চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বুধবার আরও ১১৪ জন মারা গেছেন। এ নিয়ে গতকাল পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ হাজার ১১৮ জনে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১০৮ জন করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে পরিচিত হুবেই প্রদেশের। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, নতুন করে গতকাল ৩৯৪ জন... বিস্তারিত
source http://www.prothomalo.com/international/article/1640707/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A7%A7%E0%A7%A7%E0%A7%AA-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3-%E0%A6%95%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87
ধসে পড়া কংক্রিটের নিচে চাপা পড়ে তারাভান। নড়ার উপায়টুকুও নেই। এই কি জীবনের শেষ সময়? জানে না সে। সেই সময়েই তার পুরো জীবন যেন ভেসে ওঠে চোখের তারায়। জীবনের পাওয়া না–পাওয়ার হিসাব মিলিয়ে নেয়। শুধু তারাভান তো নয়, তারই মতো শত শত তারাভানের স্বপ্ন জলাঞ্জলি হয়ে যায়। কেউ এভাবেই মরে যায়। কেউ বেঁচে থাকে মুনোফালোভী মালিকদের আজ্ঞাবহ দাস হয়ে। ট্র্যাজেডি পলাশবাড়ি গার্মেন্টস দুর্ঘটনার চিত্র নিয়ে নাটক...
আমরা ১৩ জনের একটি দল চার রাত তিন দিনে খাগড়াছড়ি-সাজেক-রাঙামাটি ঘুরে বেড়িয়েছি। সাজেকে পানি ও বিদ্যুতের কিছুটা সমস্যা থাকলেও ভ্রমণের অভিজ্ঞতা অসাধারণ। আমরা চেষ্টা করেছি ট্যুরটা যতটা সম্ভব সাশ্রয়ী করতে। সবাই শিক্ষার্থী। তবে বুদ্ধি করে চললে অল্প খরচে বেশ ভালোভাবে ঘুরে আসা যায়। কিন্তু খাবারের ক্ষেত্রে আমরা লোভ সামলাতে পারিনি বলে একটু খরচ বেশি হয়েছে। ভ্রমণ শুরুর আগেই খাগড়াছড়ি যাওয়ার বাসের টিকিট...
বার্সেলোনা সভাপতির বিপক্ষে ওঠা বিতর্ক নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি বার্সেলোনা সভাপতিকে ঘিরে অভিযোগটা গুরুতর। তিনি না কি নিজের স্বার্থে খেলোয়াড়দের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়ে গেছেন। এ জন্য জনসংযোগ প্রতিষ্ঠানও ভাড়া করেছিল তারা। সভাপতি হোসে মারিয়া বার্তোমেউর সঙ্গে যেসব বর্তমান ও সাবেক খেলোয়াড়ের বনে না তাদের বিরুদ্ধে কুৎসা রটাতো এই প্রতিষ্ঠান। একই সঙ্গে বার্তেমেউর ভাবমূর্তি সামাজিক যোগাযোগের...
বেসিক ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় শেখ আবদুল হাই ওরফে বাচ্চু ১১০ কোটি টাকা দিয়ে ঢাকায় একটি বাড়ি কিনেছিলেন। শেখ আবদুল হাই একক কর্তৃত্বে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছিলেন। সেই ঋণের একটি বড় অংশ ঘুষ হিসেবে নিয়েছেন তিনি। সেই টাকা দিয়েই কেনা হয়েছে এই বাড়ি। বাড়িটি কেনা হয় আবদুল হাই, তাঁর স্ত্রী, ছেলে-মেয়ে ও ভাইয়ের নামে। ঢাকার ক্যান্টনমেন্ট বাজার এলাকার শহীদ সরণিতে থাকা এ বাড়ির আয়তন দেড়...
পাবনা জেলা শহরের লাইব্রেরি বাজারের কলাবাগান মহল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তি সন্ত্রাসী ছিলেন। পাবনার পুলিশ সুপার (এসপি) শেখ রফিকুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানা যায়নি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত উপেক্ষা করে আইন বিভাগের এলএলবি কোর্সে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা জরিমানা করেছেন দেশের সর্বোচ্চ আদালত। এই অর্থ বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে বলা হয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বার কাউন্সিলের করা আবেদন নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার এ আদেশ দেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন...
মেয়েদের বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে সালমা খাতুনের দল সোমবার ভারতের মুখোমুখি হয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। তার আগে আজ প্রস্তুতি ম্যাচটা ভালোই হলো সালমা খাতুনের দলের। ব্রিসবেনে পাকিস্তানকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টিতে অনুপযোগী মাঠের জন্য প্রথম প্রস্তুতি ম্যাচটা খেলতে পারেনি বাংলাদেশ নারী দল। অ্যালান বোর্ডার ফিল্ডের উইকেট আর্দ্রতার জন্য বেশ মন্থর।...
অ্যাপলভক্তদের নতুন আইপ্যাড লাইনআপের জন্য আর বেশি দিন অপেক্ষায় থাকতে হচ্ছে না। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, অ্যাপলের পক্ষ থেকে হালনাগাদ আইপ্যাড প্রো মডেল প্রস্তুত করা হচ্ছে, যাতে নতুন ক্যামেরা সিস্টেম থাকবে। চলতি বছরের প্রথমার্ধেই নতুন আইপ্যাডের দেখা মিলতে পারে।অ্যাপলের নতুন আইপ্যাডের ক্যামেরা সিস্টেম সম্পর্কে অবশ্য এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে...
২০০৪ সালের জানুয়ারি মাসে নান্দাইলের ভাটিসাভার দক্ষিণপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে একটি মারামারির ঘটনা ঘটে। সে ঘটনায় মোহাম্মদ আলী, লাল মিয়া ও রায়হান নামের তিন ব্যক্তিকে কুপিয়ে জখম করা হলে নান্দাইল থানায় একটি মামলা হয়। আসামি ছিল ১৩ জন। একই বছরের এপ্রিলে আদালতে অভিযোগপত্র দেওয়ার পর ২০০৫ সালে অভিযোগ গঠন করা হয়। এরপর থেকে আদালতে মামলা চলতে থাকে, বাদী-বিবাদী উভয় পক্ষের হাজিরা ও সাক্ষ্য...
দীর্ঘ সারি! সেটা দেখে যে কারও মনে হবে, নিশ্চয়ই কোনো খ্যাতিমান লেখক এসেছেন বইমেলায়। ভক্তরা সারি বেঁধে অটোগ্রাফ নিচ্ছেন। সারির ওপর দিয়ে দৃষ্টি যখন চলে যায় সামনের দিকে; দেখা গেল, ভুল। বিশুদ্ধ পানি পরিবেশন করছে একটি প্রতিষ্ঠান। মেলা ঘুরে যাঁদের গলা শুকিয়ে কাঠ, তাঁরাই গলা ভেজাতে সারি বেঁধে দাঁড়িয়েছেন।গতকাল বুধবার অমর একুশে গ্রন্থমেলার দর্শনার্থীরা কেবল দর্শনার্থী ছিলেন না, হয়ে উঠেছিলেন গুরুগম্ভীর...
বিদ্যালয়ে ফেব্রুয়ারি মাস এলেই তোড়জোড় শুরু হয়। ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কাঠের শহীদ মিনারে পড়ে নতুন রঙের আস্তর। মেরামত করা হয় মিনারের ক্ষয়ে যাওয়া অংশ। খাগড়াছড়ির দীঘিনালার ১ নম্বর কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার না থাকায় এভাবেই কাঠের শহীদ মিনার গড়ে নিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা।গত মঙ্গলবার কবাখালী বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠের পাশে আমগাছের নিচে কাঠের...
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জয় পেয়েছে আটালান্টা ও লাইপজিগ চ্যাম্পিয়নস লিগে অভিষেক মৌসুমেই দুর্দান্ত কাটছে আটালান্টার। সান সিরোয় স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে শেষ ষোলো প্রথম লেগে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ইতালিয়ান ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে রইল জিয়ান পিয়েরো গাসপিরিনির দল। চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে জিততে না পারার গেরো এখনো কাটাতে পারেনি ভ্যালেন্সিয়া।...
জার্মানির হ্যানাওতে শিশা বারে দুটি গোলাগুলির ঘটনায় কমপক্ষে ৮ ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও গণমাধ্যমসূত্র বলছে, এ ঘটনায় কতজর হামলাকারী ছিল তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। গতকাল বুধবার ফ্রাঙ্কফুর্ট থেকে ২০ কিলোমিটার দূরে হ্যানাও বার লক্ষ্য করে হামলা চালায় বন্দুকধারীরা। এরপরপরই পুলিশ হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু করে। পুলিশ বলছে, প্রথম হামলার ঘটনা ঘটে স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে শহরের...
সিঙ্গাপুরে কোভিড-১৯ রোগে আক্রান্ত বাংলাদেশি কর্মীর অবস্থা এখনো সংকটাপন্ন। ১২ দিন ধরে সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজের (এনসিআইডি) নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি চিকিৎসাধীন। চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে ৩৯ বছর বয়সী এই বাংলাদেশি নাগরিকের ফুসফুসে জটিল প্রদাহ ছিল।গতকাল বুধবার বিকেলে সিঙ্গাপুর থেকে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান মুঠোফোনে...
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামী মার্চ মাসে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকও হবে। আগামী ১৬ অথবা ১৭ মার্চ ঢাকায় আসবেন মোদি। সুনির্দিষ্টভাবে দিন ঠিক করতে কাজ করছেন কর্মকর্তারা। মোদির সফরের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার বলেন, ভারতের...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইউরোপা লিগ রাত ১১-৫৫ মি. লুদোগোরেৎস-ইন্টার মিলান সনি টেন ১ ব্রুগা-ম্যান ইউনাইটেড সনি টেন ২ গেতাফে-আয়াক্স সনি টেন ৩ কোপেনহেগেন-সেল্টিক সনি সিক্স...
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ জন্য তিন দিন ধরে পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের শারীরিক কসরতসহ বিভিন্ন কার্যক্রম শেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।ক্লান্ত শিক্ষার্থীদের লাইন সোজা করতে দেরি হওয়ায় চতুর্থ শ্রেণির এক...