয়ে বিভিন্ন গবেষণাধর্মী সংস্থা আগেই বারবার সতর্ক করেছে। ইতিমধ্যে বিভিন্ন দেশে নানান অর্থনৈতিক কর্মকাণ্ডে শ্লথ গতি লক্ষ করা যাচ্ছে। গত সাত বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সেবা খাতের ব্যবসায়িক কার্যক্রম সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জানুয়ারিতে সেবা খাতে ব্যবসায়িক কার্যক্রম খুবই...
ঢাকা টেস্টে আজ দ্বিতীয় দিনে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ প্রথম দিন সকালের সেশনে বাংলাদেশকে উইকেট এনে দিয়েছিলেন আবু জায়েদ। আজ দ্বিতীয় দিনে সকালে সেশনেও জায়েদের হাত ধরে সাফল্যের মুখ দেখেছে বাংলাদেশ। ঢাকা টেস্টে এই পেসারের ভালো বোলিংয়ে জিম্বাবুয়েকে দ্রুতই অলআউট করার পথে মুমিনুল হকের দল। ৬ উইকেটে ২২৮ রান নিয়ে কাল প্রথম দিনের খেলা শেষ করেছিল জিম্বাবুয়ে। কাল দুই প্রান্ত থেকে দুই পেসারকে দিয়ে বল করালেও...
করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন দেশে মাস্ক বা মুখোশের বিক্রি বেড়েছে। এ সুযোগে আতঙ্ক আরও বাড়িয়ে অনলাইনে প্রতারণা করছে সাইবার দুর্বৃত্তরা। এ ক্ষেত্রে তারা মাস্ক বিক্রির নামে অর্থ হাতিয়ে নিচ্ছে। করছে অভিনব প্রতারণা। হংকংয়ের ১০০ জনের বেশি নাগরিক এ ধরনের মাস্ক স্ক্যামের শিকার হয়েছেন। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের মাধ্যমে মাস্ক বিক্রির কথা বলে অর্থ হাতিয়ে...
হাইলাইটস: বার্সেলোনার হয়ে কাল অভিষেক ঘটে মার্টিন ব্রাথওয়েটের। মেসিকে দিয়ে একটি গোলও করিয়েছেন তিনি বার্সেলোনায় যোগ দেওয়ার আগে মার্টিন ব্রাথওয়েটকে কয়জন চিনতেন? এমন প্রশ্ন উঠতেই পারে। ফুটবলের একেবারে পাঁড় ভক্ত না হলে ড্যানিশ এই স্ট্রাইকারকে না চেনাই স্বাভাবিক। বার্সায় যোগ দেওয়াই ব্রাথওয়েটের ক্যারিয়ারে এ পর্যন্ত সর্বোচ্চ সাফল্য—বলবেন অনেকেই। তবে কাল এ সাফল্যকেও ছাপিয়ে গেছেন ব্রাথওয়েট। এইবারের...
পেশাদার ক্যারিয়ারে কাল হাজারতম ম্যাচটি খেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে পারফরম্যান্স করছেন ৩৫ বছর বয়সী এ ফরোয়ার্ড হাজারতম ম্যাচ রাঙাবেন কীভাবে? খুব সহজ। গোল করে! ক্রিস্টিয়ানো রোনালদো অন্তত এভাবে ভাবতে পারেন। গোল করা যে তাঁর কাছে মুড়ি-মুড়কি। কাল পেশাদার ক্যারিয়ারে ১০০০তম ম্যাচেও গোল করেছেন জুভেন্টাস তারকা। সিরি আ-তে এসপিএএলের বিপক্ষে ম্যাচে গোল করেছেন প্রথমার্ধে। এটি ছিল...
বদলে গেছে প্রতিযোগিতামূলক পরীক্ষার ধরন। তাই এ প্রতিযোগিতায় ঠিকে থাকতে বদলাতে হবে নিজেকেও। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। আর তাহলেই আসবে সাফল্য। এখনকার সময়গুলোতে পরীক্ষা হচ্ছে ফ্যাকাল্টি বেইজড আর যদি পড়তে থাকেন গতানুগতিক, তাহলে যেকোনো পরীক্ষার প্রিলিমিনারিতেই পাস করা অসম্ভব হয়ে পড়বে।পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় শিক্ষার্থীদের মনে রাখতে হবে, পড়াশোনার পাশাপাশি ফ্যাকাল্টি...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কোনাবাড়ী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত দুজন হলেন কালিয়াকৈর উপজেলার বোর্ড মিল এলাকার বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস আলীর স্ত্রী ফাতেমা আক্তার (৩২) ও তাঁর...
৩৩ বছর ধরে নানা প্রতিশ্রুতি পেয়েও তা ভঙ্গ হওয়ায় মনঃকষ্টে ভুগেছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। তাঁর বহু পঠিত ও বহুশ্রুত ‘কেউ কথা রাখেনি’ কবিতা সেই দুঃখের আখ্যান। এই রাজধানীর উন্নয়নে বিভিন্ন সময়ে একাধিক মেয়র এসেছেন। তাঁরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। নগরবাসী তাতে আশ্বস্ত হয়েছেন। ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন বারবার। মোহাম্মদ হানিফ, সাদেক হোসেন খোকা ছিলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র। আর আনিসুল...
আলোচনা-সমালোচনার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ সান্ধ্য কোর্স চালু রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষকেরা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় ‘ফাইট’ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। একাডেমিক কাউন্সিলের সভা সামনে রেখে তাঁরা সক্রিয় হয়ে উঠেছেন। সমন্বিত ভর্তি পরীক্ষা ও সান্ধ্য কোর্স...