এক সপ্তাহ আগেও মেয়র পদে মনোনয়ন পেতে দুজনের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতা। দলীয় প্রার্থী ঘোষণার পর তাঁরা এখন আবার এক মঞ্চে। গতকাল বৃহস্পতিবার সারা দিন নানা কর্মসূচিতে একসঙ্গে কাটিয়েছেন আওয়ামী লীগের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন ও আসন্ন নির্বাচনের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী। মেয়র নাছির ও মেয়র পদপ্রার্থী রেজাউলের সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা দেখে দলীয় নেতারা সিটি নির্বাচন নিয়ে... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1640873/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9C%E0%A6%A8
আজ শুক্রবার মহান একুশে ফেব্রুয়ারি। টাঙ্গাইলের সখীপুরে এই প্রথম প্রায় ২২ হাজার খুদে শিক্ষার্থী তাদের নিজ বিদ্যালয় চত্বরে স্থাপিত শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ১৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের কাজ শেষ হয়েছে। শহীদ মিনার নির্মাণে সরকারি বরাদ্দ না থাকলেও স্থানীয় লোকজন, শিক্ষক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের টাকায় শহীদ...
যদি আমার রঙে তোমার হৃদে ঝড় ওঠেকৃষ্ণচূড়া উঠবে গেয়ে লাল ঠোঁটে,কালো কেকার মনটা নয়তো একটু কালোবলেই ফেলো ভালোবাসি, একটু বলো!যদি এই বসন্তে পলাশ দোলে ছাদের ধারেজেনো, তোমার জন্য ডাকছে কুহু অদূর পারে,তোমার হলুদ আমার নীলে সবুজ হলেতোমার আমার একটি ছায়া নদীর জলে।কোকিল থেকে রং গুলিয়ে চোখ আঁকিসেই চোখ ইশারায় বসন্ত রে আজ ডাকি,হলুদ দিয়ে বরণ করে ফাগুন মুখসবার ঘরে পলাশ হয়ে আসুক সুখ। farhana.hossain@grameenphone.com
বাঙালি জাতির জীবনে আজ এক গৌরবোজ্জ্বল দিন—মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ থেকে ৬৮ বছর আগে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করার অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বাংলা মায়ের অকুতোভয় সন্তানেরা। এই অনন্য ইতিহাসকে স্বীকৃতি দিয়ে ইউনেসকো ১৯৯৯ সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বাঙালির আত্ম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের দিনটি সারা বিশ্বেই...
রোনালদোর বান্ধবী হওয়ার আগে কজনই বা চিনত জর্জিনা রদ্রিগেজকে? সে জর্জিনা নিজেই এখন নামকরা মডেল। মডেলিং ও বিভিন্ন ব্র্যান্ডের দূতিয়ালি থেকে প্রাপ্ত অর্থের পাশাপাশি সঙ্গী ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে মাসিক যে হাত খরচ পান, সেটির পরিমাণ শুনলে যে কারও চোখ কপালে উঠবে! রোনালদো-জর্জিনার প্রেমকাহিনিটা অনেকটা রূপকথার সেই সিন্ডারেলার মতো। রোনালদো জীবনে আসার আগে পাদপ্রদীপের আড়ালে থেকেই অভ্যস্ত ছিলেন...
আর্লিং ব্রট হরলান্ড ক্লাব ছাড়ার পর যেন হেরেই চলেছে তাঁর সাবেক ক্লাব রেড বুল সালজবুর্গ। কাল রাতে ইউরোপা লিগে বিধ্বস্ত হয়েছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে। মাস দেড়েক হয়ে গেছে আর্লিং ব্রট হরলান্ড বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দিয়েছেন। এরপর থেকে যেভাবে গোলের বান ছুটিয়ে চলেছেন ১৯ বছর বয়সী নরওয়েইজিয়ান স্ট্রাইকার, তাতে তাঁকে পেতে যে ডর্টমুন্ডকে ২ কোটি ইউরো খরচ করতে হয়েছে, সেই দামটাকেও যেন এখন মামুলি মনে...
গোপনীয়তা লঙ্ঘন, ব্যক্তিগত তথ্য ফাঁস, ভুল তথ্য প্রচারসহ নানা কেলেঙ্কারির ফলে ফেসবুকের ওপর ব্যবহারকারীদের আস্থা তলানিতে পৌঁছেছে। অনেকে আবার সময় বেশি নষ্ট হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমটির ওপর ত্যক্ত-বিরক্ত। এসব কারণেই একবার বিশ্বজুড়ে ‘ডিলিট ফেসবুক’ আন্দোলন ছড়িয়ে পড়েছিল। আপনিও যদি তাঁদের একজন হয়ে থাকেন, তবে চাইলে ফেসবুক অ্যাকাউন্টটি চিরতরে মুছে ফেলতে পারেন। আগে শুধু নিষ্ক্রিয়...
এবারের জন্মদিন একমাত্র বড় ভাইয়ের সঙ্গে কাটাবেন বলে প্যারিস থেকে স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে লন্ডনে চলে যান তিশা। ভাইয়ের সঙ্গে কাটানো দিনের কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে শুভেচ্ছা জানানোয় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ অভিনয়শিল্পী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্যারিস থেকে তিনি জানান জন্মদিন উদযাপনের কথা। শুভ জন্মদিন ধন্যবাদ। গতকাল শুনলাম ফ্রান্সের উৎসবে। আজ দেখি লন্ডনে? উৎসব...
মধ্যরাতটা একটু বেশিই কেন মায়ার?ব্যালকনিতে কেন প্রতীক্ষা অদৃশ্য কালের?নিউরনে কেন প্রিয়তমার আগমন বারবার?কেনইবা ফাঁকা রাস্তায় উদ্ভট প্রলাপ পাগলটার?মধ্যরাতটা একটু বেশিই কেন ছলনার?একের পর এক ছাই কেন সিগারেটের?চারদিকে কেন এত শূন্যতা-অন্ধকার?কেনইবা এত ক্রন্দন বেচারা কুকুরটার?মধ্যরাতটা তবুও একটু বেশিই প্রতীক্ষার।সময়ের তীর পেরিয়ে আগমন মহাকালের।প্রিয়তমার নূপুরধ্বনিতে পরাজয় নিস্তব্ধতার।এ যে আয়োজন...
যৈবতী রমণী মাটিতোর লাগি চাষা বসি কান্দেএক ফোঁটা রস নাই খ্যাতেলাঙল–জোয়াল সব চাঙে।ঠিলা ভাঙে কিষানিরটাল খায় ঘাটেযৌবনা বহতা নদীস্রোতহীন তলা তারচৌচির ফাটে।কৃষকের চোখেফারাক্কার বাঁধ ঝুলে থাকে। জ্যামাইকা, নিউইর্য়ক
হুমায়ূন আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ ছবিটি আমাদের প্রজন্মের যাঁরাই প্রথমবারের মতো যখন দেখেছেন, নিঃসন্দেহে তাঁদের ভেতরে অজান্তে হলেও জায়গাটি হাতছানি দিয়ে ডেকেছে। নীল জলরাশির সফেদ ঢেউ আছড়ে পড়ার কথা মনে দোলা দিয়েছে। প্রবালভর্তি তীর, নারকেল আর কেয়াবনের সারির অপরূপ লাবণ্যের দ্বীপটি মাথা তুলে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সর্বদক্ষিণে। নাম সেন্ট মার্টিন। কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯...
শব্দ জোড়া শব্দ ভাঙার খেলায়শব্দ টেনেটুনে শব্দ নিয়েই মাতিশব্দ আকরে বাঁচি, শব্দের নেশায় আছিএত যে শব্দ শব্দ করিএই শব্দের ভেতরেই ঘুরপাক খাই।কবি আমি শব্দের জাদুকর! উত্তরা, ঢাকা ১২৩০।
কচুরপানা নিয়ে সংঘর্ষে নারায়ণগঞ্জে এই জানুয়ারি মাসে ২০ জন আহত হলেও কচুরিপানা কিন্তু নিরীহ জিনিস। মোটেই বিষাক্ত নয়। ওর জ্ঞাতি-গোষ্ঠী অনেকেই আমাদের খাবার পাতে বহুকাল ধরেই আছে। শুধু গরিবের পাতে নয়, ভদ্রলোকের খাবার টেবিল, এমনকি দামি হোটেলেও ওর জ্ঞাতিভাই কচুর কন্দ, লতি, ডাঁটা, পাতা অভিজাত খাবার। খাদ্যগুণেও কম নয়। চিংড়ি, নোনা ইলিশ দিয়ে কচুর লতির স্বাদ কে ভুলতে পারে? চ্যাং মাছ আর কচুপাতার ভর্তা যে...
জীবের বেঁচে থাকার জন্য বালিশ, পানি ও খাদ্যের প্রয়োজন হয়। ক্লাস-পরীক্ষার খাতায় এ কথা লিখেছে ঢাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সাম্মির। আমার তরুণ বন্ধু সেঁজুতি শোণিমা, ডাকনাম নদী, সাম্মিরের শিক্ষক। ১৬ ফেব্রুয়ারি তিনি ফেসবুকে ছাত্রের বাণীটি তুলে দিয়েছিলেন। সেটা পড়ে নানা কথা মাথায় এল। রায়েরবাজারের অবৈতনিক স্কুলটিতে কোন শিশুরা পড়ে? তাদের একজনের কেন বেঁচে থাকার প্রশ্নে...
শিক্ষা ও গবেষণায় এ প্রতিষ্ঠানের ওপর আমলাদের প্রভাবের কারণে এটি কোনো কাজ করতে পারছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। পৃথিবীর সব মাতৃভাষা সংরক্ষণ, গবেষণা ও বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। তবে ১০ বছরে সেমিনার, নিউজ লেটার ও স্মরণিকা প্রকাশ ছাড়া প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য কোনো কাজ নেই। বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা নিয়ে করা একমাত্র কাজ ‘নৃ-ভাষা বৈজ্ঞানিক...
চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বুধবার আরও ১১৪ জন মারা গেছেন। এ নিয়ে গতকাল পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ হাজার ১১৮ জনে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১০৮ জন করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে পরিচিত হুবেই প্রদেশের। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, নতুন করে গতকাল ৩৯৪ জন...
ধসে পড়া কংক্রিটের নিচে চাপা পড়ে তারাভান। নড়ার উপায়টুকুও নেই। এই কি জীবনের শেষ সময়? জানে না সে। সেই সময়েই তার পুরো জীবন যেন ভেসে ওঠে চোখের তারায়। জীবনের পাওয়া না–পাওয়ার হিসাব মিলিয়ে নেয়। শুধু তারাভান তো নয়, তারই মতো শত শত তারাভানের স্বপ্ন জলাঞ্জলি হয়ে যায়। কেউ এভাবেই মরে যায়। কেউ বেঁচে থাকে মুনোফালোভী মালিকদের আজ্ঞাবহ দাস হয়ে। ট্র্যাজেডি পলাশবাড়ি গার্মেন্টস দুর্ঘটনার চিত্র নিয়ে নাটক...
আমরা ১৩ জনের একটি দল চার রাত তিন দিনে খাগড়াছড়ি-সাজেক-রাঙামাটি ঘুরে বেড়িয়েছি। সাজেকে পানি ও বিদ্যুতের কিছুটা সমস্যা থাকলেও ভ্রমণের অভিজ্ঞতা অসাধারণ। আমরা চেষ্টা করেছি ট্যুরটা যতটা সম্ভব সাশ্রয়ী করতে। সবাই শিক্ষার্থী। তবে বুদ্ধি করে চললে অল্প খরচে বেশ ভালোভাবে ঘুরে আসা যায়। কিন্তু খাবারের ক্ষেত্রে আমরা লোভ সামলাতে পারিনি বলে একটু খরচ বেশি হয়েছে। ভ্রমণ শুরুর আগেই খাগড়াছড়ি যাওয়ার বাসের টিকিট...